All posts by jitu

মুরাদনগরে ইট বানাতে ফসলি জমির বুকে চলছে ভেকুর তান্ডব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ফসলি জমির বুক চিরে ছুটছে ট্রাক্টরের পর ট্রাক্টর। লক্ষ্য ফসলি জমি থেকে কাটা মাটি ইট ভাটায় নিয়ে আসা। সামান্য অদূরেই চলছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝখান থেকে অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। সে মাটি সংগ্রহে ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক। যেই জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমিতে এখন বিশাল আকারের র্গত। এভাবেই মুরাদনগর উপজেলার বিপুল পরিমাণ ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটার পেটে। এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে কর্মকর্তারা দায় চাপাচ্ছেন একে অন্যের উপর।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, এভাবে মাটি কেটে নিলে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে বিপর্যয় দেখা দিবে।পতিত জমি, খাল, বিল, নদ-নদী, হাওর-বাঁওড় বা চরাঞ্চল থেকে মাটি কেটে নেওয়া যাবে না ইট তৈরীর জন্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৫ নম্বর ধারায় উল্লেখ থাকলে তা বাস্তবায়ন হচ্ছে না মুরাদনগর উপজেলায়।

দিনের পর দিন স্থানীয় ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলায় গড়ে ওঠা ৪৬টি ইটভাটায় যাত্রাপুর,পায়র, দারোরা, বড় আলীরচর, সোনাপুর, চাপিতলা, কোড়াখাল, বাবুটিপাড়া, ছালিয়াকান্দি, বোরারচর, চন্দনাইল, রোয়াচালা, শ্রীকাইল বিলের কৃষিজমি, গোচারণ ভূমি, জলাশয় ও গোমতী নদের পাড়ের গুঞ্জুর, ত্রিশ, দক্ষিণ ত্রিশ ও ধামঘর এলাকার মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় বাস্তবে ফসলি জমি ধ্বংসের মহোৎসব চলছে এই উপজেলায়।

অনুসন্ধানে জানা যায়, প্রতিবছর একেকটি ভাটায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ ইট উৎপাদন (পোড়ানো) হয়। উপজেলায় থাকা ৪৬টি ইটভাটার মাটি কাটার জন্য ফসলি জমির মাঠে কাজ করছে ২৭ টি খননযন্ত্র ও প্রায় ৩২২টি ট্রাক্টর। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিভর্তি ট্রাক্টরগুলো ফসলি জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা তৈরি করে চলাচল করছে। এতে ধুলাবালুতে দুই পাশের জমির ফসল বিনষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে কিছু বলতেও পারছেন না নিরীহ কৃষকেরা। আবার কেউ কেউ লিখিত অভিযোগ দিয়েও পাচ্ছে না প্রতিকার।

যাত্রাপুর ইউনিয়নের কৃষক ছোবাহান মিয়া বলেন, যাত্রাপুর বিলের ৩ ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে চয়নিকা ব্রিকসে। অথচ সেই মাটি ট্রাক্টর দিয়ে নিয়ে যেতে খোদ স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম সাহেব নিজে ফসলি জমির মাটি কেটে নিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে। বর্তমানে আমরা কৃষকরা খুব অসহায় হয়ে পরেছি। যদি কোন ভাবে একজন কৃষকের জমির মাটি তারা ক্রয় করতে পারে তাহলে পাশের জমির মালিকও বাধ্য হয়ে মাটি বিক্রি করতে হয়। এভাবে পুরো বিলের চিত্র বদলে এখন হাওড়ে রূপ নিচ্ছে।

এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি স্থানীয় কৃষকদের অনুরোধে কাবিখার আওতায় রাস্তাটি করেছি। কৃষকরা আমাকে বলেছিলো জমি থেকে ফসল আনতে তাদের খুব কষ্ট হয়। এখন যদি কেউ সেই রাস্তা ব্যবহার করে কৃষি জমির মাটি আনে আমার সেখানে কি করার থাকে বলেন? হ্যা তারপরেও বিষয়টি আমি জানতে পেরে কৃষকদের দিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি। এখন এটা প্রশাসন যদি না দেখে আমার কথাতো আর তারা শোনেনা।
যাত্রাপুর বিলের মধ্যে গড়ে তোলা চয়নিকা ব্রিকসের মালিক নেছার আহম্মেদ রাজু বলেন, যেখান থেকে আমরা মাটি আনতেছি সেই জমিটি আমাদের নিজের। আর এ বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েই সব করি। এসিল্যান্ড স্যার কে জানানো আছে তিনি সব জানেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমূল হুদা অবহিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণরূপে মিথ্যা, আমার সাথে কথা বলবে কেন। এর আগে অভিযোগ পেয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আর আপনারা থানাকে বলেন পুলিশ পাঠাইতে আমাদেরকে ফোন দিয়ে বলেন। থানাকে বলেন পুলিশ পাঠিয়ে বন্ধ করতে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, মনে হয় না এটা আমাদের কাজ। যদি কোন বিষয়ে আমাদেরকে ডাকে অথবা জানায় তখন সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, ‘কৃষকের নিজের জমি বেশি গভীর করা হলে শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। দেখি বিষয়গুলো নিয়ে আমরা বসে চিহ্নিত করে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা বৈদ্দের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭৩ বোতল ফেন্সিডিলসহ মহিউদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সে উপজেলার তেলিগ্রামের মৃত লাল মিয়ার ছেলে ।

পৃথক আরেকটি অভিযানে আজ সকালে সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (২৫) এক মাদক কারবারিকে আটক করা হয়। সে কোতয়ালী মডেল থানার বাজগড্ডা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বিকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে।

নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আব্দুল হালিম ভূঁইয়ার নাতি। সে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নিহত পাভেলের বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া, এলাকায় বইছে শোকের মাতম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আলকরায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে রাত দশটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

গ্রুপ পর্ব থেকেই জার্মানি ও বেলজিয়ামের বিদায়, শীর্ষে থেকে মরক্কো ও জাপান নকআউট পর্বে

স্টাফ রিপোর্টার:

অঘটনের বিশ্বকাপে অঘটন ঘটছেই। এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেন বিশ্ব র‌্যাংকিংয়ে ২ নম্বরে থাকা দল বেলজিয়াম এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। নিজ নিজ গ্রুপ থেকে জাপান ও মরক্কো শীর্ষ অবস্থানে থেকে নক আউট পর্বে পাড়ি জমালেন ।

মরক্কোর ঐতিহাসিক যাত্রা:

বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর গতকাল কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ থেকে সেরা দলের মর্যাদা নিয়ে নকআউট পর্বের টিকিট কাটে মরক্কো । দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোল রাউন্ডে উঠলো মরক্কো। সর্বশেষ তারা এ গৌরব কুড়ায় ১৯৮৬’র আসরে। কাকতালীয়ভাবে সেবারও তারা ছিল আসরের ‘এফ’ গ্রুপে। এবং জায়ান্ট তিন দলকে পেছনে রেখে গ্রপসেরা হয়েছিল তারা। মেক্সিকোতে সেবার ইংল্যান্ড ও পোল্যান্ডের সঙ্গে ড্র করার পর মরক্কানরা হারিয়ে দেয় শক্তিধর পর্তুগালকে।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলছে মরক্কো। নিজেদের আগের পাঁচ বিশ্বকাপে মোটেই দুটি জয় ছিল তাদের ঝুলিতে। ১৯৮৬ বিশ্বকাপে পর্তুগাল ও ১৯৯৮ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা। গতকাল মরক্কো চমক দেখায় ম্যাচের শুরুতেই। আগের ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামকে হারের স্বাদ দেয়া দলটি গোল পেয়ে যায় মাত্র চতুর্থ মিনিটে। এসময় কানাডার গোলরক্ষক পোস্ট ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছিলেন। আর ডিবক্সের বাইরে থেকে ফাঁকা পোস্টে বল পাঠান হাকিম জিয়াশ। বিশ্বকাপে ৩৬ বছর পর ডি বক্সের বাইরে থেকে গোল করলেন মরক্কোর কোনো খেলোয়াড়। ১৯৮৬ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ম্যাচে এমন একটি গোল পেয়েছিলেন আবদুর রাজ্জাক খায়েরি। বিশ্বকাপে মরক্কোর শেষ ১৩ গোল ছিল ডি বক্সের ভেতর থেকে পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব চেলসিতে খেলা জিয়াশের গোলের বিশেষত্ব ছিল আরও। গতকালেরটি বিশ্বকাপে মরক্কোর দ্রুততম গোল। আর আফ্রিকার কোনো দেশের দ্বিতীয় দ্রুততম। এমন শীর্ষ রেকর্ডটি ঘানার ফরোয়ার্ড আসামোয়াহ জিয়ানের। ২০০৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তিনি গোল পান ১ মিনিট ৮ সেকেন্ডের মাথায়। এদিন ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউসুফ আন নাসিরি। প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে (পিএসজি) খেলা উইং-ব্যাক আশরাফ হাকিমির পাসে গোল পান তিনি। বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে কমপক্ষে দুই গোলের কৃতিত্ব দেখালো মরক্কো। এফ গ্রুপ থেকে অপরাজিত থেকেই পরের রাউন্ডে গেলো মরক্কো। দুই জয় ও এক ড্রতে মরক্কোর সংগ্রহ ৭ পয়েন্ট। আর এক জয়ের সঙ্গে দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব পার করলো গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।

বেলজিয়ামের বিদায়ের কারণ:

এবারের বিশ্বকাপে অনুজ্জ্বল নৈপুণ্যের সঙ্গে ভিন্ন আলোচনায় ছিল বেলজিয়ানরা। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে ঐক্যের ডাক দিয়েছিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক বলেছিলেন ‘নিজেদের গুছিয়ে নেয়া দরকার। সর্বোত্তম কাজ হলো, আমাদের একাট্টা থাকা প্রয়োজন।’ কিন্তু গতকাল বেলজিয়াম নিখুঁত ফুটবল খেলতে পারেন। ম্যাচে ৫২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারে ১৬টি শট নেয় বেলজিয়ানরা। যার মাত্র তিনটি ছিল অনটার্গেটে। রমেলু লুকাকু একাই নষ্ট করেন ৪টি পরিষ্কার সুযোগ। প্রথমার্ধের ৬টি শট নেয় ক্রোয়েশিয়া আর ৫টি বেলজিয়াম। দু’দলের কোনো শটই অনটার্গেটে ছিল না। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে কষ্টার্জিত জয় শেষে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনাকে এক সাংবাদিক প্রশ্ন করেন বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’ কি বিশ্বকাপ জিততে পারবে? উত্তরে ডি ব্রুইনা বলেছিলেন, ‘না আমরা খুবই বুড়ো একটি দল।’ ডি ব্রুইনার মন্তব্যকে হয়তো ভালোভাবে নেননি দলের সিনিয়র খেলোয়াড়রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে হারের পর সাংবাদিকদের প্রশ্ন ছিল হারের কারণ কী? উত্তরে ৩৫ বছর বয়সী বেলজিয়ান সেন্টার-ব্যাক ইয়ান ভারটংগেন বলেন, ‘(হারের কারণ হলো) আমাদের আক্রমণ ভাগের খেলা খুব খারাপ ছিল। কারণ উপরের দিকে যারা খেলে তাদেরও বয়স হয়েছে।’ শুধু বয়স নিয়ে মন্তব্যের জেরেই যে বেলজিক ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হয়েছে তা কিন্তু নয়। আগে থেকেই খেলোয়াড়দের সম্পর্কের টানাপোড়েন চলছে বলে খবর রয়েছে। গার্লফ্রেন্ড ইস্যুতে ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়ার দ্বন্দ্ব পুরনো। তাছাড়া রোমেলো লুকাকুর সঙ্গে মিচি বাতশুয়াইয়ের দূরত্ব রয়েছে বলে গুঞ্জন।

স্পেনকে হারিয়ে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন:
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমকে কাতারের অভিযান শুরু করে জাপান। মাঝে কোস্টারিকার কাছে হারলেও বৃহস্পতিবার স্পেনকে হারিয়ে কাতার বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে জাপান। এ জয়ে শুধু শেষ ষোলোর টিকেটই নয়, গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে তারাই। একই সময়ে শুরু আরেক ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। তাদের সমান ৪ পয়েন্ট হলেও গোল পার্থক্যে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।

এবার নিয়ে চতুর্থ বারের মতো নকআউট পর্বে উঠলো জাপান। যার শুরুটা হয়েছিল ২০০২ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষেলোতে জায়গা করে নিয়েছিল দলটি।

জার্মানির বিদায় যেভাবে:
জাপানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা জার্মান টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল। কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জয়ের পরও গ্রুপ পর্ব পার হতে পারল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানির ভাগ্য মূলত নিজেদের হাতে ছিল না। নকআউট পর্বের টিকেট কাটতে জার্মানির জন্য প্রথম শর্ত ছিল জিততে হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল যেন পক্ষে আসে। চোখজুড়ানো ফুটবলে নিজেদের কাজটা তারা ঠিকঠাক করলেও সমীকরণ পক্ষে এলো না। আরেক ম্যাচে যে চমক জাগানিয়া ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে গেছে জাপান। পরের ধাপে তাদের সঙ্গী ২০১০ সালের চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিল আসরে চ্যাম্পিয়নের মর্যাদায় খেলতে আসা জার্মানি। তিন ম্যাচে দুই জয়ে জাপানের পয়েন্ট ৬। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্পেন। জার্মানির পয়েন্টও স্পেনের সমান ৪; কিন্তু গোল ব্যবধানে অনেক পিছিয়ে জার্মানরা।

লাকসাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়নপত্র দাখিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পদে ৭৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে  চেয়ারম্যান পদে ৯ জন , সাধারণ সদস্য পদে ৫০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ‍্যে  চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, আশিকুর রহমান, জহিরুল ইসলাম, মোঃ বদরুল হাসান মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আবু তাহের, বাচ্চু মিয়া, শাহ আলম। ২ নম্বর ওয়ার্ডে দেলোয়ার, নাছির উদ্দিন, মিজানুর রহমান। ৩ নম্বর ওয়ার্ডে মোঃ জামাল, আমিন উল্যা। ৪ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে বশির আহমেদ, আবুল কালাম। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ জহিরুল হক বাবুল। ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, মোতালেব হোসেন ইউছুফ, মোঃ মোকতার হোসাইন। ৮ নম্বর ওয়ার্ডে মোঃ ওয়ালি উল্ল‍্যাহ। ৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, মোঃ রাইসুল আরেফিন, সুজন সিংহ ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম। ২ নম্বর ওয়ার্ডে পেয়ারা বেগম, সালমা আক্তার। ৩ নম্বর ওয়ার্ডে জ‍্যােতি রানী সিংহ, প্রনতি রানী সিংহ মনোনয়নপত্র দাখিল করেন।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম (শাহীন), স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।  ১ নম্বর ওয়ার্ডে মোঃ কাজী জহিরুল ইসলাম, ফজলুল হক মজুমদার। ২ নম্বর ওয়ার্ডে শাহজাহান। ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মজুমদার। ৪ নম্বর ওয়ার্ডে মোঃ এমরান হোসেন মজুমদার। ৫ নম্বর ওয়ার্ডে শাহ আলম, মোঃ জয়নাল আবেদীন। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী। ৭ নম্বর ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান, মেহেদী হোসেন মমিন। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ মোশারফ হোসেন ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে সামীমা আক্তার। ২ নম্বর ওয়ার্ডে শাহীন বেগম। ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দা জাকিয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেন ।

মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক হায়দার মনোনয়নপত্র দাখিল করেছেন। মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে মোঃ আহছান উল্লা, জাহাঙ্গীর আলম, নয়ন চন্দ্র ভৌমিক। ২ নম্বর ওয়ার্ডে মোঃ চাঁন মিয়া, মোঃ হেদায়েত উল্ল‍্যা। ৩ নম্বর ওয়ার্ডে মোঃ ফয়জুল আলম মিয়াজী। ৪ নম্বর ওয়ার্ডে নুরে আলম, আনোয়ার হোসেন, মোঃ আমিনুল হক মজুমদার, ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মজুমদার। ৬ নম্বর ওয়ার্ডে মোঃ ইউনুছ মিয়া। ৭ নম্বর ওয়ার্ডে ছফি উল‍্যা ভূঁইয়া, সোলেমান। ৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, মোঃ সাজ্জাদ হোসেন, শহিদ উল‍্যা। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ শাহজালাল, মোঃ নুরে আলম। সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১ নম্বর ওয়ার্ডে নাসরিন আক্তার, সম্পা রানী দাস। ২ নম্বর ওয়ার্ডে তাসলিমা বেগম, পারভীন আক্তার। ৩ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন বেগম, পারভীন বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য যে, আগামী ২৯ ডিসেম্বর লাকসাম উপজেলার এই ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ ডিসেম্বর (শনিবার) প্রার্থীতা যাচাইবাছাই অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রাজিবুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাজ সেবক শরীফুল মমিন আর নেই

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের  পুরাতন মৌলভীপাড়া এলাকার বাসিন্দা সমাজ সেবক শরীফুল মমিন (৬৫) আর নেই ( ইন্না নিল্লাহে—-রাজিউন) ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে পুরাতন মৌলভীপাড়া জামে মসজিদের সামনে  মরহুমের  নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কাশারীপট্টি সমাজের সর্দার পশু চিকিৎসক আবু কায়সার হানিফ, সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজি সাজু, ঢাকায় পুলিশের হেড কোয়ার্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সাম্মান,  সাবেক বিজিবি সদস্য কাজী আলী আফতাব, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  ভূমি রেজিষ্টার অফিসের সুমন,  আ’লীগ নেতা সুফি ।

নিহতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি কুমিল্লার পুরাতন মৌলভীপাড়া এলাকার কৃতি সন্তান শেখ আহমেদ।

জানাজায় মোনাজাত পরিচালনা করেন নিহতের ছোট ভাই আক্তার হোসেন।

কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য পুলিশ সুপারের বিশেষ অ্যাপ চালু

স্টাফ রিপোর্টার:
মহান বিজয়ের মাসে অদ্য ০১ ডিসেম্বর  থেকে কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য চালু হলো ”ক্ষুদে বার্তা” সেবা।

এই সেবার মাধ্যমে সেবা প্রত্যাশী আবেদনকারী তার আবেদীত পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্ষুদে বার্তার মাধ্যমে অবগত হতে পারবেন।সাধারণত কোন আবেদনকারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য আবেদন দাখিল করলে তার আবেদন ফরমটি কোথায়, কি অবস্থায় আছে তা জানার জন্য দূর-দূরান্ত হতে শহরে এসে বিভিন্ন দপ্তরে যাতায়ত করেন।এতে করে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আর্থিক খরচের মধ্যে পড়েন এবং অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। এই ধরণের বিড়ম্বনা বন্ধে কুমিল্লা জেলার পুলিশ সুপার একটি বিশেষ অ্যাপ চালু করেন।

উক্ত অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর ফরমটি পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য পুলিশ গ্রহণ করা মাত্রই আবেদনকারীর দাখিলকৃত মোবাইল নাম্বারে তদন্তকারী অফিসারের নাম, ইউনিট ও মোবাইল নাম্বার সহকারে একটি ক্ষুদে বার্তা পৌঁছে যাবে। উক্ত ক্ষুদে বার্তার সূত্র ধরে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি তদন্তের জন্য কোন অফিসার এর নিকট আছে। আবেদনকারীর দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে পুনরায় আবেদনকারী তার দাখিলকৃত মোবাইল নাম্বারে তার আবেদনটি তদন্ত শেষে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দাখিল করা হয়েছে মর্মে একটি ফিরতি ক্ষুদে বার্তা পাবেন। এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীগণ খুব সহজেই কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই তার পাসপোর্ট এর তদন্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

কুমিল্লা জেলা পুলিশের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়া ও রুপ কল্প ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এর একটি প্রয়াস।

সদর দক্ষিণের জোড়কানন হতে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকা হতে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০১ ডিসেম্বর সকালে জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত. ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৪) এবং একই থানার মতুরাপুর গ্রামের মৃত. আব্দুর রশিদের ছেলে জামাল হোসেন (৩৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত