All posts by jitu

সোনাইমুড়ীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আল খিদমাহ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের নির্দেশে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আল খিদমাহ হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করার সময় সেনবাগ উপজেলার কেশারবাগ এলাকার মো. আলাউদ্দিন-রোকসানা দম্পত্তির নবজাতক শিশু মারা যায়। প্রসূতি রোকসানাও ভুল চিকিৎসার কারণে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে রোকসানাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,নিহত নবজাতকের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় নবজাতক মারা যায়। পরে নবজাতকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওসি আরো জানান, হাসপাতালটির অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নৌকার প্রার্থীর প্রচারণায় নেমে গুরুতর আহত ইমরান খান

 

স্টাফ রিপোর্টারঃ

নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণা করতে গিয়ে বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পেয়েছেন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান।

সোমবার (১৩ জুন) নগরীতে প্রচারণা করতে গিয়ে তিনি আহত হন।

উল্লেখ্য যে, নৌকার মনোনয়ন প্রত্যাশি ইমরান খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। পরে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় নামেন।

পুলিশের সামনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, উল্টো আহতদের আটকের অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আজহার উদ্দিনের সমর্থকরা ভূমিহীন বাজারে এ হামলা চালায়। এ সময় পুলিশ হামলাকারীদের সমর্থন দেয় এবং উল্টো আহতদের আটক করে বলেও অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর চীফ এজেন্ট বেলালসহ ৫ সমর্থক হয়েছে। তারা হচ্ছেন, আলমগীর হোসেন, শামীম আহমেদ, বাসু ও চাঁন মিয়া। এর মধ্যে আহত অবস্থায় বেলাল, আমলগীর ও শামীমকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দোকানে বসেছিল চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সীফ এজেন্ট বেলালসহ কয়েকজন। হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থীর ৩০-৩৫ জন সমর্থক লাঠিসোঠা নিয়ে ভূমিহীন বাজারে মিছিল নিয়ে এসে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশের উপস্থিতিতে এবং প্রত্যক্ষ সহযোগিতায় তারা বেলাল ও ঘোড়া প্রতীকের অপর সমর্থকদের উপর হামলা চালায়। পরে পুলিশ আহত অবস্থায় তিনজনকে আটক নিয়ে যায়।

স্বতন্ত্রপ্রার্থী আমিরুল ইসলাম বলেন, তার কোনো কর্মসূচিই ছিল না। তার সমর্থকরা একটি দোকানে বসা অবস্থায় ছিল, এর মধ্যে হঠাৎ করে নৌকা প্রতীকের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে এসে হামলা চালায়। এ সময় পুলিশ নৌকা প্রতীকের সমর্থকদের সহযোগিতা করে এবং তার আহত সমর্থকদের আটক করে।

এ বিষয়ে স্থানীয় মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। একটি গুজবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও ধওয়ার ঘটনা ঘটে।

এমপি আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন, ‘আমাদেরও সময় আসবে, ওয়েট অ্যান্ড সি’

 

ডেস্ক রিপোর্টঃ

‘আইনের কিছু ফাঁক-ফোকরকে ব্যবহার করে’ সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বাধা সত্ত্বেও কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

এলাকা ছাড়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার কুমিল্লায় নির্বাচন কমিশনার বলেন, “তিনি (এমপি বাহার) আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক-ফোঁকরকে তিনি ব্যবহার করছেন।“

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বাহার আইন ভেঙে দলীয় প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠলে তাকে সতর্ক করে নির্বাচন কমিশন। তাতে কাজ না হওয়ায় গত বুধবার তাকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় ইসি।

কিন্তু প্রথম দফা সতর্কবার্তা পেয়েই হাই কোর্টে গিয়েছিলেন বাহার। তাকে নির্বাচনের প্রচারে সুযোগ না দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে আদালত থেকে রুলও পান তিনি।

নির্বাচন প্রভাবমুক্ত রাখতে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বললেও ক্ষমতাসীন দলের এই নেতা তাতে কান না দেওয়ায় রোববার দৃশ্যত অসহায়ত্ব প্রকাশ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বলেন, সংসদ সদস্যের জন্য ইসির অনুরোধই ‘যথেষ্ট’। না মানলে কিছুই করার নেই।

একদিন বাদে সোমবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর বাদুড়তলায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, “যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।”

নির্বাচনের ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা এই নির্বাচন কমিশনারের কাছেও সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তিনি একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন, তাহলে আর কী বলব! উনাকে তো আর আমরা টেনে-হিঁচড়ে নামাতে পারি না। এখানে ইজ্জত গেল কার আপনারাই বুঝুন।”

নির্বাচনে কোনো ধরনের খারাপ পরিস্থিতি এখনও ঘটেনি এবং ভোটের পরিস্থিতি ভালোই আছে উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, “নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তবে ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না।”

“প্রতিটি বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকবে না। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট হবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে।

কুসিক নির্বাচন: সিইসিকে দলসহ পদত্যাগ করতে বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার

 

ডেস্ক রিপোর্টঃ

শেষ দিনের প্রচারণায় প্রধান নির্বাচন কমিশনারকে দলবল নিয়ে পদত্যাগ করতে বললেন কুমিল্লা সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

ঘোড়া প্রতীকের এই প্রার্থী সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বহিরাগত ও নির্বাচনী ফলাফল হাতে লেখার পাশাপাশি প্রিন্ট আকারে প্রকাশের অনুরোধ করে একটি আবেদন পত্র জমা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‌‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সাংসদের বিষয়ে যে অসহায়ত্বের পরিচয় দিয়েছেন, তাতে আমরা হতাশ। আমাদের আশা ভেঙে পড়েছে। আমি তাকে সবিনয়ে বলতে চাই, আপনি যদি অসহায় বোধ করেন সিটি নির্বাচনের আগে তাহলে আপনার পুরো টিম নিয়ে পদত্যাগ করুন। প্রহসনের নির্বাচন করার পরে পদত্যাগের দরকার নেই।’

এ সময় স্থানীয় সাংসদের বিষয়ে তিনি বলেন, ‘রিফাত তার ডেমো প্রার্থী। সে বহিরাগতদের এনে নির্বাচনে ঝামেলা সৃষ্টি করতে চাইছে।’

কায়সার তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘শেষ মুহূর্তে এসে লক্ষ্য করছি নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলি-গলিতে ক্যাডাররা মহড়া দিচ্ছে। বিভিন্ন হত্যা মামলার চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে আসছে। এতে ভোটারদের মাঝে ভয় ও শঙ্কা বাড়ছে। এ বিষয়ে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার আবারও দাবি জানাচ্ছি। ইভিএম নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ থাকা সত্ত্বেও আমরা আপনাদের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করি।

ফলাফলের লিখিত বিবরণীর সঙ্গে মাস্টার ইভিএম এর প্রিন্ট কপি সংযুক্ত আকারে প্রার্থীর পোলিং এজেন্টকে সরবরাহ করার দাবি জানান।’

কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের হাড়গোড় উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে একজনের পুড়ে যাওয়া হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটায় মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১২ জুন) বিস্ফোরণে দগ্ধ নুরুল কাদেরের (২২) মৃত্যু হয়। ওইদিন দুপুর ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে মারা যান তিনি।

ওইদিন ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম।

গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১০টার পর আগুনের খবর ছড়িয়ে পড়ে। ১২টার পর থেকে আসতে থাকে মৃত্যু খবর। সময় যত গড়াতে থাকে, মৃতের সংখ্যাও তত বাড়তে থাকে।

এ দুর্ঘটনায় সবশেষ ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯ জনের মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ২৭ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের ময়নাতদন্ত সাপেক্ষে রোববার হস্তান্তর করা হবে। এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে এখনো ৯৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ মা-শিশু হাসপাতাল, পার্কভিউ হসপিটালসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও ভর্তি অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

কুমিল্লার সিটি নির্বাচনই বলে দেবে আগামী জাতীয় নির্বাচনে কী হবে : সুজন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নির্বাচন বলে দেবে আগামী জাতীয় নির্বাচনে কী হবে। এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আসন্ন কুমিল্লার সিটি নির্বাচনই হয়তো সব না, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে বর্তমান কমিশনের সক্ষমতা বলে দেবে আমাদের ভবিষ্যৎ কোনদিকে যাবে।

সোমবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয়। আমরাও তো তাহলে অসহায়। আশা করেছিলাম এই নির্বাচন কমিশন সাহসিকতার পরিচয় দেবে। এখনো সময় আছে। প্রার্থী যদি অযোগ্য হয়, তবে কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে।

তিনি বলেন, অতীতের কয়েকটি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি, নির্বাচনে জেতা যেন জাদুর কাঠি। ’১৪ ও ’১৮ সালের নির্বাচনে আমরা তাই দেখেছি। নির্বাচনে জেতার পরই তাদের সম্পদ বেড়ে যায়।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন বলেছে তাদের কিছুই করার নেই। আমরা সবিনয়ে এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমাদের স্বার্থেই কিন্তু তারা ওই পদে বসেছেন। সুতরাং জনগণের স্বার্থ তাদের দেখতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের প্রধান সমন্বয়ক দীলিপ কুমার সরকার। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করুন। সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাই যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন সে ব্যাপারে কঠোর হোন। কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণে রাখুন, যাতে তারা পক্ষপাতমূলক আচরণ না করেন, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। নির্বাচনে কোনো এলাকায় ব্যাপক অনিয়ম হলে সেই এলাকার নির্বাচন স্থগিত করুন এবং প্রয়োজনে ফলাফল বাতিল করে নতুন করে ভোটগ্রহণ করুন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুজনের পক্ষ থেকে দীলিপ কুমার সরকার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করুন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই কোনো দলের পক্ষে প্রভাবিত করবেন না। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি এই বার্তা দিন যে, সরকার অবাধ, নিরপেক্ষ ও শাস্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন চায়।

রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব পরিত্যাগ করে নির্বাচনকে একটি প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন। ‘আমরা বিজয়ী হবোই’ এ ধরনের বক্তব্য না দিয়ে, গণরায় মাথা পেতে নেওয়ার ঘোষণা দিন। দলের মনোনীত বা সমর্থিত প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন, সে ব্যাপারে তাদের নির্দেশনা দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কোনোভাবেই প্রভাবিত করবেন না।

মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সুজন জানায়, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলুন। আইনি বাধ্যবাধকতা মেনে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কোনোভাবেই প্রভাবিত করবেন না।

‘যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষা করে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করুন। পক্ষপাতমূলক আচরণ বা দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকুন। রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক মামলা ও গ্রেফতার থেকে বিরত থাকুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।’

প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে সুজনের প্রধান সমন্বয়ক বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলুন। অর্থ বা অন্যকিছুর বিনিময়ে ভোট ক্রয় থেকে বিরত থাকুন। ভোটার বা অন্য প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকুন। নির্বাচনকে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন এবং যেকোনো ধরনের ফলাফল স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ঘোষণা দিন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, ঋণখেলাপী, বিলখেলাপি, সাম্প্রদায়িক ব্যক্তি, ভূমিদস্যু, কালোটাকার মালিক অর্থাৎ কোনো অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট দেবেন না।

চৌদ্দগ্রামে ইভটিজিংসহ একাধিক মামলার আসামী কিশোর গ্যাং লিডার রোমান গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রবিউল হাসান প্রকাশ রোমানকে (২৫) রবিবার রাত আনুমানিক ১১ঘটিকায় আমানগন্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত সামছুল হক মোল্লার ছেলে।

রোমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, ইভটিজিং, চাঁদার দাবীতে ইটভাটায় হামলাসহ বহু ঘটনার অভিযোগ রয়েছে। মাদকের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও এবং মাদকসহ একাধিক ঘটনায় গ্রেফতার, কারাবরণ করেছেন আলোচিত এই কিশোর গ্যাং।

এদিকে আলোচিত গ্যাং লিডার রোমানের আটকের ঘটনায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে বেপরোয়া মোটর সাইকেল চালানোতে বাঁধা দেওয়ায় রুবেল নামে এক মুসল্লীকে ব্যাপক মারধর করে সে। এছাড়াও রাঙ্গামাটিয়া এলাকার হোটেল মালিক জাফরকে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যাপক মারধর এবং ছুরিকাঘাত করে রোমান। পরে জাফরের স্ত্রী বাদী হয়ে রোমানকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে। এলাকায় স্কুলের মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি সর্বশেষ গত ২২শে মে ১৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দগ্রামের বেল্লাল ব্রিকস এ হামলা চালায় রোমান ও তার সহযোগীরা। এসময় ব্রিক ফিল্ডের অফিস কক্ষ ভাংচুর এবং ইটভাটার বেশ কয়েকজন শ্রমিককে আহত করে তারা। এ ঘটনায় ব্রিক্সের মালিক থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রবিউল হাসান প্রকাশ রোমানকে ঘটনার মূল হোতা হিসেবে শনাক্ত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বেল্লাল ব্রিক্স এর মালিক বেল্লাল হোসেন জানান, কিশোর গ্যাং রোমানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তাকে গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে রবিবার রাতে আমানগন্ডা এলাকা থেকে রোমানকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একটি মামলায় পূর্বেই ওয়ারেন্ট রয়েছে। সর্বশেষ ইটভাটায় হামলা ও ভাংচুরের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে রোমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিতাসে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে গ্যাসসহ নিত্র প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও দলীয় অংঙ্গ সংগঠন।

সোমবার (১৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কড়িকান্দি বাজারে এসে সমাবেশ করে।

প্রধান অতিথি হিসেবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো.ওসমান গনি