,

নগরীর পুলিশ লাইনে নির্মাণাধীন ভবনের রড পড়ে ২ পথচারী আহত

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর পুলিন লাইন সরকারি কলেজ সংলগ্ন নির্মাণাধীন বহুতল ভবন থেকে রড পড়ে ২ পথচারি আহত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ জুন বুধবার বিকালে নগরীর পুলিশ লাইনের সরকারি কলেজের পূর্ব দিকে নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১০ কেজি ওজনের ২ টি রডের টুকরো হঠাৎ রাস্তার পাশে পথচারিদের চলাচলের ফুটপাতে এসে পড়ে। এসময় পথচারি নগরীর ঝাউতলার ইকবাল হোসেন ও অজ্ঞাত এক মহিলা পথচারী আহত হয়। পরে স্থানীয়রা ওই ভবনে গেলে নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের চলাচলের ফুটপাতের সাথে নির্মিত ভবনের পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না দিয়ে নির্মান কাজ করায় সার্বক্ষনিক ঝুঁকির মধ্যে পথচারীদের চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে মালিক পক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।