,

আমরা কখনো শ্রীলংকা হবোনা – এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2022
news-image

 

সেলিম রেজা মুন্সি/এড.সুদীপ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমরা কখনো শ্রীলংকা হবোনা ইনশাল্লাহ। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ রয়েছে।

তিনি রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গনে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারাবিশ্বই এখন আতংকিত মুহুর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোন একক ভুমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশই একই সমস্যা মোকাবেলা করছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউ্িদ্দন বাহার, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত,সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, কুমিল্লা জেলা প্রশাসক মো: কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীর্ াউপ্িস্থত ছিলেন।