All posts by jitu

কাতার প্রবাসী এনামুল হক চৌধুরী সরকারের সিআইপি সনদ ও স্মারক অর্জন

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কাতার প্রবাসী চট্টগ্রাম রাউজান থেকে প্রথম বারের মত সিআইপি নির্বাচিত হওয়ার পর সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করেছেন কাতার ব্যবসায়ী এনামুল হক চৌধুরী।

গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানী ওসমানী মিলানায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সনদ ও স্মানক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মস্থান মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রবাসী কল্যাণম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। কাতারের আল মোহান্নদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক দীর্ঘ ২২ বছর ধরে কাতারে ব্যবসা করে আসছেন। এবার বাংলাদেশী কাতার প্রবাসীদের মধ্যে যেই তিনজন সিআইপি সনদ পেয়েছেন তার মধ্যে তিনি একজন। এনামুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে সৌজন্য বৈঠকে বলেছেন রাউজানের কাতার প্রবাসীদের মধ্যে তিনিই প্রথমবারের মত সিআইপি সনদ পেয়েছে। বৈধ পথে নিয়মিত রেমিটেন্স পাঠানোর এই স্বীকৃতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণার ফসল। তিনি এই অনুপ্রেরণার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, সিআইপি এনামুল কদলপুরের ডা, আবদুল মান্নান চৌধুরী ও রিজিয়া বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

 পণ্যবাহী লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীল সদর উপজেলায় পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী কং অচিন মারমা নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

নিহত আরিফ হোসেন জয় (৪০) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে। চার সন্তানের জনক জয় উপজেলার ভূঁইয়ারহাট বাজারে অনিক কম্পিউটার নামে একটি দোকানের মালিক।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সোহেল জানায়, জয় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারের একজন ব্যবসায়ী। সোমবার বিকেলের দিকে নিজের মোটরসাইকেল নিয়ে পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে সে জেলা শহর মাইজদী থেকে আনতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোনাপুর গামী পণ্যবাহী লরিও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয় ও অচিন মারমা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী জয়কে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা লরিটি আটক করে। তবে ঘাতক লরি চালক পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সদর দক্ষিণে ৬ কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের কমলাপুর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গতকাল ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সদর দক্ষিণের কমলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুর গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে মোঃ জামাল (৫৩)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

 

চান্দিনায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তারা দাবি করেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় আবদুল মতিন এর মালিকানাধীন লেপ তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী মেসার্স আলম এন্ড সন্স নামের একটি রং ও হার্ডওয়্যার দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় চান্দিনা থানা পুলিশ দমকল কর্মীদের সহায়তা করেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ করি।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোমনায় ডাঃ শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

হোমনা  প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ডাঃ মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

সোমবার  (১৯ ডিসেম্বর ) বাবরকান্দিতে ডাঃ মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  হয়।

বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন ও নাভানা গ্রুপের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।

ঐতিহ্যবাহী বাবরকান্দি ঈদগাঁ সংলগ্ন বালুর মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  প্রধান অতিথি কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সভাপতি মু রুহুল আমিন।

খেলার উদ্বোধক কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সভাপতি মু রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, পাড়ায় পাড়ায় ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব। এর মাধ্যমে যুব সমাজ একটি সুন্দর গতি ফিরে পাবে।

উদ্বোধনী খেলায় হোমনা উপজেলার মাধপুর একাদশ ও বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর একাদশকে টাইব্রেকারে হারিয়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মহাসিন সরকার,হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,ক্যাপ্টের মা মনোয়ারা আমিন ও সহধর্মিণী উম্মে হাবিবা তুষি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন,নিলখী ইউনিয়ন আওলীগ সভাপতি গোলে আহমেদ,সাধারণ সম্পাদক খন্দকার মানিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু,মোয়াজ্জেম হোসেন ও বশির আহমেদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান ও জাকির মাস্টার প্রমুখ।

খেলা পরিচালনা করেন সফিকুল ইসলাম মুন্না, ওমর ফারুক ও হাবিবুর রহমান হাবিব। ধারাভাষ্য দেন  কবি দেলোয়ার।

কুমিল্লা সদরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস কুমিল্লার উদ্যোগে ১৯ ডিসেম্বর আদর্শ সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়ে “মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে” আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য বিশ^ মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম পাক হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্টের। ৩০ লাখ শহীদের শাহাদাতবরণ আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতীক্ষা এবং কোটি বাঙালির আত্ননিবেদন ও গৌরবগাঁথা জাতিবীরত্বে পরাধীনতার কালো থাকা থেকে মুক্তি পায় বাঙালি জাতি। পুরো পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের নাম জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র এর নির্বাচন, ২ শে মার্চ গণহত্যা শুরু হলে ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মহাদেব চন্দ্র দে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আলোচনা সভার পূর্বে চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মিজানের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ও ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক জনতার কুমিল্লা ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী চলে গেছেন না ফেরার দেশে (ইন্না নিল্লাহে——–রাজীউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর কালিয়াজুড়ির এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাপ্তাহিক ক্রাইম রিপোর্টার নামে এক স্থানীয় পত্রিকার সম্পাদনা করতেন।

কুমিল্লার প্রবীণ সাংবাদিক মিজান চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক  ও দৈনিক জনতার কুমিল্লা ব্যুরো প্রধান  প্রবীণ সাংবাদিক  মিজানুর রহমান  চৌধুরী  চলে গেছেন না ফেরার দেশে (ইন্না নিল্লাহে——–রাজীউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর কালিয়াজুড়ির  এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাপ্তাহিক ক্রাইম রিপোর্টার নামে এক স্থানীয় পত্রিকার সম্পাদনা করতেন।

 

 

এখনি অবসর নয়, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শুরু থেকেই একটি খবর বেশ আওড়ানো হচ্ছিল যে মেসি বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। তবে যারা এটি চেয়েছিলেন তাদের আশা বোধকরি সহসাই পূরণ হচ্ছে না। মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বয়সটা ৩৫ হলেও এখনো যেন দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে থেকে খেলে যাচ্ছেন মেসি। বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বলও।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

এরপরই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো।’

কাতার বিশ্বকাপে মেসির ৬ রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

মহানায়ক তো বিশ্বকাপ স্পর্শ করলেনই , সাথে সাথে অনেক রেকর্ডের মালিক বনে গেলেন তিনি।

বিশ্বকাপের ফাইনাল খেলতে নামলে বেশ কয়েকটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি, এটা ছিলো জানা কথা। তবে কয়টি রেকর্ড তিনি গড়তে পারেন, সে দিকেই ছিল সবার দৃষ্টি। রেকর্ড তো গড়লেনই। সঙ্গে একে একে বেশ কয়েকজন কিংবদন্তির রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি। পেলে, ম্যারাডোনা, লোথার ম্যাথউজ, পাওলো মালদিনি- ফুটবল বিশ্বের সব রথি-মহারথির রেকর্ড ভেঙ্গে খান খান করে দিয়েছেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন। ফাইনালে মাঠে নেমেই একটি রেকর্ড গড়েন এবং আরেকটি ছুঁয়ে ফেলেন। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (১৯টি) খেলার রেকর্ড হয় তার।

আজ বিশ্বকাপ খেলতে নেমেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন তিনি। সেমিফাইনালেই জার্মানির লোথার ম্যাথাউসের সমান হয়েছিলেন ২৫টি ম্যাচ খেলে। আজ খেলতে নামার পার তার নামের পাশে শোভা পাচ্ছে ২৬টি ম্যাচ।

এক নজরে দেখে নেয়া যাক, কী কী রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন তিনি

০১ . সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড:

২০০৬ সাল থেকে ফুটবল বিশ্বকাপ খেলছেন মেসি। আজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালে খেলতে নামার সঙ্গে সঙ্গেই তার নামের পাশে জ্বলজ্বল করছিলো ২৬তম ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। জার্মানির লোথার ম্যাথাউসকে (২৫ ম্যাচ) পেছনে ফেলেছেন তিনি।

০২. সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড:

ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে মেসি বিশ্বকাপে খেলেছেন ২১৯৪ মিনিট। ২২১৭ মিনিট খেলে শীর্ষে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরই মেসি তাকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সময় বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন মেসি। সব মিলিয়ে আজ ফ্রান্সের বিপক্ষে মেসি খেলেছেন ১৪৪ মিনিট (ইনজুরি টাইম এবং এক্সট্রা টাইমসহ)। সময়ের হিসেবে সর্বমোট ২৩৩৮ মিনিট বিশ্বকাপে খেলেছেন মেসি।

০৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়:

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭টি ম্যাচে জয়ের রেকর্ড স্পর্শ করেছেন মেসি। ১৭টি জয় নিয়ে এতদিন শীর্ষে ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এবার তার পাশে বসলেন মেসি।

০৪. পেলেকে পেছনে ফেললেন, পেলেকে স্পর্শ করলেন:

বিশ্বকাপে মোট ৯টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। নিজে গোল করেছেন মোট ১৩টি। সব মিলিয়ে বিশ্বকাপে মোট ২১টি গোলে অবদান মেসির। বিশ্বকাপে সব মিলিয়ে ১২ গোল করেছিলেন পেলে। আজ দুই গোল করে পেলেকে পেছনে ফেললেন তিনি। সে সঙ্গে সর্বমোট গোলে অবদানের ক্ষেত্রেও পেলেকে ছুঁলেন তিনি। পেলে ১২ গোলের পাশাপাশি ১০টি গোলে অ্যাসিস্ট করেছেন। মোট ২২ গোলে তার অবদান। মেসিরও মোট ২২টি গোলে অবদান রাখার রেকর্ড হলো।

০৫. প্রথম ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বল:

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুটি গোল্ডেন বল জয়ের রেকর্ড গড়লেন মেসি। ১৯৮২ সাল থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল চালু করা হয়। এরপর আর কোনো ফুটবলার ২বার গোল্ডেন বল জেতেননি। ২০১৪ সালে দেশকে বিশ্বকাপ জেতাতে না পারলেও প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার বিশ্বকাপই জিতলেন। সে সঙ্গে গোল্ডেন বলও উঠলো তার হাতে। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসেও কোনো ফুটবলার ২বার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হননি।

০৬. সব রাউন্ডেই গোল: এই প্রথম কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রতিটি রাউন্ডে গোল করার রেকর্ড রয়েছে তার। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল- সব রাউন্ডেই গোল পেয়েছেন তিনি। গ্রুপ পর্বে শুধু পোল্যান্ডের বিপক্ষে গোল পাননি। এছাড়া বাকি ৬ ম্যাচের প্রতিটিতেই একটি করে এবং ফাইনালে ২ গোল করলেন তিনি।