All posts by jitu

১৫ এপ্রিল ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৫ এপ্রিল কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের অন্যতম সদস্য আহমেদ ইমন জানান, প্রায় শতাধিক বন্ধু এ ইফতার পার্টিতে অংশগ্রহণ করবে।

ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।  উক্ত কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাত হোসেন লিখন ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে মোঃরিয়াজ সরকার।

গতকাল সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি প্রকাশ করা হয়।

উক্ত কমিটির অন্যান্যরা হলেন সহ -সভাপতি পদে যথাক্রমে জোবায়ের রাফি, আব্দুর রউফ কাউসার, তাইফুর রহমান, বসির উদ্দিন রাজু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে মাজেদ সানি, সোয়েব হোসেন সৌরভ, মোঃফয়জুল মোবারক, গৌরব পাল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন-জুলফিকার হোসেন ও মফিজুর রহমান সাকিব।

কুসিকের সম্ভাব‌্য কাউ‌ন্সিলর প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলায় স্কুল ছাত্রকে মারধর, জরিমানা আদায়

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে সড়কের পাশে লাগানো নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে কুমিল্লা মডার্ন স্কুলে পড়ুয়া দুই ছাত্রকে মারধর, হুমকি ধমকি ও তাদের কাছ থেকে জরিমানা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত দুই ছাত্র বাসা থেকে বের হওয়া সহ স্কুলে যাওয়া বন্ধ রেখেছে। ভূক্তভোগী দুজন শিক্ষার্থী সম্পর্কে খালাতো ভাই এবং তারা দুজনই বাবা হারা। তাদের একজন সামিউল মোত্তাকিম মাহিন অষ্টম শ্রেণিতে এবং এনশান মোহাম্মদ আব্দুল্লাহ আদিল নবম শ্রেণিতে মডার্ণ স্কুলে পড়েন। তারা রেইসকোর্স ধানমন্ডি সড়কের দারুল খাদেম নামের একটি বাড়িতে ভাড়া থাকেন। সামিউলের বাবার নাম মৃত জাকির হোসেন। এনশান মোহাম্মদ আব্দুল্লাহ আদিলের বাবার নাম মো: ফজলুল হক। তিনি আমড়াতলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। গত বছর তিনি করোনায় মারা যান।

স্থানীয়রা জানায়, সপ্তাহ খানেক আগে স্কুলে যাওয়ার সময় দুষ্টমির ছলে সড়কের পাশে সাটানো একটি পোস্টার ছেড়েন সামিউল মোত্তাকিম মাহিন। ওই পোস্টারটি ছিল সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল আলমের। গতকাল রোববার স্কুল থেকে ফেরার পথে এনশান মোহাম্মদ আব্দুল্লাহ আদিলের পথ রোধ করে তাকে মারধর ও নির্যাতন করেন ইঞ্জিনিয়ার মনিরুল আলমসহ আরো দুজন। পোস্টার ছেড়ার কথা অস্বীকার করে আদিল সামিউল মোত্তাকিম মাহিনের নাম বলে দেয়। আদিলকে আটকে রেখে সাথে সাথে মনিরুল আলম ও তার সহযোগিরা দারুল খাদেম বাসার তৃতীয় তলার সামিউল মোত্তাকিম মাহিনের ভাড়া বাসায় এসে তাকে টানা-হেছড়া সহ হুমকি ধমকি দিতে থাকেন। এমন সময় মাহিনের নানা দুহাত জোর করে মনিরুলের কাছে ক্ষমা চান এবং যে বিচার-ই হউক মাথা পেতে নেয়ার কথা বলেন। তখন মনিরুল ছয়টি পোস্টার ছেড়ার অভিযোগ করে তাদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

শিক্ষার্থী সামিউল মোত্তাকিম মাহিন জানান, স্কুলে যাওয়ার সময় এমনিতেই দুষ্টমি করে আমি একটি পোস্টার ছিড়েছি। আমি বুঝতে পারিনি। সেটা সিসি ক্যামেরায় দেখে মনিরুল আলম আমার ভাইকে রাস্তায় ধরে মেরেছে এবং আমাকে ধরে নিতে বাসায় এসে টানাটানি করেছে। পড়ে নানা ভাই টাকা দেয়ার পর চলে গেছে এবং আদিল ভাইকে ছেড়ে দিয়েছে। আমি ভয়ে আজকে স্কুলে যাইনি।

সামিউল মোত্তাকিম মাহিন ও এনশান মোহাম্মদ আব্দুল্লাহ আদিলের নানা মো: শাহনেওয়াজ বলেন, আমার দুটি নাতিই এতিম। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি সব ছেড়ে তাদের সাথে থাকি। আমাদের গ্রামের বাড়ি চান্দিনাতে। তিন বছর আগে মাহিনের বাবা লিভার সিরোসিসে মারা গেছেন। গত বছর আদিলের বাবা করোনায় মারা গেছে। আমার নাতি বাচ্চা মানুষ স্কুলে যাওয়ার সময় না বুঝে পোস্টার ছিরেছে। সেজন্য আমার বড় নাতি আদিলকে মেরে আটকে রেখে আবার ছোট নাতি মাহিনকে ধরে নেয়ার জন্য বাসায় এসেছিল মনিরুল আলম। আমি রোজা রেখে হাত জোর করে ক্ষমা চেয়ে নাতিকে রক্ষা করেছি। এবং তাদের কথা মতো তিন হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা পেয়েছি। আমরা অসহায়!

মাহিন ও আদিলের নানু মজলে নুর বেগম বলেন, আমার দুই মেয়ে শিক্ষকতা করেন। তাদের বাবা মারা গেছে। আমরা তাদের সাথে থাকি। গত দেড় মাস আগে আমাদের বাসায় চুরি হয়েছে। আমাদের টাকা পয়সা নিয়ে গেছে। এরই মধ্যে নাতি পোস্টার ছিরেছে বলে তাদের মারধর সহ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে। আমরা খুবই ভয়ের মধ্যে আছি। আমাদের এখানে কেউ নেই। নাতি দুটি ভয়ে স্কুলে যায়নি। মামলা করবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান, এমনিতেই ভয়ে আছি কখন আবার কি করে। মামলা করলে নিরাপত্তা কে দিবে। আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

স্কুল ছাত্র আদিল জানান, স্কুল থেকে বাসায় ফেরার পথে মনিরুল আমাকে মারধর করে আটকে রাখেন। পরে বাসায় এসে মাহিনকে টানাহেচরা করেন এবং টাকা পেয়ে আমাকে ছেড়ে দেন।

আদিলের মা ফরিদা ইয়াসমিন বলেন, আমি বাসায় ছিলাম না। আমার ছেলেকে মেরেছ এবং তিন হাজার টাকা জরিমানা নিয়ে গেছে। আমার ভয়ে টাকা দিয়ে দিছি। আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

ইঞ্জিনিয়ার মনিরুল আলম সাংবাদিকদের জানান, দুই শিক্ষার্থী আমার পোস্টার ও ফেস্টুন ছিড়েছে। আমার কাছে সিটি ক্যামেরার ফোটেজ আছে। সেজন্য জরিমানা নিয়েছি, মারধর করিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোনার তরী-৩ লঞ্চকে জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা টু চাঁদপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ সোনার তরী-৩ কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ এপ্রিল) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করা হয়।

জানা যায়, গত পহেলা এপ্রিল বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী সোনার তরী-৩ লঞ্চে করে কয়েকজন লেখক ও সংবাদকর্মী নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে তাদের কাছে জনপ্রতি ভাড়া বাবদ ১৫০ টাকা করে রাখা হয়। কিন্তু তারা যাওয়ার সময় ১০০ টাকা ভাড়া দিয়ে যান এমন কথা টিকেট কাউন্টারে জানালে তৎকালীন টিকেট কাটার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রীদের উপর চড়াও হয়ে ওঠেন। সেখানে অন্যান্য যাত্রীদের সামনে এমন ঘটনা ঘটলে ঐ লেখক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে একজন লেখক এইচএম জাকির গত ৩ এপ্রিল চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ৫ এপ্রিল ভোক্তা অধিদপ্তর সোনার তরী-৩ লঞ্চ কর্তৃপক্ষকে একটি নোটিশ জারি করেন এবং সোমবার (১১ এপ্রিল) এর শুনানি গ্রহন করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের দোষ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং জরিমানার ২৫ শতাংশ অর্থ ২ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।একজন সচেতন ভোক্তা হোন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন। ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

কুবিতে লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, ড. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, কৃষ্ণ কুমার সাহা, মোঃ মাহিন উদ্দিন, প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজ, মোঃ হাসান শাহরিয়ার, এইচ. এম. খালিদ হোসাইন ভূঁইয়া একই বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, এসোসিয়েশনের সদস্যসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয় সব খেলা এখন মাইজিপি অ্যাপে

 

ডেস্ক রিপোর্ট:
দেশজুড়ে ফোরজি নেটওয়ার্ক কাভারেজ সুবিধার মাধ্যমে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন এর ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি’তে খেলাপ্রেমীদের জন্য বিভিন্ন টুর্নামেন্ট উপভোগের সুযোগ নিয়ে এসেছে। অনলাইনে ক্রিকেট, ফুটবল, রেসলিং সহ জনপ্রিয় বিভিন্ন খেলা দেখার ক্ষেত্রে স্থানীয় সকল অ্যাপ ও প্ল্যাটফর্মগুলোর মধ্যে মাইজিপি অ্যাপের সহজ ব্যবহার ব্যবহারকারীদের জন্য অ্যাপটিকে ‘দ্য হোম অব স্পোর্টসে’ পরিণত করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলাসম‚হ, আইপিএল, ডবিøউডবিøউই, নারীদের ক্রিকেট খেলা এবং অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন এর মতো টেনিস টুর্নামেন্টের মতো বড় খেলার আসরগুলোর জন্য র‌্যাবিটহোল, বায়োস্কোপ ও লাইভটেক এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর সাথে পার্টনারশিপ করেছে মাইজিপি। মোবাইল ডেটা ও ওয়াই-ফাই এর মাধ্যমে মাইজিপি ব্যবহারকারীরা এই প্রিমিয়াম ও ফ্রি কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন। মোবাইল ব্যালেন্স কিংবা প্যাক কেনার মাধ্যমে প্রিমিয়াম কনটেন্টের সাবস্ক্রিপশন নেয়ার সুবিধাও থাকছে।

২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে গ্রামীণফোনের সেবা উপভোগে ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করছে মাইজিপি। এ অ্যাপটি ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ইতিবাচক ভ‚মিকা রাখছে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ফিচার নিয়ে আসার মাধ্যমে এ অ্যাপটি গ্রাহকদের সিমপ্লিফাইড সল্যুশন প্রদান করছে। ১ কোটি ১০ লাখেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী অফিশিয়াল মাইজিপি অ্যাপে বিভিন্ন ধরনের সেবাও উপভোগ করছেন।

খেলা ছাড়াও ব্যবহারকারীরা মাইজিপি অ্যাপে আকর্ষণীয় প্যাক কিনে বায়োস্কোপ, জিফাইভ, সিনেম্যাটিক ও হইচই থেকে বিনোদনম‚লক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য এ অ্যাপে হাংরিনাকি ও দারাজের মতো প্ল্যাটফর্মগুলো থেকে বিশেষ ছাড় সুবিধা উপভোগের সুযোগ রয়েছে। নামাজের সময়স‚চির অ্যালার্ট, অনলাইনে বই কেনার জন্য ‘বইমেলা’, ব্রেকিং নিউজ ও গেমসের মতো ফিচার এবং আকর্ষণীয় হ্যান্ডসেট অফার ও নন-টেলকো অফারের মাধ্যমে মাইজিপি অ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। দেশের প্রথম টেলকো অ্যাপ হিসেবে এতে রয়েছে অ্যাপ-টু-অ্যাপ ইন্টিগ্রেশন, যার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সল্যুশন পাবার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন – https://mygp.li/spo.

নোয়াখালির কোম্পানীগঞ্জে চিংড়িতে জেলি, মাছ ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল আমিনের নেতৃত্বে উপজেলার বসুরহাটের মাছ বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান নির্দেশে বাজার মনিটরিং করা হয়। এসময় বসুরহাটের মাছ বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মাছ ব্যাবসায়ী সাহাব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরে জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ঈদকে সামনে রেখে দেশের বাজারে দারুণ ডিজাইনের রিয়েলমি সি৩১

ডেস্ক রিপোর্ট:
কাউন্টার পয়েন্টের প্রতিবেদন অনুসারে, দেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এলো দারুণ ডিজাইনের ফ্যাশনেবল রিয়েলমি সি৩১। এন্ট্রি লেভেলে ব্র্যান্ড নিউ ডিজাইনের রিয়েলমি সি৩১ এ রয়েছে শক্তিশালী ইউনিসক প্রসেসর, একটি ব্যতিক্রমী ট্রিপল ক্যামেরা সেট-আপ এবং একটি বিশাল ব্যাটারি যা গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত!

পাশাপাশি, ১২ এপ্রিল বেলা ১২টায় দুর্দান্ত প্রাইজে দারাজে নারজো ৫০ পাওয়া পাবে ফ্ল্যাশসেলে। স্পেশাল প্রাইজে মাত্র ১৫,৬৯৯ টাকায় কেনা যাবে নারজো ৫০। এই প্রাইজ সেগমেন্টের মধ্যে একমাত্র নারজো ৫০-তে রয়েছে হেলিও জি৯৬ গেমিং প্রসেসর। সাথে থাকছে ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৩৩ ওয়াট ডার্ট চার্জার এবং সুপার পারফরমেন্স নিশ্চিত করতে সুপার স্মুথ এবং স্ট্যাবল রিয়েলমি ইউআই ২.০। কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_7Cez2

আজকে লঞ্চ হওয়া রিয়েলমি সি৩১ স্মার্টফোনটি তরুণদের জন্য অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করবে কারণ এতে টাইগার সিরিজের শক্তিশালী ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইউনিসক টি৬১২ একটি অক্টা-কোর বিশিষ্ট ১২ ন্যানোমিটার প্রসেসর যার ক্লক স্পিড ১.৮২ গিগাহার্টজ এবং এর কর্টেক্স এ৭৫ কাঠামো একটি শক্তিশালী এবং স্থিতিশীল কর্মক্ষমতা প্রদান করে। আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার যে হারে বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে স্মার্টফোনের কর্মক্ষমতাও আরও দ্রুত ও দক্ষ হওয়া অপরিহার্য। কাজ একটি হোক বা একাধিক, শক্তিশালী প্রসেসরের কারণে, যেকোনো ক্ষেত্রেই রিয়েলমি সি৩১ এর পারফরম্যান্স উল্লেখযোগ্য।

এন্ট্রি-লেভেল স্মার্টফোন হলেও রিয়েলমি সি৩১ এর ডিজাইন অত্যন্ত স্টাইলিশ। দেখতে দুর্দান্ত ও দারুণ হ্যান্ড ফিলের সংমিশ্রণে তৈরি ৮.৪ মিমি. পুরুত্বের এই স্মার্টফোনটি একটি নতুন ডায়নামিক টেক্সচার ডিজাইনের সাথে এসেছে। এই দামের স্মার্টফোনগুলোর মধ্যে এটি সবচেয়ে পাতলা স্মার্টফোন যা ফোনটিকে সুপার স্মুথ এবং ধরে রাখতে আরামদায়ক করে তুলেছে। নতুন ডায়নামিক টেক্সচার ডিজাইনে থাকছে সুবিন্যস্ত টেক্সচার, স্পিড অব কার্ভ এবং ডাইনামিক এক্সটেনশন। ৬.৫-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকছে রিয়েলমি সি৩১-এ।

গ্রাহকেরা যখন স্মার্টফোন কেনার কথা ভাবেন তখন ক্যামেরার বৈশিষ্ট্য এবং গুণমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিয়েলমি সি৩১ এ থাকছে ট্রিপল ক্যামেরা সেট-আপ – একটি ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, বø্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং ম্যাক্রো লেন্স; যা ছবিগুলিতে আরও প্রাণবন্ত করে এবং সিনেমাটিক শট তৈরি করা যায়। এই ফোনের তোলা ছবিগুলোতে অনেক বেশি ডিটেইলস থাকে, এ কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার জন্যও প্রস্তুত থাকে।

এছাড়াও, এই দামের ফোনের মধ্যে রিয়েলমি সি৩১ ডুয়াল সার্টিফিকেশন-সহ সবচেয়ে টেকসই স্মার্টফোন। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিভাইসটি টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র পেয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানের জন্য রিয়েলমি সি৩১, ৩০০টিরও বেশি কোয়ালিটি টেস্ট পাশ করেছে।

এছাড়াও, রিয়েলমি সি৩১ এ একটি বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকছে যা নিরবিচ্ছিন্নভাবে ৮১.৮ ঘন্টা অডিও চালাতে পারে। রিয়েলমি ল্যাবের পরীক্ষা অনুসারে, রিয়েলমি সি৩১, ৪৫ দিন স্ট্যান্ডবাই থাকবে। ফোনটিতে আরও দারুণ দুইটি ফিচার হচ্ছে- ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ।

দুটি আকর্ষণীয় রঙে উপলব্ধ: লাইট সিলভার এবং ডার্ক গ্রিন, রিয়েলমি সি৩১-এর (৪/৬৪) জিবি ভ্যারিয়েন্টের মূল্য শুধুমাত্র ১২,৯৯০ টাকা। এই দুর্দান্ত ফোনটির প্রি-অর্ডার ১১ এপ্রিল থেকে শুরু হবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। প্রি-অর্ডার করতে গ্রাহকদের তাদের নিকটস্থ রিয়েলমি শপে যেতে হবে প্রতিটি। প্রি-অর্ডারের সাথে গ্রাহকেরা পাবেন রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল।

পাশাপাশি, ১৩ এপ্রিল বেলা ১২টায় রিয়েলমি সি৩১ দারাজে ফ্ল্যাশসেলে পাওয়া যাবে ১০০০ টাকা ছাড়ে মাত্র ১১,৯৯০ টাকায়।

শেহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরীফ। তিনি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হলেন।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শেহবার শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ। এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

এদিকে শেহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইয়ের কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআইয়ের সব সদস্য পদত্যাগ করবেন। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সকল সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান।

এর ফলে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান।

কাসেম সুরি বের হয়ে যাওয়ার পর স্পিকারের দায়িত্ব নেন মুসলিম লিগ-এন এর নেতা আয়াজ সাদিক। তিনি স্পিকারের চেয়ারে বসেই ভোটাভুটির কার্যক্রম শুরু করেন। তিনি জানান যারা শেহবাজকে প্রধানমন্ত্রী চান তারা ডান দিকে যান। আর যারা কোরেশিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চান তারা বাঁ দিকে যান।

কিন্তু কোরেশি আগেই বের হয়ে যাওয়ায় তার পক্ষে কেউ ভোট দেননি।

স্পিকারের দায়িত্ব নেওয়া আয়াজ সাদিক ফলাফল ঘোষণা করে জানান, শেহবাজ শরীফ ১৭৪ ভোট পেয়ে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন।

এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই শেহবাজ শরীফ জাতীয় পরিষদে তার বক্তব্য পেশ করেন।