All posts by jitu

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ।

দনিহত আনোয়ারা বেগম (৪৮) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টঙ্গীতে কবরস্থানের ভেতরে নিয়ে পোশাককর্মীকে পালাক্রমে গণধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের টঙ্গীতে কবরস্থানের ভেতর এক পোশাককর্মীকে (১৯) গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থানের ভেতর এ ঘটনা ঘটে।

পুলিশ নির্যাতিতা ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্য আমজাদ শরিফ মারধরের শিকার হয়েছেন। পরে আহত পুলিশ সদস্যকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে গাজীপুর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেন বাবুকে (২৭) ও টঙ্গীর মরকুন এলাকার লুৎফর রহমান কালুর ছেলে আসাদুজ্জামান শাওনকে (২৮) গ্রেফতার করেছে। এ ঘটনায় মৃত হযরত আলীর ছেলে রিপন মিয়া (৪০) পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াছিন আরাফাত জানান, নির্যাতিতা ওই নারী টঙ্গী বিসিকের একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গণধর্ষণের অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়। রাতেই অভিযান চালালে পলাতকদের পরিবারের সদস্যরা মরকুন এলাকায় পুলিশ কনস্টেবল আমজাদ শরিফকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় পর দিন বুধবার পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে ১২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মরকুন এলাকা থেকে লুৎফর রহমান কালু (৬০) তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও সনি আক্তার রিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতা নারী বলেন, প্রায় সাত মাস আগে শাওনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আমার। তারপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে শাওন বিয়ের প্রলোভন দেখালে তার বাসায় একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াই। মঙ্গলবার দিবাগত রাতে ফোন করে শাওন তার বাসায় যেতে বলে। এ সময় তার বাসায় যাওয়ার পথে মরকুন কবরস্থানের সামনে গেলে শাওনের বন্ধু বাবু ও রিপন আমার মুখে গামছা চেপে কবরস্থানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাবুকে আটক করলেও রিপন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমি মামলা করেছি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণ ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক দুইটি ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নালা থেকে আয়াতের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনোজ দে গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলীনা ইসলাম আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে আবীর। কিন্তু কোথাও আটকে রাখার জায়গা না থাকায় অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করে। পরে মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়।

১০ দিন পর ২৪ নভেম্বর রাতে আবীরকে গ্রেফতার করে পিবিআই। পরদিন তাকে নিয়ে দিনভর সাগরপাড়ে অভিযান চালিয়ে খণ্ডিত দেহাবশেষ উদ্ধারের চেষ্টা করে পিবিআইয়ের তদন্ত দল। কিন্তু স্রোতের টানে ভেসে যাওয়ায় টুকরোগুলো পাওয়া যায়নি।

এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুই দিনের রিমান্ড শেষে সোমবার সকালে আবীরকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মেট্রো অঞ্চলের পরিদর্শক মনোজ দে আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৭ দিনের মঞ্জুর করেন।

অপরদিকে শিশু আলীনা ইসলাম আয়াত হত্যা মামলায় গ্রেফতার আসামি আবীর আলীর মা-বাবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন-আবির মিয়ার বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগম।

এর আগে সোমবার নগরের ইপিজেড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়। মঙ্গলবার এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর

 

বিনোদন ডেস্কঃ

অবশেষে চলচ্চিত্রের নায়ক হতে যাচ্ছেন আফরান নিশো। ছোট পর্দায় তুমুল জনপ্রিয় ছিলেন, ওয়েব সিরিজে অভিনয়েও নজর কেড়েছেন। জনপ্রিয়তার কারণে ওয়েব সিরিজ হিন্দিতে ডাবিংও করা হয়েছে। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

রায়হান রাফি পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’র চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হচ্ছেন নিশো। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে পিছিয়েছে, ঘোষণটি আসবে ১২ ডিসেম্বরে।

নিশড় নায়িকা কে থাকছেন? স্বাভাবিকভাবেই এ প্রশ্ন উঠে আসছে। কিছুদিন আগে বিদ্যা সিনহা মিম ও পরীমনির মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় পরীমনি রাফিকে দালাল আখ্যা দেন। স্বাভাবিকভাবেই মিমকে নিয়ে চলতে চাইছেন না নির্মাতা। আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা থাকার কথা আছে তমা মির্জার। রাফি কিছু নিশ্চিত না থাকলেও একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শুধুমাত্র সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে।

আলফা আই মিডিয়ার কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ১২ ডিসেম্বর ঘোষণা আসবে। তার আগে কোনো তথ্য প্রকাশ করতে চাই না। ওইদিন প্রেস কনফারেন্সে আমরা বিস্তারিত তুলে ধরবো।

আফগানিস্তানের স্কুলে বোমা হামলায় নিহত ১৫

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের উত্তরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেন, সামাঙ্গনের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

উত্তরে আইবাকের একজন ডাক্তার বলেছেন, রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে, নিহতদের বেশিরভাগই যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “মৃতদের তারা সবাই শিশু ও সাধারণ মানুষ।”

এদিকে, গত বছর দেশটি দখল করার পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে বলে দাবি করছে তালেবান।তবে সাম্প্রতিক সময়ে মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে বেশ কয়েকটি হামলা হয়েছে আফগানিস্তানে। যার মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএসআইএল (আইএসআইএস)।

কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লোকমান হোসেন (৪৫) নামে এক ক্ষুদ্র হকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাতে থানায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত হকার লোকমান হোসেনের বাড়ি বরিশালে। সে চলতি মাসের ১ তারিখে পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। লোকমান হোসেন এর আগেও আরও দুই বিবাহ করেছেন। তাদের দম্পতিতে কোনো সন্তান নেই। এমনকি বর্তমান স্ত্রীও জানে না তার স্বামীর আসল ঠিকানা।

স্থানীয় ও নিহতের স্ত্রীর সূত্রে জানা গেছে, লোকমান হোসেন গত কয়েক দিন ধরে এলাকার ফুটপাতে ঝালমুড়ি ও ভাজাপোড়া বিক্রি করে আসছেন। তার ব্যবসার কাজে এবং একাধিক বিবাহ করার সময় টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজনের কাছ থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় বিকালে নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতদের স্ত্রী রাশিদা বেগম জানান, আমি পাশের রুমে আসরের নামাজ পড়ছিলাম। আমার স্বামী রুমেই ছিল। কিন্তু নামাজ শেষে এসে দরজা বন্ধ দেখতে পাই। স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করি, পরে জানালা দিয়ে দেখতে পাই সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

এদিকে পাশের কক্ষের ভাড়াটিয়া আবদুস সাত্তারের স্ত্রী বকুল বেগম জানান, তারা বাসায় আসার পর থেকে তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাধের বিষয় শুনিনি। আজকের এ ঘটনা কি কারণে হয়েছে তা বলতে পারছি না।

বাড়ির মালিক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা নতুন ভাড়াটিয়া— কী কারণে আত্মহত্যা করেছেন তা জানি না।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ধাতবমুদ্রা ও ম্যাগনেট রাডারসহ প্রতারক র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার:

ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ভুয়া ধাতবমুদ্রা ও ভুয়া ম্যাগনেট রাডার বিক্রির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা সাইফুল ইসলাম@কষ্টি সাইফুল@ ম্যাগনেট সাইফুলকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা।

সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ভুয়া ধাতবমুদ্রা ও ভুয়া ম্যাগনেট রাডারসহ অন্যান্য অতি মূল্যবান জিনিসপত্র আসল বলে আখ্যায়িত করে তা মানুষের কাছে বিক্রির কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মূলত এসব প্রতারক চক্রের মূল টার্গেট সহজ সরল মানুষ। তারা এসব ভুয়া জিনিসপত্র চড়া দামে বিক্রির করা যাবে এই মর্মে আশ্বস্ত করে সাধারণ মানুষের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে করছে সর্বশান্ত।

এধরনের প্রতারণার স্বীকার একজন জনৈক ভ‚ক্তভোগী গত ২৮ নভেম্বর র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় স্ব-শরীরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে সে উল্লেখ করেন, ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ভুয়া ধাতবমুদ্রা ও ভুয়া ম্যাগনেট রাডার বিক্রির কথা বলে তার নিকট হতে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম@কষ্টি সাইফুল@ ম্যাগনেট সাইফুল (৪০)।

প্রতারক সাইফুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের হালিকামরা গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।

প্রতারক চক্রের মূল হোতা সাইফুল ইসলাম@কষ্টি সাইফুল@ ম্যাগনেট সাইফুল নিজেকে কষ্টিপাথরের মূর্তি, ধাতবমুদ্রা ও ম্যাগনেট রাডার বিক্রেতা হিসেবে দাবী করে। জনৈক ভুক্তভোগী পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ব্যবসার খাতিরে প্রতারক মোঃ সাইফুল ইসলাম এর সাথে পরিচয় হয় এবং দিনে দিনে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রতারক মোঃ সাইফুল ইসলাম তার নিকট প্রস্তাব করে যে, তার কাছে অতি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি, ধাতবমুদ্রা ও ম্যাগনেট রাডার আছে যা সে স্বল্প মূল্যে বিক্রি করতে চায়। তার প্রস্তাবে প্রলোভিত হয়ে জনৈক ভুক্তভোগী সেগুলো কেনার জন্য তাকে প্রথমে ১ লক্ষ টাকা প্রদান করে। টাকা পাওয়ার পর প্রতারক মোঃ সাইফুল বিভিন্ন পায়তারা করতে শুরু করতে থাকে। টাকা প্রদান করেও জিনিস না পাওয়ায় জনৈক ভুক্তভোগী পুনরায় প্রতারক সাইফুলের সাথে যোগাযোগ করে তার জিনিসগুলো তাকে দিতে বলে। কিন্তু লোভী প্রতারক সাইফুল আরো টাকা পাওয়ার আশায় পুনরায় তার কাছে ২ লক্ষ টাকা দাবী করে এবং তাকে আশ্বস্ত করে সে যদি এবার টাকা দেয় তাহলে তাকে সব জিনিসগুলো দিয়ে দিবে। জনৈক ভুক্তভোগীর মনে আশার সঞ্চার হয় এবং জিনিসগুলো পাওয়ার আশায় সে আবার প্রতারক সাইফুলকে ২ লক্ষ টাকা প্রদান করে। টাকা পাওয়ার পর প্রতারক সাইফুল ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে আর কোন উপায়ান্তর না দেখে ভুক্তভোগী র‌্যাব-১১, কুমিল্লা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের সত্যতা যাচাইপূর্বক র‌্যাব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনার মূল আসামী প্রতারক মোঃ সাইফুল ইসলামকে চিহ্নিত করার নিমিত্তে একাধিক টীম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই ভিত্তিতে গত ২৯ নভেম্বর রাতে কুমিল্লা সদরের ধনপুর এলাকা হতে প্রতারক মোঃ সাইফুল ইসলামকে আটক করা হয়। আটককালে তার নিকট হতে একটি ভুয়া কষ্টিপাথরের মূর্তি, একটি ভুয়া ধাতব মুদ্রা, ও একটি ভুয়া রাডার ম্যাগনেট উদ্ধার করা হয়।

আটক হওয়া আসামীর দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, সে এবং তার দলের সদস্যরা এসব ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ধাতবমুদ্রা ও ম্যাগনেট রাডার বিক্রির জন্য সর্বদা সাধারণ মানুষকে টার্গেট করে থাকে। এসব ভুয়া কষ্টিপাথরের মূর্তি, ধাতবমুদ্রা ও ম্যাগনেট রাডার সম্পর্কে মানুষের মনে অন্ধ বিশ্বাস সৃষ্টি করিয়েই মূলত তারা তাদের স্বার্থ হাসিল করে থাকে। এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে তারা কয়েকজনের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিফজ বিভাগে সাফল্যের শীর্ষে কুমিল্লার নূরে মদিনা মাদরাসা

স্টাফ রিপোর্টার:

ঐতিয্যবাহী কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়ায় অবস্থিত নূরে মদিনা মাদরাসা চকবাজার কুমিল্লা। যেখানে ২০২২ সালে মাত্র ৮ মাস ১৩ দিনে হিফজ সম্পূর্ণ করেন নূরে আলম সহ মোট পাঁচ জনছাত্র ।

তারা হলেন মোহাম্মদ আলী দিহান । মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাফি । মোহাম্মদ নাজমুল হাসান এবং মোহাম্মদ সালাউদ্দিন।তার পূর্বে ২০২১ সালে হিফজ সম্পূর্ণ করেন তিন জনছাত্র ।তারা হলেন মোহাম্মদ মোহাম্মদ রাকিবুল ইসলাম মাহফুজ , মোহাম্মদ আব্দুর রহমান, এবং মোহাম্মদ মেহেদী হাসান রাকিব ।

২০২০ সালে হিফজ সম্পূর্ণ করেন আরো দুই জন ছাত্র তারা হলেন মোহাম্মদ রেজাউল করিম (রবিন) ও মোহাম্মদ বাছির গাজী ।২০২২ সালের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলা অংশগ্রহণ করেন মোট ১০৬ প্রতিষ্ঠান । তাঁর মধ্যে সাফল্যের শীর্ষে নাম আসে কুমিল্লা চকবাজার নূরে মদিনা মাদরাসার

প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতী গোলাম মোহাম্মদ শাহজালাল বলেন ।এই সফলতা ১৫নং ওয়ার্ড বাসীর , এবং মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটির।

বোন ও ভাগ্নির এক মাস পর মৃত্যুর কাছে পরাজিত সিয়াম

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ ৪জন নিহতের ঘটনার এক মাস পর মৃত্যু হয়েছে আরও একজনের। ওই দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ে অবশেষে বোন ও ভাগ্নির মতোই না ফেরার দেশে পাড়ি জমায় নবম শ্রেণীর স্কুল ছাত্র ইসরাফিল মঞ্জুর সিয়াম (১৪)।

দীর্ঘ এক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার (২৯ নভেম্বর) দিনগত রাত ১২টায় বঙবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুর কাছে হার মানে সিয়াম। ওই দুর্ঘটনায় নিহত হয়েছিল তার আপন খালা রেজিয়া বেগমও (৪৫)।

নিহত ইসরাফিল মঞ্জুর সিয়াম চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের মঞ্জুরুল আলম এর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সিয়াম। সে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

এর আগে গত ৩১ অক্টোবর (সোমবার) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে বাস চাপায় নিহত হয় সিয়াম এর বোন তন্নী (২০), ভাগ্নি দেড় বছর বয়সী মুনতাহা, খালা রেজিয়া বেগম (৪৫) ও সিএনজি অটোরিক্সা চালক হাবিবুর রহমান (২৫)। সিয়াম এর মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫জনে। এ ঘটনায় নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮) দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন।

নিহত সিয়াম এর পিতা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক চেষ্টাই করেছি। সকল চেষ্টা বৃথা করে আমাদের একা করে পৃথিবী ছেড়েই চলে গেলো সিয়াম।

বিজয়ের মাসে হোমনার ঘারমোড়া ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষণা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  হোমনা উপজেলা ঘারমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিজয়ের মাস পহেলা ডিসেম্বর এ সম্মেলন হবে। সম্মেলন আয়োজনের খবরে কর্মী ও সমর্থকেরা চাঙা হয়ে উঠছেন। এদিকে পদপ্রত্যাশী নেতারা আওয়ামী লীগের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

সম্প্রতি দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ বছর আগে ২০১৪ সালের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে মোঃ আব্দুল করিম ও মনিরুজ্জামান মনির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।