All posts by jitu

মুরাদনগরে সালিশে নারীকে মারধর: গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে মরিয়ম বেগম নামে এক নারী মানবাধিকার কর্মীকে ব্যাপক মারধর ও শ্লীলতাহানির আলোচিত ঘটনায় অবশেষে মামলা নিয়েছে মুরাদনগর থানা পুলিশ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পুলিশ মামলা গ্রহণ করে এবং এজাহারভূক্ত ৭ নাম্বার আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার সকালে আহত মানবাধিকার কর্মী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে দুপুরে উপজেলার ত্রিশ গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেন(৩০) কে গ্রেফতার করে পুলিশ।

অপর অভিযোগক্ত আসামিরা হলো, উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে দেলোয়ার হোসেন ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন(৪০), ছোট ভাই সুমন সরকার(৩৮), রাসেল মিয়া, সুধন মিয়ার ছেলে হাবিব মিয়া, হাসু মিয়ার ছেলে হেলাল মিয়া, তবদল মিয়ার ছেলে রনি মিয়া লতু মিয়ার ছেলে আলমগীর হোসেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, অভিযোগের পরিপেক্ষিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসমিরা পলাতক রয়েছে। অভিযুগক্তদের আটেকে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগ এনে গত ২৮ জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারী মানবাধিকার কর্মী এবং ইন্টার ন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মী মরিয়ম বেগমকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে শালিসে বসেন। এসময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানি সহ ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে দৌড়ে গিয়ে ব্যাপক নির্যাতন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন তার আসনে বসে এসব দৃশ্য উপভোগ করেন। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপি অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় ৯টি মাটি কাটার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এ সময় ২ জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নবীপুর পূর্ব, নবীপুর পশ্চিম ও ছালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার রানিগাঁও গ্রামের নুরুল আমিনের ছেলে শাকিল (২৩) ও মুরাদনগর উপজেলার হারপাকনা গ্রামের ডা: আব্দুল আজিজ মিয়ার ছেলে মিজানুর রহমান।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষি জমি কিনে তাতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তাতেও সুফল আসছিল না। মেশিন জব্দের কিছুদিন না যেতেই ওইসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পুনরায় পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, নিয়মিত ড্রেজারর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ এ উপজেলার ৩টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভ‚মি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান পরিচালনা করবে। আজকের অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৫

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা সহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১জুলাই) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঠের পুল ও পৌরসভার রারিরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক মো.লতিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো.সাইফুর ইসলাম উজ্জ্বল (৪৫), মো.সোহাগ (২৬), আঁখি বেগম, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জিনিদকরা গ্রামের জালাল আহমেদের ছেলে মো.কামাল উদ্দিন (৪৮), গোপালগঞ্জ উপজেলার বেতগ্রাম এলাকার মৃত ওয়াদুদের ছেলে শাহীন (৪৬)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে সাইফুর ইসলাম উজ্জল (৪৫)এর কাছ থেকে ৫ কেজি গাজা, মো.সোহাগ (২৬) কাছ থেকে ৩ কেজি গাঁজা ও আখি বেগম এর কাছ থেকে ২ কেজি গাঁজাসহ মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় রারিরচর অভিযান চালিয়ে কামাল উদ্দিন ও মো.শাহীন এর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়। শনিবার আসামীদের কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওমানে প্রাইভেট কার চাপায় প্রাণ গেল নোয়াখালী প্রবাসীর

নোয়াখালী প্রতিনিধিঃ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মমিনুল হক নামে এক নোয়াখালী প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়।

নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ।

ওমান প্রবাসী কামরুল ইসলাম জানায়, তিন বছর আগে ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ নেন। স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করেন মমিনুল। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পিছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

চলে যাচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছেন সুধাকর ডালেলা

 

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৯২ সালে তিনি ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

শনিবার (২ জুলাই) দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন দোরাইস্বামী।

প্রতিবেদনে বলা হয়, তার শূন্যস্থান পূরণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে আসতে পারেন সুধাকর ডালেলা। ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ডালেলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।

সূত্র: জা.নি।

কুসিক মেয়র রিফাতের সাথে মহানগর ক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন এর নব-নির্বাচিত মেয়র  আরফানুল হক রিফাতকে ফুল দিয়ে শুভেচ্ছা  জানিয়ে মত বিনিময় করেন “কুমিল্লা মহানগর ক্লাব” এর সভাপতি/সাধারণ সম্পাদক সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক  নাজমুল আহসান ফারুক রোমেন, মহানগর যুবলীগের আহবায়ক ও সাবেক জিএস  আবদুল্লা আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক ও
কুসিক ১১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর  হাবিবুর আল আমিন সাদী,  ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর  সরকার মাহমুদ জাভেদ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল এবং
মহানগর যুবলীগের সদস্য  মোঃ রোকন উদ্দিন রোকন ।

ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি নেতাদের সংঘর্ষে আহত ৩০

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর ফুলগাজীতে একই সময়ে ত্রাণ দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৩০ জন আহত হন। এর জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার এই আদেশ জারি করেন। আদেশে উল্লেখ করা হয়, শনিবার সকাল থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

চিঠিতে বলা হয়, শনিবার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলগাজী শাখা কর্তৃক ফুলগাজী সদর ইউনিয়ন দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করে।

শুক্রবার ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয়দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন। উভয়দলের একই সময়ে একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকা থাকায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচির জন্য বিএনপির প্রস্তুতি সভায় হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, এ ঘটনায় তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

দে‌শে ক্যান্সার আক্রান্তদের ৬০ ভাগ রোগী মারা যায় বিনা চিকিৎসায়

 

ডেস্ক রিপোর্টঃ

দে‌শে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হন ২২ হাজার মানুষ। আক্রান্তদের ৬০ ভাগ রোগী বিনা চিকিৎসায় মারা যান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘স্তন ক্যান্সার সচেতনতায় চাই সামাজিক আন্দোলন’ শীর্ষক এক আলোচনায় সভায় এ তথ্য জানান তিনি।

ডা. ছয়েফ উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছর ২২ হাজার ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যান ৭০ ভাগ রোগী। এর মধ্যে ৬০ ভাগ রোগী মারা যায় বিনা চিকিৎসায়।’

দেশে স্তন ক্যান্সারের উন্নত চিকিৎসা আছে জানিয়ে তিনি বলেন, এখন আর দেশের বাইরে কাউকে যেতে হবে না। সরকারিভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে ২০০৯ সাল থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। বিদেশ থেকে আমরা কোনো অংশে কম না। ক্যান্সার চিকিৎসার জন্য এ পর্যন্ত ৯২ জন নারী চিকিৎসককে সার্জারি বিশেষজ্ঞ হিসেবে তৈরি করা হয়েছে।

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ফ্যাকাল্টি ডা. হালিদা হানুম আক্তার বলেন, ‘স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কার্যক্রম শুরু করা দরকার।’

হারমনি ট্রাস্টের সেক্রেটারি অমিতাব বলেন, শুরুতে স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে তা প্রতিরোধ করা সম্ভব। তাই নিয়মিত মা-বোনদের স্ক্রিনিং করা প্রয়োজন। এ ব্যাপারে প্রশিক্ষিত জনবল তৈরির জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ। মূল আলোচক হিসেবে ছিলেন জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ফ্যাকাল্টি ডা. হালিদা হানুম আক্তার। প্যানেল আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ প্রমুখ।

গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুমিল্লার ছেলে আল-আমিন

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম আবদুল্লাহ আল-আমিন গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি অব প্রিসিশন এগ্রিকালচার কর্তৃক ‘আউটস্টানডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। দ্বিতীয় কোনো বাংলাদেশী হিসেবে তিনি এ পুরষ্কার অর্জন করেছেন।

বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এ.কে.এম আব্দুল্লাহ আল আমিনের বাড়ি কুমিল্লা আদর্শ সদর আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রামে। তিনি মরহুম আব্দুর রউফ মাস্টারের দ্বিতীয় ছেলে। দুই ভাই, এক বোন, ভাইদের মধ্যে সে দ্বিতীয়। তার স্ত্রী বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত। তার এই অর্জনে পরিবার এবং এলাকাবাসী খুব আনন্দিত।

জানা যায়, ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব প্রিসিশন এগ্রিকালচার’ প্রিসিশন এগ্রিকালচার বিষয়ে ১৫তম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি গত ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনিসোটাতে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আউটস্টানডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। পরে অ্যাওয়ার্ড প্রাপ্তদের সার্টিফিকেট এবং এককালীন অর্থ প্রদান করা হয়।

আরো জানা যায়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা প্রিসিশন এগ্রিকালচার নিয়ে বিশেষ কাজ করেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কার দেয়া হয়। এ পুরষ্কারের জন্যে বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা থেকে নাম চাওয়া হয়। রিচার্স গ্রুপ থেকে নাম পাঠানো হয়। পরে ১০০ নম্বরের ভিত্তিতে এই পুরষ্কারের জন্যে নির্বাচন করা হয়। যেখানে গবেষকের ব্যক্তিগত অর্জনের একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দিতে হয় এবং এখানে ৪০ নম্বর অন্তর্ভূক্ত থাকে। তার সাথে গবেষকের বর্তমান গবেষণার সারমর্মের জন্যে ৩৫ নম্বর থাকে। এছাড়া গবেষকের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরতে হয় যেখানে ১৫ নম্বর থাকে। বাকী ১০ নম্বর থাকে গবেষকের গবেষণা গ্রুপের সন্তুষ্টির উপর। যার একটি বিবরণ পাঠাতে হয়।

গবেষকের পক্ষে গবেষণা গ্রুপ সেটি সাবমিট করে। গবেষক জানান, যুক্তরাজ্যের হার্পার অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট অব এগ্রিটেক ইকোনোমিক্স তার পক্ষে এ প্রস্তাব পাঠায়।
তিনি ছাড়া এ বছর আমেরিকা, কানাডা, ইসরাইল, ব্রাজিল এবং চীন থেকে আরো ১০ জন এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। বর্তমানে আল-আমিন যুক্তরাজ্যের হার্পার অ্যাডামস বিশ্ববিদ্যালয়ে এলিজাবেথ ক্রিক ফেলো হিসেবে ‘ফসল উৎপাদনে স্বায়ত্তশাসিত কৃষি রোবোটিক্সের অর্থনৈতিক বিশ্লেষণ’ বিষয়ে পিএইচডি করছেন।এছাড়াও তিনি স্নাতকে প্রথম হওয়ার জন্য ‘বিশ্বাবিদ্যালয় পুরস্কার’ ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পায় ২০১৪ সালে।

গবেষক তার গবেষণার বিষয়ে বলেন, ‘আমি বর্তমানে আমার গবেষণার অংশ হিসেবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পেক্ষাপটে স্বয়ংক্রিয় যন্ত্রের অর্থনৈতিক বিশ্লেষণ করছি। যার মূল লক্ষ্য হলো কৃষির ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা কমিয়ে এনে কিভাবে লাভবান করা যায়। যেখানে জমির উৎপাদনশালতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করা হচ্ছে।

চান্দিনাজুড়ে এক মাসে ২১ বার  ডাকাতি

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ডাকাতদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে জনগণ। সড়ক, মহাসড়ক ও গৃহডাকাতি যেন সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে। ডাকাতদের নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যত কোন ভূমিকা না থাকায় আতঙ্কে রাত্রি যাপন করছে এ উপজেলার মানুষ। গত এক মাসে চান্দিনায় অন্তত ১৪টি গৃহডাকাতি, ৩টি সড়ক ডাকাতি ও ৭টি মহাসড়ক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি রোধে বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছে জনগণ।

উপজেলার গোবিন্দপুর, হারং, কুটুম্বপুর, মীরগঞ্জ, এতবারপুর, মাইজখার, কামারখোলা ও হাড়িপাড়া গ্রামে গত এক মাসে ১৪টি পরিবারে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও হারং উদালিয়া ব্রীজ এলাকায় ৩টি সড়ক ডাকাতি ও মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা, তীরচর ও কুটুম্বপুর এলাকায় রড ছুড়ে ৭টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মহাসড়কের কয়েকটি ঘটনা ভূক্তভোগীরা পুলিশকে অবহিত করলেও বাকিরা অসহায় হয়ে স্থান ত্যাগ করে।

পুলিশ হাতে গোনা কয়েকজন নামে-বেনামে ডাকাতকে আটক করলেও তালিকা ভূক্ত শীর্ষ কোন ডাকাত চক্রকে এখনও আটক করতে সক্ষম হয়নি। এমনকি ডাকাতির ঘটনায় লুট হওয়া কোন মালামালও উদ্ধার করতে পারেনি চান্দিনা থানা পুলিশ। তবে ডাকাতির ঘটনায় চান্দিনা থানার এক উপ-পরিদর্শককে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযোগ করা হয়েছে। এসব ডাকাতির ঘটনায় ভূক্তভোগীদের মামলা না করে নিরব থাকার পরামর্শ দেয় চান্দিনা থানা পুলিশ।

বুধবার দিনগত রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া ও কামারখোলা গ্রামের ৬টি পরিবারে গৃহডাকাতি করে সশস্ত্র ডাকাতদল। এসময় নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মামামাল লুট ও পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয় ডাকাতদল।

হাড়িপাড়া গ্রামের শাহ আলম জানান, আমি দুবাই প্রবাসী। ছুটিতে বাড়ি আসি। বুধবার দিনগত রাত ২টায় ডাকাতদল আমার বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নগদ ৬০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

কামারখোলা গ্রামের পূর্বপাড়া আব্দুল মান্নান ভূইয়া’র বাড়িতে ৪টি পরিবারে ডাকাতির ঘটনায় নগদ ৩ লক্ষ ৮২ হাজার টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণাংকার, ৬টি মোবাইল ফোন, বিমান টিকেট যুক্ত ২টি পাসপোর্ট সহ মূল্যবান মালামাল লুটে নেয়।

কামারখোলা গ্রামের ইমাম হোসেন জানান, আমার বাড়িতে ডাকাতà¦