,

রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2022
news-image

ডেস্ক রিপোর্ট:

নিরাপত্তা প্রহরী বলেন, ‘শনিবার দিবাগত রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মামুন ফ্ল্যাটে আসেন। এরপর রাত ২টা থেকে আড়াইটার দিকে হাসপাতালে কাজ আছে বলে মামুন চলে যান। এরপর ভোর ৬টার দিকে আবার ফিরে আসেন। এর প্রায় পাঁচ মিনিট পরে মামুন জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘সবদিক বিবেচনা করে এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

এদিকে এলাকাবাসী জানান, তারা অনেকেই জানতেন না যে ওই ফ্ল্যাটে শিক্ষক-ছাত্র দম্পতি ভাড়া থাকেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শিক্ষিকার কর্মস্থল গুরুদাসপুরের খুবজিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ জানান, ঘটনাটি সকাল ১০টায় জেনেছেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে আটক করেছে পুলিশ।