All posts by jitu

চৌদ্দগ্রামের আলকরায় চাঁদা না পেয়ে কোম্পানির নিমার্ণকাজ বন্ধের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

৩ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে এ প্লাস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান (সাসটেইনেবল অ্যাপারেলস লি:) এর ভবনের নিমার্ণ কাজ বন্ধ করে দিয়ে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কোম্পানির কর্মকর্তা চৌদ্দগ্রাম উপজেলার  চিওড়া  ইউনিয়নের  তৈয়াসার  গ্রামের মৃত.  ‍জুলফু  মিয়ার ছেলে আব্দুল জলিল (৪৫) বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৮ নভেম্বর ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার  আলকরা ইউনিয়নের  সোনাইচা পদুয়া রাস্তার মাথায় এ  সন্ত্রাসী কর্মকান্ডের  ঘটনা ঘটে। রাতেও আরেক দফা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগে আসামি করা হয়েছে  চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়ার শিলরী গ্রামের ছবুর মিয়ার ছেলে মামুন (৩৭), লক্ষীপুর গ্রামের রাজু (৩৮) ও অশলীয়াি গ্রামের  টুটুলকে (৩৫) ।

লিখিত অভিযোগে বাদি উল্লেখ করেন,   আমার কোম্পানির বিল্ডিং নির্মাণ কাজ চলছিল ।  উল্লেখিত আসামিরা  আমার কোম্পনির কর্মচারীদের নিকটে ৩ লক্ষ  টাকা চাঁদা দাবি করছিল বেশ কয়েকদিন ধরে । বিবাদীগণ আমার কোম্পানির লোকদেরকে বলে যে, যদি বিবাদীদেরকে ৩ লক্ষ  টাকা চাঁদা না দেয় তাহলে তারা আমার কোম্পানির উক্ত নির্মাণ কাজ করতে দিবেনা । এমন  বলে  হুমকি দমকি প্রদর্শন করতে থাকে। উক্ত বিষয়াদি নিয়ে তাদের সাথে কখনো কোনো প্রকার বাদ প্রতিবাদ করার চেষ্টা করলে এতে বিবাদীগণ আমার কোম্পানির কাজের লোকদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদেরকে উদ্দেশ্য করে নানান ধরণের গালমন্দসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করতে থাকে। এই নিয়ে বিবাদীদের সাথে আমার কোম্পানির লোকদের বিরোধ চলছিল।

উক্ত বিরোধের জের ধরে আজ  (২৮ নভেম্বর)   বিকেল সোয়া ৩ টায় সকল বিবাদীগণ একযোগে একে অপরের যোগ সাজসে আকস্মিকভাবে ঘটনাস্থলে এসে আমার লোকদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আমার লোকদের  উপরে অতর্কিত আক্রমণ করে  তাদের শরীরে এলোপাথাড়ী কিলঘুষি লাখি মুড়া মেরে বেদনাদায়ক দাগ ও নীলাফুলা জখম করে। এক পর্যায়ে তারা আমার কোম্পানির অফিস কক্ষে জোর পূর্বক প্রবেশ করে  অফিস কক্ষে থাকা কোম্পানির একটি ডিভিডি আর ছিনিয়া নিয়ে যায় এবং আমার কোম্পানির লোকদেরকে অর্থাৎ উল্লেখিত স্বাক্ষীদেরকে অফিস কক্ষ হতে জোর পূর্বক বের করে দিয়ে  প্রজেক্টের মূল ফটকে তালা মেরে  চলে যায় । যাওয়ার সময় প্রকাশ্যে বলে যায় , আমার কোম্পানির লোকেরা যদি তাদের সাথে বেশি বাড়া বাড়ি করে থানা কোর্টে গিয়ে কোন প্রকার মামলা মোকদ্দমা করে তাহলে তারা আমার কোম্পানির লোকদেরকে উক্ত স্থানে কোন প্রকার কাজ করতে দিবেনা এবং আমার কোম্পানির লোকদেরকে প্রাণে হত্যা করবে বলে বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করতে থাকে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরন্জন চাকমা জানান, এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।

 

ইউপি নির্বাচনঃ সদর দক্ষিণে ৩ টিতে আ’লীগ, ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী।

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম) ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে সোমবার রাতে উপজেলা মিলনায়তনে  ৩ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং ২ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন ঘোষণা করেন সদর দক্ষিণ উপজেলার রিটার্নিং অফিসার মুহাম্মদ রায়হান আরেফিন ও আলমগীর হোসেন।

এ সময় তিনি আরো বলেন, বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তানভীর হোসেন পারভেজ (নৌকা) প্রতীক ৫৫৫১ পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুর রব জিলানী (আনারস) ৫৪৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মজুমদার বুলবুল (চশমা) ৪৬২ভোট পেয়েছেন ।

বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিম আহাম্মদ (নৌকা) ৭০৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মজুমদার তুহিন (আনারস) ৫০৯৬, ফারুক হোসেন চৌধুরী (চশমা) ৩০১৫, খলিলুর রহমান (রজনীগন্ধা) ৩৮২ এবং শাহা আলম (ঘোড়া) ১৭১ ভোট পেয়েছেন।

চৌয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ সোহাগ (নৌকা) ৩৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল (অটোরিক্সা) ৩২২৯, এ, টি, এম ইদ্রিস (মোটর সাইকেল) ১৭৪৬ ,আবদুল হালিম (টেবিল ফ্যান) ১৩৮, ইমামুল হাছান (চশমা) ৫২৮, মাওলানা এনামুল হক রাসেল (হাতপাখা) ৪২৬, তৌহিদুল ইসলাম মজুমদার (ঘোড়া) ৯৩৫, মোতালেব হোসেন মজুমদার (টেলিফোন) ২৪৯ এবং ও সিরাজুল ইসলাম লিটন (আনারস) ১০৬১ভোট পেয়েছেন।

জোড়কানন পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মমিনুল ইসলাম (চশমা) ৪৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মমতাজ উদ্দিন খান (নৌকা) ৩২৮৭,স্বতন্ত্র প্রার্থী আবদুল আওয়াল (ঘোড়া) ৩৩৯, স্বতন্ত্র প্রার্থী এম.হারিছ মিয়া (আনারস) ২২৭৮ ভোট পেয়েছেন।

জোড়কানন পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ জালাল (চশমা) ৫২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাসমত উল্লাহ হাসু (নৌকা)৩৯২৪,স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (আনারস) ১৬৬৮ভোট, আব্দুর রহিম (অটোরিক্সা) ৫৯৬,সাজ্জাদুর রহমান (মোটর সাইকেল) ১৪৩ভোট পেয়েছেন

কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক জালাল উদ্দিন স্মরণে শোকসভা ও মিলাদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবে  প্রয়াত এনটিভির স্টাফ রিপোর্টার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য  অধ্যাপক  জালাল উদ্দিন স্মরণে শোকসভা ও মিলাদ  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায়  প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি লুৎফুর রহমানের সভাপতিত্বে এ শোকসভায় আরো উপস্থিত ছিলেন  প্রয়াত জালাল উদ্দিনের স্ত্রী  এড. নিগার সুলতানা  ও দুই ছেলে মেয়ে, প্রেসক্লাবের  সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, সিনিয়র সহ-সভাপতি নজরুল  ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, নির্বাহী সদস্য  ওমর ফারুকী তাপস, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম,  দৈনিক মুক্তকন্ঠের সম্পাদক হুমায়ন কবীর, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোতাহের হোসেন মাহবুব,  দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ, নির্বাহী সদস্য সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রথম আলোর এম সাদেক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশরূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, প্রেসক্লাবের  সাংগাঠনিক সম্পাদক হুমায়ন কবীর জীবন, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক এন কে রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, যায় যায় কালের শাহ ইমরান,  কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির আব্দুল মোতালেব নিখিল, ক্যামেরাপার্সন বাপ্পিসহ আরো অনেকে।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবু হানিফ ও মাওলানা আকবরী।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৯১.২৮ শতাংশ। এ বছর ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছরের তুলনায় কমেছে পাসের হার, কিন্তু জিপিএ -৫ এর সংখ্যা বেড়েছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৯৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ২২৬ জন। মানবিক বিভাগে পাসের হার ৮৪.২৪ শতাংশ। এ বিভাগে ৬৭ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৭ হাজার ১০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে ৬৩ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ১৫০ জন। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৯১.৫৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯১ দশমিক ০৬ শতাংশ। এ বছর ১ হাজার ৭৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১১টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩৫৫টি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৬.২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬২৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৪.৯৯ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৩৭২ জন।

মনোহরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মনোহরগঞ্জ উপজেলার হাতীমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ নভেম্বর) সকালে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপকভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে।

বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম আফরোজা কুসুম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মনোহরগঞ্জ, কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার, মনোহরগঞ্জ, এম এ হান্নান হিরন, চেয়ারম্যান, উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ, মনোহরগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন হাতীমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও-ছবি ছড়িয়ে চাঁদা দাবি, প্রেমিকসহ গ্রেফতার ৩

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় এক কলেজ ছাত্রীর (১৮) অশ্লীল ভিডিও-ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে প্রেমিকসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। এর আগে,গতকাল রোববার উপজেলার মাইজদী পাবলিক কলেজ মাঠ থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জেলার সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের মো.ইউনুছের ছেলে তানভীর আহম্মেদ শুভ (২২) একই ইউনিয়নের কাজী সাইফুল ইসলামের বাড়ির হাজী মো.সাইফুল ইসলামের ছেলে জুলফিকার ইসলাম নাঈম (২০) ও সদর উপজেলার দালাদরাপ ইউনিয়নের খুরশিদ আলমের বাড়ির আবদুল মালেকের ছেলে আরিফুল ইসলাম সৈকত (১৯)।

পুলিশ জানায়, ভিকটিম (১৮) একই কলেজে পড়ার সুবাদে আসামি তানভির আহমেদ শুভ (২২) এর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। শুভ ভিকটিমকে বিভিন্নভাবে প্রলুব্দ করে ভিকটিমের মোবাইল ফোনের সাহায্যে নগ্ন ছবি ও ভিডিও চিত্র ধারণ করে তার মুঠোফোনে পাঠাতে বলে।ভিকটিম আসামির প্রলোভনে প্রলুব্দ হয়ে নগ্ন ভিডিও আসামিকে প্রেরণ করলে আসামি ভিকটিমের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে আসামি শুভ ভিকটিমের নগ্ন ছবি-ভিডিও আরিফুল ইসলাম সৈকত (১৯) ও জুলফিকার ইসলাম নাঈম (২০) সহ কয়েকজন যুবককে প্রেরণ করে। ভিকটিম বিষয়টি জানতে পেরে শুভর সাথে যোগাযোগ করিলে শুভ ভিডিও এবং ছবি ডিলেট করতে প্রেমিকার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। গতকাল রোববার ভিকটিম সদর উপজেলার মাইজদী পাবলিক কলেজ মাঠে উপস্থিত হলে সেখানে সৈকত ও নাঈমকে দেখতে পায়। একপর্যায়ে ভিকটিমের সাথে তাদের কথা কাটাকাটি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি তানভীরের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে ৩৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকা হতে ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৭ নভেম্বর বিকালে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত. কামাল মিয়ার ছেলে মোঃ নুরুর নবী ওরফে রুবেল (৩২)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চান্দিনায় সম্মেলনের ৪ মাস পর কৃষকলীগের পাল্টাপাল্টি কমিটি

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সম্মেলনের চার মাস ৩দিন পর উপজেলা কৃষকলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করা হয়। রোববার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটিগুলো প্রকাশ করা হলে উপজেলা ব্যাপী রাজনৈতিক অঙ্গণে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠে। কার্যত ওই পাল্টাপাল্টি কমিটি গঠনের মধ্য দিয়ে চান্দিনা আওয়ামীলীগের দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কমিটিতে দেখা যায়, চান্দিনা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির খন্দকারকে সভাপতি ও মো. আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি। গত ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া ওই কমিটিতে স্বাক্ষর করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথী দত্ত, যুগ্ম-আহ্বায়ক মো. আলী আশরাফ ও সেলিম ভূঞা। এই কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী নেতাকর্মীরা পদ-পদবী পেয়েছেন।

অপর একটি কমিটিতে উপজলা কৃষকলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপনকে সভাপতি এবং মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। গত ২৫ নভেম্বর অনুমোদন দেওয়া ওই কমিটিতে স্বাক্ষর করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা ওই কমিটি রিসিভ করেন। চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম ওই কমিটিকে অনুমোদনের জন্য সুপারিশ করেন। কমিটিতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি টিটু গ্রুপের নেতাকর্মীরা পদ-পদবী পেয়েছন।

এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন- ‘চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সুপারিশক্রমে আমি ওই কমিটিতে স্বাক্ষর করেছি। পরে আহ্বায়ক স্বাক্ষর করেছেন কিনা জানি না। আমি অসুস্থ, কথা বলতে সমস্যা হচ্ছে।’

এদিকে এ্যাডভোকেট শাহাজালাল মিঞা শিপন এর কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঞা বলেন- উপজেলা সম্মেলনের প্রেক্ষিতে আমরা মনির খন্দকারকে সভাপতি করে কমিটি অনুমোদন দিয়েছি। এটি কৃষকলীগের গঠনতন্ত্র অনুসরণ করে হয়েছে। অপর কমিটি এককভাবে একজন যুগ্ম-আহ্বায়ক অনুমোদন দিয়েছেন। এটি সম্পূর্ণ সংগঠন এর গঠনতন্ত্র বিরোধী এবং অবৈধ।

এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথী দত্ত বলেন- ‘শিপনের কমিটি বৈধ নয়। কেন্দ্রের প্রেসিডেন্ট, সেক্রেটারির অনুমতি সাপেক্ষে আমরা একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহ্বায়ক মনির খন্দকার ও সুফিয়ানরে কমিটি অনুমোদন দিয়েছি। এটিই বৈধ।

চান্দিনা উপজেলা কৃষকলীগের কমিটি গঠন: সভাপতি মনির, সাধারণ সম্পাদক সুফিয়ান

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষকলীগের নতুন কমিটি অনুমোদন à