All posts by jitu

মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পরিচালক দেবালয়

বিনোদন ডেস্কঃ

গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পরই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। এবার ভারতীয় সংবাদমাধ্যম এই অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জনের খবর দিচ্ছে। এবার নাকি এই অভিনেত্রী ভারতীয় আরেক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

ওই পরিচালকের নাম দেবালয় ভট্টাচার্য। শোনা যাচ্ছে, একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচালক দেবালয়ের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে।

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে অভিনয়ের মাধ্যমে কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে পা দিয়েছেন মিথিলা। এই ওয়েব সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য। সিরিজটি মুক্তির পরই তাদের প্রেমের গুঞ্জন সামনে আসে। শুধু তাই নয; শোনা যাচ্ছে- এই প্রেমের গুঞ্জনে নাকি এখন সংসার ভাঙছে পরিচালক দেবালয়ের।

যদিও সংবাদমাধ্যমে প্রেমের সম্পর্কের বিষয়ে খবর প্রকাশের পর মিথিলা এখনো কিছুই বলছেন না। তার স্বামী সৃজিতও এ বিষয়ে মুখ খোলেননি। তবে পরিচালক দেবালয় ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিত নয়। কারোর সঙ্গে যদি কারো কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে মন্টু পাইলট ২-এর শুটিং সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সব কথায় কিছু যায় আসে না।’

প্রেমের গুঞ্জনে নিজের সংসার ভাঙছে- এ বিষয়ে দেবালয় বলেন, ‘আমি আমার বউ, বাচ্চাকে নিয়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে।’

মিথিলার স্বামী সৃজিতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে পরিচালক দেবালয় বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। সৃজিতও বিষয়টা শুনেছেন। আমরা মজা করে ছবিও তুলেছি।’

মিথিলা ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন তাহসানকে। তাদের ঘরে একমাত্র সন্তান মেয়ে আইরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেন মিথিলা। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে।

এদিকে মিথিলাকে নিয়ে আরও গুঞ্জন রয়েছে। তাহসানের সঙ্গে সংসার চলাকালে ‘ব্ল্যাক’ খ্যাত তারকা জন কবিরের সঙ্গে নাকি মিথিলার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ দুই তারকার কিছু ছবি নিয়ে গুঞ্জনে মাতেন কেউ কেউ। তাদের নিয়ে অনেক মুখরোচক চর্চা হতে দেখা গেছে সামাজিকমাধ্যমে।

এমন গুঞ্জনও শোনা গেছে, তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভাঙার নেপথ্যে নাকি জন! যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।

জন-মিথিলা সবসময়ই বলে এসেছেন তারা একে অপরের ভালো বন্ধু। এ ছাড়া আর কিছুই নয়।একাধিকবার নিজেদের সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছেন তারা। কিন্তু তাতেও গুঞ্জনের আগুনে ছাইচাপা দেওয়া যায়নি।

কুমিল্লায় ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৬২.৫০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটকব করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবারে কুমিল্লার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার (৫ জুন) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল (কাজী বাড়ি) গ্রামের কাজী আব্দুর রশিদের ছেলে কাজী রবিউল ইসলাম (৩৮) ও একই উপজেলার কোদালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে ইছাহাক (৩০)

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাড়লো প্রাকৃতিক গ্যাসের দাম

 

ডেস্ক রিপোর্টঃ

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। জুলাই মাস থেকেই এ দাম কার্যকর করা হবে।

রোববার (৫ জুন) বিকেল ৩টায় বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ফারুক এ দাম ঘোষণা করেন।

এর আগে গত ২১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিপরীতে গণশুনানি করে বিইআরসি। ওই শুনানিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ, অর্থাৎ এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে ২০০০ টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করার প্রস্তাব করার বিপরীতে দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার ট্যারিফ ৯২৫ থেকে বাড়িয়ে ৯৯০ টাকায় উন্নীত করার সুপারিশ করে বিইআরসি।

সীতাকুণ্ড ট্র্যাজেডি: ৮ ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিস কর্মী।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৮ জন হতাহত হয়েছে। এর মধ্যে ৮ জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এছাড়া আহত ১৫ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার রাতের এই ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য। বেসরকারি হাসপাতালসহ সব হাসপাতাল প্রস্তুত রয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, ছুটিতে থাকা সব চিকিৎসক-নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধেরও সংকট রয়েছে। জরুরি ভিত্তিতে ওষুধ, স্যালাইন, পেইন কিলার প্রয়োজন বলে জানান তিনি।

এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসিকে এবং সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমানকে।

অন্যান্যরা হলেন – শামস আরমান (প্রশিক্ষক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টিসি, মিরপুর), জহিরুল ইসলাম (সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ইপিজেড, সাভার), মো. ওমর ফারুক ভূঁইয়া, ওয়ারহাউজ ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম)

সাক্কুর ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করেছেন, তার সকল দুর্নীতির হিসাব নেয়া হবে- এমপি বাহার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ঘুষ বাণিজ্য ও দুর্নীতি নিয়ে মুখ খুললেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে শনিবার রাতে নগরীর রামঘাট এলাকায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক আলোচনার এক পর্যায়ে সাবেক মেয়র সাক্কুর ঘুষ ও দুর্নীতি নিয়ে কথা বলেন।

এর আগেও ঢাকায় একটি অনুষ্ঠানে এমপি বাহার তার দীর্ঘ বক্তৃতায় মনিরুল হক সাক্কুর দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এমপি বাহার নেতৃবৃন্দের সামনে সাংগঠনিক আলোচনার এক পর্যায়ে বলেন, সাক্কু দুর্নীতিবাজ। তার ঘুষ ও দুর্নীতির অনেক কিছুই ফাঁস হতে চলেছে। কান্দিরপাড় দীপিকা সিনেমাহলের জায়গায় রূপায়ন গ্রুপ একটি বহুতল ভবন করার জন্য সিটি করপোরেশনে নকশার জন্য আবেদন করে। এই রূপায়ন টাওয়ারের নকশা অনুমোদনের জন্য ৮০ লাখ টাকা ঘুষ নিয়েও নকশা অনুমোদনে তালবাহানা করে সাক্কু। পরে রূপায়ন গ্রুপের মালিক পক্ষ বিষয়টি আমাকে জানালে আমি এ বিষয়ে কথা বলে নকশা অনুমোদন নিশ্চিত করি। কেবল রূপায়ন টাওয়ারই নয়, নগরীর সকল বহুতল ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে সাক্কু ঘুষ নিয়েছে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এমপি বাহার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমালোচনা করে বলেছেন, কুমিল্লা নগরীর উন্নয়নের জন্য টাকা আনি আমি, আর লুটেপুটে খায় সাক্কু। তার সকল দুর্নীতির হিসাব নেয়া হবে। কোন ছাড় নয়।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, রিফাতের একটি বহুতল ভবনের নকশা অনুমোদনের জন্য সাক্কু তার কাছ থেকে চার লাখ টাকা ঘুষ নিয়েছিলেন।

অপরদিকে গণমাধ্যমে এসব অভিযোগ সাক্কু বরাবরই অস্বীকার করে আসছেন।

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ফায়ার সার্ভিসকর্মীর নাঙ্গলকোটের বাড়িতে চলছে শোকের মাতম

 

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসকর্মী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তার নাম মো. মনিরুজ্জামান। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এলাকাধীন নাইয়ারা গ্রামে।

মনিরের বড় মামা মির হোসেন সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) এসে ভাগনের মরদেহ শনাক্ত করেন।

মরদেহ শনাক্তের পর হাউমাউ করে কাঁদতে শুরু করেন নিহত মনিরের মামা মির হোসেন।

তিনি জানান, মৃত্যুর আগে মো. মনিরুজ্জামান তাকে বলছিলেন, ‘আমার শরীর পুড়ে গেছে। আমি হয়তো আর ফিরব না। আমার কলিজা মেয়েটার মুখ আর দেখা হবে না মামা। তুমি একটু দেখে রাখিও।’

মির হোসেন জানান, মনির আট বছর আগে ফায়ার সার্ভিসে কর্মজীবন শুরু করেন। গেল দুই মাস আগে তিনি কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। দুই মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে তার।

মির হোসেন বলেন, দুদিন আগে কুমিরায় গিয়ে মনিরের সঙ্গে সারা দিন ঘুরেছি। অনেক আড্ডা দিয়েছি। সকালে ফোন করে তাকে পাচ্ছিলাম না। তাই হাসপাতালে ছুটে আসি। আমি তাকে চিনতে পেরেছি, সে আমাদের ছেড়ে চলে গেছে। কথাগুলো বলেই তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, ফায়ার সার্ভিসের ১৫ কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুই কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

একই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে মনিরুজ্জামান নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। লাশগুলো পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো দুজন কর্মী নিখোঁজ ও ১৫ জন গুরুতর আহতাবস্থায় এমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট আরও বাড়ানো হয়।

সবশেষ তথ্যানুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন।

এদিকে মনিরের মৃত্যুতে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউপির নাইয়ারা গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের সর্বত্রই কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে বাতাস। বন্ধু মহলেও চলছে শোকের ছায়া। তার ছাত্রজীবনের বন্ধু মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করা হচ্ছে।

নৌকার প্রার্থীর পক্ষে নগরীর ১৫ নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনী প্রচারণা ও ভোটের পরিকল্পনা নিয়ে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর চকবাজার পৌর মার্কেটে ১৫নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ  ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন  ওয়ার্ড আ’লীগের সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন , সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী হুমায়ন কবীর, নির্বাহী সদস্য শাহজাহান সিরাজী সাজু, ওয়ার্ড আ’লীগ নেতা হানিফ, মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকন প্রমুখ।

এছাড়া যুবলীগ নেতা জান ইসলাম, আকরাম, মাসুক, জাহিদুল, মামুন , বোরন, নিহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারের উন্নয়নের কোটি কোটি টাকা নিয়ে সাক্কুর স্ত্রী কানাডাতে বাড়ি করেছে- রিফাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কথার লড়াই চলছেই। বিশেষ করে নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কুর মধ্যে চলছে বাকবিতন্ডা চলছে। একে অপরের দিকে কথার তীর ছুড়ে দিচ্ছেন।

গতকাল  নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাত মিডিয়ার কাছে বলেছেন- মেয়র সাক্কুকে উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে, আর এ টাকা নিয়ে উনার স্ত্রী কানাডাতে বাড়ি করেছে । প্রমাণ চান প্রমাণ  দিয়ে দিব, কুমিল্লার মানুষ জানে সব। ড্রেনের পাশে দাড়িয়ে মেয়র গিরি করতে হয় না, এটা জনগণের সাথে একটা তামাশা।  বিএনপি তারে ৩ বার বরখাস্ত করছে। মানে ৩ বার ফাঁসি দিছে।

এ কথার প্রেক্ষিতে মনিরুল হক সাক্কু বলেছেন- রিফাত সাহেব প্রলাপ বকছেন। নোংরামিতে আমি নেই। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা আবোল-তাবোল বকছে।

শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : মোহাম্মদ হোসাইন

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ মজুমদারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ইঞ্জিঃ মোঃ হোসাইন।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং বিকাল সাড়ে ৩টায় হাজীগঞ্জ উপজেলার ১১৭নং কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাগৈ উচ্চ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, রাগৈ উচ্চ বিদ্যালয় এর মেনেজিং কমির সদস্য, আমির বাসার, আব্দুল কুদ্দুস, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, মোঃ মোস্তফা সর্দার, রাগৈ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মোঃ ওমর ফারুক, রাগৈ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, মাইন উদ্দিন।

হাজীগঞ্জ ১১৭ নং কংগাইশ প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আনু মিয়া, পৌর আওয়ামীলীগের সদস্য আনিছ কাজী, আলহাজ্ব সালামত বেপারী, মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলীগঞ্জ হাই স্কুলের শিক্ষক মোঃ সোহেল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি খাজা ওসমান হারুনী মামুন।