All posts by jitu

নাঙ্গলকোটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কথিত ভন্ডপীর আটক

মোঃ বশির আহমেদ. নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের কথিত পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও নামাজ, কোরআন নিয়ে কটুক্তি করায় নাঙ্গলকোট ডিগ্রী কলেজ মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করলে ২০শে মার্চ (রবিবার)রাতে কথিত পীর হাফেজ ক্বারী সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

জানা যায়,  বিভিন্ন সময় ধরে নাঙ্গলকোটের বিভিন্ন জায়গায় গোলাম মঈন উদ্দিন টিপু ইসলাম,নামাজ ও কোরআন, মোল্লা-মুন্সীদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করে আসছে তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নামাজ নিয়ে কটুক্তি করা একটি ভিডিও প্রচার করলে সারাদেশে তা ছড়িয়ে পড়ে সাধারন জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে।

নাঙ্গলকোট কলেজ মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে থানায় অভিযোগ করলে নাঙ্গলকোট থানা অভিযোগটি আমলে নিয়ে গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে ২১শে মার্চ(সোমবার) সকালে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।

অভিযোগকারী মাওলানা আব্দুল কাদের জসিম বলেন কথিত ভন্ড পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু কিছুদিন আগেও তার ভাইয়ের মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ঢোল-তবলা, বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে কবরস্থ করেন এবং বিভিন্ন সময়ে নামাজ-রোজা কোরআন ও মোল্লা,মুন্সীদের নিয়ে কটূক্তি করেন আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সঠিক তদন্তের মাধ্যমে তাকে যেন শাস্তির ব্যবস্থা করা হয়, এবং আর কেউ যেন এভাবে ইসলাম নিয়ে কোনো প্রকার কটুক্তি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন – এ বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পাওয়ার সাথে, সাথে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

গ্রাহকের অর্থ আত্মসাত করায় ব্যাংক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গ্রাহকের জমা টাকা আত্মসাত করায় এক ব্যাংক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম নূর মোহাম্মদ বাসার সে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে এবং ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ দুদকের একটি পিটিশন মামলায় এ দন্ডাদেশ দেয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দুদুক নোয়াখালী কার্যালয় থেকে জানায়, ব্যংক কর্মকর্তা বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখা থাকাকালীন মিজানুর রহমান সিদ্দিক নামের এক গ্রাহকের কাছ থেকে তার লোন হিসেবে নয়টি ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দিবে বলে নগদে গ্রহণ করেন। পরে ওই টাকা ব্যাংকের ভূয়া জমা স্লিপে নিজে স্বাক্ষর কওে আত্মসাত করেন। একপর্যায়ে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।

পিপি আবুল কাশেম বলেন, আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় তাকে ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুল হক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

জানা গেছে, সোমবার (২১ মার্চ) সকালে মাহবুব ফেনী বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে কাজ সেরে বাড়ীতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত মাহবুব চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাঁন্দিশকরা গ্রামের মমতাজ উদ্দিন ওরফে পচা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাহবুব নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে একসাথে কাজ করবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও প্রেরণা ফাউন্ডেশন

 

ডেস্ক রিপোর্ট:
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও প্রেরণা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে এক অনন্য কার্যক্রমের যাত্রা শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে। এ প্রেক্ষিতে,সম্প্রতি  প্রেরণা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

গ্রোথ স্টেজ উদ্যোক্তা বা অন্তত এক বছরের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন নারী উদ্যোক্তাদের কথা ভেবেই এই কার্যক্রমটির পরিকল্পনা করা হয়েছে। ব্যবসায়িক প্রসার এবং এ সম্পৃক্ত কৌশল সম্পর্কে শিখতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য এ কার্যক্রমটি সহায়ক হবে।

অংশগ্রহণকারীদের মাঝে উদ্যোক্তাম‚লক মানসকিতা তৈরী এবং ক্ষুদ্র ও মাঝারী খাতের নারী উদ্যোক্তাদের ঋনযোগ্যতা বৃদ্ধিতে এই কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমে, একটি গঠনম‚লক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়িক পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা বিকাশে প্রশিক্ষন দেয়া হবে। একটি স্টার্টআপ ব্যবসাকে টেকসই ব্যবসায় রুপান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করতেও এ কার্যক্রমটি সহায়ক হবে। প্রেরণা ফাউন্ডেশন ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-এর এই যৌথ প্রয়াসের মাধ্যমে দক্ষ নারী উদ্যোক্তা তৈরী করে, নারী ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

মুবিনা আসাফ, ডিরেক্টর, গভর্নিং বডি, প্রেরণা ফাউন্ডেশন, তার বক্তব্যে বলেন, “গত দুই দশকে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে নারী অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ নারীর জীবনমান উন্নয়নে উলে­খযোগ্য অবদান রেখেছে। উদ্যোক্তাম‚লক কর্মকান্ডে দেশের নারীদের আগ্রহ ও অংশগ্রহণের ফলে, দেশে আজ নারী উদ্যোক্তার সংখ্যা তুলনাম‚লকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রেরণা ফাউন্ডেশন, প্রান্তিক নারী জনগোষ্ঠীর সক্ষমতা বিকাশের লক্ষ্য নিয়ে সারাদেশে একাধিক প্রকল্প পরিচালনা করছে। ম‚লধারার অর্থনীতিতে নারীদের অংশগ্রহন বৃদ্ধি করতে হলে, তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করে তুলতে হবে। এ কারণেই, নারীদের আর্থিক সাক্ষরতা এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষাদান খুবই গুরুত্বপ‚র্ণ। ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-এর সাথে এই অনন্য কার্যক্রমটির উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা রাখি, এই কার্যক্রমে অংশগ্রহনকারী নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে আমরা সাফল্যের সাথে কাজ করতে পারবো।“

এম. খোরশেদ আনোয়ার, ডিএমডি, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং, ইবিএল, তার বক্তব্যে বলেন, “ইস্টার্ণ ব্যাংক লিমিটেড নারী ক্ষমতায়ন বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে এবং বরাবরই নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক বিভিন্ন ব্যাংকিং সেবা বাজারে নিয়ে আসছে। ইবিএল উইমেন ব্যাংকিং-এর মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের বিকাশ ছাড়াও নারী দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে নারীর আর্থিক ক্ষমতায়ন পর্যন্ত সকল বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ ও নির্দেশনাম‚লক সেবা প্রদান করে থাকি। বর্তমান প্রেক্ষাপটে নারী-উপযোগী দক্ষতা উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনয়ীতা অনুধাবন করেই, ইবিএল এবং প্রেরণা ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে আমরা এই উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করবো। এই কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের সফলতার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য পরিপ‚র্ণ প্রশিক্ষন, নির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে।“

প্রশিক্ষণ কার্যক্রম এই বছরের মে মাস থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগ্রহী নারী উদ্যোক্তারা ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এবং প্রেরণা ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে আরও তথ্য পেতে পারেন।
সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; হেড অব লায়েবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক; উইমেন ব্যাংকিং-এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের ও অ্যাসোসিয়েট ম্যানেজার আবদুল­াহ তাহমিদ রাফি।

অনুষ্ঠানে প্রেরণা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) মো: আজিজুর রহমান এফসিএস; গভর্নিং বডি’র ডিরেক্টর মুবিনা আসাফ ও শেখ শাবাব আহমেদ; অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য তাহমিনা বেগম, কে. এইচ. মাসুদ সিদ্দিকী ও প্রফেসর ড. এম. হারুনুর রশিদ, সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদা খাতুন এবং ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ঢাকা বিশ্ববিদ্যালয়) – এর সহযোগী অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়ে মেয়েকে বিয়ে করতে ঘর ছাড়লো তারা!

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
নারী-পুরুষ প্রেমে পড়ে ঘর ছাড়ার ঘটনাতো অহরহ ঘটে। কিন্তু মেয়ে মেয়ে প্রেমে পড়ে ঘর ছাড়ার ঘটনা কি করে সম্ভব? ভীনদেশে নয়, বাংলাদেশেই সম্ভব করতে চেয়েছেন সম্পর্কে তারা ভাবী-ননদ।

ভাবীর প্রেমে মজেছে অষ্টম শ্রেণী পড়ুয়া ননদ। ভাবীও রাজি বিয়ে করতে। এক সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছে তারা। চাঁদপুর শহরে একটি বাসা ভাড়াও নেয় এই ভাবী-ননদ। অবিশ্বস্য এমন চাঞ্চল্যকর প্রেমের গল্পটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঘটনা।

গত ১২ মার্চ পৃথক দুইটি নিখোঁজ ডায়েরী করার পর বিষয়টি উদঘাটন করে থানা পুলিশ। পরে পুলিশ ভাবীকে তার স্বামীর কাছে এবং ননদকে তার মা-বাবার কাছে শর্ত সাপেক্ষে তুলে দেয়।

পুলিশ ও ভাবী-ননদের পারিবারিক সূত্রে জানা গেল, বিয়ে করে সুখের সংসার গড়বে তারা। এমনই স্বপ্ন। দুইজনেই নারী। কিভাবে বিয়ে করে ঘর বাঁধবে এমন প্রশ্নের জবাবে ভাবী জানিয়েছে- ইতোমধ্যে তারা দুজন দুজনকে সুখ দিতে পেরেছে। কয়েক মাস ধরে তাদের এই প্রেম। একই বাড়ীর বাসিন্দা। ননদ পড়ালেখার সুবাধে হাজীগঞ্জ শহরে থাকে। প্রেমের টানে গ্রামের বাড়ী যাওয়া-আসা। দুজনের সিদ্ধান্ত মতে চাঁদপুরে বাসা ভাড়া নেয় ভাবী।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক নাজিম জানান, গত ১২ মার্চ বিকালে ভাবী রাজারগাঁও ইউনিয়ন থেকে আর ননদ হাজীগঞ্জ পৌরসভা এলাকা থেকে বেরিয়ে পড়েন। পরে তারা চাঁদপুরের ভাড়া বাসায় উঠে। তাদের খোঁজ না পেয়ে দুই পরিবারের পক্ষ থেকে পৃথক নিখোঁজ ডায়েরী করা হয়।

তিনি আরো জানান, ওই রাতেই ভাবীর স্বামী চাঁদপুরের একটি বাসার সন্ধান পায়। পরে পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে ভাবী ননদকে এবং ননদ ভাবীকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় থাকে। বিপাকে পড়ে পুলিশ ও দুই পরিবার। ঘন্টাব্যপী তাদেরকে বুঝিয়ে-শুনিয়ে যোগাযোগ না করার শর্ত সাপেক্ষে পরিবারের কাছে তুলে দেয়া হয়।

১৬-১৭ হাজার টাকায় দেশের বাজারে হেলিও জি৯৬ গেমিং প্রসেসরের স্মার্টফোন আনছে রিয়েলমি

 

ডেস্ক রিপোর্ট:
১৬ থেকে ১৭ হাজার টাকার মধ্যে হেলিও জি৯৬ গেমিং প্রসেসর, ১২০ হার্টজ ঋঐউ+ ডিসপ্লে, ৩৩ ওয়াট ডার্ট চার্জারের স্মার্টফোন আনতে যাচ্ছে; ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই দামে এমন সব স্পেসিফিকেশনের স্মার্টফোন এর আগে বাজারে আনতে পারেনি কোন স্মার্টফোন ব্র্যান্ড। সম্প্রতি প্রকাশ করা ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন রিয়েলমির সেলস ম্যানেজার কাউসার আহমেদ মামুন।

তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বৈশ্বিক স্মার্টফোন বাজারে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে। বিশ্বের শীর্ষ ছয় স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রিয়েলমি, সবাইকে ছাপিয়ে বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ৫জি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান দখল করেছে। এরই মাধ্যমে ৫জি স্মার্টফোন সবার হাতের নাগালে নিয়ে আসার ক্ষেত্রে বাজারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে রিয়েলমি’র ফাইভজি শিপমেন্ট; সকল স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

দাউদকান্দিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ২১ মার্চ দাউদকান্দি উপজেলার ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, গুজব, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: নূরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, দাউদকান্দি, মো: জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার, দাউদকান্দি, মো: আবদুল মালেক, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, আবদুর রব মিজি, দাতা সদস্য। স্বাগত বক্তব্য রাখেন হাসিনা পারভীন, প্রধান শিক্ষক, ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। দাউদকান্দিকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। সমাবেশ সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

তুখোড় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় সাশ্রয়ী মূল্যে স্যামসাং -এর গ্যালাক্সি এ০৩

 

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি, দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো এর আইকনিক ‘অসাম সিরিজ’-এর নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ০৩। বাজারের অন্যতম বাজেট-বান্ধব এই স্মার্টফোনটিতে রয়েছে উচ্চ রেজ্যুলুশনের তুখোড় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুবিশাল ডিসপ্লে ও দুর্দান্ত ব্যাটারি, যার দাম পড়বে মাত্র ১১,৯৯৯ টাকা। প্রয়োজনীয় সকল ফিচারযুক্ত এই সাশ্রয়ী স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

স্যামসাং সবসময়ই অ্যান্ড্রয়েডপ্রেমীদের অন্যতম পছন্দের ব্র্যান্ড। বিশেষ করে, এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে রয়েছে শীর্ষস্থানীয় ফিচারের পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি। তবে, ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যয়বহুল হওয়ায় অনেকেই এসব ফোন অনেকেরই সাধ্যের বাইরে। বর্তমানে, মানুষ সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন চায়। তাই, ফ্যানদের চাহিদা মেটাতে স্যামসাং বাংলাদেশ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এর ‘অসাম সিরিজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৩ নিয়ে এসেছে।

স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেট-আপ, যাতে ফটোগ্রাফিতে আগ্রহী গ্রাহকদের জন্য ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তুখোঁড় প্রাইমারি ক্যামেরা, সাবজেক্ট ফুটিয়ে তোলার জন্য ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং অসাধারণ সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রথমবারের মতো এমন আকর্ষণীয় দামে স্যামসাং নিয়ে এসেছে উচ্চ-রেজ্যুলুশনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা!

স্যামসাং গ্যালাক্সি এ০৩ -তে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে। চমৎকার ইনফিনিটি ভি ডিসপ্লে’র সাথে ব্যবহারকারীরা এতে সম্পূর্ণ ভিউয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও অসাধারণ করে তুলতে এই ডিসপ্লের সাথে স্যামসাং যুক্ত করেছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। ফলে, জোরালো আওয়াজের সাথে ভিডিও দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে।

ইউনিসক ডুয়াল ১.৬ গিগাহার্জ ও হেক্সা ১.২ গিগাহার্জের শক্তিশালী অক্টাকোর প্রসেসরের সাথে গ্যালাক্সি এ০৩ ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে। দিন থেকে রাত পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারির অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি। ব্যবহারকারীরা এখন সারাদিন চার্জার বহনের ঝামেলা ছাড়াই নিজেদের সুবিধামতো ফোন ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, সাশ্রয়ী মূল্যের স্যামসাং গ্যালাক্সি এ০৩-তে রয়েছে ৩/৪ জিবি র‌্যাম ও ৩২/৬৪ রমের বিশাল স্টোরেজ এবং ১ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি। ফলে, ব্যবহারকারীরা ফোনের জায়গা শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই তাদের প্রিয় মুহূর্তের সকল স্মৃতি মোবাইলে সংরক্ষণ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং গ্যালাক্সি এ০৩ উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাশ্রয়ী মূল্যের এই অসাধারণ ডিভাইসটি ব্যবহারকারীদের স্মার্টফোন সংক্রান্ত বেশিরভাগ চাহিদা পূরণ করবে। এখন, স্যামসাং ফ্যানরা অতিরিক্ত খরচ না করেই উপভোগ করতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তি ও চমকপ্রদ উদ্ভাবন।”

তিতাসে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক নির্দেশ মোতাবেক দেশব্যাপী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২১ মার্চ সকালে কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন তিতাস উপজেলা যুবলীগের কার্যালয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সকাল ১০ টায় এ ত্রাণ বিতরণ করা হয়।  প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল,  ১ কেজি মুড়ি,  ১ কেজি পেয়াজ ও  ১ কেজি ছনা বুট।

কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে  এ ত্রাণ বিতরণ করা হয়।