All posts by jitu

সদর দক্ষিণের জোড়কানন হতে ১২ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৮ নভেম্বর বিকালে সদর দক্ষিণের জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বর্মপুর গ্রামের মৃত. আব্দুল মজিদ এর ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) এবং সদর দক্ষিণ মডেল থানার মৃত. আব্দুল মোত্তালিবের ছেলে হুমায়ুন মিয়া (৫৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণপাড়ায় মধুমতি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় গর্ভবতী গৃহবধূর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার ব্রাহ্মনপাড়া সদরে মধুমতি হাসপাতালে অপারেশন করার সময় ডাক্তারের অবহেলায় এক অন্তসত্ত্বা গৃহবধূ ও তার পেটে থাকা সন্তানের মৃত্যু হয় ১৮ নভেম্বর সন্ধ্যায়।

নিহতের স্বামী বুড়িচং উপজেলার পূর্নমতি গ্রামের দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আমি ২০১৮ সালে ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের জুলুছ মিয়ার মেয়ে লিজা আক্তার (২২) কে বিয়ে করি। বিয়ের পর আমার প্রথম সন্তান মধুমতি হাসপাতালে সিজারের মাধ্যমে ডেলিভারিতে জন্ম গ্রহন করে। পর্বতীতে আমার স্ত্রী লিজা আক্তার অন্তসত্ত্বা হলে ১৮ নভেম্বর মাগরিবের নামাজের পূর্বে আমি আমার স্ত্রী লিজা আক্তারকে ব্রাহ্মনপাড়া মধুমতি হাসপাতালের ডাঃ রহিমা সুলতানা রত্না আমাকে জানান আপনার স্ত্রীকে আজকে সিজার করাতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না, আমি ডাক্তারের কথায় আসস্ত হয়ে সিজার করাতে রাজি হই। একই দিন সন্ধ্যায় মধুমতি হাসপাতালে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের নেওয়ার ৪০/৪৫মিনিট পর ও আমি আমার স্ত্রীর কোনো প্রকার খোজ খবর পাইনি তবে নার্স ও ডাক্তারগন দিকবেদিক ছুটাছুটি করছে। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমার রোগীকে দ্রুত কুমিল্লা হাসপাতালে নিতে হবে। আমি আমার স্ত্রী লিজা আক্তারকে এম্বুলেন্স যোগে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর কর্তরত জানান উক্ত রোগী প্রায় ৪০/ ৫০ মিনিট আগে মারা গেছে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, পরর্বতীতে আমি স্বজনদের নিয়ে পূনরায় আমি আমার মৃত স্ত্রী লিজা আক্তারকে নিয়ে মধুমতি হাসপাতালে নিয়ে আসি এবং দেখতে পাই আমার স্ত্রীকে সিজার করার জন্য তার তলপেটে অস্ত্র পাচার করেছে।

খবর পেয়ে প্রথমে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরাম সঙ্গী ফোস নিয়ে উক্ত হাসপাতালে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রনে আনে।খবর পেয়ে ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন ডাক্তার এবং ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল ঘটনার স্থান পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আমরা তদন্ত কমিটি করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মোটা অংকের উৎকোচের বিনিময় আপোষ মিমাংসা করেছে যাহার কারনে ময়না তদন্ত বিহীন লাশ দাফন করেছে স্বজনরা ১৯ নভেম্বর দুপুরে নিহতের স্বামীর বাড়ী বুড়িচং উপজেলার পূর্ণ মতি গ্রামের পারিবারিক কবর স্থানে।

ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাঃ ইমতিয়াজ আহমেদ মবিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান তদন্ত কমিটি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মধুমতি হাসপাতালে কর্তৃপক্ষ মোঃ নাজমুল হাসান শরীফ ঘটনার সত্যতা স্বীকার করেন ।

সদর দক্ষিণে ২৫ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৮ নভেম্বর রাতে উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মোঃ সোলেমান দেওয়ানের ছেলে মোঃ রিপন দেওয়ান (৪৩) এবং লক্ষীপুর জেলার আব্দুল গণির ছেলে মোঃ সবুজ (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে মুন্সিগঞ্জ, লক্ষীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে একনলা বন্দুকসহ তরুণ গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে একটি একনালা বন্দুকসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

এর আগে, শুক্রবার ১৮ নভেম্বর রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকার উত্তর হাওলাদার বাড়ির আসামির নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম ফারাবী (২১) বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো.জামাল হোসেনের ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে ১টি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে বিদ্যালয়ের মাঠেই নবজাতকের জন্ম

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে নবজাতক জন্মের সম্ভাব্য তারিখ পরীক্ষা শেষে বাড়ির যাওয়ার পথে বিদ্যালয় মাঠে নবজাতকের জন্ম দিলেন এক মা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই আয়েশা বেগম নামে মায়ের প্রসব বেদনা শুরু হলে শহরের লেডি প্রতিমা মিত্র গার্লস হাই স্কুলের সামনের সড়কে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সাথে কোন আত্মীয় স্বজন না থাকায় এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এমন পরিস্থিতি দেখে তাৎক্ষণিক বিদ্যালয়ের মাঠের পিছনের গেট খুলে চাদর দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেন। আয়েশা বেগম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের কৃষক শরীফের স্ত্রী।

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন ওই সময় বিষয়টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জানালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)’র নির্দেশে নার্সিং বিভাগের কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তারা আসার আগেই নবাজতক ভূমিষ্ঠ হয়।

প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াছমিন জানান, হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন।

আয়েশা বেগমের বোন জামাতা ফারুক গাজী জানান, পিতার বাড়ি একই এলাকার মধুরোড থেকে অয়েশা পরীক্ষার জন্য চাঁদপুরে আসে। তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী জানান, লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ আসে প্রসব বেদনায় এক মা কাতরাচ্ছেন। তাৎক্ষণিক আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের পাঠাই। পর্যবেক্ষণের জন্য মা ও শিশু বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা সুস্থ আছেন।

হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ৫০ হাজারে বিক্রি

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সাগরে ধরা পড়েছে সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়।

মাঝি আনিস মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরি। কিন্তু এখন পর্যন্ত শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। আমি চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক বেপারি অংশগ্রহণ করেন। বেপারি মানিক সওদাগরের কাছে সাত মণের মাছটি ৭ হাজার টাকা মণ ধরে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। এ সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিশ বা স্টিং ফিশ। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

কুবিতে ‘ছায়া জাতিসংঘ-২০২২’ সম্মেলন অনুষ্ঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৩য় বারের মতো ‘বৈশ্বিক শান্তির জন্য কৌশলগত যোগাযোগের মাধ্যমে স্থিতিস্থাপকতা তৈরি করা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ‘গেইম অব ডিপ্লোমেসি-২০২২ ।

শুক্রবার (১৮ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারুন-অর-রশিদ মামুন।

এ সম্মেলনটিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ফিফা, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল , জাতীয় সংসদসহ আন্তর্জাতিক প্রেস এ ছয়টি কমিটি থাকবে, যেখানে ছয়টি আলোচ্যসূচী নিয়ে অংশগ্রহণকারী সদস্যরা বিতর্কের মাধ্যমে এর বৈশ্বিক সমাধান বের করবেন।

‘বৈশ্বিক সংহতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে স্বাধীনতার সুনিশ্চিতকরন, কূটনৈতিক দক্ষতার বিকাশ, বিশেষ কোন ইস্যু নিয়ে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও বিতর্কের মননশীলতার উথাপনের লক্ষ্যে এবারের সম্মেলনে অংশগ্রহন করেছে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজে থেকে ১২০ শিক্ষার্থী এবং ১৬ বিচারক।

উল্লেখ্য, সম্মেলনটির সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন রহমান ফায়াজ, ডিরেক্টর জেনারেল হিসাবে ওয়াইদাতুল আকমাম তাসিন প্রমুখ।

বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্য পৌঁছে যাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও : আহসান খান

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী দিনে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্য ব্যাপকভাবে পৌঁছে যাবে বলে জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশের অ্যাগ্রো প্রসেসিং সেন্টার আমরা বহুদূর এগিয়ে নিয়ে এসেছি। সামনে আরও এগিয়ে নিয়ে যাবো। প্রযুক্তি কাজে লাগিয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বো। আরও বেশি খাদ্যপণ্য উৎপাদন করবো। অধিক উৎপাদনের মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশের খাদ্যসামগ্রী আগামী দিনে ব্যাপকভাবে পৌঁছে যাবে।’

শুক্রবার (১৮ নভেম্বর) বাপা ফুডপ্রো এক্সপোর অষ্টম আসরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এবারের আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ।

দেশের অ্যাগ্রো প্রসেসিং সেন্টারের সম্ভাবনার কথা তুলে ধরে আহসান খান চৌধুরী বলেন, ‘বাপা ফুডপ্রো একটি অ্যাকটিভ অর্গানাইজেশন (সক্রিয় সংগঠন)। আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের অ্যাগ্রো প্রসেসিং সেন্টারে। আশা করি, আমাদের অ্যাগ্রো প্রসেসিং সেন্টার আরও এগিয়ে যাবে। সামনের দিনগুলোতে আমরা আরও ভালো করবো। অবশ্যই দেশের কৃষক ও আমজনতার আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি কোম্পানির কথা বলতে চাই। আমরা আরও বেশি কৃষিপণ্য উৎপাদনে যাচ্ছি। স্যার (পরিকল্পনামন্ত্রী), আপনি এখানে প্রবেশের সময় আমাদের বলেছিলেন, এখানে দেশীয় পণ্য বিক্রি করছি না। আমরা এখানে দেশীয় পণ্যও বিক্রি করছি। যারা বাংলাদেশে আছি, এ সেক্টরে কাজ করছি, উৎপাদন করছি। সামনে এ খাতের আরও উন্নয়ন হবে।’

অনুষ্ঠানের মঞ্চে থাকা পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও বলেন, ‘সরকারের হাতে হাত রেখে বাপা আগামী দিনে আরও এগিয়ে যেতে চায়। বাপা বিলিয়ন ডলারের এক্সপোর্ট করছে। সব পণ্য দেশে উৎপাদিত হচ্ছে। বাপা এক বিলিয়নের মাত্রা ছাড়িয়ে সামনে আরও এগিয়ে যেতে পারবে। আমার মনে হয়, বাপা আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা পৃথিবীর ১৪৫টিরও বেশি দেশে পৌঁছে গেছি। ভারতের বাজারে আমাদের সম্প্রসারণ বাড়ছে। অ্যাগ্রো প্রসেসিংয়ের সুবাদে বাপা এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা মেলা করছি। মধপ্রাচ্যের দেশগুলোতেও ভালো করছি। পাশাপাশি ভারতের উত্তর-পূর্ব রাজ্যে ভালো করছি। সেখানে বাংলাদেশের পণ্যের ব্যাপক প্রসার হচ্ছে। আমরা এখানে ভালো করছি, আগামী দিনে আরও এগিয়ে যাবো। ফলে খাদ্যপণ্যের উৎপাদন বাংলাদেশে বাড়বে। দেশের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদনও বাড়বে।’

আহসান খান চৌধুরী বলেন, ‘রিসেন্টলি (সম্প্রতি) আমরা দুবাইতে মেলা করে আসলাম। এর আগে আমরা ফ্রান্সে মেলা করেছি। আমাদের অর্ডারের পরিমাণও অনেক ভালো। বাংলাদেশের অ্যাগ্রিকালচার পণ্যসামগ্রী পৃথিবীর বুকে প্রসারিত হচ্ছে। বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রীর সুনাম বিশ্ববাজারে বাড়ার দিকটা আমার সবচেয়ে ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘সবার কাছে এখন প্রযুক্তি। সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে বাংলাদেশ যে কষ্টকর মুহূর্ত অতিবাহিত করছে, আমাদের বাপা সদস্যরা আপনাদের (সরকারের) পাশে থাকবো। দেশকে সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিতে কাজ করছি। সামনে আরও বেশি করে অবদান রাখবো। আগামীতে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম বৃহৎ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হবে।’

আ’লীগ নেতাদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্টঃ

বরগুনায় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সফেজ উদ্দিন প্যাদার নেতৃত্বে সাবেক ইউপি সদস্য ওহাব হাওলাদার, রুহুল আমিন ফকিরসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব মো. তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন প্রমুখ।

চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সফেজ উদ্দিন প্যাদা বলেন, আওয়ামী লীগ নেতাদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবার রাতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সফিজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

কাতার বিশ্বকাপে অ্যালকোহলের উপর নিষেধাজ্ঞা

 

স্পোর্টস ডেস্কঃ

আর মাত্র দুই দিন বাকি বিশ্বকাপের আসর। এবার ফুটবল বিশ্বকাপে আট ভেন্যুতেই বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার।

রোববার পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। দীর্ঘ এক দশক ধরে যার প্রস্তুতি নিচ্ছে কাতার। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সঙ্গে কয়েক মাস ধরে চলা বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল কাতার।

প্রাথমিকভাবে স্পন্সর বুডওয়েজারকে বিশ্বমঞ্চের ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে কাতার। আগে থেকেই এ অবস্থানে ছিল মুসলিম অধ্যুষিত দেশটি।

কাতারের ডেলিভারি ও লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল, স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।

গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের আয়োজকরা স্টেডিয়াম ও ফ্যান জোনে ফুটবল অনুরাগীদের জন্য অ্যালকোহলসহ বিয়ার পরিবেশনের নীতি চূড়ান্ত করে।

কাতারে বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল কিংবা রিসোর্টের সঙ্গে যুক্ত নয়- এমন সব রেস্তোরাঁয় অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকরা দেশটির রাজধানী দোহার উপকণ্ঠে কাতার এয়ারওয়েজ-চালিত একটি ডিপো থেকে বাড়িতে ব্যবহারের জন্য মদ, বিয়ার ও ওয়াইনের বোতল কিনতে পারেন।

এর আগে ১৯৮৬ আসরের ভেন্যুতেও মাদক নিষিদ্ধ ছিল। ২০১৪ বিশ্বকাপেও তাতে নিষেধাজ্ঞা ছিল। অতীতে বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজকরাও এক্ষেত্রে সফল হয়েছে।