All posts by jitu

ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬, নিখোঁজ অনেকে

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের বিভিন্ন প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন। আকস্মিক প্রবল বর্ষণ থেকে এই প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ওয়ালিপুর জানান, গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ইরানের ২১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লোরেস্তান, চাহারমহাল, বাখতিয়ারি, ইস্পাহান ও তেহরান প্রদেশ। গতরাতে এইসব প্রদেশে বন্যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আরও জানান, এ পর্যন্ত তিন হাজার সাতশ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার প্রাথমিক সরকারি হিসেবে রাজধানী তেহরানের পাশে ইমামযাদে দাউদ এলাকায় মৃতের সংখ্যা সাত বলে জানানো হয়। এছাড়া সেখানে ১৪ জন নিখোঁজ ছিলেন বলে উল্লেখ করা হয়। সেখানে বন্যার পরিস্থিতি এখনো ভয়াবহ ও ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি মোবাইল মেসেজের মাধ্যমে ওই এলাকার জনগণকে সোমবার পর্যন্ত নদী ও পার্বত্য এলাকা এড়িয়ে চলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তেহরানের গভর্নরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাশাপাশি জরুরি সংকট মোকাবিলায় গঠিত হেডকোয়ার্টারকে বন্যাকবলিত এলাকার লোকজন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রেস টিভি, পার্সটুডে

ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যানকে আসামি করে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় তাকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একইদিন রাতে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে একমাত্র আাসামি করে মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে তাকে আদালতে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী।

তিনি বলেন, ‘এটি যেহেতু সড়ক দুর্ঘটনা, সেহেতু ওসি তার ক্ষমতাবলে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এর আগে মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানায় আনা হয়।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ‘থানায় লাশ আনার পর এগুলো শনাক্ত করা হয়। এর আগে এসব লাশের সুরতহাল করা হয়। পরে নিহতদের স্বজনদের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।’

নিহত ১১ জনের মধ্যে রয়েছেন মোছহাব আহমেদ হিসাম, ওয়াহিদুল আলম জিসান, সাজ্জাত হোসেন, শান্ত শীল, সমীরুল ইসলাম হাসান, মোস্তফা মাসুদ রাকিব, রিদুয়ান চৌধুরী, জিয়াউল হক সজিব, গোলাম মোস্তফা নিরু, ওয়াহিদুল আলম, ইকবাল হোসেন মারুফ।

লাশ হস্তান্তরের সময় চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন মীরসরাইয়ে পর্যটক বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। হাটহাজারীর আমান বাজার এলাকায় অবস্থিত আর অ্যান্ড কোচিং সেন্টার থেকে মীরসরাইয়ে মাইক্রোবাসে করে বেড়াতে গিয়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুর্ঘটনায় আহত জুনায়েদ কায়সার ইমন বলেন, ‘গাড়িটিতে চালক-হেলপারসহ ১৮ জন ছিলাম। তার মধ্যে চারজন কোচিংয়ের শিক্ষক, ১২ জন শিক্ষার্থী ও দুজন চালক ও সহযোগী ছিলেন।’

আহত ইমন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডের ১১ নম্বর সিটে চিকিৎসাধীন আছেন

ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কাঁঠালটি ২৬ হাজার টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত তরুণ কাঞ্চন মিয়া (৩৫)।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকা হয়। ১ হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধাঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পান প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে প্রশান্তি পাব।

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

ডেস্ক রিপোর্টঃ

বিদ্যুৎ ব্যবস্থায় চরম নৈরাজ্য এবং চলমান লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর বিএনপি। শনিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারের অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের কারণে দেশের জনসাধারণ চরম লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছে। এ সরকার বিদ্যুৎ ব্যবস্থার মত প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনসাধারণ। তাদেরকে ক্ষমতা থেকে সড়াতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল যুবদলের সভাপতি ও বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার প্রমুখ।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১৯ কেজি গাঁজা ও ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৯ জুলাই দুপুরে সদর দক্ষিণ উপজেলার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ রাসেক আহম্মদ (৪১) এবং সদর দক্ষিণের বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন (৭২)।

শনিবার (৩০ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতালিতে দিনদুপুরে অভিবাসী খুন

সরকার মোখলেছুর রহমান, ইতালি থেকে :
মধ্য ইতালির মার্কে প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিভিটা নভা। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শহরটিতে আলীকা উগোরচুকো নামে ৩৯ বছর বয়সী নাইজেরিয়ান এক অভিবাসীকে হত্যা করা হয়েছে। রাস্তায় ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালীয় এক নাগরিকের সঙ্গে থাকা তার বান্ধবীকে রুমাল কেনার জন্য অনুরোধ করেছিলেন আলীকা উগোরচুকো। এসময় এক ইউরো সাহায্যও চেয়েছিলেন তিনি। আর এতেই ক্ষিপ্ত হয়ে আলীকাকে মারধর শুরু করেন ইতালির ওই নাগরিক। তার মাথায়ও আঘাত করা হয়। এর একপর্যায়ে মৃত্যু হয় দুই দশক ধরে ইতালিতে পরিবারসহ বসবাসকারী দুই সন্তানের পিতা আলীকা উগোরচুকোর।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ ইতালির কাম্পানীয়া প্রদেশের সালের্নো শহর থেকে পুলিশ হত্যা ও মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে ও রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ গঠন করা হবে।

এদিকে শনিবার (৩০ জুলাই) মার্কে প্রদেশের গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকান ও শত শত ইতালীয় রাস্তায় নেমে এ হত্যার বিচার দাবি করে মিছিল করেছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর ইতালির পার্লামেন্ট নির্বাচন। অভিবাসনবিরোধী ডানপন্থী জোট জনমত জরিপে রোমের ক্ষমতা দখলের লড়াইয়ে অনেক এগিয়ে। তবে প্রাচীন সভ্যতার দেশ হিসেবে পরিচিত ইতালির রাজপথে দিনদুপুরে অভিবাসীকে হত্যার ঘটনা সাধারণ মানুষের মতামতে পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও দেশটির সব দলের নেতাই এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

রেলপথে ৭ মাসে ১০৫২ দুর্ঘটনা, নিহত ১৭৮

 

স্টাফ রিপোর্টারঃ

মিরসরাইর খৈয়াছড়ায় নির্মম রেলপথ দুর্ঘটনায় নিহত ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে গত ৭ মাসে ছোট-বড় ১ হাজার ৫২ টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন এবং আহত ১১৭০ জন। এরমধ্যে অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে কেট কিপারদের দায়িত্বে অবহেলার কারণে বলে জানিয়েছেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, শওকত হোসেন ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা জানান, অপরাধ-দুর্নীতির কারণে রেলের ২ হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। অবৈধ ১ হাজার ৩৬১টি। অর্থাৎ, প্রায় ৪৮ শতাংশ অবৈধ। উদ্বেগের বিষয় হচ্ছে-৩৩টি ক্রসিং কে বা কারা ব্যবহার করছে, তা কেউ জানে না। এছাড়া বৈধ লেভেল ক্রসিংগুলোর মধ্যে ৬৩২টিতে গেটকিপার নেই। অবৈধ লেভেল ক্রসিংগুলোয় যেমন গেটকিপার নেই, নেই কোনো সুরক্ষা সরঞ্জামও।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬ টি, আহত হয়েছে ৫২, নিহত হয়েছে ১৪ জন, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৪১ টি, আহত হয়েছে ১১১ জন, নিহত হয়েছে ২৭ জন, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২২২ টি, আহত হয়েছে ১৮৬ জন, নিহত হয়েছে ৩১ জন, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১১২ টি, আহত হয়েছে ১৬৬ জন, নিহত হয়েছে ৪২ জন; মে মাসে আহত ২২১ জন, নিহত হয়েছে ২৩ জন; দুর্ঘটনা ঘটেছে ২১২ টি; জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১৯৭ টি; আহত হয়েছে ১৭২ জন, নিহত হয়েছে ১৭ জন এবং জুলাই মাসে দুর্ঘটনা ঘটেছে ১৪২ টি, ঈদুল আযহার ঈদযাত্রাসহ বিভিন্ন ঘটনায় আহত হয়েছে ২৩২ জন, নিহত হয়েছে ২৪ জন।

২৪ টি জাতীয় দৈনিক, ১৮ টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২২ টি নিউজ পোর্টাল এবং সারাদেশে সেভ দ্য রোড-এর বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবিদের তথ্যর ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যর চেয়েও ভয়ংকর রেলওয়ের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মাসের নাম রেলক্রসিং দুর্ঘটনা/আহত/নিহত সেলফি দুর্ঘটানা/আহত/নিহত ছাদ/কাটা পরে/ধাক্কায়/আহত/নিহত
জানুয়ারি ৭/২৯/৮ ১১/২১/৪ ৮/২/২
ফেব্রুয়ারী ২০/৯২/২০ ১১/১০/৫ ১০/৯/২
মার্চ ১১১/১০০/১৫ ৮০/৭০/১০ ৪২/১৬/৬
এপ্রিল ৭১/১২৬/২৩ ৩১/৩০/১৭ ১০/১০/২
মে ১৫০/১৫০/১৫ ৫০/৬০/৫ ১২/১১/৩
জুন ১৪০/১২২/১০ ৪০/৪০/৫ ১৭/২০/২
জুলাই ৯০/১৮৫/১৮ ৩০/২৭/৪ ২২/২০/২

ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ এবং আহতদের সরকারি অর্থায়নে চিকিৎসার দাবি জানিয়েছেন সেভ দ্য রোড নেতৃবৃন্দভ। একই সাথে রেলওয়ের বর্তমান পরিস্থিতির উত্তরণে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৭ টি সুপারিশ দেয়া হয়েছে।

১. অবৈধ ক্রসিংগুলোর সমাধান করা ২. দুর্নীতিবাজ রেল কর্মকর্তা কর্মচারিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় ৩. সরকারি লেজুড়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নামে নেতাকর্মীদের দৌরাত্ম বন্ধ করে রেলকে গণমূখি বাহন হিসেবে প্রতিষ্ঠায় আত্ম নিয়োগ করা ৪. যত দ্রুত সম্ভব বাংলাদেশ রেলওয়েকে বেসরকারি খাত থেকে মুক্ত করে রাষ্ট্রিয় তত্বাবধায়নে পরিচালনার সুপরিকল্পিত উদ্যেগ গ্রহণ করা ৫. সচিব-কর্মকর্তা-কর্মচারিদের সকল রকম আরাম-আয়েশ বাতিল করে সারাদেশে রেলওয়ের উন্নয়নে নিবেদিত থাকা ৬. যাত্রী সেবার মান উন্নয়নে সকল কর্মকর্তা-কর্মচারিদের উপর নজরদারি বাড়ানো এবং সারাদেশের সকল স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ৭. প্রতি ৩ কিলোমিটারে পর্যবেক্ষণ করার জন্য রেলওয়ে পুলিশ-এর বিশেষ বুথ স্থাপন করা।

দাউদকান্দিতে ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে তফসিল গোপন রেখে মোল্লাকান্দি লালমিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লঙ্ঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে দাবী করে শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, স¤প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোকজন দিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। বিদ্যালয়ের অভিভাবকরা ওই পকেট কমিটি অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী ও অভিভাবকরা। এনিয়ে তদন্ত কমিটিও গঠন করেছে উপজেলা প্রশাসন।

বিক্ষোভকারী রফিকুল ইসলাম ও আঃ হালিমসহ একধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দ্বারা ছাত্র-ছাত্রীদের পড়ালেখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির কার্যক্রম পরিচালিত হয়। এই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হতে শেষ পর্যন্ত বিদ্যালয়ের কোন অভিভাবক অবগত নয়। প্রধান শিক্ষক কারসাজি করে তার পছন্দনীয় লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে। এই কমিটি বাতিল পূর্বক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অভিভাবককে বিষয়টি অবগত করে পুণরায় ম্যানেজিং কমিটির নির্বাচন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, এখানে কোনো ভোট বা কোনোকিছু হয়নি। এ বিষয়ে আমরা তেমন কিছু জানিনা। তবে বিদ্যালয়ে ভোট বা কোনো কিছুই হয়নি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম বলেন, প্রতিষ্টানের বিভিন্ন অনিয়ম নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি এ বিষয়ে অতিদ্রত পদক্ষেপ গ্রহন করা হবে, আর যদি না করা হয় তাহলে অভিভাকরা সম্মিলিতভাবে বর্তমান অবৈধ কমিটি বাতিলের জন্য কঠিন কর্মসূচি ঘোষণা করবো ।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জামান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে। অভিযোগকারী এবং অভিভাবকদের সাথে কথা বলেছি। বিভিন্ন তথ্য উপাত্ত পুঙ্খানোভাবে দেখার চেষ্টা করছি। শুষ্টু তদন্তের স্বার্থে সবকিছু যাচাই বাছাই করে রিপোর্ট দিতে একটু সময় লাগবে।

মোল্লাকান্দি লালমিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহসানুল হক এবং বর্তমান সভাপতি মনিরুজ্জামান বলেন, বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ে প্রিজাইডিং অফিসাওে নিয়োগ করেই নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৬ জুলাই শিক্ষাবোর্ড প্রজ্ঞাপন আকারে কমিটির অনুমোদন দিয়েছে। তাদের বিভিন্ন অভিযোগের বিষয়টি তদন্ত কমিটি দেখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, শিক্ষাবোর্ড থেকে একটি চিঠি পেয়েছি। সেই চিঠির আলোকে কৃষি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সন্তোষজনক না হলে পরবর্তীতে আমি নিজেই সরেজমিনে গিয়ে তদন্ত করব।

মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, লেভেল ক্রসিংয়ে উঠে পড়া মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনটি।

পূর্ব রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনসার আলী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ওই লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে। ধাক্কা লাগার পরই মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।

লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার সময় কীভাবে মাইক্রোবাসটি রেললাইনে উঠল- তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গেটম্যান কী ওই সময় গেটে ছিলেন, থাকলে গেট কি ফেলেছিলেন, নাকি ফেলেননি- তা নিয়ে দুই রকম বক্তব্য পাওয়া যাচ্ছে।

এমন প্রশ্নে স্থানীয়দের কেউ কেউ বলছেন, ট্রেন আসার সময় গেট ফেলা ছিল তবে গেটম্যান ক্রসিংয়ে ছিলেন না। আবার কেউ বলছেন, ওই লেভেল ক্রসিংয়ে গেট ফেলা ছিল না।

গেটম্যান বা গেট ফেলা নিয়ে এই দুই রকমের তথ্যের বিষয়ে বার তাকিয়া রেলস্টেশনের মাস্টার শামসুদ্দোহা সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। তবে পূর্ব রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনসার আলী বলেন, ‘ট্রেন আসায় গেটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।’

তবে রেল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ওসি মো. নাজিম উদ্দিন জানান ভিন্ন তথ্য। তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গেটম্যান ঘটনার সময় ক্রসিংয়ে ছিলেন না।’

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় সংবাদমাধ্যমে আগেই আভাস মিলেছিলো। শেষ পর্যন্ত সেই খবরই সত্যি হলো। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রণয় কুমারকে নিয়োগের এ কথা জানায়। এতে বলা হয়, প্রণয় কুমার শিগগির ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে, ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনà