All posts by jitu

বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। তবে উভয়ের মধ্যকার বাছাইয়ের একটি ম্যাচ নিয়েই যত সংশয় ছিল। অবশেষে সেটাও দূর হয়ে গেলো ফিফার এক ঘোষণায়। দুই দেশের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ।

২০২১ সালের সেপ্টেম্বরে মহামারি করোনার সময় দুই দল ব্রাজিলের সাওপাওলোতে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়। কিন্তু মাঠে খেলার ৫ মিনিটের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে করোনা নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচে হস্তক্ষেপ করেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচটি।

সেই ম্যাচ আয়োজনের জন্য একযোগে চাপ দিচ্ছিল ফিফা ও কনমেবল। তবে সেই চাপ উপেক্ষা করে ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচটা বাতিলের চেষ্টা করছিল। সেই চেষ্টা সফলতার মুখ দেখছে অবশেষে।

মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না নতুন করে।

গত ফেব্রুয়ারিতে ফিফা জানিয়েছিল দুই দলকেই ম্যাচটি খেলতে হবে। ব্রাজিল আর আর্জেন্টিনাকে জরিমানাও করেছিল বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর পরই দুই সংস্থা দ্বারস্থ হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কারণ, বিশ্বকাপের মাত্র দুই মাস আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইয়ে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চোট ও কার্ডজনিত নিষেধাজ্ঞার আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত তিন পক্ষ একমত হতে পেরেছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। ‘জি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষরা হলো সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচ বাতিল হলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বসে থাকবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে পৃথক অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে সদর দক্ষিণের কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ জামাল হোসেন (৪৬)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, সদর দক্ষিণের ধর্মপুর (মাঠের বাড়ি) গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ (১৯) এবং চট্টগ্রামের হালিশহর উপজলার মিজানুর রহমানের ছেলে মোঃ মিনহাছুর ইসলাম@সুমন (১৯)।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পুকুরের মিলল যুবকের ভাসমান লাশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো.ইয়াসিন (৩২) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের নুরুল হুদা ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর গ্রামে নাসির মোল্লার বাড়ির পাশের পুকুরের মধ্যে ইয়াছিনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল গিয়ে বেলা ১১টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে ইয়াসিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। সে কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে চলে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যায় সে পুকুরের ঘাটে ওজু করতে নেমে পানিতে পড়ে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গাঁজাসহ ৩ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট রাতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন, কুমিল্লার দূর্গাপুর এলাকার মৃত আশ্রাব আলীর ছেলে সুমন সারোয়ার (৪৬), একই মুঘলটুলি এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান, এবং বুড়িচংয়ের ঘোষনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ উজ্জল (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

লালমাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোস্তফা কামাল মজুমদারঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ই আগষ্ট) বিকাল ৩ টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবদুল হামিদ বিএ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভুইয়া, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও সাবেক ভিপি হাজী কামরুল হাসান শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সদর দক্ষিণ (লালমাই) উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা যুবলীগ নেতা এড. জাহাঙ্গীর আলম, কাজী কামরুল হাসান ভুট্টু, প্রভাষক আমান উল্লাহ আমান, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সামছুল হক মুন্সি ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নূর প্রমুখ।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

আমতলীতে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে আমতলী থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পিছকামতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৮) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের পূর্ব ডিমাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মতিন (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিয়ের প্রলোভনে ধর্ষণ: অশ্লীল ছবি ধারণ করে চাঁদা আদায়, প্রেমিকসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ ও অশ্লীল ছবি ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে প্রেমিকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, তরিকুল ইসলাম বাবু (২১) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লালখান বাড়ির বর্তমান ঠিকানা বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মামুন মাদুলী নিবাসের মো.ইসমাইলের ছেলে। অপর আসামি আবুল খায়ের পুটন (২৩) রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে দুই আসামিকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে একতলা বিশিষ্ট একটি প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার প্রেমিক বাবু জোরপূর্বক ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত রোববার ১৪ আগস্ট বিকেলে ৫টার দিকে ওই কিশোরীকে নিয়ে তার প্রেমিক পুনরায় ওই একতলা বিশিষ্ট বাড়িতে গেলে আসামি আবুল খায়ের পুটন ও ইমাম হোসেন রুবেল (২৫) বিষয়টি টের পেয়ে প্রেমিক-প্রেমিকাকে ঘটনাস্থলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। একপর্যায়ে পুটন ও রুবেল মোবাইলের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ও ব্ল্যাকমেইল করার মানসে প্রেমিক যুগলের বিভিন্ন অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে প্রেমিক বাবুর থেকে ২০ হাজার টাকা দাবি করে।

এজাহারে আরও বলা বলো হয়, দাবিকৃত টাকা না দিলে ধারণকৃত বিভিন্ন অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মানসিক নির্যাতন করে। এতে প্রেমিক বাবু তার আত্মীয়ের মাধ্যমে আসামি রুবেলের বিকাশে ২০ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে গত রোববার ১৪ আগস্ট রাত ১১টার দিকে বাবু ধারণকৃত বিভিন্ন অশ্লীল ছবি তাহারা ডিলিট করেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় ঘটনাস্থলে গেলে বখাটে পুটন ও রুবেলকে ঘরের ভিতর দেখে বাবু তার বন্ধু-বান্ধবদের জানালে তার বন্ধু-বান্ধব ঘটনাস্থলে গেলে তাহাদের মধ্যে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে গতাকল সোমবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রেমিক বাবু ও বখাটে পুটনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা গতকাল সোমবার নারীও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে প্রেমিক বাবুসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৩।

এসআই আরও বলেন, ওই মামলায় দুই আসামিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে ভেঙে পড়ল নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়িকক্ষের ছাদ। ঘটনার পরপরই তাড়াতাড়ি করে সরিয়ে ফেলা হয় ভেঙে পড়া ভবনের নির্মাণ সামগ্রী।ছাদে ওঠার সিঁড়িতেও ফাটল দেখা দিয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সৌদিয়া বাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক মাস আগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিদ্যালয় ভবনের দ্বিতীয়তলার নির্মাণকাজ শুরু হয়। হাবিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজের ঠিকাদারি পায়। প্রতিষ্ঠানের পক্ষে মো. মুকুল নামের এক ব্যক্তি নির্মাণকাজটির সাব-ঠিকাদারি নেন। ১৭ দিন আগে দ্বিতীয় তলার মূল ভবনের কাজ শেষ করে সিঁড়িকক্ষের ছাদের ঢালাই দেওয়া হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ছাদের ঢালাইয়ে নামমাত্র রডের ব্যবহার করা হয়। ছাদে পাঁচ ইঞ্চির মাথায় একটি রড দেওয়ার নিয়ম থাকলেও প্রতিটি রডের দূরত্ব রাখা হয়েছে এক ফুটের বেশি। এ ছাড়া অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়। তদারকি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছেমতো কাজ করেছেন। এ অবস্থায় ভবনের দ্বিতীয় তলা কখন ভেঙে পড়ে, তা নিয়ে আশঙ্কায় আছেন স্থানীয় লোকজন।কয়েক দিন আগে ভবনের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে জানালেও তাঁরা আমলে নেননি। সর্বশেষ নির্মাণের ১৭ দিনের মাথায় সোমবার সকাল ৯টার দিকে বিকট শব্দে সিঁড়ির কক্ষের ছাদ ভেঙে পড়ে। বিদ্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ভবনের নির্মাণ কাজ বেশির ভাগ সময় রাতে করা হয় বলেও স্থানীয়রা জানায়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ছাদ ঢালাই করার ফলে ওই ছাদ ভেঙে পড়েছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই দেওয়ার কারণে ছাদটি ভেঙে পড়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরফুদ্দিন ওরফে সবুজ বলেন, দ্বিতীয় তলার কাজ শুরু হওয়ার পর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে দেখে তিনি প্রতিবাদ করেন। কাজের তদারকি করতে আসা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকেও বিষয়টি জানিয়েছেন। কেউ তাঁর কথা শোনেননি।

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার হাবিবুর রহমান ও সাব-ঠিকাদার মো. মুকুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নোয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর খীসা বলেন, কেউ তাকে এ বিষয়ে অবহিত করেন। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে পুলিশকে ধন্যবাদ দিলো ছাত্রলীগ

 

ডেস্ক রিপোর্ট:

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহররম আলীর বরখাস্ত দাবি করলেও সংবাদ সম্মেলন করে মহররম আলীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংসদ সদস্য শম্ভু মহররম আলীর বরখাস্ত দাবি করার কিছুক্ষণ পরই পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক।

প্রথমে সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের জানান, পুলিশের গাড়ি ভাঙার ঘটনায় অপরাধীকে চিহ্নিত করে বিচার ও ক্ষতিপূরণ দেওয়ার কথা বলার পরেও পুলিশ তার সামনেই ছাত্রলীগ সদস্যদের পিটিয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মূলধারার নয় দাবি করে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তোলেন এমপি। পুলিশের সর্বচ্চো মহলে বিষয়টি তিনি জানিয়ে মহররম আলীর বরখাস্ত ও বিচারের দাবিও করেছেন বলে জানান।

এদিকে এর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জেলা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, শোক দিবসের আলোচন সভায় কোনো ছাত্রলীগ সদস্যকে পুলিশ লাঠিচার্জ করেনি। যাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে তারা ছাত্রলীগের শোক মিছিলে ইট পাটকেল মেরেছে।

১৫ আগস্ট সোমবার সকালে বরগুনা শিল্পকলার সামনে জেলা ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত সবুজ মোল্লার সমর্থকদের সঙ্গে সভাপতি পদপ্রাপ্ত রেজাউল কবির রেজার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের ছোড়া ইটে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে রেজা সমর্থকরা পুলিশের ধাওয়া খেয়ে সরে পড়ে। তবে শিল্পকলার ভেতরে থাকা সবুজ মোল্লার সমর্থকদের সংসদ সদস্য শম্ভুর সামনে পুলিশ লাঠিচার্জ করে।