All posts by jitu

চান্দিনায় জনবসতি এলাকায় কীটনাশক কারখানা ! নানাবিধ সমস্যায় স্থানীয়রা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘাটিগড়া গ্রামের ঘন জনবসতি এলাকায় বিসমিল্লাহ কর্পোরেশন লিঃ নামে কীটনাশক উৎপাদন প্রতিষ্ঠান গড়ে উঠেছে । একই প্রতিষ্ঠানের দুটি শাখা এই গ্রামে রয়েছে। প্রথমে এটি কীটনাশক ঔষধের গোডাউন ছিল। বর্তমানে উক্ত গোডাউনে বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ২০-৩০ ধরণের কীটনাশক ঔষধ তৈরি ও বাজারজাত করছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায় ।

এখানে উৎপাদিত কীটনাশকের গন্ধ দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে রাস্তায় চলাচলরত লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে ।কীটনাশকের ঔষধের বর্জ কৃষি জমিতে ফেলার ফলে ওই এলাকার আবাদী জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে এ প্রতিষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার লোকজন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না এলাকাবাসি।বিভিন্ন জনের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রথমে গোডাউন ও পরে কীটনাশক প্র¯‘তকারী কারখানাটিতে বিষ জাতীয় ঔষধ তৈরী হলেও এই কারখানায় কোন ক্যামিষ্ট ও ল্যাবরেটরী নাই। প্রশিক্ষণপ্রাপ্ত কোন শ্রমিক ও কর্মচারী নাই। যার কারণে মান নিয়ন্ত্রণ না করে বোতলজাত ও প্যাকেটজাত করা হচ্ছে। কোম্পানীটি স্থানীয় গরিব কৃষকদের দৈনিক হাজিরার ভিত্তিতে টাকার লোভ দেখিয়ে কাজ করাচ্ছে । এ সকল নিরীহ গরিব লোকজন জীবনের ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাতে কীটনাশক তৈরী করে। ফলে অনেক কৃষক এ কারখানায় কাজ করে ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে। এক ড্রাম কীটনাশক ঔষধ দিয়ে প্রতারণামূলক ভেজাল মিশিয়ে ২০ ড্রাম কীটনাশক তৈরী করা হয়।পূর্বে এই কারখানাটি চান্দিনা থানা সংলগ্ন হারং গ্রামে ছিল।ওই এলাকায় কীটনাশক তৈরির সময় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো বিধায় এলাকাবাসীর চাপে চান্দিনা থানা পুলিশ এ কারখানাটি কয়েকবার সীলগালা করে। পরে থানা পুলিশের ভয়ে এ কারখানাটি ঘাটিগড়া গ্রামে গরিব লোকালয়ে স্থাপন করে। কারখানাটি কুটুম্বপুর কালিয়ারচর রাস্তার পাশে। এ রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে। কারখানাটির ১০ গজের মধ্যে জনসাধারণের বসতবাড়ি। যেখানে লোকজন স্থায়ীভাবে বসবাস করছে । এ কারখানাটির ১০ গজের মধ্যে মসজিদ এবং ৫০ গজের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন স্কুল রয়েছে । যেখানে জনসাধারণ মসজিদে ৫ ওয়াক্ত নামাজ, ছোট ছোট ছেলে মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। কীটনাশকের ভয়াবহ দূর্গন্ধে মুসল্লি, ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া এবং জনসাধারণের চলাফেরায় সমস্যা হচ্ছে। ফলে এ এলাকায় সুস্থ্যভাবে বসবাস করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাতাসে কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়ে ছোট ছোট ছেলে মেয়ে, জনসাধারণ এবং পশু-পাখি , গরু-ছাগল, হাঁস-মুরগী ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । এ কারখানার বিষাক্ত কীটনাশক ঔষধের ব্যবহারের কারণে এলাকার গর্ভবতী মহিলারা আশংকাজনক অবস্থায় রয়েছে। অনেকের নবজাতক শিশুও মারা যায়। মনিপুর গ্রামের ফারুকের ছেলে , নেসার উদ্দিনের মেয়ে এবং কাসেমের ছেলে মারা গেছে। হাতে তৈরী কীটনাশকের ঔষধের বর্জ্য কৃষি জমিতে ফেলার ফলে ওই এলাকার আবাদী জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করার ফলে এ কারখানার কীটনাশক লোকজন ব্যবহার করছে । এছাড়া এ এলাকায় কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার প্রবণতাও বেড়ে গেছে। কিছুদিন আগে পরচঙ্গা ও কেশেরা গ্রামের ২ জন কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। এ কারখানার মালিক মুজিবুর রহমান পরচঙ্গা গ্রামের বাসিন্দা। তিনিই এ কারখানাটি জনবহুল এলাকায় গড়ে তুলেছেন । এ কারখানার বিরুদ্ধে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ প্রতিবাদ করলে কারখানার পক্ষের লোকজন দিয়ে এলাকাবাসীকে ভয় দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বিসমিল্লাহ কর্পোরেশন লিঃ কারখানা করার পূর্বে আমাদের ঘাটিগড়া মৌজায় নালা জমির দাম ১ শতক প্রতি ২০-২৫ হাজার টাকা ছিল। উক্ত কারখানার মালিক ঘাটিগড়া মৌজায় কিছু জমি ক্রয় করে ব্যাংক লোন পাওয়ার জন্য বাজারদর থেকে ৩০-৪০ গুণ বেশী মূল্যে রেজিষ্ট্রি করে। যার কারণে এ মৌজায় সরকারী রেজিষ্ট্রি মূল্য অনেক বেড়ে যায়। বিগত কয়েক বছর যাবৎ ঘাটিগড়া মৌজায় কোনো নিরীহ মানুষ জমি ক্রয় বিক্রয় করতে পারছে না।

জানা যায়, বিগত ২০১৫ সালে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ সালেহ আহমেদ উক্ত কোম্পানিটি সীলগালা করে দেয়। যার ফলে কারখানাটি বেশ কিছুদিন বন্ধ ছিলো। এ বিষয়টি এলাকাবাসী, ইউনিয়নের গন্যমাণ্য ব্যক্তি সবাই অবগত আছেন। পরবর্তীতে বিভিন্ন তদবীর করে আবার অবৈধ কারখানাটি চালু করে।

পরিবেশ দূষণ এর ভয়াবহ বিপর্যয় হতে জনগণের জানমাল, গবাদী পশু, পাখি, কৃষি জমি রক্ষা, গাছপালা ফলমূল এবং কৃষককে ভেজাল কীটনাশকের প্রতারণার হাত হতে বাঁচানোর জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসি।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি জানান, খুব সম্ভবত বহু আগে এ কোম্পানি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছিল। ওই সময় হয়তো আশেপাশের লোকজনের বসবাস কম ছিল। এখন যদি ওই এলাকার মানুষের কোন সমস্যা হয় অর্থাৎ কারখানাটির জন্য পরিবেশ দূষণ হচ্ছে এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

কারখানার মালিক মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

অটো চালকের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী

 

কুবি প্রতিনিধি

অটোরিক্সা পরিবর্তনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি ১৫-তম আবর্তনের শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে ধারালো ছুরি দিয়ে মারধর করেছে স্থানীয় কয়েকজন অটোরিকশা চালক।

রবিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি মোড়ে এক গাড়ি থেকে অন্য গাড়ি পরিবর্তনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীকে দেশীয় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ইমরুল কায়েস আবির বলেন, কোটবাড়ি মোড় থেকে আমি ভার্সিটি যাচ্ছিলাম হঠাৎ দেখি কয়েকটা লোক একটা ছেলেকে মারতেছে। আমি দৌঁড়ে যায় এবং দেখি একটা ছেলে গুরুতর আহত অবস্থায়। পরে আমি গিয়ে ছেলেটাকে উদ্ধার করি এবং মেডিকেলে নিয়ে আসি।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ১২টায় ক্লাস ছিল তাই আমি তাড়াহুড়ো করতেছিলাম এবং এই অটোটি দাঁড়িয়ে থাকায় আমি অন্য একটি অটোতে উঠতে যায়। এসময় চালক প্রথমে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং পরবর্তীতে কয়েকজন মিলে আমাকে মারধর করে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন বলেন, আমি বিষয়টি মাত্র শুনেছি। মামলা করলে পরবর্তী ব্যবস্থা নিব।

সহকারী প্রক্টর মোঃ মোশাররফ হোসাইন বলেন, আমরা বিষয়টি দেখছি এবং প্রক্টরের সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।

খালেদা জিয়ার জন্মদিন: ১৬ আগস্ট বিএনপির দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট:

আগামী ১৫ আগস্ট (সোমবার) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে একদিন পর ১৬ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। ২০১৬ সাল থেকে জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে উদযাপন বন্ধ রেখেছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে রয়েছেন। সোমবার ৭৮ বছরে পা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

রবিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসূত্র জানিয়েছে, জন্মদিনে বিশেষ কোনও উদযাপন করছেন না খালেদা জিয়া। ২০১৬ সাল থেকে প্রথম প্রহরে কেক কেটে উদযাপনের যে ধারা তৈরি হয়েছিলো, তা তিনি নিজেই বন্ধ করে দেন।

নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার ৭০তম জন্মদিন সিদ্ধান্ত হয় এরপরের জন্মদিনগুলোতে ১৫ আগস্ট তিনি আর কেক কাটবেন না। কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ২০১৬ সালের ১৫ আগস্ট ৭১তম জন্মদিনে কেক না কেটে সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল করা হয়। ২০১৮ সাল পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। এরপর গত বছর ২০১৯ সালের ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মদিন উপলক্ষে মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বির্তক থেকে বেরিয়ে আসতে একদিন পিছিয়ে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করে দলটি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তবে তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে। খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও কাজেরসূত্রে তিনি দিনাজপুরে বসবাস করতেন। তার মায়ের নাম তৈয়বা মজুমদার। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাসের পরিস্থিতিতে বিশেষ শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এ নিয়ে মোট পঞ্চমবার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এ বছরের ২৩ মার্চ সর্বশেষ ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

ডেস্ক রিপোর্ট:

ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় গাড়ি ও টেম্পুর সংঘর্ষে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটায় মাঞ্জারসুম্বা-পাটোডা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের আমন্ত্রণে যোগ দিতে গাড়ি নিয়ে পুনা যাচ্ছিলেন তারা। হঠাৎ গাড়ি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের পাঁচ সদস্যসহ আরও একজন নিহত হন।

পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে প্রশাসন।

এক নজরে দেখুন টিভিতে আজ

ডেস্ক রিপোর্ট:

টিভি সূচি (রবিবার, ১৪ আগস্ট, ২০২২)

ফুটবল

মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

কোস্টারিকা-স্পেন

সরাসরি, সকাল ৮টা, টি স্পোর্টস

জাপান-ঘানা

সরাসরি, রাত ১১টা, টি স্পোর্টস

কোরিয়া-নাইজেরিয়া

সরাসরি, রাত ২টা, টি স্পোর্টস

প্রিমিয়ার লিগ

চেলসি-টটেনহাম

সরাসরি, রাত ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট-২

লা লিগা

কাদিজ-সোসিয়েদাদ

সরাসরি, রাত ৯-৩০ মিনিট, এমটিভি ইন্ডিয়া

আলমেরিয়া-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ২টা, এমটিভি ইন্ডিয়া

বন্দেসলিগা

বায়ার্ন-ভলফসবুর্গ

সরাসরি, রাত ৯-৩০ মিনিট, সনি টেন-২

‘মানসিক চাপে’ ছিলেন কলেজ শিক্ষিকা, মামুনকে দোষারোপ স্বজনদের

ডেস্ক রিপোর্ট:

নাটোর শহরের বলারীপাড়ায় বাড়া বাসা থেকে কলেজ শিক্ষিকা খায়রুন নাহার মরদেহ উদ্ধার করা হয় রবিবার সকালে। এরপর ঘটনাস্থলে ছুটে আসেন তার আত্মীয়-স্বজনরা। তবে দুপুর পর্যন্ত তার স্বামী মামুনের পক্ষের কাউকে দেখা যায়নি। এই মৃত্যুর বিষয়ে শিক্ষিকার স্বজনরা মামুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

শিক্ষিকা-ছাত্র দম্পতির বিয়ে গত বছরের ১২ ডিসেম্বর হলেও এ সংবাদ সামাজিকমাধ্যমে ভাইরাল হয় চলতি বছরের ৩১ জুলাই। ওই ঘটনা ভাইরালের মাত্র ১৪ দিন পরই উদ্ধার হলো ওই শিক্ষিকার মরদেহ। এ ঘটনায় খাইরুন নাহারের স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষিকার ভাগ্নে নাহিদ হোসেন জানান, মামুন মাদকাসক্ত। বিয়ের পর থেকে এ পর্যন্ত তিনি পাঁচ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল নিয়েছেন। সম্প্রতি আরও দামি মোটরসাইকেল চেয়েছেন মামুন। এ নিয়ে তার খালা খায়রুন নাহার মানসিক চাপে ছিলেন। এ ছাড়া সম্প্রতি গুরুদাসপুরে মাদক নিয়ে কিছু বখাটের মধ্যে গোলমাল হয়। ওই ঘটনায় মামুন আসামি হয়েছেন। এসব বিষয় নিয়ে মানসিক ও পারিবারিক বিভিন্ন চাপে অশান্তিতে ছিলেন তার খালা। এই মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষিকার চাচাতো ভাই সাবের হোসেনের দাবি, বিয়ের ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে খায়রুন নাহারের আত্মীয়, সহকর্মী, পরিচিতজনরা বিভিন্ন সমালোচনা করেছেন। কেউ এটাকে পজিটিভ আবার কেউ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ নিয়ে চাপে ছিলেন খাইরুন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা তার বোধগম্য নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, খাইরুনের আগের স্বামী বা সন্তানের পক্ষ থেকে কোনও চাপের বিষয় তারা শোনেননি।

ওই শিক্ষিকার বাবার বাড়ি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ের স্থানীয় কাউন্সিলর শেখ সবুজ জানান, মেয়ের পরিবার অত্যন্ত ভালো। তবে ওই ছেলে মাদকাসক্ত বলে শোনা গেছে। এই মৃত্যুর রহস্য দ্রুত উন্মোচনের দাবি করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনে আসা নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দীন জানান, জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। আর পিবিআই পুলিশ ওই ঘটনার ছায়া তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে জেলা পুলিশ।

এ মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে, মামুনের মাদকের মামলায় আসামি হওয়া, বখাটেদের সঙ্গে মারামারি, নতুন মোটরসাইকেল চাওয়া, স্বজন ও প্রতিবেশীদের কটু কথা, সংসার চালানোয় টানাপোড়েন– এসব কারণে মানসিক চাপে ছিলেন শিক্ষিকা।

রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন

ডেস্ক রিপোর্ট:

নিরাপত্তা প্রহরী বলেন, ‘শনিবার দিবাগত রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মামুন ফ্ল্যাটে আসেন। এরপর রাত ২টা থেকে আড়াইটার দিকে হাসপাতালে কাজ আছে বলে মামুন চলে যান। এরপর ভোর ৬টার দিকে আবার ফিরে আসেন। এর প্রায় পাঁচ মিনিট পরে মামুন জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘সবদিক বিবেচনা করে এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

এদিকে এলাকাবাসী জানান, তারা অনেকেই জানতেন না যে ওই ফ্ল্যাটে শিক্ষক-ছাত্র দম্পতি ভাড়া থাকেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শিক্ষিকার কর্মস্থল গুরুদাসপুরের খুবজিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ জানান, ঘটনাটি সকাল ১০টায় জেনেছেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে আটক করেছে পুলিশ।

টানা দুই ম্যাচে ৫ গোল করে পিএসজির রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

নতুন মৌসুমে ছুটছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে ক্লেরমঁ ফুটকে ৫-০ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়ের দল। শনিবার রাতে পার্কে দেস প্রিন্সেসে মঁপেলিয়েকে ৫-২ গোলে হারায় পিএসজি। লিগে টানা দুই ম্যাচে ১০ গোল দিয়ে লা প্যারিসিয়ানরা গড়লো এক অনন্য রেকর্ড। ৬১ বছর পর ফরাসি লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে ৫টির বেশি গোল করার কীর্তি দেখালো পিএসজি। ১৯৬১-৬২ মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে পাঁচটির বেশি গোল করেছিল রিম। এছাড়া মঁপেলিয়ের বিপক্ষে শেষ ১০ ম্যাচের প্রত্যেকটিতে ২টির বেশি গোল করেছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠে স্পষ্ট দাপট ছিল পিএসজির। ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২০টি শট নেয় পিএসজি। যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অপরদিকে ৪১ শতাংশ বল দখলে রাখা মঁপেলিয়ে ৭টি শটের ৪টি লক্ষ্যে রাখে।

২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এরপর ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় পিএসজি। প্রথমার্ধের শেষে আবার পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার আর সাহস করেননি এমবাপ্পে। সফল স্পটকিকে ব্যবধান বাড়ান নেইমার। বিরতির পর স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। ৫৮তম মিনিটে মঁপেলিয়ের ওহাবি খাজরি জালের দেখা পান। ১১ মিনিট পর অবশ্য আবার ব্যবধান বাড়ায় পিএসজি। এবার লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। শেষ বাঁশি বাজার ৩ মিনিট বাকি থাকতে ব্যবধান ৫-১ করেন রেনাতো সানচেজ। ইনজুরি টাইমে মঁপেলিয়ের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এনজো জিয়ান্নি টিচাটো।

ঘরের মাঠ পার্কে দেস প্রিন্সেসে এটি ছিল নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচ। ভক্ত-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় দলের দারুণ জয়ে খুশি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ম্যাচশেষে তিনি বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। (দর্শকদের আগমনে) স্টেডিয়াম ভরপুর ছিল, দারুণ পরিবেশ ছিল। খেলোয়াড়রাও ঘরের মাঠে ভালো শুরু করেছে। আগের (ক্লেরমঁ) ম্যাচের মতোই খেলেছি আমরা।’ গালতিয়ে বলেন, ‘দলকে খেলায় মনোযোগী মনে হয়েছে আমার। সবাই মিলে গোল করার ইচ্ছা ছিল তাদের।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন

 

ডেস্ক রিপোর্টার:

পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীকে একাধিকবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। যারা পরিকল্পনা করেছিল তারা হত্যার জন্য সব চেষ্টাই চালিয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন। তিনি বলেন, প্রকট ঝুঁকি মাথায় রেখেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হবে বিশেষ নিরাপত্তা বলয়। তবে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে সবাইকে ব্যাগ কিংবা বাক্স না নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নৌ-টহলও অবস্থান করবে। সোয়াটসহ গোয়েন্দা সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থীদের জন্য ধানমন্ডি-৩২ নম্বর খুলে দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

ছাত্রকে বিয়ে করে ভাইরাল সেই শিক্ষকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

নাটোরে কলেজছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া সেই সহকারী অধ্যাপক খায়রুন নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোররাতে নাটোর শহরের বলারীপাড়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নাহারের কলেজছাত্র স্বামী মামুনকে আটক করে রেখেছে পুলিশ।

মামুন-নাহার দম্পতি নাটোর শহরের বলারীপাড়ার হাজি নান্নু মোল্লা ম্যানশনের চারতলায় ভাড়া থাকতেন।

নিহত খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে। মামুন হোসেন একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানান, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান, তার স্ত্রী খায়রুন নাহার শেষ রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তারা মামুনকে বাসার মধ্যে আটকে পুলিশে খবর দেন।

এর আগে গত বছর ১২ ডিসেম্বর ছয় মাসের প্রেমের পর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এক ছেলের জননী খায়রুন নাহার কাজী অফি