All posts by jitu

কান্দিরপাড়ে জুতার শোরুম ও শ‌পিংম‌লে অ‌ভিযান, ৭০ হাজার টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টার:
আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যালয় আজ মঙ্গলবার  বেলা ১১টা থে‌কে দেড়টা পর্যন্ত কুমিল্লার কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট তিন প্রতিষ্ঠান‌কে ৭০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে জুতা ও শ‌পিংম‌লে আজ‌কের তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় একই প‌ণ্যে আ‌গের প্রাইজ ট‌্যা‌গের স্থ‌লে নতুন ক‌রে প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দামে জুতা বি‌ক্রি করায় বাটার কু‌মিল্লা কা‌ন্দিরপাড় শো র‌ুম‌কে ২০ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে এপেক্স এর ডিলার ম‌নোহরপু‌রের তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদি‌কে আমানাত শাহ লু‌ঙ্গির কোম্পা‌নির ফিক্সড করা ৭১০ টাকা মূ‌ল্যের স্থ‌লে একদর ব‌লে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থ‌লে ৬১০ টাকা মূ‌ল্যের একদর প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দা‌মে লু‌ঙ্গি বি‌ক্রি করায় ম‌নোহরপ‌ুর এলাকার কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

কু‌মিল্লা জেলাপ্রশা‌সনের দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, ম‌নোহরপু‌রের গ‌নি ভুইয়া ম‌্যানশন স‌মি‌তির ব‌্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

“বজ্রপাতে সতর্কতা ও করণীয় নিয়ে ক্যাম্পেইন আয়োজন করল জি-গ্যাস

 

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবস্থিত জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ আয়োজিত হয়ে গেল “বজ্রপাতে করনীয় ও সতর্কতামূলক ক্যাম্পেইন”।

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ মানুষের প্রাণহানি ঘটে থাকে। সাধারণত এপ্রিল জুন মাসে বৃষ্টি বেশি হয় সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকে অধিক। উক্ত ক্যাম্পেইন এ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ অবস্থিত সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বজ্রপাতের সময় কি কি করনীয় সে সম্পর্কে ট্রেনিং প্রদান করা হয় এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে তা দেখানো হয়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন “জি-গ্যাস তথা এনার্জিপ্যাক সবসময় তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহনে করে আসছে। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ থেকে অন্যরাও অনুপ্রানিত হবে।’’

এবারের রমজানে খাবার সংরক্ষণে স্যামসাং রেফ্রিজারেটর

ডেস্ক রিপোর্ট:
গত কয়েক বছর কোভিড-১৯ এর কারণে রিয়ানা ও সামিকে রমজান মাস লকডাউন পরিস্থিতির মাঝেই পালন করতে হয়। কিন্তু, এ বছর পরিস্থিতি বদলে গেছে; আর তাই তারা এবার খানিকটা ভিন্নভাবে রমজান মাস পালনের পরিকল্পনা গ্রহণ করে। রিয়ানা ও সামি দু’জনাই কাজ করেন; তাই এ পরিস্থিতিতে তারা স্বাস্থ্যকর ও সতেজ খাদ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে খানিকটা চিন্তায় পড়ে যান। অনেক চিন্তা-ভাবনা ও বন্ধুদের পরামর্শ নিয়ে দীর্ঘক্ষণ খাবার সংরক্ষণ ও সতেজ রাখতে বাসার জন্য নতুন একটি রেফ্রিজারেটর কিনে ফেলেন তারা।

দুর্গন্ধ আমাদের ক্ষুধাকে দমিয়ে ফেলে; তাই রেফ্রিজারেটরের ভেতরে সতেজ গন্ধ নিশ্চিত করতে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। স্যামসাংয়ের আরটি৪৭ রেফ্রিজারেটরে ‘টুইন কুলিং প্লাস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্ট উভয়ের জন্যই রয়েছে ‘ডাবল ইভাপোরেটর’ ও ডাবল কুলিং ফ্যান ফিচার; যা কম্পার্টমেন্টগুলোকে পৃথকভাবে ঠন্ডা করে এবং ফ্রিজার থেকে ফ্রিজে গন্ধ ছড়ানোর বিষয়টিকে প্রতিরোধ করে। হিমায়িত খাদ্য বা ফ্রোজেন ফুড থাকে স্বাদযুক্ত ও গন্ধহীন। এই ফিচারগুলো ৭০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা বজায় রেখে খাবারকে ১৫ দিন সময় পর্যন্ত সতেজ রাখে। ফ্রিজে আর্দ্রতা-পূর্ণ সতেজতা, সুস্বাদু, গন্ধমুক্ত হিমায়িত খাবারের মাধ্যমে যে কোন ব্যক্তিই এই রমজানে ইফতারের জন্য স্বাস্থ্যকর ও সতেজ খাবার সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে পারবেন!

চাহিদা অনুযায়ী আরটি ৪৭ রেফ্রিজারেটরে ফাইভ কনভারসন মোড রাখা হয়েছে রমজান মাসে ইফতার ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য মানুষের বাসার বাইরে থাকার প্রবণতা দেখায়; তাই, এ সময় ফ্রিজের তুলনায় ফ্রিজারের প্রয়োজনীয়তা বেড়ে যায়। অন্যদিকে, মুদিপণ্য কেনার পর এগুলো সংরক্ষণের জন্য ফ্রিজারের চেয়ে ফ্রিজের প্রয়োজনীয়তা বেড়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে, ফাইভ কনভারসন মোডগুলো বেশ সহায়ক ভূমিকা রাখে।

এ মোডগুলোর মধ্যে রয়েছে রেগুলার মোড; এ মোডের মাধ্যমে স্বাভাবিকভাবেই রেফ্রিজারেটর চলবে। এক্সট্রা ফ্রিজ মোডে ফ্রিজার ও ফ্রিজ উভয়ই সাধারণ ফ্রিজ হিসেবে কাজ করে। এটি শপিং মোড নামেও পরিচিত। সিজনাল মোডের মাধ্যমে ফ্রিজার বন্ধ করে শুধুমাত্র ফ্রিজকে চালু রাখা যাবে, যা অনেক বিদ্যুত সাশ্রয় করবে। ভ্যাকেশন মোডে ফ্রিজ অপশন বন্ধ থাকবে এবং ফ্রিজার অপশন চালু থাকবে, যেখানে ‘র’ ফুডকে দীর্ঘসময় সংরক্ষণ করা যাবে এবং হোম অ্যালোন মোডে ফ্রিজার ফ্রিজে রূপান্তরিত হবে, যা ৭৫ শতাংশ বিদ্যুত সাশ্রয় করে। এটি মিনি-ফ্রিজ নামেও পরিচিত। এ ফিচারগুলো বিভিন্ন পরিস্থিতিতে রেফ্রিজারেটর ব্যবহারকে আরো উন্নত করবে।

রমজান আমাদের জীবনে এক উৎসবমুখর পরিবেশ নিয়ে আসে; এ সময় বাহারি খাবারের প্রতি মানুষের চাহিদা বাড়ে এবং খাদ্য সামগ্রী সংরক্ষণের বিষয়টি সামনে চলে আসে। এ ব্যস্ত জীবনে এ সময় খাবার সংরক্ষণের কোন বিকল্প নেই। রমজান মাসে খাবার সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ইতিবাচক ভ‚মিকা রাখে। তাই, রিয়ানা ও সামির মতো যারা রমজান মাসে সতেজ, স্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করতে চান তাদের জন্য স্যামসাং আরটি৪৭ রেফ্রিজারেটরই বেশ উপযোগী হবে।

তাছাড়া, স্যামসাং-এর ‘এই ঈদে স্যামসাং কিনলেন তো জিতলেন’ ক্যাম্পেইনের অধীনে, গ্রাহকরা মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার এবং আয়রন জিততে পারেন নির্দিষ্ট মডেলের সাইড-বাই-সাইড বা টুইন কুলিং ফ্রিজ কিনে। রেফ্রিজারেটরের দাম ৩৬,৯০০ টাকা থেকে শুরু, সাথে থাকছে ১১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

নোয়াখালির সুবর্ণচরে পেয়ারা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে পেয়ারা গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

নিহত ব্যক্তির নাম বিক্রম চন্দ্র দাস (৪৬) সে উপজেরার চরবাটা ইউনিয়নের মৃত হরন্দ্র কুমার নাথের ছেলে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৫টা দিকে উপজেলার চরবাটা ইউনিয়নে পশ্চিম চরবাটা গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, ভোর ৫টার দিকে নিহত বিক্রম চন্দ্র নাথের লাশ তার ঘরের পাশে পেঁয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কবিতা: কৃতজ্ঞতা অফুরান

এ কে সরকার শাওন:

আল্লাহ তোমার রহমতে
আমরা তো আছি বেশ;
সুন্দর আকাশ, নির্মল বাতাস,
সুসজ্জিত পরিবেশ!

শোকর করি অন্তরে স্মরি
সারাক্ষণ গাই গুনগান!
শ্যামল ভূতল মিষ্টি জল
কতো যে তোমার শান!

রহমত বর্ষো বৃষ্টি বর্ষনে,
ফুল ফসলও তোমার শান!
পিতা-মাতা, সন্তান-স্বজন
তোমার দান অফুরান!

জমি জিরাত, ধন-জ্ঞান
সব তোমারই দান;
সুখ-শান্তি, মান-সম্মান
সবই তোমার অবদান!

জীবন-সঙ্গী অঙ্গন-কানন
সবই তোমার বর!
তুমি দয়াময় তুমি রহমান
তুমিই পরমেশ্বর!

সূর্যের কিরণ সাগরের গর্জন
চাঁদের মায়াবী জ্যোছনা;
পাখীর গান ফুলের ঘ্রাণ
তোমার কুদরতির নমুনা!

বিশ্ব ব্রহ্মান্ডে দেখা অদেখা
তুমিই সৃজিছো সুমহান!
তোমার এবাদতে সিজদায়
সবার কৃতজ্ঞতা অফুরান

কবিতাঃ কৃতজ্ঞতা অফুরান
কাব্যগ্রন্থঃ হামদ
এ কে সরকার শাওন

‘স্নেহের ঈদ উপহার’ -এর মাধ্যমে প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে দারাজ

ডেস্ক রিপোর্ট:
রমজানের ইতিবাচক বিষয়গুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে দেশের সবচেয়ে বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ, ডিএনসিসি’র সহযোগিতায় ‘স্নেহের ঈদ উপহার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

১৮ এপ্রিল দুপুর দু’ টায় ডিএনসিসি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঈদের আনন্দ থেকে বঞ্চিত অসহায় শিশুদের মাঝে ১৪ হাজার নতুন পোশাক বিতরণ করেন। এই আয়োজনে ঢাকার বিভিন্ন এলাকার ২ থেকে ৯ বছর বয়সী শিশুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্নেহের ঈদ উপহার’ – দারাজ কেয়ারসের অধীনে দারাজ বাংলাদেশ লিমিটেডের একটি সামাজিক উদ্যোগ (কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি)। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের পাশাপাশি ঈদের পোশাক বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদের মধ্যে ছিলেন দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার- এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, হেড অব গভর্নমেন্ট রিলেশনস – মো. সামসুল মাসুদ, হেড অব সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট- আহসান জামিল এবং সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ- মশিউর রহমান।

এই আয়োজন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রথমে আমি দারাজকে এবং প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। সর্বস্তরের মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন তাই এই উদ্যোগের মাধ্যমে ১০টি ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের কাছে আমরা নতুন পোশাক পৌঁছে দিয়েছি। এই শিশুরাই আগামী দিন এই দেশ, এই বিশ্বকে পরিচালনা করবে। তাই তাদের সঠিক পরিচর্যার পাশাপাশি তাদের পথ দেখানোর দায়িত্বও আমাদের সকলের। শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ই-কমার্স শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান দারাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।”

দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে দারাজ সমাজের সকল মানুষের মাঝে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব অনুভব করে। ‘স্নেহের ঈদ উপহার’ আয়োজনের মাধ্যমে আমরা প্রান্তিক শিশুদের মাঝে কিছুটা হলেও আনন্দ ছড়িয়ে দিতে পারছি। গত দুই বছর যাবত আমাদের এই পরিকল্পনা থাকলেও বৈশ্বিক মহামারির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই, এবারই প্রথম আমরা এমন উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়েছি। আগামী বছরগুলোতেও আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবো বলে আশা করছি।”

সারওয়ার হোসেন বাবু: কুমিল্লা উত্তর জেলা যুবলীগের স্বপ্নসারথী

স্টাফ রিপোর্টার:
রাজনীতিতে উত্থান পতন, ভাঙা – গড়া আছেই। এসবের মাঝেও যারা সব সময় সর্বস্তরের মানুষের পাশে থাকে তারাই প্রকৃত রাজনীতিবিদ। তেমনই  রাজনীতির এক নিবেদিত প্রাণ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

স্থানীয় একাধিক সূত্রমতে- ইচ্ছে শক্তি, নির্ভীকতা,  পরোপকারিতার সমন্বয়ে চলছে সারওয়ার হোসেন বাবুর রাজনীতি। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করাই তার জীবনের লক্ষ্য।  আবেগ ও ভালবাসা দিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন তাঁর চিন্তা, কথা ও কাজে পরিলক্ষিত হয় এক গভীর সমন্বয়।  আর এসব মাপকাঠিতে যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু সব সময়ই এগিয়ে। তিনি ২০০৯ থেকে ২০১৪ইং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য (২০০৫-২০১১), সাবেক সদস্য, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ (২০০১-২০০৫), সাবেক যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি (২০০৩), সাবেক সদস্য হোমনা কলেজ শাখা ছাত্রলীগ (১৯৯৮-২০০১) এবং গাজীপুর খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি। একজন ভদ্র, নম্র ও অমায়িক মনের মানুষ সারওয়ার হোসেন বাবু। পড়াশোনা করেছেন ডিগ্রি পর্যন্ত।

৭১ পূর্ববর্তী সময় থেকেই তার পরিবার বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তার চাচা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান ছিলেন কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ। আরেক চাচা ডাঃ মোঃ মোতালিব একই ইউনিয়নের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। আপন মামা মোঃ আলাউদ্দিন ভূইয়া তিতাস উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব (২০০৪-২০০৬), সাবেক দপ্তর সম্পাদক দাউদকান্দি উপজেলা আ’লীগ (১৯৯৬-২০০৪), “খ্যাতির চূড়ায় আসীন শেখ হাসিনা” এবং “প্রতীক্ষিত দায় মুক্তি” নামক গ্রন্থের লেখক। ছোট ভাই ডাঃ মোঃ সামসুদ্দিন আহমেদ (সুমন) এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য।

বহুগুণে গুণান্বিত এই নেতার রয়েছে তৃণমূল নেতাকর্মীদর সাথে গভীর সম্পর্ক। রাজপথ থেকে ওঠে আসা সারওয়ার হোসেন বাবুর জনপ্রিয়তাও অনেক। কর্মীবান্ধব এই নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

তিনি বলেন-  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাষ্ট্র নায়ক, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে উত্তর জেলা যুবলীগের হাল ধরতে চাই। বিগত দিন ছাত্রলীগ ও যুবলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার পিছনে কঠোর পরিশ্রম করেছি। আমার আশা ও বিশ্বাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর আস্থা রাখবেন।

একাধিক সূত্রমতে,  আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে সারওয়ার হোসেন বাবুই আসছেন তৃণমূলেও এমন বদ্ধমূল ধারণা। তারাও বলেছেন সারওয়ার হোসেন বাবু পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। উত্তর জেলায় তার বিকল্প শুধু তিনি নিজেই।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের ইফতার আয়োজন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-মাহাবুব) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি সভাপতি ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক ভূইঁয়া, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

তিতাসে অটোরিকশা ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার মোহনপুর থেকে সম্প্রতি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পুষন সাহা সঙ্গীয় ফোর্স জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ একজন ও চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে একজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন দাউদকান্দি উপজেলার উত্তর নছরউদ্দি গ্রামের নিজামুদ্দিনের ছেলে দিপু হাসান (২২) এবং একই উপজেলার ভেকিনগর গ্রামের আফজাল মিয়ার ছেলে আবদুস সালাম (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পুষন সাহা বলেন গ্রেপ্তার কৃতরা একটি সিএনজি ছিনতাই মামলার আসামি, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার বিকেলে একজনকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে অপর জনকে চান্দিনার মাধাইয়া থেকে গ্রেপ্তার করি এবং আজ সোমবার দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, চলতি মাসের ৭ সন্ধায় উপজেলার মোহনপুর এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকের হাত-পা বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই চক্র। এমন খবর পেয়ে তাৎক্ষণিক তিতাস থানা পুলিশ আনুমানিক রাত সাড়ে সাতটায় উপজেলার বৈদ্ধারকান্দি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাই কৃত অটোরিকশাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশার মালিক বাদী হয়ে তিতাস থানায় নিয়মিত মামলা করেন। ঐ মামলার আসামী হলো গ্রেপ্তারকৃতরা।

ক্লান্ত হয়ে চেয়ারে বসায় ‘পেটালেন’ কুমিল্লার পাসপোর্ট কর্মকর্তা

 

স্টাফ রিপোর্টার:

‘মারধরের শিকার’ ওই তিন ব্যক্তির একজন হোমনা উপজেলার মো. সাকিব। তার ভাষ্য, সোমবার সকালে অফিসে আসেন পাসপোর্ট নিতে। অফিসের নিচ তলায় অপেক্ষা করছিলেন তিনিসহ আরও অনেকে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার পর পাশে থাকা একটি চেয়ারে বসে পড়েন। তখন তার সঙ্গে আরও ৩/৪ জন সেখানে চেয়ারে বসেন। এ সময় আচমকা পাসপোর্ট অফিসের ডিডি মো. নুরুল হুদা নিচে সেখানে আসেন। এসেই প্লাস্টিকের চেয়ার দিয়ে তাদের পেটাতে থাকেন। চেয়ার ভেঙে গেলে চড়-থাপ্পড় মারেন।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের বিরুদ্ধে তিন সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরাও কেড়ে নেয়া হয়।

সোমবার দুপুরের এ ঘটনায় পরে পাসপোর্ট অফিসে যান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর ও পরিদর্শক (তদন্ত ) কমল কৃষ্ণ ধর। তবে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন উপপরিচালক।

‘মারধরের শিকà¦