All posts by jitu

দাঁড়িয়ে থাকা বালুর টাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কা: প্রাণ গেল কিশোরের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যান আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের আল-আমিন বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মৃত মো.পারভেজ (১৭) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাহুরা গ্রামের মো.মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান রওয়ানা করে। যাত্রা পথে কাভার্ড ভ্যানটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আমিন বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক মো.ফারুক (৪৫) ও তার ছেলে পারভেজ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। সেখান থেকে তার বাবাকে উন্নত চিকিৎসান জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাসের ধাক্কায় ছিটকে মহাসড়কের পাশে লড়ির বডি, ১০ ঘন্টা যাবৎ যানজট

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় মহাসড়কের পাশে ছিটকে পড়েছে লং ভেহিক্যাল (লড়ি)-এর বডি। এসময় লাইনচ্যুত হয়ে মহাসড়কের বিভাজনে আঁছড়ে পড়ে যাত্রীবাহী বাস। এতে কেউ নিহত হয়নি, তবে মারাত্মক আহত হয়েছে লড়ির চালক ও হেলপার। এ ঘটনায় মহাসড়ক জুড়ে ১০ ঘন্টা যাবৎ যানজট চলছে।

বুধবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টা মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে নিমসার পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানজট চলছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বুধবার রাত আড়াইটায় চান্দিনার গোবিন্দপুর এলাকায় একটি পণ্যবাহী লং ভেহিক্যাল অতিক্রম করার সময় দুইটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। এসময় বাসের ধাক্কায় লড়ির সামনের অংশ ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর উঠে যায়।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, ময়নামতি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। এর মধ্যে লড়ি চালক ও হেলপার মারাত্মক আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মহাসড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে কয়েক ঘন্টা। এতে মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলেও যানজট কমেনি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার ফলেই যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সাধারণত মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি থাকে। যে কারণে যানজট এখনও আছে। তবে আমাদের হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করায় যানজট অনেক কমে এসেছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। আহত দুইজনের কুমেক হাসপাতালে চিকিৎসা চলছে। যানজট অনেক কমে গেছে।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মুহাম্মদ দেলোয়ার হোসেনকে দেখতে চায় তৃণমূল

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। উক্ত জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে তিতাস উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠিত ২নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ক্লাব লিমিটেড’ এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশকে দেখতে চায় তৃণমুল।

ইতিমধ্যে এই নতুন প্রার্থীকে নিয়ে তিতাস উপজেলার প্রায় প্রতিটি গ্রামে চলছে আলোচনা। এছাড়াও দলমত নির্বিশেষে ২নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য প্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এর নাম রয়েছে পছন্দের তালিকায়।

এ বিষয়ে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ একজন সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সৎ, যোগ্য, আদর্শবান ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে সাংগঠনিক দক্ষতা। আর এমন প্রতিনিধি চায় ভোটাররা।

মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণকে নিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ২নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাব এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে তিতাস উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

তিতাসে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শরীফুল ইসলামের পিতার মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক জনকন্ঠ পত্রিকার সিনিয়র রির্পোটার সাংবাদিক মোঃ শরীফুল ইসলামের পিতা হাজী নজির আহমেদ নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে ফজর নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অংসখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বাদ যোহর তিতাস উপজেলার জিয়ারকান্দি মাতৃছায়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে জিয়ারকান্দি পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। হাজী নজির আহমেদের মৃত্যুতে দাউদকান্দি ও তিতাসের কর্মরত সাংবাদিক এবং আমরা সৃষ্টি সংগঠন তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, বহু দেশে বিনামূল্যে টিকা দেয়নি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমাদের দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছে। হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যন্ত্রপাতি সচল রাখলে, ডাক্তার নার্সদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো রাখতে হবে। রেগুলার সুপারভিশন করতে হবে। তবেই দেখবেন হাসপাতাল আন্তর্জাতিক মানের হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে কুমিল্লা ও এর আশপাশের ৬ জেলার বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার সময়ে আমাকে অনেকেই বলেছিল মেডিকেল স্টুডেন্টদের অটোপাশ দেওয়ার জন্য। আমি সাফ জানিয়ে দিয়েছি, না এটা হবে না। পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমেই পাশ করে আসতে হবে মেডিকেল স্টুডেন্টদের।

করোনার টিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বহু দেশে বিনামূল্যে টিকা দেয়নি। টাকা দিয়ে কিনে নিতে হয়েছে। আমরা সব মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. আবুল বাসার খুরশিদ আলম, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নানা সমস্যা ও অনিয়মের বেড়াজালে ঘিরে আছে চাঁদপুর জেনারেল হাসপাতাল

 

ডেস্ক রিপোর্টঃ

নানা সমস্যা ও অনিয়মের বেড়াজালে ঘিরে আছে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ভৌগলিক কারণে যোগাযোগ ব্যবস্থার সুবিধায় পার্শ্ববর্তী লক্ষীপুর ও শরিয়তপুরের কয়েকটি উপজেলার রোগীসহ চাঁদপুর জেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এতে প্রতিদিন অস্বাভাবিক রোগীর চাপ থাকে। এরকম পরিস্থিতিতে রোগী সেবার নামে বাণিজ্য, দালাল নির্ভরতা, রোগীর সঙ্গে নার্সদের দুর্ব্যবহার, কতিপয় চিকিৎসকের ইচ্ছামতো হাসপাতালে আসা ও চলে যাওয়া নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক ও কর্মকর্তাদের কেউ কেউ রুমে না থাকলেও এসি-ফ্যান অনবরত চলতে থাকে। ওষুধের স্লিপ পেয়েও ওষুধ না পেয়ে রোগীর ফেরত যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাক্সিক্ষত চিকিৎসা না পাওয়া, হরহামেশা চিকিৎসক তার চেয়ারে না থাকার বিষয়টিও প্রচলিত বললে ভুল হবে না।

চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, ২৬ লাখ মানুষের চিকিৎসা সেবার বৃহৎ এই হাসপাতালটি এখন চলছে অনেকটা ফ্রি স্টাইলে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার থেকে ১২০০ রোগী অউটডোরে চিকিৎসা নিচ্ছে। আড়াইশ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী ভর্তি হচ্ছে-যার অধিকাংশ মেঝেতে থাকেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা পর্যন্ত ৩২৭ জন রোগী ভর্তি হন। চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্ধারিত ভবন এখন পর্যন্ত না হওয়ায় এই হাসপাতালের চতুর্থ তলায় তার কার্যক্রম চলছে। স্থান সংকুলানের কারণে হাসপাতালটিতে বিভিন্ন বিভাগ চালু ও মেশিনপত্র স্থাপন করা কঠিন হয়েছে। পাশাপাশি এ হাসপাতালে রোগীর চাপে অবস্থা এমন হয়েছে একজন রোগীকে শত শত মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কাটার পর চিকিৎসক দেখানোর জন্য ফের লাইনে দাঁড়াতে হচ্ছে ৩ থেকে ৫ ঘণ্টা। কিন্তু চিকিৎসকরা বেলা ১১টার আগে হাসপাতালে আসেন না। অনেকে সাড়ে ১২টায়ও আসেন। সব সহকর্মীর একই উত্তর চিকিৎসক রাউন্ডে আছেন। সদর হাসপাতালের আউটডোরে নিয়মিত রোগী না দেখলেও তাদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকরা খুব গুরুত্বসহকারে সময়মতো রোগী দেখেন। হাসপাতালে নানা রোগের পরীক্ষার ব্যবস্থা থাকার পরও রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের সামনের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে। আর এসব প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে ইচ্ছামতো নানা পরীক্ষা করা হয়।

চাঁদপুর সদরের মৈশাদী থেকে হার্নিয়া রোগ নিয়ে আসেন সফিক জমাদার। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি হাসপাতালের বেডে কাতরালেও সার্জিক্যাল চিকিৎসক ওই রোগীকে সিরিয়ালমতো দুসপ্তাহ পরে অপারেশন করবেন বলে জানিয়ে দেন। বাধ্য হয়ে ওই রোগীর লোকজন শহরের একটি প্রাইভেট হাসপাতালে রোগীকে নিয়ে দ্রুত অপারেশন করান। চাঁদপুর শহরের বকুল তলার বাসিন্দা সাগর বেপারী বলেন, ডা. হাসানুর রহমান আমাকে ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে পাঠান এক্সরে করার জন্য। সেখানে আমার কাছ থেকে ১৬শ টাকা নেয়।

সরেজমিন দেখা যায়, অর্থোপেডিক্স বিভাগের ডা. আনিসুর রহমানের সহকারী রীণা রোগীদেরকে এক্সরে করানোর জন্য যেতে বলছেন হাসপাতালের সামনের ফেমাস ও মিম ডায়াগনস্টিক সেন্টারে। যে কেউ চাঁদপুর সদর হাসপাতালের ইনডোরে কিছু সময় থাকলেই চোখে পড়বে এ যেন চিকিৎসক আর নার্সদের ব্যবসা প্রতিষ্ঠান।

কে কিভাবে মানুষের মাথায় বাড়ি দিয়ে নিরীহদের ঠকিয়ে টাকা রোজগার করবেন এমন অশুভ প্রতিযোগিতা চলছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, মেডিকেল অফিসাররা সম্মানিত মানুষ, আমি তাদেরকে পাহারা দিয়ে রাখতে পারি না। আমি এখানে যোগদান করেছি ১১ মাস। অনেক সমস্যা ছিল। অনেক পরিবর্তন যে এনেছি নিশ্চয় দেখতে পাচ্ছেন। আগামী সপ্তাহে এ হাসপাতালে এনসিডি সার্ভিস চালু হচ্ছে। এ ছাড়া ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারও দ্রুত শুরু হবে। একজন রোগী আসার পর তার সব পরীক্ষা-নিরীক্ষা একটা রুমেই করে ফেলা হবে।
সূত্র-যুগান্তর

নাঙ্গলকোটে সংঘর্ষের ঘটনায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগে বিক্ষোভ মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের অন্তত ৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। ভাঙচুর করা হয় পুলিশ বহনকারী গাড়িও।

এ ঘটনায় বুধবার রাতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৪৫০ জনের নামে মামলা করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৯ জনেক গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি ফারুক হোসেন জানান।

এর আগে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বুধবার সকালে নাঙ্গলকোট উপজেলা সদরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যোগ দিতে সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড় হতে থাকেন।

সকাল পৌনে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে রেলগেট ও লোটাস চত্বর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করের দুই দলের নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাঙ্গলকোট থানা পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি বর্ষণ করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিতে  শাওন মাহমুদ ওরফে আকাশ (২০) নামের এক যুবদলের নেতা নিহত হয়েছেন।  আহত হয়েছেন শতাধিক।

শাওন  নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।

জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ থেকেই সংঘর্ষ বাধে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলছে। শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই সংঘর্ষে শাওন নিহত হয়েছেন।

মেসির পাস থেকে নেইমার ও এমবাপ্পের গোলে পিএসজির জয়

 

স্পোর্টস ডেস্ক:

গোল করার সুযোগ তিনি পেয়েছিলেন। তুলুজ গোলকিপার ম্যাক্সিম ডুপে দেয়াল হয়ে দাঁড়ানোয় হয়নি। তাই গোল বানিয়ে দেবেন না, লিওনেল মেসির কাছ থেকে এমন কিছু দেখা যায় কমই। তুলুজের মাঠে নিখাদ প্লে-মেকারের ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকাকে। তাতেই গোল পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

তুলুজের মাঠে পিএসজির ৩-০ গোলের এই জয়ে নেইমার ও এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছেন মেসি। পিএসজি সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! ৩৭ মিনিটে তাঁর থ্রু পাস থেকে গোল করেন নেইমার।

৫০ মিনিটে এমবাপ্পেকে দেওয়া পাসটি আরও সুন্দর। বাঁ প্রান্ত থেকে বাতাসে ভাসানো দুরপাল্লার পাস দেন মেসি। দৌড় শুরু করা এমবাপ্পের ঠিক পাশেই গিয়ে পড়ে বল। ছুটন্ত অবস্থায় গোল করেন ফরাসি তারকা। এই মৌসুমেম ৫ ম্যাচ খেলা মেসি কতটা ভালো ফর্মে আছেন, তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ৩ গোল করার পাশাপাশি গোল বানিয়েছেন ৪টি।

মেসির গোলসংখ্যাও বাড়তে পারত আজ। ২৫ মিনিটে নেইমারের পাস থেকে শট নেন। তুলজ গোলকিপার ডুপের দৃঢ়তায় হয়নি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন ডুপে। মেসি এবং এমবাপ্পেকে আরও একবার করে হতাশ করেন এই গোলকিপার। কিন্তু ৩৭ মিনিটে আর পারেননি। ফাঁকায় মেসির থ্রু ধরে ডান পায়ের শটে গোল করেন নেইমার। পিএসজির জার্সিতে এই নিয়ে ১০৯ গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। পেদ্রো মিগুয়েল পউলেতার সঙ্গে পিএসজির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার।

যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বের্নাত। কাছ থেকে নিচু শটে গোল করেন। ৬৮ মিনিটে নেইমারকে তুলে নেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

লিগ আঁ-তে নঁতে এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি। তার আগে নেইমারকে পুরো চাঙা করে তুলতে চান গালতিয়ের।