All posts by jitu

আর্থিক সাপোর্ট আমি শাকিবের কাছ থেকে নিইনি, সন্তানের জন্যও নেইনি: বুবলী   

বিনোদন ডেস্কঃ

গত কয়েক মাস ধরে আলোচনায় শাকিব-বুবলী ও অপু বিশ্বাস। না, কোনো সুপার ডুপার সিনেমার কারণে নয়। ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে প্রাদপ্রদীপের নিচে আছেন তারা।

মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-বুবলী পরস্পরকে নানা ইস্যুতে দোষারুপ করে চলেছেন। বুবলীর ভাষ্যমতে, তাদের সংসারে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়েছেন অপু বিশ্বাস।

এ নিয়ে দুজনের সংসারে যখন ভাঙনের গুঞ্জন তখন ফেসবুকে ‘আমার কিছু কথা..’ নিয়ে হাজির হলেন বুবলী।
সেখানে লাইভে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন ঢালিউড নায়িকা। তিনি দাবি করেন, শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অপু-শাকিবের বিয়ে ও সন্তানের কথা তিনি জানতেনই না।

অপু-শাকিবের ঘর ভাঙার ক্ষেত্রে নিজের দায় অস্বীকার করে বুবলী উল্টো অভিযোগ করেছেন, শাকিবকে বিয়ের পর অপু ফোন করে তার সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় ৪১ মিনিটের ভিডিও নিয়ে আসেন বুবলী। কথা বলেন নিজের ব্যক্তিজীবন শাকিব ও অপু এবং তাদের সন্তানদের প্রসঙ্গে।

এক সময়ের টিভি সংবাদ পাঠক বুবলী বলেন, শাকিবের মাধ্যমেই তার সিনেমায় আসা এবং ধীরে ধীরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়।

তিনি বলেন, ২০১৬ থেকে আমি কাজ করছি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা।

তিনি বলেন, ওই সময়ে আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন উনার আগের কোনো সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না।”

কাজের ফাঁকে ব্যক্তিগত নানা কথা শাকিব বলতেন জানিয়ে বুবলী বলেন, ‘উনি প্রায়ই বলতেন, উনি সেটেলড হতে চান।’

অপু বিশ্বাসের সঙ্গে কোনোদিনই দেখা হয়নি জানিয়ে বুবলী বলেন, ‘উনি আমার সিনিয়র আর্টিস্ট। কিন্তু কোনোদিনই আমার সঙ্গে উনার সামনাসামনি দেখা হয়নি। ২০১৭ সালে যখন উনি টেলিভিশনে গিয়ে নিজের সন্তানের কথা প্রকাশ করেন, তার আগে আমাকে ফোন করেছিলেন এবং খুবই খারাপ ব্যবহার করেছিলেন।

অপু-শাকিবের সংসার ভাঙার জন্য নিজের দায় অস্বীকার করে বুবলী বলেন, কেউ যদি সংসার জীবনে অসুখী থাকেন, তারপর যদি অন্য কারও সাথে সম্পর্কে জড়ান, যার সঙ্গে সম্পর্কে জড়ালেন সেখানে তার কী দোষ?

বুবলীর ভাষ্য, আমার জন্য কারও সংসার ভাঙেনি। আমি তাদের মাঝে আসার আগে থেকেই তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অপু বিশ্বাস তো নিজেই বলেছেন, তার সঙ্গে শাকিব খানের যোগাযোগ বন্ধ ছিল। তখন তো আমি ছিলাম না।

শাকিব খানের সঙ্গে এখন বিচ্ছেদের আলোচনার মধ্যে বুবলী বললেন, তিনি শাকিব খানের টাকায় চলেন না।
‘অনেকেই বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে আর্থিক সাপোর্ট নিচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। আমার বিয়ের পর থেকে এবং সন্তান হওয়ার পরও আমি কখনোই উনার কাছ থেকে কোনো রকম আর্থিক সাপোর্ট নিইনি।’

আমেরিকায় সন্তান বীরের জন্মের সময় যে খরচ হয়েছিল, তখন ১৫ হাজার ডলার শাকিব খান দিয়েছিলেন এবং নিজে ৩০ হাজার ডলার খরচ করেছিলেন বলে জানান বুবলী।

এই চিত্রনায়িকা বলেন, “আমেরিকায় আমাকে এক বছরের মতো থাকতে হয়েছিল। কোনো গিফট করা অন্য বিষয়। কিন্তু নিয়মিত কোনো আর্থিক সাপোর্ট আমি শাকিব খানের কাছ থেকে নিইনি। সন্তানের জন্যও নেইনি। উনি বাবা হিসেবে কিছু করলে, সেটা ভিন্ন ব্যাপার।”

শেখ মনির জন্মদিনে যুবলীগ নেতা সারওয়ারের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪-তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে কলাকান্দি উত্তর স্বতন্ত্র এবতেদায়ী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা তিতাস উপজেলার কলাকান্দি উত্তর স্বতন্ত্র এবতেদায়ী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা যুবলীগের সদস্য মোঃ সাদ্দাম সিকদার ও কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আওলাদ মুন্সী প্রমুখ।

১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মী পাহারায় থাকবে: কাদের

নোয়াখালী প্রতিনিধি :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মিদের উদ্দেশ করে মন্তব্য করেছেন, ঐক্যের কোন বিকল্প নেই, আমাদের অস্থিতের জন্য। আমি কারো অন্ধ সমর্থক নই। কাজ করে যারা আমি তাদের পক্ষ বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপি কে ক্ষমা করে দিয়েছি। নোয়াখালীতে আমি কোন কলহ রাখতে চাইনা। আমি কলহ মুক্ত আওয়ামী লীগ চাই।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী সম্মেলনে উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন, খেলা হবে, হবে খেলা, এই ডিসেম্বরে খেলা হবে,আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে,অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে,দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের প্রচন্দ নয়। আরো কারো কারো প্রচন্দ নয়। কিন্তু যে স্লোগান জনগণ প্রচন্দ করে সেই স্লোগান আমি দিয়েই যাবো। খেলা হবে।

ফখরুল কে উদ্দেশ্য করে কাদের আরও বলেন,আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেব আমি বলতে চাই আমাদের নেতাকর্মিরা মহানগর জেলা,উপজেলা,ওয়ার্ড, পাড়া মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট সড়কে শেখ হাসিনার ভিত্তি প্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়েছে। তারা আগুন,লাঠি নিয়ে আসবে এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যান ফখরুল বলে খাঁচা।

লোডশেডিং হচ্ছে বলে স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, এখন একটু লোডশেডিং হচ্ছে। মানুষ কষ্টে আছে। নেত্রীর চোখে ঘুম নেই। ফখরুলের জ্বালারে অন্তর জ্বালা।

দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্ভোধক ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্ভোধন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের । এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

উদ্ভোধনী বক্তৃতায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশ্ করে বলেন স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।তিনি বলেন অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি।আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে।

সম্মেলনে বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম কে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ভোটা গ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়নামতি এলাকায় বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ক্যান্টনমেন্ট সিএমএইচ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম হাফেজ আবু নাইম (২৮)। তিনি বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম গ্রামের আবুল হোসেনের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত নিউ জনতা পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়। মরদেহ পুলিশ হেফাজতে আছে। নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর দক্ষিণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার একবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার কুমিল্লা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণের উপজলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণের উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলু, একবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আমান উল্ল্যাহ খন্দকার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন একবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

পোল্যান্ড – সেনেগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় দিনে পোল্যান্ড  ও  সেনেগালের বিদায় হয়েছে।  কোয়ার্টার ফাইনালে পৌছে  গেল ইংল্যান্ড ও ফ্রান্স।

প্রথম খেলায় পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে অলিভার জিরুদের গোলে এগিয়ে যাওয়ার পর আরও দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এক গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে পোল্যান্ড। দুর্দান্ত পারফর্মেন্সে ৩-১ গোলের এই জয়ে শেষ আট নিশ্চিত করে ফেলল ফ্রান্স। শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল ফ্রান্স। পোল্যান্ডের জমাট রক্ষণের কারণে গোলের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ৪৪তম মিনিটে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন অলিভার জিরুদ।  এরপর ম্যাচের ৭৪ এবং ৯১ মিনিটে পরপর দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ৯৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান রবার্ট লেভানদোস্কি।

রাত ১ টায় শুরু হওয়া খেলায় সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

জর্ডান হেন্ডারসনের গোলের পর চেনা রূপে ফেরে ইংলিশরা। হ্যারি কেইনের গোলে ব্যবধান আরও বাড়ে।
আল খোরের আল বাইত স্টেডিয়ামে রবিবার দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম দিকে দারুণ কয়েকটি প্রতি-আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে ভাঙন ধরানো সেনেগাল দ্বিতীয়ার্ধে কোনো লড়াই-ই করতে পারেনি। লাগাম হাতে থাকায় এসময় কেইনদের মাঝেও ছিল না গোলের জন্য মরিয়া চেষ্টা। গ্রুপ পর্বে আসরে সর্বোচ্চ ৯ গোল করা ইংল্যান্ড এ দিনও শুরু থেকে বল দখলে রেখে আক্রমণ শাণানোর চেষ্টা করে। যদিও প্রথম ত্রিশ মিনিটে পজেশন রাখতে পারলেও তাদের আক্রমণে কোনো ধার ছিল না।

এবারের গ্রুপ পর্বে তিনটি অ্যাসিস্ট করা কেইনের বিশ্বকাপে মোট গোল ৭টি। রাশিয়া বিশ্বকাপে আসরের সর্বোচ্চ ৬ গোল করেছিলেন তিনি।

১০ তারিখে পাকিস্তানিদের মতোই ঢাকার বুকে আত্মসমর্পণ করবে বিএনপি : তথ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরের ১৬ তারিখ ঢাকায় পাকিস্তানিরা সোহরাওয়ার্দী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল। আর এই ১০ তারিখেও বিএনপি ও অগ্নিসন্ত্রাসীরা ঢাকার বুকে আত্মসমর্পণ করবে, যেভাবে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল।’

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণের প্রাক্কালে দেয়া বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই জন্য এই ময়দান বিএনপির পছন্দ না। তারা ঢাকা শহরে গণ্ডগোল করতে চায়।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম আজকে বদলে গেছে। ‘বে টার্মিনাল’ করে চট্টগ্রাম বন্দরের দ্বিগুণ আরেকটি বন্দর নির্মিত হতে যাচ্ছে। কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। কদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন চট্টগ্রামে মেট্রোরেল হবে, পাতাল দিয়ে রেল চলবে। গত ১৪ বছরে লক্ষ কোটি টাকার বেশি উন্নয়ন কর্মকান্ড এই চট্টগ্রামে হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরও লক্ষ কোটি টাকার উন্নয়ন এই চট্টগ্রামে হবে। সীতাকুণ্ড-মিরসরাই নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগর ও অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে, সেটি আরেকটি চট্টগ্রাম শহর হতে যাচ্ছে।

মিরাজ বীরত্বে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

 

স্পোর্টস ডেস্কঃ

১৩৬ রানের মাথায় পড়েছে ৯ম উইকেট। তখনও প্রয়োজন ৫১ রান। উইকেটে মেহেদী হাসান মিরাজ। সঙ্গে মোস্তাফিজুর রহমান। এমন ম্যাচও বাংলাদেশ হেরে যাবে ভারতের কাছে? কিন্তু চিত্রনাট্যের তখনও পাঞ্চলাইন বাকি। বিস্ময়কেও যা হার মানিয়ে যাওয়ার মতো।

মেহেদী হাসান মিরাজ যে বিস্ময়কর ব্যাটিং করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মোস্তাফিজুর রহমানকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে সিঙ্গেল না নিয়ে তিনি বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়ার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন এবং একজন খেলোয়াড় যখন নিজেকে উজাড় করে এভাবে খেলতে পারে, তখন ভারতের মতো দলেরও কিছু করার থাকে না।

এর মধ্যে লোকেশ রাহুল ফেলে দিয়েছিলেন মিরাজের একটি ক্যাচ। ম্যাচের মোড়ও ঘুরে গিয়েছিল তখন বলা যায়। এরপর মিরাজ খেললেন অতিমানবীয় ইনিংস এবং যোগ্য সঙ্গ দিলেন মোস্তাফিজুর রহমান।

সেই সঙ্গে ইতিহাসের সেরা একটি ম্যাচ জয় করে নিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১ উইকেটের এই জয়টি লেখা হয়ে যাবে ইতিহাসের পাতায়।

কুমিল্লা সদরে ৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের ঝাগুরজুলি এলাকা হতে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

৩ ডিসেম্বর রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের উত্তর মাঝিগাছা গ্রামের মৃত ইউসুফ মিয়া এর ছেলে মোঃ ইমান হোসেন@ইমন (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন্