All posts by jitu

নিখোঁজ শিশুর মরদেহ ভাসছিল পুকুরে 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিখোঁজের ২৩ ঘন্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার শূণ্যেরচর এলাকার জামসেদের বাড়ির পুকুরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়।

নিহত রমজান আলী বাদশা (৩) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শূণ্যেরচর এলাকার মো.জামশেদের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশা গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ঘর থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনেরা গত ২০ ঘন্টা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নাতি নিখোঁজ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহতের দাদা হাতিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। হাতিয়া থানার সাধারণ ডায়েরি নং-৭২৪। পরে দুপুর ২টার দিকে জামসেদের বাড়ির পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে এই শিশুর মৃত্য হয়েছে।

কুমিল্লায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের গণ সংবর্ধনা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা তিন হাফেজে কুরআন ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এক জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ নিজ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করেন।

মুরাদনগর উপজেলা কওমী মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

সংবর্ধিত হাফেজরা হলেন-বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী আবু রাহাত, বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী,দুবাই অনুষ্ঠিত ১০৩টি দেশের মধ্যে বিশ^জয়ী হাফেজ ক্বারী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধিত কুরআনে হাফেজরা পবিত্র কুরআনুল ক্বারীমের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজদের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন। তাছাড়াও জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

কুমিল্লায় চলছে পতাকা বিক্রির হিড়িক

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের মহারণ। বিশ্বকাপ শুরুর বাকি আর কয়েকদিন। মানুষের মধ্যে বাড়ছে উত্তেজনা। চা দোকান থেকে শুরু করে সকলের মুখে আলোচনা সমালোচনা। কে হবে বিশ্বচ্যাম্পিয়ন। কাদের দখলে যাবে ফুটবলে সর্বোচ্ছ অর্জন। নানা গুঞ্জন নিয়ে অধীর অপেক্ষায় দিন গুনতেছেন ফুটবলপ্রেমীরা। অনেকে নিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের প্রস্তুতিও। আবার অনেকে সংগ্রহ করতেছেন প্রিয় দলের পতাকা ও জার্সি। কেউ বা তৈরি করছেন বড়মাপের পতাকা।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমচমব্রীজ, শাসনগাছা, জাঙ্গালিয়াতে ও বিশ্বকাপের অংশ নেওয়া বিভিন্ন দলের পতাকা বিক্রির হিড়িক পড়ছে। মৌসুমি ব্যবসায়ী থেকে শুরু করে বহিরাগত ব্যবসায়ীরা ও শহরের অলিতে গলিতে পায়ে হেঁটে এবং ফেরি করে বিক্রি করছেন পতাকা। আর্জেন্টিনা ও ব্রাজিল এ দুই দেশর সমর্থক বেশি থাকায় তাদের পতাকার চাহিদা বেশি। এ দুই দেশের পতাকা বিক্রির সাথে পাল্লা দিয়ে জার্মানি, ফ্রান্স, ইতালি ও পর্তুগালের পতাকার চাহিদা বাড়তেছে।

পতাকা ক্রয় করতে আসা ফারুক জানান, আমার গ্রামের বাড়ি বরুড়া। আমি বরুড়া থেকে কুমিল্লা শহরে আসছি পতাকা কিনতে। আমি অার্জেন্টিনা সমথর্ন করি। এ বারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ও পছন্দের দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্বকাপের দাবিদার।আমি আশা করি তারাই এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। প্রিয় দলের শুভকামনা।

ব্রাজিলের পতাকা কিনতে আসা শাকিব জানায়, প্রিয় দলের পতাকা কিনতে আসছি। অতীতের সকল ভুল-ত্রুটি শুধরে আমরাই এ বিশ্বকাপ ঘরে তুলবো। আমাদের দলের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, এ স্কোয়াড বিশ্বকাপের এক নাম্বার দাবিদার । প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় নেইমারের জন্য শুভকামনা।

এ দিকে যতই বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে পতাকা বিক্রি ততই বাড়তেছে । অনেক ছোট থেকে শুরু করে বড় মাপের পতাকা সংগ্রহ করতেছে। দলভিত্তিক সমথর্নে কেউ বা ২০০ ফুটের সাথে পাল্লা দিয়ে বানাচ্ছে ৫০০ ফুটের পতাকা।

 

পতাকা ব্যবসায়ী সুমন জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পতাকা বিক্রি বাড়তেছে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। অন্যান্য বছরের চেয়ে এবছর বিক্রি কিছুটা কম। তবে কয়েক দিন পরে হয়তো বেড়ে যাবে। বাংলাদেশের পতাকা ৩০-১০০ টাকায়, ব্রাজিলে পতাকা ১৩০-১৬০ টাকায়, আর্জেন্টিনার পতাকা ১৫০-১৭০ টাকায়, জার্মানির পতাকা ১০০-১৩০ টাকা, স্পেনের পতাকা ১৪০ টাকা ও পর্তুগালের পতাকা ১০০ টাকায় বিক্রি করছি।

নগরীর কান্দিরপারের পতাকা ব্যবসায়ী খলিলুর রহমান দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দলের পতাকা বিক্রি বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষ আসছেন পতাকা কিনতে। স্কুল কলেজ এর শিক্ষার্থী বেশি আসতেছে। আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনের পতাকা বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির পতাকা।

বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপার দাবিদার : আসিফ আকবার

বিনোদন ডেস্কঃ

চলতি মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। আর এ নিয়ে মাতামাতির শেষ নেই অনুরাগীদের মনে। কেউ বলছে আর্জেন্টিনা, কেউ আবার ব্রাজিল। এবার আগামী বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার বললেন গায়ক আসিফ আকবার। বলেন, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার।

বুধবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, ‘আমরা যারা বনেদি ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি।

বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না, এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্ক করিও না। ব্রাজিল দি অ্যা টিম হিসেবে খেলে, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এ দলের একটা হালকা উপলক্ষ মাত্র।’

আসিফ বলেন, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার। এ রকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ। ’

তিনি আরও বলেন, ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না প্লিজ, আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটি আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তাদের মতামত সাগ্রহে মেনে নেব।’

ইতালির অনুপস্থিতি উল্লেখ করে ‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত গায়ক বলেন, বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাসচর্চা করে মন্তব্য করুন। ইতালির মতো স্ট্যান্ডার্ড টিম পেলে ভালো লাগত, তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপটা খালি খালি লাগছে। চলুন খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ―দ্য ফিফা।

হামলার অভিযোগে বিএনপির সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির প্রায় সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে ওসমানীনগর থানায় মামলাটি করেন গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার শশারকান্দি গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)। ২৪ জনের নাম উল্লেখ করে ও বাকিদের অজ্ঞাত রেখে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জন্মদিন উপলক্ষে রিপন তার কয়েকজন বন্ধুদের নিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালাবাজারের সাজু রেস্টুরেন্টের সামনে আরও কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গোয়ালাবাজারের দক্ষিণ দিক থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা এবং লোহার রড নিয়ে হঠাৎ রিপন ও তার বন্ধুদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের মারধরে রিপন আহত হন।

এ ঘটনায় পুলিশ উপজেলার ইছামতি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ফয়ছল আহমদ লিমন (২৭) ও রবিদাস সোনারপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. নুরুল ইসলাম (৩২) নামের দুজনকে গ্রেফতার করে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন (৫৫), রাইকদাড়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. আব্দুর রউফ (আব্দুল), থানাগাঁও গ্রামের মৃত মৌলভী ফজলু রহমানের ছেলে আব্দুল্লাহ মিছবাহ (৫০), ইছামতি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মুক্তার হোসেন বকুল (৪৮), খালেরপাড় গ্রামের জায়ফর আলীর ছেলে ফজল আহমদ জনি, খাদিমপুর গ্রামের চেরাগ আলীর ছেলে আহবাবুল হোসেন, পশ্চিম ব্রাহ্মনগ্রামের ওয়াহিদ উল্লাহর ছেলে মো. আব্দুর রকিব (রকিব আলী), গলমুকাপন গ্রামের মাহমুদুর রহমান চৌধুরীর ছেলে কয়েছ আহমদ চৌধুরী, পশ্চিম মোবারকপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. মানিক মিয়া (৪৮), মজলিশপুর গ্রামের বদরুল আলমের ছেলে মো. রায়হান আহমদ (৪৬)।

মির্জা সহিদপুর গ্রামের মো. রিপন আহমদ, নিজ করনসী গ্রামের মৃত মোজাফের বক্সের ছেলে মান্নান বক্স (৫৫), এওলাতৈল গ্রামের ফজর উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৪০), একই গ্রামের পলক উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন (৩০), নিজ করনসী গ্রামের আফতাব মিয়ার ছেলে শাহজাহান আলী, একই গ্রামের আফতাব মিয়ার ছেলে খালেদ হোসেন (৩০), জহিরপুর (নূরপুর) গ্রামের কালাই উল্লাহ গ্রামের ডালিম মিয়া, নিজ বুরুঙ্গা গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. সাজ্জাদুর রহমান (৪৮), ময়না বাজার গ্রামের আব্দুর রউফের ছেলে সত্তার মিয়া (৫০), বরায়া নোয়াবাড়ী গ্রামের আকলুছ মিয়ার ছেলে আবির মিয়া (২৪), কাশিকাপন গ্রামের ইশ্বাদ আলীর ছেলে গৌছ আলী (৩৮) ও বুরুঙ্গা বাজার এলাকার মজনু মিয়া (৩৫)।

ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন বলেন, গ্রেফতার দুজনকে যুবলীগ নেতার করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা হয়নি। মামলায় ২৪ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়াও মামলায় অজ্ঞাত দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।

আরব আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৪ দিন। বিশ্ব আসরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রস্তুতি শেষে এবার প্রমাণ করার পালা। সেই পর্বের প্রথম ধাপ হিসেবে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আবুধাবির মাঠে লিওনেল মেসিদের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে আত্মবিশ্বাসটা বেশ তুঙ্গে আছে মেসিদের। গত তিন বছরে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। ডি-মারিয়া, দিবালার ইনজুরি নিয়ে দুশ্চিন্তা থাকলেও অধিকাংশ খেলোয়াড় আছেন দারুণ ছন্দে। দলের শীর্ষ তারকা মেসিও ফিরেছেন গোড়ালির ইনজুরি সেরে। গত সোমবার আমিরাতে দলের সঙ্গে যোগ দেন ৮ বারের ব্যালন ডি অর জয়ী এ তারকা।

লিওনেল মেসিকে বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়তে দিতে চান না আরব আমিরাতের কোচ রোদোলফো আরুবারেনা। শিষ্যদের কড়া সতর্কবানী দিয়েছেন আর্জেন্টাইন এ কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি ম্যাচে যেন মেসিকে কড়া ট্যাকল করা না হয়। সবচেয়ে ভালো হয়, ওকে যদি ছোঁয়াই না হয়। বলতে পারেন, এটা আমার জন্মভূমির প্রতি দুর্বলতা। মেসি ওর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আমি চাই না প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ও ইনজুরিতে পড়ুক।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে পা রাখবে আর্জেন্টিনা। গ্রুপ সি তে মেসিদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

কুবিতে প্রথমবারের মত ভাইস চ্যান্সেলর ছাত্রবৃত্তি প্রদান

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ২৩৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর ছাত্রবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার(১৬ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক খলিল আহাম্মেদ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার ড. মোঃ আসাদুজ্জামান, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম (পিএসসি), কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, অনুষদের ডিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, ১৯ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এই বৃত্তি অর্জনের পিছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ত্যাগ-তিতিক্ষা এবং সর্বোপরি সবচেয়ে বড় যেটা কাজ করেছে সেটা হচ্ছে অধ্যাবসায়। এই অসাধারণ স্বীকৃতির জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের এইবৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী করে তোলা। আমি মনে করি, এই স্বীকৃতি তোমাদের আরো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু সাধারণ শিক্ষার্থী নয়, তারা প্রত্যেকে অসাধারণ শিক্ষার্থী। শিক্ষার্থীদের আমরা এমনভাবে তৈরী করতে চাই যেন পড়াশোনা শেষে জাতীয়ভাবে ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিক কল্যাণে কাজ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের প্রদানকৃত আজকের এই সামান্য অর্থ তাদের নতুন প্রেরণার যোগান দিবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবুও প্রশাসনের স্কলারশিপের এই কালচার শুরুর মাধ্যমে শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের নতুনভাবে উদ্বুদ্ধ করছে। এই সামান্য অর্থ শিক্ষার্থীদের তেমন কোন উপকারে হয়ত আসবে না। তবে এটি স্বাক্ষর বহন করবে যে তারা মেধাবী।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রওফসর ড. মোঃ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ২৩৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ প্রদান করা হয়েছে। মেধা ও অস্বচ্ছল এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।

নাঙ্গলকোটের ৮ ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটের ৮ ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়েছে। প্রথমে মনোনয়নপত্র গ্রহণ করেছেন জোড্ডা পূর্ব ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রর্থী মো. জাকির হোসেন।

মনোনয়নপত্র গ্রহণ করে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় জাকির হোসেন বলেন, আমিই প্রথম মনোনয়নপত্রটি ক্রয় করেছি শুনে আনন্দবোধ করছি। তিনি যেমনিভাবে প্রথম মনোনয়নপত্র ক্রয় করে আনন্দবোধ করেছেন, তেমনিভাবে এর সম্মান যেন রক্ষা হয় সেজন্য তার নির্বাচনী ওয়ার্ডের ভোটারদের প্রতি আহবান জানান। নির্বাচনে নির্বাচিত হলে তিনি তার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন বলে আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগির হোসেন বলেন, বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়েছে। জমাদানের শেষ তারিখ ১ লা ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ২৯ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হবে।

দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ায় মানুষের হাতে টাকা আছে, সবাই ঘুরতে চায়: তথ্য সচিব

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ায় মানুষের হাতে টাকা আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এখন সবাই ঘুরতে চায়।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্যসচিব বলেন, পর্যটন নিয়ে বড় বই হলে, হ্যান্ডি (হাতে সহজে গ্রহণযোগ্য) না হলে অনেকে পড়তে চান না। এটি (বাংলাদেশের পর্যটন) একটি ছোট বই। বাংলা আছে, ইংরেজি আছে। পর্যটন নিয়ে আমাদের বেশি প্রচার করতে হলে এ ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং মানুষের হাতে টাকা আছে। আমাদের মাথাপিছু আয় এবং টোটাল অর্থনীতির যে অগ্রগতি হয়েছে, টাকা আছে আমাদের হাতে, মানুষ ঘুরতে চায়। এখন দেখবেন সবাই ঘুরতে চায়।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে। আমি মনে করি মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তাই নয়; এই বই আমাদের অর্থনীতিতে বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে।