All posts by jitu

ভিবিডি কুমিল্লার নতুন সভাপতি আব্দুল কাদের ও সম্পাদক কানিজ ফাতেমা

স্টাফ রিপোর্টার:

ভিবিডি কুমিল্লা জেলার এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কানিজ ফাতেমা।

২৯ ডিসেম্বর কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে মো: মাজহারুল ইসলাম, ট্রেজারার পদে সাদিয়া আক্তার, হিউম্যান রিসোর্স অফিসার পদে মুজাহিদুল ইসলাম তন্ময়, প্রজেক্ট অফিসার পদে সাবিহা জান্নাত মাহি এবং পাবলিক রিলেশানস অফিসার পদে মো: ইসমাঈল  আবিদ।

নগরীর বালুতুপা এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর বালুতুপা এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৪ জানুয়ারী দুপুরে নগরীর বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়ার ছেলে মোঃ নাছির হোসেন @বাবু (২৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিসয়টি নিশ্চিত করেছেন।

 

 

ধর্ষণ মামলায় চাঁদপুরে আ’লীগের সভাপতি জেলহাজতে

চাঁদপুর প্রতিনিধিঃ
বিধবা নারীকে ধর্ষণ মামলায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারীকে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আখতারুজ্জামান পাটওয়ারী গাজীপুর আদালত থেকে মামলার জামিন চাইতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করেন।

মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নারায়পুর এলাকার মৃত আজিজ শেখের স্ত্রী সাহাব বানু মিতু (৪২) বাদী হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া এলাকার আঃ বারী পাটওয়ারীর ছেলে ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সি আর মামলা নং- ১২৮০/২২। মামলায় তিনি উল্লেখ করে বলেন, গত বছরের পহেলা এপ্রিল বাদী সাহার বানু মিতু তার পিতার বাড়ি হইতে লঞ্চ যোগে ঢাকায় যাওয়ার পথে আসামী আখতারুজ্জামান পাটওয়ারীর সাথে পরিচয় হয়। আলাপ আলোচনার এক পর্যায়ে আসামীর এক প্রশ্নের জবাবে বাদী সাহার বানু মিতু জানায় তার স্বামী মারা গিয়েছে। এবং শ্রীপুর থানার রাজবাড়ী ইউনিয়নের জয়নারায়পুর গ্রামে টিনশেড ঘর করিয়া ৩ মেয়েকে নিয়ে বসবাস করেন। স্বামী মারা যাওয়ার পর সে কিভাবে চলে এবং দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ কিনা জানতে চান আসামী আখতারুজ্জামান পাটওয়ারী। সাহার বানু মিতুর এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান পাটওয়ারী জানায়, এক সন্তান রেখে তার স্ত্রী মারা যায়। এমন সময় আখতারুজ্জামান পাটওয়ারী ঐ নারীর নিকট হইতে মোবাইল নম্বর নিয়ে দু’জনের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে ৫ এপ্রিল সাহার বানুর গ্রামের বাড়ি জয়নারায়পুরে বেড়াতে যান তিনি। এবং ১০ এপ্রিল তাদের বিবাহের তারিখ নির্ধারণ করে চলে আসেন।

নির্ধারিত তারিখ অনুযায়ী আখতারুজ্জামান পাটওয়ারী কয়েকজন মেহমান ও হাবিজ উদ্দিন হুজুর নামে এক মাওলানাকে নিয়ে বিকাল ৩টায় সাহার বানুর বাড়িতে যান এবং সাহার বানু মিতুর বান্ধবী ও তার বন্ধবীর জামাই কামাল হোসেন ও তার স্ত্রীসহ আশেপাশের লোকজনের উপস্থিতিতে সামাজিকভাবে বিবাহ পড়ানো হয়। এবং সবাই চলে গেলে ১৪ এপ্রিল পর্যন্ত তারা দুজনে স্বামী স্ত্রীর পরিচয়ে সংসার করে আখতারুজ্জামান নিজ বাড়ি চাঁদপুরে চলে আসেন। এর কয়েকদিন পর ২০ এপ্রিল আখতারুজ্জামান পাটওয়ারী তার স্ত্রী সাহার বানু মিতুর বাবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে যান এবং স্থানীয় চেয়ারম্যানসহ স্ত্রীর অন্যান্য আত্মীয়স্বজনের সাথে পরিচয় হয়। তাদের জিজ্ঞাসাবাদে আখতারুজ্জামান পাটওয়ারী জানায়, এই বিয়েতে ১০ লক্ষ টাকা কাবিনে ২ লক্ষ টাকা উসুল দিয়া বিবাহ করা হয়েছে। তবে এখনো কাবিন রেজিস্ট্রি হয় নাই। এদিকে তাদের দাম্পত্য জীবনে সাহার বানু মিতুর ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে ৩০ জুন তার স্বামী ঔষধ সেবন করিয়ে ঋতুস্রাব পূণরায় নিয়মিত করেন। পরে ১০ জুলাই রাতে তারা আবার গাজীপুরের শ্রীপুরে চলে যায়।

সাহার বানু মিতু আরো জানায়, তার স্বামী তাকে ঘুমের ঘোরে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করলে বিষয়টি বুঝতে পেরে তার ডাক চিৎকারে ২ সন্তানসহ জোড়াজুড়ি করলে সাহার বানুকে মারধর করেন আখতারুজ্জামান পাটওয়ারী। খবর পেয়ে সাহার বানুর ভাই তাকে চাঁদপুরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেন। তিনি আরো জানায়, এর মাঝে আসামী আখতারুজ্জামান পাটওয়ারী তার নিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ৩ লক্ষ টাকা ঋণের কথা বলে তার স্ত্রী সাহার বানুর কাছ থেকে ১০ মে ৩ লক্ষ টাকা নিয়ে ৩০ জুলাই উক্ত টাকার বিষয়টি অস্বীকার করে সাহার বানু মিতুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে।

এ ঘটনায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীসহ তার রাজনৈতিক সহকর্মীদের অবগত করেও কোন উপায় না পেয়ে গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য দিলে পিবিআই উক্ত মামলার তদন্ত রিপোর্ট জমা দেন গত বছরের ২৯ ডিসেম্বর। গত ২ জানুয়ারি শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি হয়েছে ৩ জানুয়ারি মঙ্গলবার। এদিন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী জামিন চাইতে গেলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনায় আখতারুজ্জামান পাটওয়ারীর নিজ ইউনিয়নসহ চাঁদপুরের প্রতিটি ইউনিয়ন ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জড় বইতে শোনা গেছে।

এদিকে আখতারুজ্জামান পাটওয়ারী এর পূর্বে চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মিজি বাড়িতে বিয়ে করেন এবং দুই সন্তানের জনক। তার স্ত্রী ও সন্তানরাসহ চাঁদখার বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।

নগরীর ধর্মপুরে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়া হল শিশু গৃহপরিচারিকার ! এখনো মামলা হয়নি

স্টাফ রিপোর্টার:

জালি বেত দিয়ে মারধর করে শিশু গৃহপরিচারিকার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেবার অভিযোগ পাওয়া গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনের বিরুদ্ধে। গৃহপরিচারিকা শিশুটি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ দগ্ধ ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করে। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

এদিকে শিশু মেয়েটির মামা ইব্রাহিম খলিলকে সারারাত কোতয়ালি থানায় বসিয়ে রাখা হয়। আজ বুধবার সকাল ১০ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। সমঝোতা করে থানায় মামলা না করার জন্য শিশুটির মামাকে চাপ দেয়া হচ্ছে অধ্যক্ষের পরিবার থেকে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ৭টায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেস বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।

১০ বছর বয়সী গৃহপরিচারিকা সুমাইয়া আক্তারের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে।

সুমাইয়া অভিযোগ করে, আবু তাহেরের কুমিল্লার বাসা এবং তারা মেয়ে ফাহমিদা তিমুরের ঢাকার বাসায় মোট চার বছর ধরে কাজ করছে সে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে জালি বেত দিয়ে মারধর করতো। শরীরে ঢালতো গরম পানি। মঙ্গলবারও একই ভাবে গরম পানি ঢেলে তার পা ঝলসে দেয়। আজ আবার মারের পর গরম পানি ঢালতে চাইলে দোতলা থেকে লাফিয়ে পড়ে সুমাইয়া। দৌড়ে পাশের মেয়েদের হোস্টেলে আশ্রয় নেয়।

হোস্টেলের এক মেয়ে বলেন, ‘আমরা উপরে চিৎকার চেচামেচি শুনি। পরে দেখি ছোট একটি মেয়ে আমাদের রুমে এসে আশ্রয় চাইছে। তার পা ঝলসে গিয়েছিল। পরে আমরা পুলিশে জানাই। আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন মেয়েটিকে আটকে রাখতে চেয়েছিলেন। স্থানীয়দের বাধায় পারেননি।’

গৃহপরিচারিকার মামা ইব্রাহিম খলিল জানান, মেয়েটির মা-বাবা অনেক আগেই আলাদা হয়ে বিয়ে করে সংসার করছে। তারা তিন বোন ও এক ভাই। সুমাইয়া আমাদের কাছেই ছিল। অধ্যক্ষ সাহেবের মেয়ের জামাতা প্রকৌশলী আব্দুল আউয়ালের মাধ্যমে মেয়েটিকে এখানে কাজ করার জন্য দেয়া হয়। তিনি আরো জানান, আমাকে মামলা না করার জন্য বলা হচ্ছে। অধ্যক্ষের বাড়িতে গিয়ে সমঝোতা করার জন্য বলা হচ্ছে। সারারাত থেকে এখন পর্যন্ত ( বুধবার সকাল সোয়া ১০ টা ) ডিউটি অফিসারের কক্ষেই আমি বসে আছি।

রাত ৩ টা পর্যন্ত অধ্যক্ষ ও শিশুটির মামা থানায় অবস্থান করছিলেন। ওই সময় পর্যন্ত কোন মামলা হয়নি।

অধ্যক্ষ আবু তাহের বলেন, আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী জানিয়েছে, সুমাইয়াকে সে মারধর করেননি। সে পাপোষে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে।

গভীররাতে থানার বাইরে সাবেক অধ্যক্ষকে বিভিন্ন মাধ্যমে মিডিয়াকেও তাদের পক্ষে রাখার জন্য চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, হয়তো শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক প্রভাব ও ভিন্ন কারণে সবাইকে ম্যানেজ করে অধ্যক্ষের স্ত্রী রেহাই পেয়ে যেতে পারেন। কারণ শিশুটির মামা সারারাত থানায় বসে থাকলেও রহস্যজনক কারণে মামলা করেনি। তাকে ডিউটি অফিসারের কক্ষেই সারারাত বসিয়ে রাখা হয়। অধ্যক্ষের মেয়ের জামাতাও দেবিদ্বারের ধামতি ইউনিয়নে গেছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে। শোনা যাচ্ছে ওই ইউনিয়নের ২ জন মেম্বারও আসতেছে থানায়।

এ বিষয়ে জানতে ধামতি ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘আমরা অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি। মেয়েটির পা ঝলসে গেছে। শিশুটির পরিবার মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শিশুটির মামা এখন পর্যন্ত থানায় কোন মামলা করেনি।

বাচ্চাদেরকে খেলার মাঠে রাখতে পারলে সমাজের অসংগতি- অবক্ষয় থেকে আমরা মুক্ত হতে পারব-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, খেলাধুলার উপকারীতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে বলার অবকাশ নেই। খেলাধুলার মাধ্যমে শরীর গঠন হয়। বাচ্চাদেরকে খেলার মাঠে রাখতে পারলে, সমাজের যে অসংগতি, কিশোর গ্যাংয়ের কথা শুনি, সামাজিক যে অবক্ষয়, সে অবক্ষয় থেকে আমরা মুক্ত হতে পারব। দশ-পনের বছর আগে ছিল আকাশ সংস্কৃতি। এখন হয়েছে সোশ্যাল মিডিয়ার সংস্কৃতি। আনেক ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাস্ত থাকে। এটা মারাত্মক ক্ষতিকারক বিষয়। এগুলো থেকে ফিরিয়ে আনতে চাইলে বাচ্চাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু ও প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

লালমাই প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন 

 

মোস্তফা কামাল মজুমদার:

কুমিল্লার  লালমাই উপজেলা সংলগ্ন মিয়াজী মার্কেটের ২য় তলায় লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে লালমাই প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়।

১ জানুয়ারি লালমাই প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলন পত্রিকা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে ও নির্বাচিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক আমিন,বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সামছুল হক মুন্সি, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নুরু,বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রুহুল আমিন,উপজেলা যুবলীগ কমিটির সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন মির্জা,বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সহ-সভাপতি ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব,উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আদম সফি উল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন স্বাধীন বাংলা ক্লাবের সভাপতি জাকির হাসান জাফর,লালমাই থিয়েটারের সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী মোঃ সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বাধীন বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক, মডেল আর এইচ আপু (রুবেল হোসেন),যুব রেড-ক্র‍িসেন্ট লালমাই উপজেলা শাখার সভাপতি ইমন হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক বরুড়া কন্ঠ স্টাফ রিপোর্টার মাওলানা আবুল কাশেম মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার মোঃ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান, নির্বাহী সদস্য ও কুমিল্লার কথন সম্পাদক, দৈনিক যুগান্তর বরুড়া প্রতিনিধি শরীফ বিন ওহাব,দৈনিক যুগান্তর চৌদ্দগ্র‍াম প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান সোহাগ,দৈনিক মুক্তির লড়াই জেলা প্রতিনিধি মোঃ সানা উল্লাহ, দৈনিক সমাচার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক লালমাইর কাগজ প্রতিনিধি মোঃ রবিউল আলম রবিন মজুমদার, লাকসাম বার্তা প্রতিনিধি মোঃ শাহআলম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিধুচী হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা ও চালিতা তলি ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোঃ ফজলুল হক সাহেব।

উল্লেখ্য যে, লালমাই প্রেস ক্লাব ২০১৮ সালের ১ লা জানুয়ারি বাগমারা ফুড ভিলেজে এন্ড্রু রেষ্টুরেন্টে কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি,সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে ও সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, চলন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেম, যুগ্ম আহবায়ক, সাপ্তাহিক কুমিল্লার সময় সম্পাদক রেদোয়ানুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক,সাপ্তাহিক লালমাই বার্তা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,যুগ্ম আহবায়ক, দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার মামুন চৌধুরী, সদস্য সচিব, দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আয়াত উল্লাহ,মোঃ সাহাবুদ্দীন মিয়াজী, মোঃ মোতালেব হোসেন,মোঃ মাসুদ রানা,মোঃ আলমগীর হোসেন অপু।

পরবর্তী মিটিংয়ে মোঃ শাহাবুদ্দিন মিয়াজী ও মাওলানা আবুল কাশেম মোঃ ফজলুল হক কে যুগ্ম আহবায়ক,মোঃ নূর হোসেন কিবরিয়া, ,মোঃ শাহজাহান, সদস্য সামছুল আলম মনির, আর এম মহিন উদ্দিন,রাজিব সাহা,মোঃ মীর হোসেন রুবেল হোসেন নিজাম উদ্দিন, বাহারুল আলম, শাহীন আলম শান্ত,হাবিবুর রহমান,ওসমান,ওমর ফারক,জাকির হোসেন,সাইফুল ইসলাম শামীম,মাইন উদ্দিন সহ ২৬ সদস্যের আহবায়ক কমিটি বর্ধিত করা হয়।

২০১৮ সালের এপ্রিল মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের কার্যালয়ে তৎকালীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার এর সভাপতিত্ত্বে লালমাই প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিততে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরবর্তীতে লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম এর পরামর্শে নির্বাচিত কমিটি ২০১৯ সালের ২৯শে এপ্রিল বাগমারা বাজারস্থ গ্লোবাল টাওয়ারের ২য় তলায় লালমাই প্রেস ক্লাবের কার্যালয়ে সর্ব সম্মতিক্র‍মে লালমাই প্রেস ক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নগরীতে কিশোর গ্যাং আবারো বেপরোয়া, ছুরিকাঘাতে একজন নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর  মোগলটুলিতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে মান্না (২৩) নামের এক যুবক  নিহত হয়েছে।এ সময় আলামিন নামের আরো এক যুবক আহত হয়। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ  মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়।

নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুর কাদিরের ছেলে।

এ ঘটনায় আটক হওয়া দুইজন হলেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মৃত. আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (২৭) ও মৃত. মো: হোসেনের ছেলে অনিক (২৬)।

পুলিশ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় মাদকসহ ভারতীয় মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকা হতে ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ারসহ একজন ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩ জানুয়ারী ভোরে কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ভারতীয় মাদক ব্যবসায়ী হলেন ভারতের ত্রিপুরা বক্সনগর সিপাহীজলা জেলার সুনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেক এর ছেলে কবির হোসেন (৩৬)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সদরের কটকবাজার হতে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের কটকবাজার এলাকা হতে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ à