Tag Archives: তিতাসে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

তিতাসে যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  দেশব্যাপী কর্মসূচী মোতাবেক কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু  রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।

শুক্রবার তিতাস উপজেলায় শত শত রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

তিতাসে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক নির্দেশ মোতাবেক দেশব্যাপী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২১ মার্চ সকালে কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন তিতাস উপজেলা যুবলীগের কার্যালয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সকাল ১০ টায় এ ত্রাণ বিতরণ করা হয়।  প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল,  ১ কেজি মুড়ি,  ১ কেজি পেয়াজ ও  ১ কেজি ছনা বুট।

কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে  এ ত্রাণ বিতরণ করা হয়।

এব্যাপারে যুবলীগ নেতা মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্শেদে নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।

তিতাসে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে কেক কাটেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, জিয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা ভূঁইয়া, সাধারন সম্পাদক শাহিন ভূঁইয়া, উপজেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল মোল্লা, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল ও নারায়ন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল প্রমূখ।
পরে যুবলীগের অস্থায়ী কার্যালয় এর সামনে থেকে একটি র‍্যালী বের করে গৌরীপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।