All posts by jitu

আমেরিকায় সন্ত্রাসীর গুলিতে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

আমেরিকার জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টা শহরে এক সন্ত্রাসীর গুলিতে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। তার মৃত্যুতে তার দেশের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এসময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর হলেন যারা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন।

বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডে গোলাম সারোয়ার, ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন নাজিম, ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ রায়হান, ৬ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইকরাম, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে মো. একরাম হোসেন বাবু, ৯ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন খান, ১০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে কাজী জিয়াউল হক, ১৩ নম্বর ওয়ার্ডে রাজিউর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ হাসেম, ১৫ নম্বর ওয়ার্ডে সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে হানিফ মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডে শওকত মাহমুদ, ১৯ নম্বর ওয়ার্ডে মো. রেজাউল করিম, ২০ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে কাজী মাহবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মো. আজাদ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে মো. আনিসুজ্জামান, ২৪ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে মো. এমদাদ উল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাত্তার ও ২৭ নম্বর ওয়ার্ডে মো. আবুল হাসান।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউছারা বেগম সুমি, ২ নম্বরে নাদিয়া নাসরিন, ৩ নম্বরে উম্মে কুলসুম, ৪ নম্বরে রুমা আক্তার, ৫ নম্বরে নূর জাহান আলম পুতুল, ৬ নম্বরে নেহার বেগম, ৭ নম্বরে তাহমিনা আক্তার, ৮ নম্বরে ফারহানা পারভিন ও ৯ নম্বরে নির্বাচিত হয়েছেন শাহিন আক্তার।

তিতাসে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক বেপারী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. হোসেন (২৩) নামে আরও একজন।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার কলাকান্দি-জাহাপুর সড়কের কলাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। তিতাস থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ট্রাকটি জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটবাহী একটি ট্রাক কলাকান্দির দিকে আসার সময় এবং অটোরিকশাটি জাহাজপুর দিকে যাওয়ার পথে খানেবাড়ি-কলাকান্দি মাঝামাঝি স্থানে পৌঁছলে ইটবাহী ট্টাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আব্দুর রাজ্জাক বেপারী মারা যায় এবং আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নিহত রাজ্জাক বেপারী মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশা চালক একই উপজেলার দক্ষিণ আলীচর গ্রামের বাসিন্দা মো. হোসেন।

নিহতের শ্যালক খোরশেদ আলম বলেন, দুলাভাই ইট বালুর ব্যাবসা করেন। প্রতিদিনের মতো আজ সকালে তিতাস উপজেলার কলাকান্দি বাজারে গিয়ে ছিল, আসার পথে দুর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে আমরা কোনো মামলা করব না।

তিতাস থানার উপপরিদর্শক তপন সাহা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ইটবাহী ট্রাকটি জব্দ করে কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারের জিম্মায় রেখেছি। মররদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ ভূঁইয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে চান্দিনার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে আটক করে পুলিশ।

এর আগে ১২ জুন (রোববার) ভোরে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার থানায় মামলা করেন ওই নারী।

আটক তানভীর আহমেদ ভূঁইয়া ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৯ বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী প্রবাসে থাকায় দুই সন্তানের ওই জননী স্বামীর বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন। গত ১৩ জুন ভোরে পার্শ্ববর্তী বাড়ির তানভীর নামের ওই যুবক কৌশলে তার ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।

মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

আগে থেকেই জানি কুমিল্লার নির্বাচন কী হবে, এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেওয়া

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিজেরাই দেখেছেন কুমিল্লার নির্বাচন কি হয়েছে। আমরা বহু আগে থেকেই জানি কি হবে। এজন্য আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না। এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে তাদের বৈধতা দেওয়া। আমি মনেকরি, আমাদের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাব্যবস্থাসহ সবকিছু যদি আমরা রক্ষা করতে চাই তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

‘সংবাদপত্রের স্বাধীনতা আর রাষ্ট্রের স্বাধীনতা আলাদা করে দেখার সুযোগ নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা বিচ্ছিন্ন ঘটনা নয়। সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে যেহেতু গণতন্ত্রের স্বাধীনতা একই জায়গায়, গণতন্ত্রের স্বাধীনতা না পেলে আমরা সংবাদপত্রের স্বাধীনতা কীভাবে পেতে পারি? সেজন্য আমাদের এখন মূললক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’

‘যারা গণতন্ত্র হরণ করে বাকশাল গঠন করে তাদের কাছ থেকে তো গণতন্ত্র পেতে পারি না। এখন আমাদের রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জাতির অস্তিত্বের জন্য, সংবাদপত্র, আমাদের বিচার বিভাগ, বিচারব্যবস্থা, আমাদের প্রশাসন, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।’

‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছে, ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে। আর বিএনপি সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে।’

‘আমাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের সব মানুষকে জাগিয়ে তুলতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে জাগিয়ে তুলে গণতন্ত্রের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে।’

‘এতকিছুর পরেও আমরা কিন্তু থেমে নেই। আমরা কাজ করছি এবং চূড়ান্ত আন্দোলনে যাওয়া এবং দেশকে মুক্ত করার ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই। আমরা নিঃসন্দেহে সেই আন্দোলনের মধ্যদিয়ে এ অবস্থার পরিবর্তন ঘটাবো, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনবো। এ লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি সফল হবো।’

বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও টট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেট ও টেকনাফে ৫৮, হাতিয়ায় ৫২, ডিমলায় ৫০, কুমিল্লায় ৪৮, এবং কুতুবদিয়ায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

ফল নিয়ে ‘ভিন্ন কিছু’ হয়নি বলে দাবি করেছেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফল নিয়ে ‘ভিন্ন কিছু’ হয়নি বলে দাবি করেছেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী। দুপক্ষের গোলযোগ, বৃষ্টি ও বিদ্যুৎ না থাকার কারণে ফল ঘোষণায় কিছুটা দেরি হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের রিটার্নিং অফিসার এ কথা বলেন।

আধা ঘণ্টার বেশি কেন ভোটের ফল ঘোষণা স্থগিত ছিল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটির পেছনে অন্য কোনো কারণ ছিল না। পরিস্থিতি প্রতিকূলে ছিল বিধায় সময় লেগেছে। দুপক্ষই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছিল।

ওই সময় বারবার কার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল? এমন প্রশ্নের জবাবে শাহেদুন্নবী চৌধুরী বলেন, তখনকার পরিস্থিতি সম্পর্কে আমি ফোনে কথা বলছিলাম সিইসি, ডিসি ও এসপির সঙ্গে। অন্য কারোর ফোন আসেনি।

স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পরাজিত প্রার্থী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। তবে নতুন করে ফল দেওয়া সম্ভব নয়। ফল ঘোষণার সময় তারা কেন অভিযোগ জানাননি। কারণ তাদের হাতে তো রেজাল্ট শিট ছিল। উনার কাছে যদি ডকুমেন্টস থাকে। আইনি পথে যেতে পারেন।

মনিরুল হক সাক্কুকে ফোন দিয়ে আনা হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে রিটার্নিং অফিসার বলেন, সাক্কুকে আমি ফোন দিয়ে আনিনি, উনি এটা বললে অসত্য বলেছেন।

বুধবার শেষ মুহূর্তে নানা নাটকীয়তার পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নতুন নগরপিতা পায় আওয়ামী লীগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৩৪৩ ভোটে জয় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিফাত।

বুধবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলে আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়রপ্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত) মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে ৪৯ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। বিএনপির বহিষ্কৃত আরেক নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাত পাখা) ৩ হাজার ৪০ এবং স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল (হরিণ) ২ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পড়েছে।

রাতে ফল ঘোষণার শেষ সময়ে সৃষ্ট উত্তেজনা ছাড়া সারা দিন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয় কুসিকের ভোটগ্রহণ।

১০৫ কেন্দ্রের মধ্যে যখন ৯০টির কাছাকাছি ফল ঘোষণা হয়, তখন মনিরুল হক সাক্কুর সমর্থকরা ভোটের ফল ঘোষণার স্থান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন। তারা মনিরুল হক সাক্কুর নামে স্লোগান দেন।

এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, মেয়র পদে আর অল্প কিছু কেন্দ্রের ফল ঘোষণা বাকি আছে। সেসব কেন্দ্র থেকে ফল আসতে দেরি হচ্ছে। এ সময় তারা কাউন্সিলর প্রার্থীদের ভোটের ফল ঘোষণা করতে চান।

তখন বিক্ষুব্ধ হয়ে উঠেন মনিরুল হকের সমর্থকরা। তারা ফল ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে মনিরুল হক কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ফল ঘোষণা মঞ্চের সামনে বসে পড়েন।

এর আধাঘণ্টা পর আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। তারা ফল ঘোষণা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাক্কুর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা চড়াও হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সামান্য হাতাহাতিও হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মনিরুল হক সাক্কু ঘোষণা দেন— আমাকে পাশ বা ফেলের রেজাল্ট দিন। না দিলে আমার লাশ যাবে। এমন পরিস্থিতিতে প্রায় ১ ঘণ্টা ফল ঘোষণা স্থগিত ছিল।

নির্বাচনের ফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করেন স্বতন্ত্র প্রার্থী সাক্কু। তিনি আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেন।

বজ্রপাতের আগুনে বসতঘর পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে বজ্রপাতে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুন) বিকেলে ওই গ্রামের হাবিব খানের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বাড়িতে থাকা অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মতলব উত্তরে প্রবল ঝড়বৃষ্টির শুরু হয়। এ সময় ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হঠাৎ বজ্রপাত হয়। এতে সঙ্গে সঙ্গে ঘরটিতে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা হাবিব খান, তার স্ত্রী ও মেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজেদের আত্মরক্ষা করেন। বাড়ির অন্যান্য সদস্যরা পার্শ্ববর্তী তাদের অন্য একটি দোতলা ঘরে অবস্থান করছিলেন।

বজ্রপাতের সঙ্গে সঙ্গে পুরো ঘরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়।

ঘরের মালিক হাবিব উল্লাহ খান বলেন, ‘ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ছেলেমেয়েরা বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা কোনোরকমে দৌড়ে আত্মরক্ষা করি। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা ফ্রিজ, আলমারি, খাট, টিভি, শোকেস, সোফাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু দূরত্ব বেশি হওয়ায় যেতে একটু সময় লাগে। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মূলত এ সময় বৃষ্টিপাত হচ্ছিল তাই আগুন ছড়িয়ে পড়েনি।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বজ্রপাতে ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ওই সময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া সম্ভব নয়।

কুমিল্লার নতুন নগরপিতা আরফানুল হক রিফাত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন।

কুসিক নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ছিলেন। এরমধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৪টি ভোট পড়ে। বাতিল হয় ৩১৯ ভোট। ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ।

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকেওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বà