All posts by jitu

নুরু-নাজমুলের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

হাসিবুল ইসলাম সজিব:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

৩ সেপ্টেম্বর বিকেলে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।

গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, “নুরুল হক নুরের উপর যেভাবে হামলা হয়েছে তা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ আজহারুল আমিন, সাধারণ সম্পাদক এস এন রাসেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি এম এ জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, গণঅধিকার পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ কামরুল হুদা।

এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি কামরুল হুদা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, পৌর মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, দম্পতি আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন তাঁর মেয়ে রৌশন আরাকে কামাল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দানপত্র করে দেন। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে কামাল হোসেন জমিতে চাষাবাদ করতে গেলে তাঁর বড় ভাই রবিউল ও রবিউলের স্ত্রী রেহানা বাঁধা দেন। এ সময় কামাল ও তার শ্বশুর জাকির হোসেন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

কিছুক্ষণ পর জাকির হোসেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মেয়ে রৌশন আরা অভিযোগ করেন, তাঁর বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পেটানো হয়েছে এবং অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন, “দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধ চলছে। প্রায় ১৫-২০ বছর ধরে আমরা জমিটি চাষ করে আসছি।

মঙ্গলবার রাতে জমিতে হাল চাষ করতে গেলে চাচা কামাল হোসেন ও তাঁর শ্বশুর জাকির হোসেন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ও কামাল আমার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি থামায়। এরপর শুনি জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এখন আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় সামনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় সামনে এসে শেষ হয়৷

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম৷

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহাম্মদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক শাহ আলম খোকন, যুগ্ম আহবায়ক মোঃ মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামাল হেসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু৷

এসময় কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য এড. মোঃ মামুন,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার ভূইয়া, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং আগামীর বাংলাদেশের কর্নধার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়৷ সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জিয়া পরিবার নিয়ে সকলপ্রকার ষড়যন্ত্র দেশের সাধারন মানুষ নিয়ে রুখে দেবার কঠিন হুঁশিয়ারী প্রদান করেন নেতৃবৃন্দ৷

কুবিতে আইন অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আইন অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পূর্ব সিদ্ধান্ত লঙ্ঘিত হওয়ায় বুধবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠক শেষে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও সেই আইন ভঙ্গ করে গতকাল (২ সেপ্টেম্বর) দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দলটি। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদলের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সফল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত একবছর এ বিষয়ে সকল রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি- প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, প্রকাশ্যে রাজনৈতিক ব্যানারে কার্যক্রম করার সুযোগ নেই। আমাদের আজ মিটিং হয়েছে। সেই অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছি।

প্রমাণ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করা রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার দুইজন শিক্ষককে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের আইন ভঙ্গ করার বিষয়টি নিয়ে তদন্ত ও পর্যালোচনা করে আগামী দুই দিনের মধ্যে আমাদের জানাবে।

শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা

নিজস্ব প্রতিবেদক:

ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে চলছে মানুষের নাগরিক আর্তনাদ। বলবো কাকে দুটো মনের কথা ।

LSB TV এর প্রযোজনায় বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে কবি গীতিকার কামরুল হাসান সোহাগের কথায়, শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে স্বর্গের কন্ঠে গান “বলবো কাকে দুটো মনের কথা” এই শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম শুটিং শেষ হয়েছে।

এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল অভিনেত্রী, নাজনীন, সাথী ও লুৎফরসহ আরো অনেকেই।

গানের প্রসঙ্গে সরল কবি গীতিকার, কামরুল হাসান সোহাগ বলেন, গল্প, গান, উপন্যাস, লেখতে আমার ভালো লাগে, অট্টালিকার এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। একটা সময় সব কিছুই বিলিন হয়ে যায়। আর মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাবো নাফেরার দেশে। তবে রেখে যেতে চাই মানুষের হৃদয়ে।

গান প্রসঙ্গে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, কবি কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গান “বলবো কাকে দুটো মনের কথা” গানটি শুনে আমার ভালো লাগেছে। মনে হয়েছে বহুদিন পর একটা ভালো মানের গান শুনলাম, তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার একটা প্রেমের গল্প দৃশ্যায়ন করে দর্শকদের মনে একটু যায়গা করে নিতে।

এদিকে নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও রাখছেন সফলতার স্বাক্ষর। তার অভিনীত বাংলা ছায়াছবি “স্বপ্ন দেখে মন” মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেতার। এই গানের গল্প নিয়ে হাবিবুর রহমান বাবু বলেন, আসলে গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে, গানের কথা গুলোর মধ্যে রয়েছে গভীরতা। গানটির লেখক একজন গুণী মানুষ। ভালোলাগা থেকেই এই গানের চিত্রায়নে নিজেকে সংযুক্ত করা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

কুসিক এর পূর্ণকালীন প্রশাসক পদে কুমিল্লার ছেলে মোঃ শাহ আলম

সালাহ উদ্দিন সোহেলঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন যুগ্ন সচিব মোঃ শাহআলম।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

গত জুলাই আগষ্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথেই তৎকালীন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচি ইন্ডিয়া পালিয়ে যান।

গত ২০২৪ সালের ১৯ আগষ্ট মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ শামসুর আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারন করা হয়।তারপর থেকে সরকারের বিভিন্ন কর্মকর্তারা প্রশাষকের দায়িত্ব পালন করেছে।এবার বরুড়ার ছেলে মোঃ শাহ আলস কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাষকের দায়িত্ব পালন করবেন।

তিনি এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ শাহ আলম কুমিল্লা বরুড়া উপজেলার জোড়পুকুরিয়ার গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

১৯৭০ সালে তিনি জন্মগ্রহণ করেন। ৫ ভাই ৩ বোনের মধ্যে শাহআলম তৃতীয়। বৈবাহিক জীবনে ওনার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।

শিক্ষাগত জীবনে তিনি নিজ উপজেলা বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (অর্থনীতি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক পেয়েছিলেন।এ ছাড়াও তিনি লন্ডন থেকে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

১৮তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা ৫ম এবং প্রশাসন ক্যাডারে ৩য় স্থান অধিকার করে ১৯৯৯ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি ভোলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, অর্থ বিভাগের উপসচিব, উপপরিচালক ও বিডা পরিচালকসহ সর্বশেষ তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

মোঃ শাহআলম ৩১ আগষ্ট কুমিল্লায় প্রশাষক হিসেবে যোগদানের পর সাংবাদিকদের বলেন, আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা আমার প্রানের শহর।এ শহরে আমার কলেজ জীবন কেটেছে। এই শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। সাজানো গুছানো মায়াময় কুমিল্লা শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কুমিল্লাকে একটি ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবো।পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ন্যায়ের পথে থেকে সর্বদা সর্বোচ্চ কাজ করে যাবো।

দেশের বর্তমান যে অবস্থা অন্তরবর্তীকালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ : বিএনপির সেলিম ভূঁইয়া

রাসেল আহমেদ, হোমনা:

দেশের বর্তমান যে অবস্থা অন্তরবর্তীকালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাদের পক্ষ হতে নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের মধ্যে ষড়যন্ত্র ততো বেশি হবে। দেশের মধ্যকার এ ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনই দেশের শান্ত পরিবেশ বজায় রাখবে।

নির্বাচন নিয়ে দেশের সবাই এখন একমত। কয়েকটি দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। কিন্তু দেশের অধিকাংশ লোকেরা পিআর পদ্ধতি কি জিনিস বুঝেনা। মূলত তাদেরকে কেউ সমর্থন করে না বলেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বুধবার (৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় ও এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য। এখন আর ভোট ডাকাতি হবে না আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন। স্বৈরাচার হাসিনার আমলে ১৭ বছর র‍্যালী তো দূরের কথা আমরা আলোচনা করতে পারিনি, হাসিনার পতনের পরে গত বছর থেকে আমারা রাজপথে র‍্যালী করতে সক্ষম হয়েছি।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সভাপতি জগরুল ইসলাম জগলু, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার, ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ সেলিম, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আবদুল আউয়াল প্রমুখ।

কেউ যেন অন্যায়ভাবে কিছু আদায় করতে না পারে তা নিশ্চিত করবো: কুসিকের নবনিযুক্ত প্রশাসক

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনিযুক্ত প্রশাসক মো. শাহ আলমের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুসিকের হলরুমে অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কুমিল্লা শহরের যানজট, সিএনজি-অটো স্ট্যান্ডের অব্যবস্থাপনা, সরকারি সেবা প্রতিষ্ঠানে দালাল চক্রের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ, বাজার মনিটরিং, বিনোদন পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাস্তা-ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রশাসক মো. শাহ আলম বলেন,”আমি আপনাদের সহযোগিতা চাই। কেউ যেন অন্যায়ভাবে কিছু আদায় করতে না পারে তা নিশ্চিত করবো। তবে যেকোন ভাল কাজে সর্বাত্মক সহযোগিতা থাকবে। ভবিষ্যতে আবারো আপনাদের সাথে মতবিনিময় করবো, তখন বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে পারবো। আমার ভুল হলে, আপনারা বলবেন শোধরানোর চেষ্টা করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হান এবং সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, গোলাম কিবরিয়া, মোতাহের হোসেন মাহবুব, মীর শাহ আলম, সাদিক মামুন, অশোক বড়ুয়া, সাইয়িদ মাহমুদ পারভেজ, এম ফিরোজ, সহিদ উল্লাহ, আনোয়ার হোসেনসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

জোট গঠন করছে জামায়াত, যেখানে থাকবে না বিএনপি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিয়েছে জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তারা এমন একটি জোট গঠনের চেষ্টা করছেন যেখানে বিএনপি থাকবে না। বরং বিএনপির বাইরে থাকা ডানপন্থি, কিছুটা বামপন্থি এবং ইসলামপন্থি রাজনৈতিক শক্তিগুলোকে একত্র করার উদ্যোগ নিয়েছে জামায়াত।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহের এ কথা জানায়।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা একটা জোট করতেছি, যেখানে বিএনপি থাকবে না। সেখানে বিএনপির বাইরের মেজর রাইট, কিছুটা লেফট, ইসলামিস্ট—সবাই থাকবে। আমরা সেই চেষ্টা করছি ইনশা আল্লাহ।”

বিএনপির সঙ্গে ভবিষ্যতে জোট হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্পষ্ট করেছে তারা জোট করবে না। তবে জামায়াত এমন ঘোষণা দেয়নি।

তাহের আরও বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে তা বড় দলের জিম্মি হওয়ার আশঙ্কা নয়, বরং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গঠনের সুযোগ তৈরি করবে। তার ভাষায়, “ফ্যাসিবাদ দমন হয়েছে, এখন জনগণের প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের অংশগ্রহণে একটি নতুন ধরণের গভর্ন্যান্স আসবে।”

সংস্কার আলোচনায় বিএনপির মনোভাব প্রসঙ্গে তিনি জানান, শুরুতে দলটি অনীহা দেখালেও শেষ পর্যন্ত তারা বেশ কিছু বিষয়ে উদারতা দেখিয়েছে এবং নোট অব ডিসেন্ট রেখেও মেজরিটি মতামত মেনে নিয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তাহের বলেন, এটি সংবিধানের পরিপন্থি নয়, বরং জনগণের ইচ্ছার প্রতিফলন। তার দাবি, যেমন অন্তর্বর্তী সরকারের ভিত্তি ‘ডকট্রিন অব নেসেসিটি’র ওপর দাঁড়িয়ে আছে, তেমনি জুলাই সনদকেও জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে মানতে হবে।