All posts by jitu

বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন- এটা ‘স্লিপ অব টাঙ’

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দলীয় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্যের একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে প্রতিমন্ত্রী বলছেন, ‘এটা স্লিপ অব টাঙ। তিনি পরক্ষণেই দুঃখ প্রকাশ করে তার বক্তব্য সংশোধন করেছেন।’

সোমবার (১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মন থেকে তার জন্য দোয়া করবো, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন।’

তবে প্রতিমন্ত্রীর দাবি, ভুলবশত তার মুখ থেকে এমন বাক্য বের হয়েছিল। তিনি তৎক্ষণাত তা বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এবং বক্তব্য সংশোধন করে বঙ্গবন্ধুকে জান্নাত দানের দোয়া করেছেন।

যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘ওটা স্লিপ অব টাঙ। আমি আজ তিন উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি। ক্লান্তি ছিল, অনিচ্ছাকৃতভাবে জান্নাত শব্দের স্থলে জাহান্নাম বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য ঠিক করেছি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।’

এ নিয়ে কোনো লিখিত সংশোধনী দেবেন কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সংশোধনী দেওয়ার প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য সংশোধন করেছি।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, মন্ত্রী ভুলবশত জাহান্নাম বললেও তিনি পরক্ষণেই দুঃখ প্রকাশ করে তা সংশোধন করে বক্তব্য ঠিক করেছেন। কিন্তু একটি পক্ষ তার বক্তব্যের ভুল অংশটুকু কেটে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। পুরো ভিডিও প্রকাশ করলে বিষয়টি পরিষ্কার হতো।

এ বিষয়ে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বলেন, বিষয়টি আসলেই স্লিপ অফ টাং হয়েছে। তিনি পরক্ষণেই সংশোধিত বক্তব্য দিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী-রাজীবপুর ও চিলমারী) সংসদ সদস্য। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

মুরাদনগরে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ -তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের  আলোচনা সভা অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জস্থ আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের বাসভবনে ।

মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান  আহসানুল আলম কিশোর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার  হারুনুর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুল আলম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ।

উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি মজিবুর রহমান , নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির ভূইয়া, জাকারিয়া সরকার, খোকন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুতফুর রহমান , আকুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান , আমজাদ হোসেন মেম্বার সহ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ।

বাসার কাচের জানালায় ও প্লাস্টিকের বোতলে প্রকৃতির সব নান্দনিক দৃশ্য

ডেস্ক রিপোর্ট:
কাচে ফুটেছে ফুল, প্লাস্টিকে উড়ছে পাখি। ঝরছে শ্রাবণের বারিধারা। কিংবা চাঁদের আলোর মোহনীয় রূপের দেখা মিলছে। পাল তুলে নৌকা চলছে। সূর্য ডুবে ঘনিয়ে আসছে সন্ধ্যা। এটা কোনো চিত্রপ্রদর্শনীর বর্ণনা নয়। প্রকৃতির এমন সব নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে বাসার কাচের জানালায় ও প্লাস্টিকের বোতলে। ভাড়া বাসার জানালাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ওয়েডিং ফটোগ্রাফার ইলিয়াস হোসাইন কাজের ফাঁকে এ কাজ করেন। এ ছাড়া প্লাস্টিকের বোতলে নানা চিত্র ফুটিয়ে তুলছেন। বোতলগুলো টব ও শো-পিস হিসেবে ব্যবহার করছেন। প্রতিবেশীরা তার বাসার জানালায় আঁকা ছবি ও প্লাস্টিকের বোতলে করা কাজগুলো দেখতে আসেন। বাড়িওয়ালাও খুশি বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে।

ইলিয়াস হোসাইন জানান, তিনি নগরীর বজ্রপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি প্রকৃতির ছবি তোলেন। ক্যামেরায় ছবি তোলার সঙ্গে তিনি প্রকৃতির ছবি হাতে আঁকতেও পছন্দ করেন। শখের বসে আঁকাআঁকি করেন। ছবি আঁকার পাশাপাশি তিনি দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ান। এ পর্যন্ত অসংখ্য ছবি এঁকেছেন। বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ভাড়া বাসার জানালাগুলো পুরাতন হয়ে গেছে দেখে সেখানে প্রকৃতিকে তুলে ধরেন। প্লাস্টিকের বোতল কেটে বানিয়েছেন ফুলদানি, টব। টবের গায়েও ফুঠে উঠেছে নানা দৃশ্য। বাসার বারান্দায় সেগুলো বাতাসে দুলছে। বাসার মলিন দেয়ালেও তিনি রঙের তুলি ছুটান। টেবিল চেয়ারেও নানা আল্পনা। তার রঙের কাজে পরিবারের সদস্যরাও সহযোগিতা করেন। তিনি আরও জানান, তার আঁকাআঁকি নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে স্কেচের বিষয়ে শিল্পী মো. শাহীনের পরামর্শ নিয়েছেন।

কুমিল্লার চিত্রশিল্পী সামিউল আলম জাহেদ বলেন, তিনি নিজে ক্যানভাসের পাশাপাশি চকে কাজ করেছেন। বিভিন্ন মনীষীর ছবি ফুটিয়ে তুলেছেন। শিল্পীর কাজের কোনো নির্দিষ্ট মাধ্যম নেই। মাটি, লতা, পাতা যেখানে খুশি শিল্পী তার কাজ ফুটিয়ে তুলতে পারেন।

কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ বলেন, ইলিয়াস সৃজনশীল মানুষ। তার ফটোগ্রাফি সম্পর্কে আমার ধারণা আছে। তার ছবি তোলার সুন্দর চোখ আছে। তার আঁকা ছবিগুলোও সুন্দর।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

বুড়িচংয়ে এতিমখানা-মাদ্রাসায় খাবার বিতরণ করলেন দক্ষিণ জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সারা দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করা হয়।

বঙ্গবন্ধুর  ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনব্যাপী শোকদিবসের কর্মসূচী শুরু হয়।

এরপর বুড়িচংস্থ বালীখাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আদর্শ সদর গোবিন্দপুরে দারুল আমান হাতেমিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় ৬ শতাধিক ছাত্র ও এতিমদের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম সুমন, মোঃ জালাল উদ্দিন ও ইমতিয়াজ হাবিব সিনহা’র নেতৃত্ব খাবার বিতরণ করা হয় । এ সময় সাংবাদিক সাইফ উদ্দিন রণীও উপস্থিত ছিলেন।

কুমিল্লার চান্দিনায় ৩১০ বোতল বিদেশী মদসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ৩১০ বোতল বিদেশী মদসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ২২৯ বোতল হুইসকি ও ৮১ বোতল ভদকা উদ্ধার করা হয় করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের কনেশতলা (ধনপুর) গ্রামের জালাল মিয়ার ছেলে শিশু মিয়া (৩০) এবং কনেশতলা (কৃষ্ণনগর) গ্রামের মোঃ আঃ হালিমের ছেলে মোঃ নাঈম (১৯)। অভিযানে

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও ভদকা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতরে একপাশে নষ্ট এসি ও যন্ত্রাংশ রেখে এর আড়ালে কাভার্ড ভ্যানের ভিতরে করে মাদক পরিবহন করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। সুর্যোদয়ের সাথে সাথে বোর্ড প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ৯টায় চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম এর নেতৃত্বে বোর্ডের সঙ্গে কর্মকর্তা কর্মচারী বোর্ড আঙ্গিনা থেকে র‍্যালি সহকারে উপস্থিত হয়ে নগর উদ্যান সংলগ্ন কুমিল্লা কেন্দ্রীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল ১০টায় বোর্ড আঙ্গিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে বোর্ডের পক্ষ থেকে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষাবোর্ড অডিটরিয়ামে হলে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেস মোঃ আবদুস ছালাম তিনি তাঁর বক্তব্যে ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ত এবং পরবর্তী বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচন করেন। তিনি বলেন- “বাঙ্গালির ন্যায্য অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তাঁর ডাকে একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙ্গালি জাতিকে মুক্ত করে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর জয় বাংলার মূলমন্ত্র সেদিন মুক্তিকামি বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সুতোয় গাঁথা। আজকের এই দিনে শোককে শক্তিতে রূপান্তর করে, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, যার যার কর্তব্য পালন করার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ তিনি তাঁর বক্তব্যে বলেন কিন্তু স্বাধীন বাংলাদেশে মাত্র সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা চেয়েছিল ইতিহাসের চাকাকে পিছনে ঘুরাতে।স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেন কোনদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বর্বরোচিত হত্যাকান্ডের বিচার ঠেকাতে কুখ্যাত ইনডেমনিটি বিল পাস করা হয়।কিন্তু ষড়যন্ত্রকারীরা ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি। বরং তারাই নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আঁস্তাকুড়ে।

এসময় আরো বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান,বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম ও উপ পরিচালক (হিঃ ও নি) মোহাম্মদ ছানাউল্যাহ,কর্মচারী সমিতির সভাপতি মো: আবদুল খালেকসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে কুমিল্লা সদরের দুটি এতিমখানায় এতিমদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয় এবং বাদ জোহর বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মর মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সুবর্ণচরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরের খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেরার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো.রেজাউল হক (৬) পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, নিহত রেজাউল হক সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সাথে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শোক দিবসে কুমিল্লা ১০ বিজিবির উদ্যোগে নানা কর্মসূচী

 

স্টাফ রিপোর্টার:

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি  বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

দিবসের কর্মসূচী অনুযায়ী সেক্টর সদর মসজিদ এবং বিওপি পর্যন্ত ফজর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পূর্বে মসজিদে এবং বিওপিতে কোরআন খতম করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি  থেকে রিট্রিট পর্যন্ত ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবির সকল সদস্য কালো ব্যাজ পরিধান করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লাসহ শালবন মাল্টিপারপাস হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র, বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষনের ভিডিও চিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন  ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, এফআইজি ও আরআইবি এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা অন্যান্য পদবীর সৈনিক এবং  বেসামরিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শোক দিবসে বুড়িচং আ’লীগ কার্যালয়ে তালা ! নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:
দলীয় কোন্দলের জের ধরে জাতীয় শোক দিবসে কুমিল্লার বুড়িচং উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন একটি দিনে বৃহৎ রাজনৈতিক দলের উপজেলার প্রধাণ কার্যালয় তালাবদ্ধ থাকায় নেতাকর্মীরাদের মাঝে দ্বিধা বিভক্তির চিত্র সরাসরি ফুটে উঠেছে ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ১৯৭৫ সাল এর পর থেকে কোন দিনও দেখিনি জাতীয় শোক দিবসে পার্টি অফিস তালাবদ্ধ থাকতে। শোক র‌্যালী শেষে নেতাকর্মীদের নিয়ে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পাই। এতে আমি সহ সকল নেতাকর্মীই মর্মাহত হয়। দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় বাহিরে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য শোক দিবসের আলোচনা ও বক্তব্য শেষ করি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, এমন একটি দিনে কে বা কারা পার্টি অফিস তালাবদ্ধ করে রেখেছেন এই বিষয় তদন্ত হওয়া প্রয়োজন।

বুড়িচং উপজেলার আ’ লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল হাশেম খান এমপি, বলেন, আমরা জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের অফিসের বাহির কাঙ্গালী ভোজের আয়োজন করেছি। দুপুরের খাবার ব্যবস্থা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরণে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু’র সৃতিচারণ আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করি। কে বা কারা দলীয় অফিস তালাবদ্ধ রেখেছেন আমি সে বিষয়ে জানি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি বলেন, আজকের এই দিনে বুড়িচং উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিস তালাবদ্ধ থাকবে বিষয়টি খুবই দুঃখজনক। আজকের এই দিন পাটি অফিস তালাবদ্ধ থাকার কথা শুনে আমার খারাপ লেগেছে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

 

রাজধানীর চকবাজারের পোড়া ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ছয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর à¦