All posts by jitu

শাসনগাছায় বিদেশি অবৈধ পিস্তলসহ ২ যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) জেলা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নগরীর শাসনগাছা মিম হসপিটালের সামনে একটি পিস্তল নিয়ে আলি হাসান রিয়াদ নামে এক যুবক অপেক্ষা করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখান থেকে রিয়াদকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

এসময় রিয়াদ স্বীকার করে তার কাছে একটি বিদেশী অবৈধ পিস্তল রয়েছে। এটি রাখার জন্য মো. শামীম নামে তার এক সহযোগীর কাছে দিয়েছে। পরে ওই রাতেই রিয়াদকে সঙ্গে নিয়ে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট হতে শামীমকে আটক করে। পরে কুমিল্লা শহরতলির চম্পকনগর পশ্চিম পাড়ায় শামীমের ভাড়া বাসা হতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ম্যাগজিনে রক্ষিত ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেফতার আলী হাসান রিয়াদ কুমিল্লা সদরের শিবপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র এবং মো. শামীম কুমিল্লার চান্দিনার পরচঙ্গা গ্রামের আলী আহমদের পুত্র।

চান্দিনায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারী) ভোরে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেন সুমন পাশ্ববর্তী এলাকার বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ জানুয়ারী) দিনগত রাত পৌঁনে ৩টায় সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদ এর মুদি দোকানে টিনের চালা খুলে চোর ঢুকে। এসময় পার্শ্ববর্তী বাড়ির রফিক নামের একজন টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। এসময় স্থানীয় কয়েকজন যুবক এসে ধাওয়া করে দোকানের ভিতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম জানান, আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রবিবার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। তিনি দাবী করেন, আমার ছেলে কখনও চুরি, ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোন দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া জানান, মূলত চুরির ঘটনা কালেই তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অপর এক চোর পালিয়েও যায়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমাদের প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সত্যতা পেয়েছি। গণপিটুনিতে চোর সন্দেহে সুমন নামের ওই ছেলেটিকে হত্যা করাও সঠিক। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

সদরের বারপাড়া চৌমুহনী হতে ৫.৫ কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বারপাড়া চৌমুহনী এলাকা হতে ৫.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৭ জানুয়ারী সন্ধ্যায় বারপাড়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের কৃষ্ণনগর গ্রামের চারুমিয়া ওরফে আদম আলীর ছেলে সাদেক মিয়া (৩৫)।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

 

দাউদকান্দিতে অসহায়দের হয়রানি করার অভিযোগ খুনী মোস্তাকের ভাতিঝা নাসিরের বিরুদ্ধে !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দির দশপাড়ায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের পরিবারের অত্যাচার-মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে স্থানীয় নিরীহ অনেক মানুষ।এমন অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি খন্দকার মোস্তাকের ভাতিঝা খন্দকার নাসির উল কবীর দশপাড়া ও সুন্দলপুর ইউনিয়নবাসির পক্ষে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করে আইনি সহায়তা চেয়েছেন। লিখিত অভিযোগে খন্দকার মোস্তাকের ছেলের পুত্র ইসতিয়াক আহমেদ বাবুর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে স্থানীয়দের রক্ষা করার জন্য আবেদন করেছেন।

প্রকৃতপক্ষে বিষয়টি কি ? এ বিষয়ে জানতে এলাকায় অনেকের সাথে কথা বলতে গেলে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানান, খন্দকার মোস্তাকের ছেলের সাথে খন্দকার মোস্তাকের ভাতিঝা নাসির উল কবীরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। প্রকৃতপক্ষে খন্দকার মোস্তাকের ছেলে ইসতিয়াক আহমেদ বাবু প্রায় ১০ বছর ধরে বিদেশে অবস্থান করছে। এদিকে ভাতিঝা এই সুযোগে নিজের প্রভাব খাটিয়ে ওই এলাকার নিরীহ অনেক মানুষকে বলির পাঠা বানাচ্ছেন। তার প্রভাব-বিস্তার নিয়ে যেই কথা বলতে আসে তাকেই খন্দকার মোস্তাকের সন্তানের সন্ত্রাসী বাহিনী বানিয়ে ছাড়ছে মোস্তাকের ভাতিঝা খন্দকার নাসির উল কবীর ।

স্থানীয় লোকজন আরো জানান, খুনী খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা এখনো এলাকার অসহায় মানুষের উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। যারাই খন্দকার মোস্তাকের পরিবারের বিপক্ষে কথা বলে বিশেষ করে ভাতিঝা নাসির উল কবীরের বিরুদ্ধে , তারাই হয়ে যায় সন্ত্রাসী বাহিনী।প্রকৃতপক্ষে আমরা চাই খন্দকার মোস্তাকের ছেলে, ভাই-ভাতিঝা কোন বংশধরই যেন আইনী সহায়তা না পায়। যার ষড়যন্ত্রে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে প্রাণ হারিয়েছে তার কোন বংশধর আইনি সহায়তা পেলে তা হবে দু:খজনক। তাও যদি নৈতিকভাবে পাওয়ার যোগ্য হতো তাহলে হতো। তারা তাদের সম্পত্তি নিয়ে লড়াই করবে এতে সাধারণ মানুষকে আসামি বানিয়ে আইনী সহায়তা পেতে পারে না খুনীর ভাতিঝা।

স্থানীয় মুদি দোকানদার আব্দুল ওহাব পাঠান জানান, ২০২০ সালে আমাকেসহ ৬ জনকে ভুয়া মামলায় ২২ দিন কারাবরণ করতে হয়েছে। খুনী মোস্তাকের ভাতিঝা নাসির উল কবীর আমাদের জেলে পাঠাইছে। আমরা সামাজিকভাবে বিচার করেছিলাম। ওই বিচার খুনী মোস্তাকের ভাতিঝা নাসির উল কবীরের পক্ষে না যাওয়াতে পরে সে তার ভাগ্নিকে (বাড়ি কিশোরগন্জ জেলা)দিয়ে আমাদের নামে মিথ্যে লুটপাটের মামলা দিয়ে ৬ জনকে জেলে পাঠায়।আমাদের দুভার্গ্য বঙ্গবন্ধুর খুনী পরিবারের সদস্য এখনো অনেক শক্তিশালী। তারাও আমাদের মামলা দিয়ে হয়রানি করে, জেলে পাঠায়।

বুড়িচংয়ে শ্রমিকের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইর চর এলাকা থেকে আলী আস্কর (৪৬) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান, দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই মোঃ হাসান আহাম্মদ চৌধুরী স্থানীয় লোকজন মারফত ফোনে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মৃত. আলী আস্কর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দোকানীতুলা গ্রামের মৃত আলী আছমতের ছেলে।

পেশায় আলী আস্কর একজন দা ছুড়ি ধারানোর  ভ্রাম্যমাণ শ্রমিক।

পুলিশ স্থানীয় লোকজন এর বরাত দিয়ে জানান,  তিনি দীর্ঘদিন ধরে ডুবাইরচর এলাকায় স্থানীয় মার্কেটের দুতলায় একটি রুমে থেকে তিনি ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করে রাতে ওই রুমে থাকতো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোন সময় তিনি ভাত খাওয়ার সময় স্ট্রোক করে, বা গলায় ভাত আটকে অথবা প্রচন্ডে শীতে তিনি মারা গেছেন। পুলিশ আরও জানান তার লাশ উদ্ধার করার সময় ভাতের প্লেটের মধ্যে ডিম ছিল অপর পাশে পড়েছিল লাশ।

মনোহরগঞ্জে কোটি টাকার পাকা রাস্তা নষ্ট হচ্ছে অবৈধ মাটি কাটার ট্রাকের চলাচলে 

 

আবুল খায়ের, মনোহরগঞ্জ :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষমতাসীন দলের দাপট খাটিয়ে ট্রাক দিয়ে মাটি কেটে ক্ষতি করছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে  বিপদে পড়ছে সাধারণ মানুষ। পাকা রাস্তা দিয়ে কাঁদা মাটি কেয়ারিং করলে বিভিন্ন স্থানে রাস্তায় মাটি পড়ে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন ছোটখাটো সড়ক দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৈশাতুয়া ইউনিয়নের নীলকান্ত কলেজ পাকা রাস্তা, বিপুলাসার ইউনিয়নের পূর্ব দক্ষিণ সাইকচাইল পাকা রাস্তা, সরসপুর ইউনিয়নের ভাউপুর থেকে চাঁদপুর পাকা রাস্তা, লক্ষণপুর ইউনিয়নের  কাশিপুর বাজার থেকে লক্ষণপুর বাজার পর্যন্ত পাকা রাস্তাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধ শত শত মাটির ট্রাক রাস্তায় বহনে নষ্ট হচ্ছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে নেই কোন প্রশাসনের  ভূমিকা।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সফিউল আলম জানান, মাটি কাটার ট্রাকের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে সাথে সাথে পুলিশ ট্রাকের ড্রাইভারসহ ধরে থানা নিয়ে আসে। টোকেন সম্পর্কে জানতে চাইলে তিনি অবগত নয় বলে ফোনটি কেটে দেয়।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম কমল জানান , আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অভিযান চালাচ্ছি। উপজেলা বিভিন্ন ইউনিয়নে টোকেন ব্যবহার করে যেসব অবৈধ ট্রাক ও অটোরিকশা চলে এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ সম্পর্কে অবগত নই। কে টোকেন দিচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।

সদরের বাখরাবাদ এলাকা হতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের চাঁপাপুর (বাখরাবাদ) এলাকা হতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৭ জানুয়ারী সকালে সদরের চাঁপাপুর (বাখরাবাদ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের সফর উদ্দিন মাহমুদের ছেলে মোঃ সাজেদুল ইসলাম @ সাজু (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নীলফামারী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নগরীর কাশারীপট্টিতে হ্যাপি নিউ ইয়ার শর্ট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন জিতু একাদশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে হ্যাপি নিউ ইয়ার শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টে জনি একাদশকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিতু একাদশ।

৫ জানুয়ারি( বৃহস্পতিবার) রাতে নগরীর ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া মাঠে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টের প্রথম ম্যাচে জনি একাদশ বনাম জিতু একাদশ মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে জনি একাদশ ১০ ওভারে ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৭ উইকেটে জয় তুলে নেয়। মুন্না ও অভি এই খেলায় দারুণ পারফরম্যান্স করেন। দ্বিতীয় খেলায় লিপু একাদশের মুখোমুখি হয় জনি একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে জনি একাদশ ১০ ওভারে ৭২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে লিপু একাদশ ৫৪ রান করেন। টুর্নামেন্টের শেষ খেলায় লিপু একাদশের মুখোমুখি হয় জিতু একাদশ। প্রথমে লিপু একাদশ ব্যাট করে ৪৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৯ উইকেটে জয়লাভ করে। মুন্না ও অভি এই খেলায়ও ভাল পারফরম্যান্স করেন।

রাত ১০ টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় জিতু একাদশ বনাম জনি একাদশ। টসে জিতে ফিল্ডিং নেয় জিতু একাদশ। প্রথমে ব্যাট করে জনি একাদশ ১০ ওভারে ৫৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৬ ওভারেই ৬০ রান তুলে নেয়। মুন্না টুর্ণামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন।

আইন মানছেন না কুবি উপাচার্য, ৪ মাসেও হয়নি সিন্ডিকেট সভা

নাঈমুর রহমান রিজভী:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুযায়ী প্রতি তিন মাসে সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও আইনের তোয়াক্কা না করে চার মাসেও সিন্ডিকেট সভা করছেন না উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

সবশেষ সিন্ডিকেট সভা হয়েছিল গেল বছরের ২৫ আগস্ট। চার মাসেও সিন্ডিকেট আয়োজন করতে না পারার পিছনে খোঁজ নিয়ে জানা গেছে ‘নিয়মবহির্ভূতভাবে’ নিয়োগ দিতে না পারা, অপছন্দনীয় শিক্ষকদের পদোন্নতি না দেওয়া ও পূর্ববর্তী সিন্ডিকেট সভা বিবরণী সরবরাহ না করাসহ বিভিন্ন কারণে হচ্ছে না সিন্ডিকেট সভা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ১৮ এর (২) ধারায় বলা হয়েছে, ‘প্রতি ৩ (তিন) মাসে সিন্ডিকেটের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে।’ গত বছরের ৩১ জানুয়ারি যোগদানের পর এখন পর্যন্ত তিনটি সিন্ডিকেট সভা করেছেন উপাচার্য। এর মধ্যে দু’টি যথাসময়ে করতে পারলেও বিধি অনুযায়ী আর কোনো সভা করতে পারেননি তিনি। সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ৮৫তম সভার পর চার মাস পেরিয়ে গেলেও পরবর্তী সভা আর হয়নি। গত ২৯ ডিসেম্বর ৮৬ তম সভা আহ্বান করা হয়েছিল। তবে নিয়োগ শেষ করতে না পারা, পদোন্নতিতে অনিয়মসহ বিভিন্ন কারণে এ সভাও স্থগিত হয়।

গত ২ নভেম্বর ‘বিশেষ’ প্রার্থীকে নিয়োগ দিতে বিশ^বিদ্যালয়ের বিধিবহির্ভূতভাবে ‘অভিনব’ উপায়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কুবি। এ বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষকদের অভিযোগ থাকলেও তা আমলে নেননি উপাচার্য। এ বিষয়ে শিক্ষকরা আদালতে রিট করলে আদালত রিটকারীদের সাথে বিষয়টি নিষ্পত্তি করতে আদেশ দেন। আদালত থেকে ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি পেয়ে তৎক্ষণাৎ নিয়োগ পরীক্ষা স্থগিত করেন তিনি। তবে রিটকারী শিক্ষকদের সাথে বিষয়টি নিষ্পত্তি না করেই ২২ ডিসেম্বর ওই বিজ্ঞপ্তির অধীনে দু’টি বিভাগের পরীক্ষা নেওয়া হয়। এরপর ২৭ ও ২৮ ডিসেম্বর বিভাগ দু’টিসহ আরও দু’টি বিভাগের ভাইবা বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হলে পুনরায় নিয়োগ স্থগিত করেন তিনি। নিয়োগ কার্যক্রম শেষ করতে না পারায় ২৯ তারিখের সিন্ডিকেট সভাও স্থগিত করে দেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের পদোন্নতির ডিউ (বিভিন্ন শর্ত পূরণ) হওয়ার পর আবেদন করেন। তবে উপাচার্য আবেদনকৃত সকল শিক্ষকের বোর্ড আয়োজন না করে তাঁর অনুসারী শিক্ষকদের পদোন্নতি বোর্ড আয়োজন করেন। যদিও তাঁরা পরে আবেদন করেছেন। তাঁর অনুসারী শিক্ষকরা আবেদনের এক থেকে দুই সপ্তাহের মধ্যে বোর্ডের ডাক পেলেও অনেকে মাস পেরিয়ে বোর্ডে বসতে পারেননি। এরমধ্যে ইংরেজি ও অর্থনীতি বিভাগের উপাচার্যপন্থি শিক্ষকরা ৭ ডিসেম্বর আবেদন করে যথাক্রমে ১৩ ও ১৯ ডিসেম্বর বোর্ড পেয়েছেন। তবে উপাচার্যের অনুসারী না হওয়ায় ২১ নভেম্বর ও চার ডিসেম্বর আবেদন করেও ৫ জানুয়ারি পর্যন্ত বোর্ডে বসতে পারেননি অন্য দু’টি বিভাগের শিক্ষকরা। ২০ ডিসেম্বর শিক্ষক সমিতি থেকে ডিউ হওয়া সকল শিক্ষকের বোর্ড সম্পন্ন করে সিন্ডিকেট সভা করার আবেদন করা হয়। উপাচার্য শিক্ষক সমিতির আবেদন অগ্রাহ্য করে সিন্ডিকেট সভা ডাকলেও শেষ পর্যন্ত আর সভা করতে পারেননি তিনি। পুনরায় আগামী ২৫ জানুয়ারি সম্ভাব্য সিন্ডিকেট সভার আগে তাঁদের অনেকের বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কার্য-পরিচালনা বিধি (১০.১) অনুযায়ী, সভা শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে সভার সকল সদস্যের মধ্যে লিখিত কার্য-বিবরণী সরবরাহের কথা রয়েছে। সভায় উপস্থিত কোনো সদস্য যদি মনে করেন যে, কার্য-বিবরণী যথার্থভাবে অনুলিখিত হয়নি, তাহলে কার্য-বিবরণী হাতে পাওয়ার পাঁচ দিনের মধ্যেই সচিবকে তার সংশোধন সম্পর্কে অবহিত করার কথা রয়েছে। তবে ৮৫ তম সিন্ডিকেট সভা শেষ হওয়ার ৪ মাস পরও গত ২ জানুয়ারি পর্যন্ত সভার কার্য-বিবরণী হাতে পাননি সিন্ডিকেট সদস্যরা। এ বিষয়ে একাধিক সিন্ডিকেট সদস্যের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভার কোনো কার্যবিবরণী আমি পাইনি, আমার কাছে আসেনি। সিন্ডিকেটের আরেক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিনও বলেছেন একই কথা।

এসব বিষয়ে কথা বলতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মঈনের মুঠোফোনে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়ে যথারীতি তাকে পাওয়া যায়নি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের সঠিকভাবে পরিচালনা করার জন্য আইন এবং সকল বিধি-বিধান অবশ্যই মেনে চলা উচিৎ। আইন মানলে স্বয়ংক্রিয়ভাবেই বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

 

তিতাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশ থেকে বিভিন্ন মাদ্রাসার ১৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে বাছাইপর্বের পর দুইটি ক্যাটাগরিতে ২০জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা হিফজ বিভাগ। এতে প্রধান বিচারক ছিলেন, বিশ্বজয়ী হাফেজ গড়ার সফল কারিগর শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান ও হাফেজ ক্বারী মাওলানা একেএম ফিরোজ।

এসময় সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, মীর শওকত লিটন, মনির হোসেন, ইউপি মেম্বার ইব্রাহিম সরকার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, মোশাররফ হোসেন ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোরআà¦