All posts by jitu

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক ও থানার এসআই শেখ মফিজুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা জিরাপ পূর্বপাড়া আলমগীরের চৌচালা টিন শেডের ঘরের ভেতর থেকে ৩৯ কেজি গাঁজাসহ মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ আনিছুর রহমান (২৪) আটক করে।

বুধবার সকালে থানায় আটককৃত আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।

কৃষি আমাদের অর্থনীতির পাজর, কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি- পরিকল্পনা মন্ত্রী

 

জাকির হোসেন হাজারী:
পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন,  আমাদের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাজর। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্ষমতায় জোর করে আসতে চায়। তাদেরকে প্রতিহত করুন। শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সন্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরী করে নিয়ে যাই। তিঁনি গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন এবং বলেন, এ প্রকল্পে গ্রামের নারী ও শিশুদের কী উপকার হবে। আমরা গনতন্ত্রে বিশ্বাসী। দমক দিয়ে বের করে দেয়া যাবে না।

তিনি আজ (বুধবার) কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, একটি দল আছে যাঁদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা ধমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোন ভাষা না। যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি। তাহলে, দেশের যে উন্নয়ন সরকার করেছে তা ঠিক থাকবে না।

আমরা সন্মানিত জাতি, আমরা দেশকে শত্রু মুক্ত করেছি। পাকিস্তানের জুলুম থেকে দেশকে রক্ষা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি লুঙ্গি পরে পানি সাতরিয়ে স্কুলে গেছি। আমার বাড়ী সুনামগঞ্জের হাওরে। সে সময় কোন ইউনিফর্ম ছিলো না। আজকে তোমাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা তোমাদের জন্যই কাজ করছি। তোমাদেরকে চরিত্রবান, ভালো মানুষ হতে হবে। এবং বড় হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচীব মো. আনোয়ার ফারুক কুহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মনজুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, বিটিভি মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বাসুদেব ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আহাম্মেদ মিয়াজী, কৃষক প্রতিনিধি রুহুল আমিন ভূঁইয়া।

চান্দিনায় মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে চান্দিনা উপজেলার এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপ-প্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, চান্দিনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন । স্বাগত বক্তব্য রাখেন এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান । মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

 

ইতালির ভেনিসে কুমিল্লার এমপি বাহারকে গণ সংবর্ধনা প্রদান

 

সরকার মোখলেছুর রহমান , ইতালি :

ইতালিতে কুমিল্লা  সদর -৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ইতালির ভেনিসে এমপির আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের উদ্যোগে স্থানীয় ঢাকা বিরানি রেস্টুরেন্টে হলে গত ৫ সেপ্টম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সময় টিভির সাংবাদিক মাকসুদ রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, এ.এন.এস ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, সফল জাহাজ নির্মাতা  ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান, ফ্রান্স কুমিল্লা নামেই বিভাগ চাই বাস্তবায়ন কমিটির আহবায়ক ফ্রান্স শাখার মুহাম্মদ আলী ভুট্টো, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজ সেবক শাহাদত হোসেন ও ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।

 

“সাংবাদিক সরকার মোখলেছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল, ,বিশিষ্ট মুতালিব, শরীফ মৃধা, হুমায়ুন কবির, পাদোভা সিটি কাউন্সিলর নাহিদ হোসেন রিবিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, মশিউর রহমান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের সভাপতি তাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, নুরে আলম,।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই,এই দাবিকে সবাই ভাবতো বাহারের দাবি, আসলে বাহারের দাবি নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি। অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

বক্তারা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে এখন বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

নোয়াখালীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে পুলিশও ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিক ঘটনার কোন কারণ জানাতে পারেনি।

গুরুত্বর আহত ব্যক্তির নাম কলিম উদ্দিন (৬১) সে গাইবান্ধা জেলার ইছামত এলাকার আইনুদ্দিনের ছেলে এবং সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দানেশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের নতুন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত কলিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলায় ভাঙ্গারি মালের ব্যবসা করে আসছেন। বুধবার সকালে নিজের ভ্যান নিয়ে দক্ষিণ শাকতলা গ্রামে যান কলিম। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে নতুন বেপারী বাড়ির সামনে স্থানীয় আব্দুল মন্নানের ছেলে জুয়েলের সঙ্গে কথাকাটাকাটি হয় কলিমের। একপর্যায়ে জুয়েল ছুরি দিয়ে কলিমের গলায় ও পুরুষাঙ্গে জখম করে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। আহত বৃদ্ধার অপারেশন চলছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত  পদক্ষেপ নেওয়া হবে।

৪ ঘন্টায়ও ডাক্তার আসেনি,অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পাঁচ মিনিটের কথা বলে চার ঘন্টায়ও ডাক্তার না আসায় অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেছে এক প্রসূতি নারী।

এ ঘটনায়  মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই নারীর চাচা মো.ফারুক বাদী হয়ে অভিযুক্ত কবিরহাট প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সুমি আক্তার (২৫) কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনতপুর গ্রামের দাউদুল ইসলামের স্ত্রী। গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রসূতি সুমিকে কবিরহাট প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য নেওয়া হয়। ডাক্তার তাকে আল্ট্রা সিন্ধান্ত দেয় তার নরমাল ডেলিভারি হওয়ার কোন সম্ভবনা নেই। তাকে দ্রুত সিজারিয়ান অপারেশন করতে হবে। না হয় বাচ্চাও মায়ের জন্য ঝুঁকি আছে। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রসূতি নারীর চাচা কবিরহাট প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালকের সাথে সিজারিয়ান অপারেশনের ব্যাপারে আলোচনা করলে তারা বলে তাদের সার্বক্ষণিক ডাক্তার থাকেন রাত ৯টায় সিজারিয়ান অপারেশ হবে। আপনারা দুই ব্যাগ রক্তের ব্যবস্থা করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, তাদের কথামতো রক্তের ব্যবস্থা করা হয়। এরপর রাত ৯টা পেরিয়ে গেলেও ডাক্তার আসে নাই। অন্যদিকে প্রসূতি নারী ডেলিভারীর ব্যাথা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রাত ৯টার পরে ডাক্তার আসতে তারা ৫মিনিট ১০মিনিট বলতে বলতে তখন রাত ১টা ১০মিনিট হয়ে যায়। কিন্তু কোন ডাক্তার আসে নাই। তখন প্রসূতির কষ্ট দেখে জোর পূর্বক জেলা শহর মাইজদী নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের ভিতর বাচ্চা নরমাল ডেলিভারী হয়। পরে নবজাতককে মাইজদীর মুন হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে এনআইসিউতে ভর্তি করা হয়।

কবিরহাট প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই প্রসূতিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয় রাত সাড়ে ১০টার দিকে। রোগীর স্বজনরা ডাক্তারকে গালমন্দ করায় ডাক্তার আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, ভুক্তভোগী প্রসূতি নারীর চাচা ফারুক আমাকে বিষয়টি অবহিত করে। তখন তাকে বলা হয়ে পৌরসভায় লিখিত অভিযোগ করতে। অভিযোগের কপি হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচংয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মেডিসিন জব্দ; আটক ২

 

বুড়িচং সংবাদদাতা:

কুমিল্লার বুড়িচং সীমান্তে ২১ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ চোরাচালান পণ্য ভারতীয় শাড়িসহ একটি নাম্বার বিহীন মিনি পিকআপ ও একটি অটোরিকশা জব্দ করেছে থানা পুলিশ । এ সময় দুইজন চোরাকারবারিকে  আটক করা হয়েছে।  অপরদিকে ১ কোটি ৯০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার এসআই মোঃ শরীফুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়,(৫ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন সীমান্ত এলাকা থেকে মিনি পিকআপ ও অটোরিকশা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় জর্জেট শাড়ি নিয়ে কুমিল্লা-বুড়িচং সড়ক দিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ মারুফ রহমানের নির্দেশনায় এসআই শরীফুর রহমানের নেতৃত্বে কুমিল্লা-বুড়িচং সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ দেখে চোরাকারবারি দল তাদের গাড়ি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ চোরাকারবারীদের ধাওয়া করে গাড়িসহ এসব পণ্য ষোলনল মধ্যপাড়া হাজী বাড়ি এলাকা থেকে জব্দ করে।জব্দকৃত মালামাল ৬৯০ পিস বিভিন্ন রংয়ের ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ শাড়ি ও তাদের গাড়ি জব্দসহ দুইজন চোরাকারবারিকে আটক করে পুলিশ। এ সময় একজন পালিয়ে যায়।

অপরদিকে খাড়েরা বিওপি’র সুবেদার মোঃ আবু বক্কর প্রতিনিধিকে জানান,একই দিনে তাদের কাছে গোপন খবর আসে চোরাকারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করছে।পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কালিকাপুর বাজার থেকে আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করে।যাহার মূল্য ২ কোটি ৯০ হাজার টাকা। এর আগে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।উক্ত জব্দকৃত মালামাল ও পিকাআপ বুড়িচং থানাতে হস্তান্তর করা হয়েছে।

বুড়িচং থানার এসআই শরীফুর রহমান জানান, জব্দকৃত মালামাল শাড়ি ও মেডিসিন এবং মিনি পিকআপ ও অটোরিকশাসহ সর্বমোট মূল্য ২ কোটি ৩৮ লাখ ৩০ হাজার অধিক টাকা।

আটককৃত আসামি মোঃ রুবেল(১৯) ষোলনল ইউনিয়নের আগানগর এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ হোসেন মিয়া,বুড়িচং সদরের শিরু বেপারী বাড়ির আব্দুর রশিদের ছেলে মোঃ বাবুল মিয়া(৪৫)। পলাতক আসামি বুড়িচং সদরের শিরু বেপারী আব্দুর রশিদের ছেলে মোঃ আবুল হোসেন প্রকাশ অনিক।

পলাতক আসামির বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

আটকৃত আসমিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিচারের দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের আন্দোলন

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীর কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে আন্দোলন করছে বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী, দুই দফা আল্টিমেটামের পরেও প্রশাসন কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় ফের আন্দোলনে নামেন তারা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।

এসময় হুমায়রা শওকত নামে ১৩ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, একজন কর্মচারী হয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে যেভাবে অযৌক্তিক, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছে সেটা ভিত্তিহীন। স্যার যখন বিষয়টি নিয়ে সমাধান করতে ভিসি স্যারের রুমে গেছেন। একই সময়ে তারা মানববন্ধনের নামে মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য দেন। যা অমবমাননাকর। তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এখন এটির সুষ্ঠু বিচার চাই।

এদিকে ড. মোঃ আবু তাহেরের বিরুদ্ধে কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্যের বিচার চেয়ে শিক্ষক সমিতির আবেদনের প্রেক্ষিতে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবিরকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করে ৫ সদস্যের এবং শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করে ৫ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তদন্ত কমিটি দুটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আমি একটি চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে এই মুহুর্তে মন্তব্য করতে চাইনা।

জানা যায়, এর আগে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও অযৌক্তিক বক্তব্য দেওয়া প্রতিবাদে সোমবার (২৯ আগস্ট) ও বুধবার (২৪ আগস্ট) মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এসময় ব্যানারে সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জামাত-শিবিরের প্রধান পৃষ্টপোষক, জামাত-শিবিরে ও বিএনপির নিয়োগ দাতা, সোলার ক্রয় দুর্নীতির মূল হোতা, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দুর্নীতিবাজ বলে অবহিত করেন।

ধর্মপুর থেকে হত্যাচেষ্টা মামলার ৪ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা হতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা সদরের কালিকাপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে সালাউদ্দিন কালু (৩৫), ধর্মপুর গ্রামের হোসেন মিয়া ড্রাইভারের ছেলে ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮) ও আলম মিয়া’র ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮) এবং মেহের আলী’র ছেলে সাব্বির (৩৮)।

এামলার এজাহারে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় সদরের দক্ষিণ দূর্গাপুর ইউপিস্থ জাগরঝুলি কৃষ্ণপুর সাকিনস্থ গাউসুল আজম জামে মসজিদের দক্ষিণ পাশে জনৈক ইকবাল মিয়ার চাà§