All posts by jitu

‘যে কথা যায়না বলা’ সে কথা কোথায় নিত্য বাজে ?

সাকলাইন যোবায়েরঃ
‘যে কথা যায়না বলা’ সে কথা কোথায় নিত্য বাজে ? সফিকুল ইসলামের ৪৯ টি কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটিতে লেখক ব্যাক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন,সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে যে সব কথা মুখ ফুটে বলা যায়না কিন্তু মানুষের মনে নিত্য বাজে কবিতার মাধ্যমে এ সকল সত্য গুলোকে কবি সফিকুল ইসলাম অত্যন্ত সাবলীল ও সুন্দর ভাবে তুলে ধরেছেন।

বিদ্রোহীর বিষ, কল্পনারী, বর্গির কবলে, উল্টো রথে, সীমা, প্রতিবেশী, খোয়াব, চোখ, পরমশান্তি, অস্বচ্ছ,যাহ, বধুয়া বলছি, বোঝা না বোঝা,খোলস বদল,বিদীর্ণ হৃদয়, ত্রানকর্তা, যদি এমন হতো, ব্রেইন ওয়াশ, লড়াই, নিজের মুখোমুখি, সত্য, রাজাকার ও সংসার করি এসব কবিতা গুলো একবার পড়লে পাঠকের কয়েকবার পড়তে ইচ্ছে করবে। কাব্যগ্রন্থটিতে একটি মানুষের নিজের ভিতর যে দ্বন্দ্ব চারিত্রিক রূপে তা থেকে ফুটিয়ে তুলেছেন।

সারাক্ষণ ঘুমাই শুধু,আলাভোলা বুদ্ধিহীনের মতো / হাবাগোবার মত,কুম্ভকর্ণের মতো / না ঘুমিয়ে উপায় কি ? জেগে উঠলেই আমি বিদ্রোহী / ধর্মওয়ালা বলে আমি ধর্মহীন, রাষ্ট্রওয়ালা বলে আমি রাস্ট্রবিরোধী / পুঁজিওয়ালা বলে আমি পুঁজিবিরোধী,শান্তিওয়ালা বলে আমি অশান্তিকামি / মেজরটি বলে আমি মাইনরিটি, মাইনরিটি বলে আমি মেজরিটি। রপকের আশ্রয় নিয়ে কবি এখানে অল্পকথায় অনেক বিষয় তুলে ধরেছেন। কাব্যে মাধ্যমে সামাজিক অসঙ্গতি, অন্যায়-অত্যাচার, নানা ধরণের কুসংস্কার, মানুষে মানুষে বিভেদ এসব বিষয় তিনি কবিতার মাধমে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। ব্রেইন ওয়াশ কবিতাটিতে মানুষকে কিভাবে ব্রেইনওয়াশ করা হয় তা কবিতার মাধম্যে প্রকশ করেছেন। প্রতিবেশী কবিতার মধ্যে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর মধ্যে সুখ-দুঃখ, হাসি-কান্না, একজন অপরজনকে সাহায্য আবার মনমানিণ্য কবিতার মাধ্যমে সুন্দর ভাবে প্রকাশ করেছেন। প্রতিবেশী তারা প্রতিবেশী মোরা / বিপদে -আপদে পরম হিতৈষী সদা / স্বজন হয়ে দিবা নিশি করে মেশা মেশি / সম্পর্ক বাঁধনে তবু হাজার কষাকষি।

মানুষ অনেক কথা মুখ ফুটে বলে না, পারিবারিক,,সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় অনুশাসন বা নানান পরিবেশ পরিস্থিতির কারণে। মানুষ না বললেও মানুষের মনে কথাগুলো বাজে। হৃদয়ে অনুরণন হয়। ঘর বা পরিবারের কথা হোক,ব্যাক্তিগত প্রেমের কথা হোক,কিংবা নিষিদ্ধ সম্পর্কের কথা হোক। আমরা অনেক কথা বলিনা অথচ কথাগুলো আমাদের ভেতওে অনবরত ঢেউ খেলতে থাকে। বইয়ের কবিতাগুলোও সেরকম সব কথা ,যা আমরা সচরাচর বলিনা,কিন্তু মননে মগজে এসব কথা খই ফুটতে থাকে, হাতুড়ি পেটানোর মতো মাথায় দ্রিম দ্রিম মাথায় বাজতে থাকে। সে সবকথা গুলোই রূপক শদ্ধে ,কবিতার বইটিতে ফুটে উঠেছে। কবি সফিকুল ইসলাম বলেছেন আমলারা কবিতা লেখতে পারবেনা বা তাদের কবিতা লেখা মানায় না কোথায় লেখা আছে। কেথায় আছে কে বলতে পারবেন। অনেকে আমলারা কবিতা লিখতে পারেন না বলে নাট ছিটকায়। যারা এ ধারণা পোষণ করেন তাদের হয়তো ইতিহাস জানার ঘাটতি আছে নয়তো না বুঝে তর্ক করেন। বাংলা সাহিত্যের ধ্রæব তারা বঙ্কিমচন্দ্র টট্টোপাধ্যায় কর্মময় জীবনে ছিলেন একজন আমলা তিনি কর্ম জীবন শুরু করেছিলেন ডেপুপি ম্যাজিস্ট্রেট হিসেবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা দুটি চরণ আজ বাংলাদেশের গন্ডি পেড়িয়ে বিশ্বেও সমাদৃত।
‘যতদিন রবে পদ্ধা-মেঘনা-গৌরি বহমান
ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’

অন্নদাশন্কও এটি লিখেছেন। ইতিহাস থেকে জানা যায় তিনি জেলা জজ ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরাও যে কবিতা লিখতে পারি এবং অতীতে তারাও যে প্রসিদ্ধ কবি ছিলেন তার আরও অনেক উদাহরন দেয়া যাবে। সত্যিকারের কবিগণ কখনো শ্রেণি বিভেদ করেন না কারণ কবিতার জন্মই হয়েছে শ্রেণি বিভেদ দূর করার জন্য।

আগামী প্রকাশনির কর্তৃক প্রকাশিত কাব্য গ্রন্থটিতে ৭৮ পৃষ্ঠায় ৪৯ টি কবিতা রয়েছে। নৈর্ঝর নৈঃশব্দ কাব্যগ্রন্থটির খুব সুন্দর প্রচ্ছদ একেছেন। এবারের বই মেলায় বইটি বিক্রি হয়েছে। মূল্য -২০০ টাকা ।

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুল পুড়ল ৭ ঘর

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ধন্যপুর এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে উপজেলার ধন্যপুর গ্রামের মুন্সি বাড়িতে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পুড়ে যায় ৭টি বসত ঘর। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করে,এ অগ্নিকান্ডে তাদের ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রসাশনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন।

সভায় বাঙলা নববর্ষ ১৪২৯ উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত কুমিল্লা সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট জনেরা। সভায় আলোচনার মাধ্যমে এবারের বাঙলা নববর্ষ ১৪২৯ পবিত্র রমজান মাসে হওয়ায় সংক্ষিপ্ত করে নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়। সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা হতে মঙ্গল শোভাযাত্রা হবে। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হকে কুমিল্লা শিল্প কলা একাডেমিতে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় কুমিল্লা টাউন হলে ঐতিহাসিক বৈশাখী মেলা সকাল ৯টা থেকে বিকাল ৪ট পর্যন্ত করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ উন্নয়ন মোঃ কামরুল হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজল হোসেন। কুমিল্লার সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১-২২ শুরু হয়েছে। এবারের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা মর্ডান হাই স্কুল। খেলায় উদ্বোধনী খেলায় কুমিল্লা জিলা স্কুল মর্ডান হাই স্কুলের সাথে জয়লাভ করে।

প্রথমে ব্যাট করে কুমিল্লা মর্ডান হাই স্কুল সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে কুমিল্লা জিলা স্কুল ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে জয় নিশ্চিত করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলাপমেন্ট এর অয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল আহসান ফারুক রোমেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ সোলেমান খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহকারি সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।

চাঁদপুরে এক রেস্টুরেন্টকে ভোক্তা অধিদপ্তরের ১৫ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড ও ইলিশ চত্তর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও তরমুজ ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টিও জানিয়ে দিয়েছেন সহকারী পরিচালক নুর হোসেন।

সহকারি পরিচালক নূর হোসেন জানান, খাদ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ অভিযান চলাকালে চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড ও ইলিশ চত্বর এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজে বাসি গ্রীল পাওয়ায় এবং পণ্যের মূল্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপরেও যদি এসব বিক্রেতারা ভোক্তার সাথে কোন অপরাধ করে থাকে তবে প্রমাণসহ (রশিদ, অডিও, ভিডিওসহ) ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করুন। অভিযানে সহায়তা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা। এ ধরনের তদারকি জনস্বার্থে অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ মারা গেছে।

নিহত আব্দুস সাত্তার (৭০) উপজেলার মাছিমপুর গ্রামের মৃত দাইয়া মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা মেডিকেলের পাশে ওদের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,তিনি সকালের দিকে ওই এলাকায় ঘুরাঘুরির সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ১০,৩৭০ টাকায়

ডেস্ক রিপোর্ট:
বাংলা নববর্ষের উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। দারাজ বিএনওয়াই (বাংলা নববর্ষ) চলাকালীন সময়ে ক্রেতারা দারাজ ফ্ল্যাশ সেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। গত ১ এপ্রিল শুরু হওয়া এ ক্যাম্পেন আগমী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। দারাজের এ অফার চলাকালীন সময়ে ক্রেতারা নারজো ৫০আই ডিভাইসটি ১০,৩৭০ টাকায় ক্রয় করতে পারবেন।

পাশাপাশি আগামী ১০ এপ্রিল রিয়েলমি তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন সি৩১ আনতে যাচ্ছে রিয়েলমি। ৮.৪ মিমি -এর আলট্রা ¯িøম এই স্মার্টফোনটিতে থাকছে শক্তিশালী ইউনিসক প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ১৩ মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা।

চলতি মাসের ৭-১৪ এপ্রিল রেগুলার বিএনওয়াই অফার চলাকালীন সময়ে রিয়েলমি ডিভাইসগুলো ক্রয়ে বিশেষ অফার পাওয়া যাবে। যেমন: রিয়েলমি ৮ কেনা যাবে ২০,৮৩২ টাকায়; রিয়েলমি ৮ ফাইভজি ডিভাইসটি ক্রয় করা যাবে ২১,০৫৮ টাকায়, রিয়েলমি ৯আই ১৬,০০৪ টাকায়; পাশাপাশি, এ ক্যাম্পেইনে রিয়েলমি সি সিরিজের ফোনগুলো বিশেষ মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ডিভাইসটি ৮,৫১২ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ফোনটি কেনা যাবে ১০,৪৩১ টাকায় এবং রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ডিভাইসটি কেনা যাবে মাত্র ১৩,৮০৫ টাকায়।

এছাড়া, রিয়েলমি ফ্ল্যাগশিপ কিলার জিটি সিরিজের ফোনগুলোও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ফোনটি পাওয়া যাবে ৩১,৩৩১ টাকায় এবং রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) ফোনটি ক্রেতারা ৩৬,৫৭১ টাকায় ক্রয় করতে পারবেন।

১০ থেকে ১২ এপ্রিল ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। রিয়েলমি ৮ ডিভাইসটি ২০,৬২০ টাকায়; রিয়েলমি ৮ফাইভজি ২০,৮৪৩ টাকায়, রিয়েলমি৯আই (৬জিবি/১২৮জিবি) ১৭,৮৩৯ টাকায়, রিয়েলমি সি১১ ৮,৪২৫ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ১০,৩২৫ টাকায়; রিয়েলমি সি২১ওয়াই (৩জিবি/৩২জিবি) ১০,৪৫১ টাকায়; রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ১৩,৮০৫ টাকায়; রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩১,০১২ টাকায় ও রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) মাত্র ৩৬,১৯৮ টাকায় পাওয়া যাবে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

কুমিল্লা সদরে খাবা‌রে ক্ষ‌তিকারক রং মেশা‌নোর অভিযোগে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
রমজা‌নের ৫ম দি‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে আদর্শ সদর উপ‌জেলার শি‌বের বাজার এলাকায় আজ বৃহস্পতিবার  সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লনা করা হয়। এ সময় ইফতা‌রি সামগ্রী‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব‌্যবহার করায় মেসার্স গ্রাম বাংলা রে‌স্তোরা‌ঁকে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়, রং দি‌য়ে প্রস্তুতকৃত সকল খাদ‌্য ধ্বংস করা হয় এবং সকল রং‌য়ের কৌটা জব্দ ক‌রে ধ্বংস করা হয় ।

এছাড়াও উ‌ল্লি‌খিত এলাকার তরমুজ ব‌্যবসায়ী‌দের ক্রয় ভাউচার যাচাই করা‌ হয়, মু‌দি দোকানী‌দের মূল‌্য তা‌লিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। আজ‌কের অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়‌া হয়। রমজা‌নে যা‌তে অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি করা না হয় সে ব‌্যাপা‌রে উ‌ল্লি‌খিত এলাকার ব‌্যবসায়ী‌দের‌কে পরামর্শ দেওয়া হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন এবং স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

এই ঈদে স্যামসাং কিনলেন তো জিতলেন!

 

ডেস্ক রিপোর্ট:

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর চমৎকার সব অফার নিয়ে এসেছে স্যামসাং! গ্রাহকদের ঈদের আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে তুলতে শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি তাদের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং এয়ার কন্ডিশনারে অবিশ্বাস্য রকমের সব অফার এবং মূল্য ছাড় দিচ্ছে।

এবারের ঈদে স্যামসাং নিয়ে এসেছে নানা অফার আর ক্যাম্পেইন যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ডিল উপভোগ করতে পারবেন। ভিন্ন ভিন্ন মডেলের টিভির জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে স্যামসাং। যেমন টিভি কিনলে টিভি ফ্রী, সাউন্ড বারের ওপর ৫০ শতাংশের বিশেষ ছাড় এবং রাইস কুকার, স্যান্ডউইচ মেকার এবং টোস্টারের মতো উপহারগুলি তো থাকছেই নির্ধারিত মডেলের ইউএইচডি এবং কিউএলইডি টিভির সাথে। ঈদ ক্যাম্পেইনের বাই ওয়ান গেট ওয়ান অফারের আওতায় স্যামসাং ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি ইউএইচডি ও কিউএলইডি টিভির ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি এবং ট্যাব। গ্রাহকদের জন্য আরো রয়েছে ১৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ক্রেতারা ৫১,৯০০ টাকা থেকে স্যামসাংয়ের টিভিগুলো কিনতে পারবেন।

ঈদ অফারে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সও কেনা যাবে। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরের সাথে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন মিনি হোম অ্যাপ্লায়েন্স সম্পূর্ণ বিনামূল্যে। নির্দিষ্ট মডেলের সাইড-বাই-সাইড ও টুইন কুলিং রেফ্রিজারেটর কিনলে সাথে পাওয়া যাবে একটি মিক্সার গ্রাইন্ডার, বেøন্ডার এবং আয়রন। রেফ্রিজারেটরের দাম ৩৬,৯০০ টাকা থেকে শুরু, সাথে থাকছে ১১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ২২,৫০০ টাকা থেকে শুরু যেকোনো মূল্যের ৩টি স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনের যেকোনো মডেল কিনতে পারবেন মাত্র ৮,৯০০ টাকা থেকে। সেই সাথে, অফারের আওতায় স্যামসাংয়ের এয়ার কন্ডিশনার ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে ৬৩,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

‘এই ঈদে স্যামসাং কিনলেন তো জিতলেন’ প্রতিপাদ্যের সাথে শুরু হওয়া স্যামসাংয়ের ক্যাম্পেইনটি প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশ কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সবার সাথে উদযাপনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে আসে ঈদ। হাসি-আড্ডায় ভরা আমাদের বাসাবাড়িতে উন্নত হোম অ্যাপ্লায়েন্সের স্বাচ্ছন্দ্য আনন্দের এক নতুন মাত্রা যোগ করে। বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে স্যামসাং এই বিষয়টি পুরোপুরি বুঝতে পারে, আর তাই ঈদ-উল-ফিতরের মতো বিশেষ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটাকে আরো সহজ করে তুলতে চায়।”

গ্রাহকরা চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত অফার মূল্যে উন্নত মানের স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। অফিসিয়াল আউটলেট ছাড়াও গ্রাহকরা অনলাইনে এসব পণ্য কিনতে পারবেন। অনলাইনে কেনা পণ্য কোনও প্রকার চার্জ ছাড়াই নিরাপদে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য, কল করুন স্যামসাংয়ের ২৪ ঘন্টার কাস্টমার সার্ভিস নম্বর ০৮০০০৩০০৩০০ এ।

আকিজ গ্রুপের রুফটপ সোলার প্ল্যান্টে হুয়াওয়ের প্রযুক্তি

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরায় অবস্থিত জনতা জুট মিলে নিজেদের প্রথম রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন করেছে আকিজ গ্রুপ। প্রাথমিকভাবে ৪৭০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট স্থাপনে আকিজ গ্রুপকে প্রযুক্তি সহায়তা প্রদান করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবা ও সমাধানদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর ইঞ্জিনিয়ারিং প্রোকিউরমেন্ট কন্সট্রাকসন পার্টনার হিসেবে রয়েছে সিনার্জি লিমিটেড।

সম্প্রতি এই প্লান্টের একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, হুয়াওয়ের বোর্ড মেম্বার জেসন লি, এবং সিনার্জি’র চেয়ারম্যান সিরাজুল হক-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন নবà