All posts by jitu

বাংলাদেশী প্রতিষ্ঠান খান গ্রুপের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন রাষ্ট্রদূত

 

ইউসুফ পাটোয়ারি লিংকন, কাতার:

কাতারের রাজধানী দোহা থেকে ৩৪ কিলোমিটার দূরে নতুন শিল্পনগরী বিরকাতুল আওয়ামীর এলাকায় বাংলাদেশী সফল উদ্যোক্তা শাহ আলম খানের উদ্যোগে প্রতিষ্ঠিত খান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মোঃ জসিম উদ্দিন, এনডিসি। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ।শাহ আলম খান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আমাদের কাতার প্রতিনিধি জানান, উদ্যোক্তা শাহ আলম খান তাঁ কিউ মার্ট হাইপার মার্কেট, মারহাবা রেস্টুরেন্ট, এমিউস ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানী, ফ্রান্স লিমোজিন অফিস, সেলুন ও অটো ইলেক্ট্রিক সপ পরিদর্শন শেষে শ্রমিকদের বাসস্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রেস্টুরেন্টের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা কালে তিনি প্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশী পণ্যের বিপুল সমাহার দেখে তিনি অভিভূত হন। শাহ আলম খানের মতো অন্যান্য প্রবাসীরাও প্রবাসের বুকে বাংলাদেশকে তুলে ধরতে সক্রিয়ভাবে কাজ করলে বাংলাদেশের ভাবমূর্তে আরও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ স্কুল ও কলেজের শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, সভাপতি মন্ডলির সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ নিজাম সহ প্রতিষ্ঠানের বিভিন্নদেশীয় কর্মকর্তাবৃন্দ।

নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বাবর ও ইমামের ব্যাটে পাকিস্তানের ৪০ বছরের অপেক্ষার অবসান

 

ডেস্ক রিপোর্ট:

২১০ তাড়া করতে নামা পাকিস্তান ইনিংসের ১০ ওভার পেরিয়ে যাওয়ার পর থেকে এই প্রশ্নই জাগছিল মনে। প্রথম দুই ম্যাচে শতক পাওয়া ইমাম-উল-হকের হ্যাটট্রিক হবে, নাকি দ্বিতীয় ম্যাচে ম্যাচ জেতানো শতক উপহার দেওয়া বাবর আজম পাবেন টানা দ্বিতীয় শতকের দেখা? অস্ট্রেলিয়ান বোলাররা তাঁদের পথে বাধা হতে পারবেন, সে চিন্তা মাথায় জায়গাই পাচ্ছিল না। এতটাই অনায়াসে খেলছিলেন দুজন।

অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য এমন ছিল যে দুজনের পক্ষে শতক পাওয়া সম্ভব নয়। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বৈরথে জিতেছেন বাবর। অধিনায়কের শতকে ৭৩ বল আগেই ৯ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আর এতে পেয়েছে প্রায় ভুলে যাওয়া এক স্বাদও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। যে ঘটনা এর আগে ঘটেছিল সেই ২০০২ সালে। অর্থাৎ ২০ বছর আগে।

২০ বছর আগে ও পরের দুটি সিরিজে আরেকটি মিলও আছে। এবারের মতো সেবারও প্রথম ম্যাচে হারার পর বিপুল বিক্রমে ফিরে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের হাসি হেসেছিল পাকিস্তান।

নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে পাকিস্তানের সিরিজ জয়ের কথা বললে পিছিয়ে যেতে হবে আরও ২০ বছর। অবিশ্বাস্যই লাগে, পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল কিনা ৪০ বছর পর!

প্রথম দুই ম্যাচে লাহোরের উইকেটে রানবন্যা হয়েছে। প্রথম ম্যাচে ব্যাটিং–ব্যর্থতা পাকিস্তানকে ৮৮ রানের হার উপহার দিয়েছে। দ্বিতীয় ম্যাচে আর সে ভুল করেনি পাকিস্তান। ৩৪৮ রান করেও অস্ট্রেলিয়া বাঁচতে পারেনি। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ড গড়ে পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে। আজ তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া এর চেয়ে বড় লক্ষ্য দেওয়ার চিন্তা করে থাকলে সেটা প্রথম দুই ওভারেই উধাও। দুই ওপেনার যে দলকে শূন্য রানে রেখেই আউট!

দিনের প্রথম বলেই ট্রাভিস হেডের স্টাম্প উপড়ে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে অ্যারন ফিঞ্চকে এলবিডব্লু করেছেন হারিস রউফ। প্রথম ম্যাচে ২৩ রান করা ফিঞ্চ পরের দুই ম্যাচেই শূন্য নিয়ে ফিরলেন। এতে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠেছে তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে ফিঞ্চের চেয়ে কম রান করার রেকর্ড মাত্র দুজনের। তাঁর চেয়ে কম গড়ে রান করার ঘটনাও মাত্র দুটি।

ব্যক্তিগত রেকর্ডের সঙ্গে দলীয় এক রেকর্ডও নিশ্চিত করেছেন ফিঞ্চ। ওয়ানডেতে একই ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছেন এর আগে মাত্রই একবার। ২০০৬ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট ও সাইমন ক্যাটিচ। ষষ্ঠ ওভারেই আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের খোঁজ পড়ল। ১০ বলে ৪ রান করে মারনাস লাবুশেন যখন ফিরে গেলেন দলকে ৬ রানে রেখে।

ওয়ানডেতে এর চেয়ে কম রানে মাত্র একবারই ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সে ঘটনাও ২০০৬ সালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ৫ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।

ভুলে যাওয়া সব স্মৃতি জাগানো এমন শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। প্রতি আক্রমণ করে মার্কাস স্টয়নিস ও বেন ম্যাকডারমট ৪৬ বলে ৫৩ রান এনে দিয়েছিলেন। কিন্তু ৮ রানের মধ্যে স্টয়নিস (১৯) ও ম্যাকডারমট (৩৬) ফিরে গেলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬৭/৫।

৮১ রানের জুটি গড়া অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনও (৩৪) বিদায় নিয়েছেন ৭ রানের মধ্যে। ১৮ ওভার বাকি থাকতে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্যারির ড্রেসিংরুমে ফেরার পর অস্ট্রেলিয়ার এ ম্যাচ থেকে আর কিছু পাওয়ার ছিল না।

৬১ বলে ৫৬ করার ক্যারি চলে যাওয়ার পর শন অ্যাবট নিজের পাওয়ার হিটিং ক্ষমতা দেখিয়েছেন। তাঁর ৪০ বলে ৪৯ রানের ইনিংসই অস্ট্রেলিয়াকে দুই শ পার করিয়েছে। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩ উইকেট করে পেয়েছেন। আফ্রিদি পেয়েছেন ২ উইকেট।

লাহোরের উইকেটে মাত্র ২১১ রানের লক্ষ্য। তেড়েফুঁড়েই শুরু করেছিলেন ফখর জামান। কিন্তু নাথান এলিসের অফ কাটারে বিভ্রান্ত হলে ১২ বলে ১৭ রানে থেমে যায় তাঁর ইনিংস। ২৪ রানে প্রথম উইকেটের দেখা পাওয়া অস্ট্রেলিয়ান বোলাররা আর একবারও উল্লাসে মেতে ওঠার সুযোগ পাননি।

ইমাম ও বাবর শুরুতে পাল্লা দিয়ে রান তুলছিলেন। পঞ্চাশে বাবর আগে পৌঁছালেও অর্ধশতক ছোঁয়ার মুহূর্তে ইমামের স্ট্রাইকরেটই বেশি ছিল। কিন্তু একপর্যায়ে বাবরের কাছে হার মেনেছেন ইমাম। বাবরের দুর্দান্ত স্ট্রোক প্লে তাঁকে শতকের দৌড়ে এগিয়ে দিয়েছে। ১২ চার ও ১ ছক্কায় ১১৫ বলে ১০৫ রানে অপরাজিত ছিলেন বাবর। আগের ম্যাচেই সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ১৬তম সেঞ্চুরিতেও নির্ঘাত দ্রুততম তিনিই। ইমামের ৮৯ রানের ইনিংসটি ছিল ১০০ বলের, যাতে চার ছিল মাত্র ৬টি, ছয় ১টি।

লক্ষ্যটা এতই কম যে এখানে চার–ছয়ের ঝড় তোলার কোনো প্রয়োজনই পড়েনি।

চাঁদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বড় শাহতলী গ্রামের মৃত হাফেজ চৌধুরীর ছেলে মানিক চৌধুরী ও নান্টু চৌধুরীর পরিবার বসত ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বৈদ্যুতিক বাল্ব পুড়ে সাথে সাথেই দাউ দাউ করে আগুন লেগে যায়। ঘরে থাকা সবাই কোন রকম বের হয়ে আসলেও ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণালংকার সব কিছুই রয়ে যায়। ঘটনার পর মানিক চৌধুরীর স্ত্রী ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে চাঁদপুর দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চৌধুরী বাড়িতে আগুনের লেলিহান দেখে আমরা ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করি। অবস্থা বেগতিত দেখে স্থানীয়রা চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগেই ততকক্ষে ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়। এতে তাদের পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় -ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর জাকির হোসেনের নেতৃত্বে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন একঘন্টা চেষ্টা করে আগুন পুরো নিয়ন্ত্রনে আনে। তাদেরকে স্থানীয়রা সার্বিক ভাবে সহযোগীতা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর জাকির হোসেন জানান, ৯৯৯ নাইনে আমাদের কাছে ফোন আসার সাথে সাথেই ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে পরে অনুসন্ধান করে বের করবো। ঘটনার সময়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও বাখরাবাদ গ্যাস অফিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে।

সরকারকে বিতাড়িত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং জুলমবাজ সরকারকে বিতাড়িত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হয়। সেই নেতৃত্বই আগামি দিনের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় এক যুগ পর চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হল।

প্রধান অতিথি আরো বলেন, এদেশের জনগণ ২০১৮ সালে ২০১৪ সালে নির্বাচন দেখেছে। শেখ হাসিনা কোন নির্বাচন বিশ্বাস করে না। কোন মানুষের ভোটাধিকার বিশ্বাস করে না। যার কারণে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু আশা করা যায় না। আমরা হাসিনার অধীনে আর কোনো নির্বাচন করব না। যার কারণে আজকের সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।

সকাল ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয়। এরপর দুপুর আড়াইটা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। কাউন্সিলরের মতামতের ভিত্তিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫১৫ জন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ। প্রয়াত নেতাদের উদ্দেশ্যে শোক বার্তা পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।
জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম ও মুনির চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, মতলব উত্তর বিএনপি নেতা কবির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি উপজেলার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান প্রমুখ।

ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা: সভাপতি লিপু, সেক্রেটারি খালিদ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য(২০২২-২৩)ঘোষিত কমিটিতে কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজিদ হোসেন লিপুকে সভাপতি ও ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতু সকলের সম্মতির ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে বিটিভির কুমিল্লা প্রতিনিধি রাবেয়া বেগম ও দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক পদে মেঘনা টিভির এমডি ও ডেইলি ট্রাইব্যুনালের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন ও দৈনিক যায় যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহ ইমরান, সাংগাঠনিক সম্পাদক পদে মেগোতীর ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, কোষাধ্যক্ষ পদে ডেইলি স্টেইট ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, দপ্তর সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার এড. সুদীপ চন্দ্র রায়, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে  রিয়াদ ওবায়েদউল্লাহ, আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মাহাবুব আলম আরিফ ।

নির্বাহী সদস্যরা হলেন মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, ডেইলি বাংলাদেশ মিররের বিশেষ প্রতিনিধি এস এন ইউসুফ, দৈনিক কুমিল্লা ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক ।

কার্যনির্বাহী কমিটিকে সাহায্য করার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির ৫ সদস্য হলেন দৈনিক পূর্বাশার মো: আলাউদ্দিন, দৈনিক ময়নামতির জুয়েল খন্দকার, চ্যানেল বাংলাদেশের প্রোগ্রামার রাশেদ রবি, স্টাফ রিপোর্টার বি এম মহিউদ্দিন মন্টি, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির আব্দুল মোতালেব নিখিল ও চ্যানেল বাংলাদেশের চীফ ক্যামেরাপার্সন রুবেল আহমেদ ।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে চৌদ্দগ্রামে সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার রোধকল্পে  শনিবার (২ এপ্রিল) কুমিল্লা বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ , মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি নিরাপদ,নিয়মিত, সুশৃঙ্খশৃ ল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। তিনি বৈদেশি ক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কেআলোচনা করেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের ঋণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উমূ ল্লেখ করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্সকল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। মানব পাচার রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি নিয়েও আলোচনা করেন তিনি। জনশক্তি জরিপ অফিসার মোঃ মনিরুজ্জামান নিজ অফিসের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

সবশেষে কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, অনেক প্রয়োজনীয় তথ্য পেলাম। এইআ কর্মশালার মাধ্যমে আমরা যা জেনেছি তা জনগণের মাঝে পৌঁছে দিব। ভবিষ্যতে আমরা নিজেরাই এধরনের প্রোগ্রাম আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে সকলের মাঝে এই তথ্য পৌঁছে দেব।

টফি অ্যাপে বাংলায় তুর্কি সিরিজ ‘হায়াত মুরাত’

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ৭ এপ্রিল, বৃহস্পতিবার থেকে বাংলায় জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ “হায়াত মুরাত” প্রচার করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে যে কোনো নেটওয়ার্ক থেকে সিরিজটি দেখা যাবে।

“হায়াত মুরাত” হায়াত নামের এক তুর্কি তরুণীর জীবনকে কেন্দ্র করে। নানা বাঁধা বিপত্তির পর সে ইস্তানবুল শহরে একটি চাকরি খুঁজে পায়। হায়াতের জীবন সংগ্রাম এবং সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে এই সিরিজে।
“হায়াত মুরাত” এর শ্রেষ্ঠাংশে আছেন বুরাক ডেনিজ, হান্ডে এরসেল, ওউজান কারবি এবং ওজকান তেকদেমির।

টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “তুর্কি সিরিজ বাংলাদেশে ভীষণ সমাদৃত। বাংলালিংক টফি দর্শকদের জন্য সেরা তুর্কি বিনোদনের সম্ভার নিয়ে আসতে চায়। ‘দ্য গ্রেট সেলজুক,’ ‘কুরুলুস ওসমান’ এবং ‘সূরা’-এই তুর্কি সিরিজগুলো টফি দর্শকদের চাহিদার শীর্ষে। আমি বিশ্বাস করি তাঁরা ‘হায়াত মুরাত’ উপভোগ করবেন।”

তিনি আরও বলেন, “টফি লাইভ স্পোর্টস, টিভি চ্যানেল, নাটক, চলচ্চিত্র এবং ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি) প্রচার করছে।”

হায়াত মুরাত ট্রেলার:
টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভির জন্য প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

সুন্দরবনের বাঘ সংরক্ষণ শিখতে বিদেশ যাবে ২০ কর্মকর্তা

 

ডেস্ক রিপোর্ট:

আগামী অক্টোবরে সুন্দরবনে শুরু হতে যাচ্ছে বাঘশুমারি। “সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প”-এর আওতায় ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে এই শুমারিতে ব্যয় হবে প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো ও সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ মার্চ “সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প” শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। যার ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের বাঘ সংরক্ষণ ও সুরক্ষার কাজ করা হবে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত।

এই প্রকল্পের আওতায় বাঘ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন দেশে অভিজ্ঞতা অর্জনে ২০ জন সরকারি কর্মকর্তা শিক্ষা সফরে যাবেন। এছাড়া ৫০০ জনের বিশেষ প্রশিক্ষণের সংস্থান এ প্রকল্পে রাখা হয়েছে।

মিহির কুমার দো জানান, এ প্রকল্পের আওতায় সুন্দরবনে বাঘ গননা, বাঘ গননার জন্য আবাসন লঞ্চ ও সাপোর্ট বোট ৪ মাসের জন্য ভাড়া করা, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনার জন্য ২০০টি বিশেষ ক্যাটাগরির ক্যামেরা সংগ্রহ, ব্যাটারি, এসডি কার্ড ক্রয়, জরিপ দলে অনিয়মিত শ্রমিক, ট্রলার চালক ও জরিপের সকল কার্যক্রম পরামর্শক বিশেষজ্ঞের মাধ্যমে পরিচালনা, জরিপ দলের সকল সদস্যকে প্রশিক্ষণ প্রদান, উপাত্ত সংগ্রহ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় করা হবে।

এছাড়া বাঘের শিকার প্রাণি হরিণ, বন্য শুকর ইত্যাদি প্রাণির জরিপ, সুন্দরবনের বাঘ স্থানান্তর, অন্তত দুটি বাঘে স্যাটেলাইট কলার স্থাপন ও মনিটরিং করা, বাঘের পরজীবির সংক্রমণ ও অন্যান্য ব্যাধি এবং মাত্রা নির্ণয়, উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন আকারে প্রকাশ ইত্যাদি কার্যক্রম এ প্রকল্পটির মাধ্যমে সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাঘের আবাসস্থল সুন্দরবনে প্রায় প্রতিবছর আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক মৌসুমে সুন্দরবনের যে অংশে আগুন লাগার প্রবণতা বেশি সে জায়গায় দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও সুন্দরবনে আগুন লাগলে যাতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায়, আগুন নেভানোর যন্ত্রাংশ, পাইপ ও ড্রোন ক্রয় ইত্যাদি কার্যক্রমও এ প্রকল্পের মাধ্যমে করা হবে।

এছাড়া, সুন্দরবনে বাঘ-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রাম সংলগ্ন এলাকায় নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাঘ গ্রামে প্রবেশ করে জানমালের নিরাপত্তা হুমকি হয়ে থাকে। এজন্য ৬০ কিলোমিটার অংশে নাইলনের ফেন্সিং নির্মাণ করে বাঘমানুষের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

সুন্দরবন ২০০৭ সালে সিডর, ২০০৯ সালে আইলা ও ২০২১ সালে ইয়াসের মত বড় বড় ঘুর্ণিঝড় ও জলেচ্ছ্বাসে তলিয়ে যায। তখন বনের বাঘ ও বাঘের শিকার প্রাণি আশ্রয়ের জন্য লোকালয়ে প্রবেশ করে। বাঘ ও বাঘের শিকার প্রাণি ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য সুন্দরবনে ১২টি মাটির কিল্লা স্থাপন করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে সুন্দরবনের বাঘের সংখ্যা ১১৪টি, ২০১৫ সালে ছিল ১০৬টি।

সংবাদ সম্মেলন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগেà¦