Tag Archives: নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসাম্মৎ রাইসা আক্তার উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাইসা ঘরের বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরের পানিতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি।

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকেওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আরে জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।