All posts by jitu

কুমিল্লার নামেই হতে হবে কুমিল্লা বিভাগ- মালেশিয়াতে এমপি বাহার

স্টাফ রিপোর্টার:
মালেশিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার (৩  জুলাই ) মালেশিয়া কুয়ালালামপুর জালান আমপাং হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশর সময় বিকেল ৫ টায় কুমিল্লা বিভাগ বাস্তবায়নের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর  সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালেশিয়া বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অহিদুর রহমান অহিদ । সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী আব্দুল হামিদ জাকারিয়া।

এমপি বাহার মালেশিয়ায় শোভাযাত্রা উপলক্ষে মালেশিয়ায় অবস্থিত বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের উদ্যোগে কুমিল্লার বিভাগ কুমিল্লার নামে হবার প্রস্তাব করা হয়। সেখানে বসবাসরত কুমিল্লার প্রবাসীদের একটাই দাবী জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কুমিল্লার বিভাগ কুমিল্লা নামেই করার জন্যে।

এছাড়াও মালেশিয়া বসবাসরত প্রবাসীরা কুমিল্লা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের  মাধ্যমে মালেশিয়া বাংলাদেশ হাইকমিশনারের কাছে  স্বাক্ষরিত কপি দিয়ে কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়ন প্রস্তাব জানানো হয়। এসময় সিঙ্গাপুর বসবাসরত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আনিস মোহাম্মদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

নোয়াখালীতে বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্দনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন নির্যাতন চালিয়ে বলে অভিযোগ করেছে ভুক্তভোগির পরিবার।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।

নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার পথ রোধ করেন। এ সময় তার দুর্বৃত্তরা তার বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তার বাবার পায়ু পথে একটি টর্চলাইট ডুকিয়ে দেয়। এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলে। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। পরে তার বাবার জ্ঞান ফিরে আসলে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
ভক্সপপ: মো. রিপন, ভুক্তভোগীর ছেলে ও ৭নং ওয়ার্ড মেম্বার।

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে কথা হয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার সঙ্গে। তিনি দাবী করেন এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয়। তিনি ঘটনাটি জানতেনও না। পরে লোক মাধ্যমে শুনেছেন।
মোবাইল রেকর্ড সট: আবদুল মান্নান ভূঞা, চেয়ারম্যান, চরওয়াপদা ইউনিয়ন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওসি।

এ দিকে সকালে প্রায় দেড় ঘন্টা অস্ত্রপাচার চালিয়ে টর্চলাইটটি বের করা হয়। ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে অস্ত্র পাচার করা হয়। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কবিরহাটে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি, আটক ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ নেতৃত্বে টিসিবির পণ্য বেআইনী ভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে উপজেলার চাপরাশিরহাট বাজারের হোসেন এন্ড বাদ্রার্স মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে মুদি দোকানদার বেলাল হোসেন (৪০) ও তার ভাই আনোয়ার হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। আটককৃতরা উপজেলার উপদ্দি লামছি গ্রামের আরব আলীর ছেলে।

এ সময় বেলালের দোকান থেকে টিসিবির ২ বস্তা চিনি এবং ৮ বস্তা মশুরের ডাল জব্দ করা হয়।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ জানান, খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য এসব ডাল ও চিনি আনা হয়। তা না করে টিসিবির পণ্য কালোবাজারে খুচরা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারের বরকামতায় এমপি-উপজেলা চেয়ারম্যান মুখোমুখি, অবরোধ-বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা নিয়ে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে তুলকালাম শুরু হয়। এ সময় স্থানীয় এমপিসহ জেলার নেতারা  প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ থাকে । পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কমিটি ঘোষণা করা হয় ।বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

স্থানীয় এমপিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে ২ ঘন্টা অবরুদ্ধ করার সময় নেতা-কর্মীরা ‘দেবীদ্বার চান্দিনা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।  পরে বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হলে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে রাত সাড়ে ১০টায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে অবরোধকারিরা রাস্তা ছেড়ে দেন।

শনিবার (৩ জুলাই) উপজেলার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ মাঠে আয়োজিত দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা নিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই ঘটনা ঘটে।

ঘটনার সময় বিক্ষোভকারীরা “ নৌকার দালালেরা হুশিয়ার সাবধান- আ’লীগের দালালেরা হুশিয়ার সাবধান” বলে শ্লোগান দিতে থাকে। তবে এ সময় এমপি রাজীর গ্রুপের নেতৃবৃন্দকে নিরব ভূমিকায় দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার  আওয়ামী লীগ কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি ও মাহববুল আলম হানিফ এমপি’র সাথে মুঠোফোনে কথা বলেন এবং তাদের হস্তক্ষেপে  সভাপতি পদে মোঃ শাহ আলমকে ও মোঃ রুকুনুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার জানান, আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করতে পারব না। আমাকে প্রশ্ন করলেও লাভ নেই, কোনো প্রশ্নের জবাব দিতে পারবনা।

স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের  মুঠোফোনে বার বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে প্রার্থীদের মধ্যে সমোঝোতা না হওয়ায় কাউন্সিলররা ভোট চেয়েছিল। তখন এমপি সাহেব জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত নেতাবৃন্দদের বলেন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে কমিটি ঘোষণা করবেন। অতঃপর নেতৃবৃন্দরা রুদ্ধদ্বারকক্ষে সভাপতি পদে শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামানকে মনোনিত করেন। তারপর কমিটি ঘোষণা না দিয়ে এমপি চলে যেতে চাইলে নেতা-কর্মীরা পথ অবরোধ করে দেয়। সবশেষে জেলা আ’লীগ সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগ সহসভাপতি শেখ আব্দুল আউয়াল বলেন, সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী হওয়ায় ওদের আলাদাভাবে একক প্রার্থী করতে বৈঠকে বসাই, সমঝোতায় না আসায় আমরা এমপি সাহেব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ৩ জন সহ-সভাপতি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদককে উপজেলা সাধারণ সম্পাদকসহ ৭ জনকে একসাথে নিয়ে বসি। আমরা কাউন্সিলরদের পছন্দ অনুযায়ী সভাপতি – সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা দেয়ার চেষ্টা করি। এ সময় এমপি সাহেব কমিটি ঘোষণা দেয়ার পক্ষে না থাকায় এবং ঢাকায় গিয়ে দু’দিন পর কমিটি ঘোষণার কথা বলায় এ উদ্ভট পরিস্থিতি দাড়ায়।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন- সর্বশেষ নেতৃবৃন্দের সিদ্ধান্তটি এমপি সাহেবের মাধ্যমে ঘোষণা দিতে বললে এমপি সাহেব এখানে ঘোষণা না দিয়ে দু’দিন পর ঘোষণা দিতে বলেন । এ ঘটনায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমিটি ঘোষণার দাবীতে এমপি সাহেবের গাড়ি অবরোধ করে রাখলে আমি মিমাংসার চেষ্টা করি। এমপি সাহেবের গাড়িতে নেতাকর্মীরা লাথি মারার ঘটনায় এখানে ঘোষণা  দিতে রাজী হননি এমপি রাজী।

কাউন্সিলর কিবরিয়ার বিরুদ্ধে মামলা: সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বিরুদ্ধে এবার হত্যার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এ হত্যা মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নগরীর বজ্রপুর কাশারীপট্রি এলাকার নিহত মোঃ ইয়াছিন হোসেন রবির মা শিরিন আক্তার।

রোববার (৩ জুলাই) সকালে নগরীর বজ্রপুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে নিহত রবির মা বলেন, আমার ছেলে পেশায় একজন অটো চালক। আটো চালিয়ে সে পরিবারের জীবিকা র্নিবর করে। গেল ৩জুন প্রতিদিনের মত আমার ছেলে রবি অটো রিস্কা নিয়ে বের হয়ে চকবাজার থেকে কান্দিরপাড় যাওয়ার পথে সুজানগর হাড্ডি খোলার ডিস সুজন তাকে ভাড়ায় ঠিক করে। সদর উপজেলার শাহাপুর থেকে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে একটি কসমেটিক্স এর পার্সেল পৌছে দিতে হবে। তিনশ টাকার বিনিমিয়ে এ ভাড়া ঠিক করে। রবি অটো রিস্কা যোগে এ পার্সেলটি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এর উদ্যাশ্যে রওয়ানা হন। পথিপধ্যে টমছমব্রীজ এলাকায় পৌছলে র্যাব সংকেত দিয়ে বিভিন্ন গাড়ী তল্লাশীকালে রবি গাড়ীতে থাকা মালামাল সম্পর্কে সন্দেহ হলে পার্সেলটি অটো রিস্কা থেকে নামিয়ে রেখে ১০০ গজ সামনে চলে আসে। পরে র্যাব পার্সেলটি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে খুলে দেখে পার্সেলের ভিতরে গাঁজা। র্যাব এ গাঁজা উদ্ধার করে নিয়ে যায়। এসময় রবিও ভয় পেয়ে পালিয়ে চলে আসে এবং ঘটনাটি ডিস সুজনকে জানায়। ডিস সুজন এ বিষয়টি বিশ্বাস না করে তাদের অবৈধ মাদক ব্যবসার অপর সিন্ডিকেট সদস্য সুজানগর হাড্ডিখোলা এলাকার রনি ও নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সেফ কোয়াটার এলাকার কিবরিয়াসহ অন্যান্যদের জানায়। পরে কাউন্সিলর কিবরিয়ার নেতৃত্বে ৮/৯জন এসে একাধিক বার বিভিন্ন হুমকি দামকি দেয়। মালামাল উদ্ধার না করে দিলে দেখে নেওয়ার হুমকি দেয়। এ দিনই আমার ছেলে রবি অটো রিস্কার মালিকের নিকট রিস্কাটি জমা দিয়ে আর বাড়িতে আসেনি। পরে ৮ জুন টিক্কারচর এলাকার গোমতি নদী ব্রীজের নিচ থেকে স্থানীয়দের তথ্যর ভিত্তিতে পুলিশ রবির লাশ উদ্ধার করে। লাশের গলার গামছা পেচানো এবং চোখে বুকে গলায় এবং বাম চোখ সম্পূর্ণ থেতলানো ছিলো। কোতয়ালী থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে আমার ছেলের দাফন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় জয় নামে একজনকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ আমাকে ডেকে অলিখিত সাদা ৫টি কাগজে স্বাক্ষর রেখে চলে যেতে বলেন। এ বিষয়ে মামলা করার কথা বললে পুলিশ নির্বাচনের পরে থানায় যোগাযোগ করতে বলেন এবং মামলা নেওয়ার ব্যবস্থা করে দিবেন। থানা কতৃপক্ষ কোন মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন। পরে আমি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেটের ১নম্বর আমলী আদালতে ৫ জনের নাম উল্লেখসহ জ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করি।আদালত থকে মামলাটি কোতয়ালী মডেল থানায় পাঠালে ২৯ জুন নথিভূক্ত করে।

মামলায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার সুজানগর হাড্ডিখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ রনি (৩০), বিষ্ঞুপুর মুন্সেফ কোয়াটার এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে কাউন্সিলর মোঃ কিবরিয়া, সুজানগর হাড্ডিখোলা এলাকার দুলাল মিয়ার ছেলে সুজন প্রকাশ ডিস সুজন, কুমিল্লার মুরাদ নগর উপজেলার মুরাদনগর মধ্যপাড়ার শাহ আলমের ছেলে মোঃ ইব্রাহিম, কুমিল্লা কোতয়ালী মডেল থানার বাটকাশ্বর এলাকার মৃত ইদুন মিয়ার ছেলে এছহাকসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়। এ মামলার পর আসামীরা মামলা উঠিয়ে নিলে ভবিষতে চলার জন্য টাকা পযসা দিবে। মামলা তুলে না নিলে আমাকেও খুন করার হুমকি দামকি দিচ্ছে। আমি এ নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

সংবাদ সম্মেলনে নিহত রবির মা শিরিন আক্তার বলেন, জামাত নেতা কাউন্সিলর গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারীরা মাদক ব্যবসা, অস্ত্র ও চোরাচালানের সাথে জড়িত। কিবরিয়ার নামে অস্ত্র আইন, সন্ত্রাস দমন আইন, বিষ্ফোরণ আইন, দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধের ২৭টি মামলা চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে অতীতে এমন আরো ১০ টি মামলা ছিল।

সংবাদ সম্মেলনে শিরিন আক্তার তার ছেলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

বাংলাদেশের সংসদে ৬০ সংরক্ষিত আসন ও মন্ত্রণালয় দাবি হিন্দু মহাজোটের

 

ডেস্ক রিপোর্ট:

হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট নামের একটি সংগঠন। এ সময় তারা একটি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানিয়েছে। আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মহাজোটের নেতারা।

নড়াইলের কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা, সাভারে কলেজ শিক্ষক হত্যা, মিথ্যা অজুহাতে ডিজিটাল নিরাপত্তা আইনে হিন্দুদের বিরুদ্ধে মামলা, হামলা, জমি দখল, মন্দির-প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় গত ছয় মাসে হিন্দু নির্যাতনের রিপোর্ট পেশ করেন মহাজোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল প্রমুখ।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় স্বস্তিতে নেই। প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে ঘটছে হৃদয়বিদারক ঘটনা। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মঠ-মন্দিরে হামলা, ভাঙচুর হত্যা, হত্যাচেষ্টা, জমি দখল, দেশ ত্যাগে বাধ্যকরণসহ নানা নির্যাতন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। নির্যাতনে অতিষ্ঠ হিন্দু সম্প্রদায় দুর্বিষহ অবস্থার মধ্যে দিন যাপন করছে। এর মধ্যে নতুন উপসর্গ হিন্দু শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত করতে অভিনব কৌশল। যার দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। পুলিশ ও প্রশাসনের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় গলায় জুতার মালা পরানোসহ নানাভাবে হেনস্তা, অপমান-অপদস্থ করে শিক্ষকদের মানমর্যাদা ধূলিস্যাৎ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চলতি বছর ৩০ জানুয়ারি থেকে গত ছয় মাসে দেশের সংখ্যলঘু হিন্দু সম্প্রদায়ের ৭৯ জনকে হত্যা করা হয়েছে। ৬২০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যাচেষ্টা করা হয়েছে ১৪৫ জনকে। জখম ও আহত করা হয়েছে ১৮৩ জনকে। নিখোঁজ হয়েছে ৩২ জন। চাঁদাবাজি হয়েছে ২৭ কোটি দুই লাখ ৩০ হাজার টাকার। পরিবার ও মন্দির লুট হয়েছে ১৫৬টি, বসতবাড়ি হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ৪৬৮টি। অগ্নিসংযোগ ৩৪৩টি, ব্যবসাপ্রতিষ্ঠানে ৯৩টি হামলার ঘটনা ঘটেছে। ভূমি দখল হয়েছে দুই হাজার ১৫৯ একর ৩৬ শতাংশ।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক আরো বলেন, ‘আজ আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, সরকারি দলের নেতকর্মীদের ইন্ধনেই বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনে বিভীষিকা নেমে এসেছে। সে কারণে এই সরকারের ওপর হিন্দু সম্প্রদায় আর আস্থা রাখতে পারছে না। শেষ ভরসা হিসেবে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করতে তাদের ওপর সহিংসতা ও নির্যাতন নিরোধ কল্পে, গণতন্ত্র অর্থবহ করতে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠান দাবি জানাচ্ছে মহাজোট।

মেসিকেও বিদায় করতে চাইছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসিকে দল থেকে ছেঁটে ফেলতে চাইছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)! এমন খবর দিয়েছেন স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক পেদ্রো মোরাতা। তার ভাষ্য, লুইস ক্যাম্পোস আর আন্তেরো এনরিককে ক্রীড়া ব্যবস্থাপনায় এনেছে পিএসজি। আর বিশাল বেতন নিয়েও তেমন কিছুই করতে না পারায় মেসিকেও ছেঁটে ফেলতে চাইছেন তারা। ফলে আগামী মৌসুমে নতুন দলে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।

ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন ছড়াচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যম। বলা হচ্ছে, চলতি দলবদলেই নেইমারকে ছেড়ে দিতে চাইছে পিএসজি। তার নতুন গন্তব্য কোথায় হতে পারে, এ নিয়েও চলছে জল্পনা কল্পনা। এর মধ্যেই এলো মেসিকে নিয়ে খবর। গত মৌসুমে মেসি পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে পেয়েছেন ১১ গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল (অ্যাসিস্ট)।

গেল মৌসুমে তিনি বেতন নিয়েছেন প্রায় ৩৮৪ কোটি টাকা। তারকাখচিত দলের ধারণা থেকে সরে পিএসজি এখন চাইছে একটা ঐক্যবদ্ধ দল গঠন করতে। কথাটা পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি কয়েক দিন আগেই বলেছিলেন। পোর্তো থেকে মিডফিল্ডার ভিতিনিয়াকে দলে ভিড়িয়ে তার প্রাথমিক ইঙ্গিতটাও দিচ্ছে ক্লাবটি। সাংবাদিক পেদ্রো মোরাতার ভাষ্য, পিএসজি ছাড়ার বিষয়ে কোনো আপত্তি নেই মেসি কিংবা নেইমারের। দু’জনেই সাগ্রহে ক্লাব ছাড়তে পারেন। পিএসজির সঙ্গে চুক্তি বাড়লো নেইমারের, তবে… নানা গুঞ্জনের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তি বেড়েছে নেইমারের। চুক্তি বেড়েছে বলে যে নেইমারের পার্কে দেস প্রিন্সেস ত্যাগের সম্ভাবনা শেষ হয়েছে, এমনটাও নয়। স্বয়ংক্রিয়ভাবে চুক্তি নবায়ন হয়েছে পিএসজি-নেইমারের। ফরাসি গণমাধ্যম লে’কিপ জানায়, দেড় বছর আগে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন ব্রাজিলিয়ান স্টার। সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে তার মেয়াদ আরো দুই বছর বাড়বে, অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে। আর এ শর্ত কার্যকর হয়েছে গত ১লা জুলাই থেকে। সম্প্রতি নতুন মৌসুমের জার্সি উন্মোচন করেছে পিএসজি। লা প্যারিসিয়ানদের অফিসিয়াল ফটোশুটে মেসি-এমবাপ্পেরা থাকলেও ছিলেন না নেইমার। এতেই তার পার্কে দেস প্রিন্সেস ত্যাগের গুঞ্জন জোরদার হয়। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার পিএসজির হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৪৪টি। গোল করেছেন ১০০টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬০টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি তার নামের পাশে ছিল ৮টি অ্যাসিস্ট।

২০ বছরে এনটিভির যাত্রা, কুমিল্লায় কেক কেটে উদযাপন

স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “এনটিভি” প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার  বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের  স্থানীয় সরকারের উপ পরিচালক শওকত ওসমান ।

এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন  এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া,  সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস, একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ন কবির রণী, ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহাবুব আলম বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদিক মামুন, গাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, দেশরুপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, দৈনিক কালের কন্ঠের  প্রতিনিধি আব্দুর রহমান, ডিবিসির প্রতিনিধি নাসির উদ্দিন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, দৈনিক আমাদের কুমিল্লার মাহির, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক পথিকৃত কুমিল্লার সুমন কবির প্রমুখ।