Tag Archives: কুবিতে লোক প্রশাসন বিভাগের প্রধান হলেন রশিদুল ইসলাম

কুবিতে লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, ড. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, কৃষ্ণ কুমার সাহা, মোঃ মাহিন উদ্দিন, প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজ, মোঃ হাসান শাহরিয়ার, এইচ. এম. খালিদ হোসাইন ভূঁইয়া একই বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, এসোসিয়েশনের সদস্যসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

কুবিতে লোক প্রশাসন বিভাগের প্রধান হলেন রশিদুল ইসলাম

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল­া বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম শেখ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদা কামাল ১ ফেব্রæয়ারি শিক্ষা ছুটিতে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগটির পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক মোঃ রশিদুল ইসলাম শেখকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়। এ আদেশটি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হয়।

আইন অনুযায়ী রশিদুল ইসলাম আদেশ কার্যকরের দিন থেকে আগামী তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।