Tag Archives: দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সোমবার ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি উপজেলা স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেরগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মহাসড়কের হুগুলিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জেলার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫) ও অজ্ঞাত একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় ইট ভাঙ্গার ট্রাক্টরকে পিছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। আর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাই সাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহত শিক্ষাথীর নাম মোহাম্মদ আলাউদ্দিন (১৯)।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ সালেহ আহমদের ছেলে। উপজেলার সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার (ডিগ্রি মাদরাসা) দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। আটক ঘাতক কাভার্ড ভ্যান চালক মো. আব্দুর রহিম (২৯) চট্টগ্রামের জোড়ারগঞ্জের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ময়নামতি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র মোহাম্মদ আলাউদ্দিন মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে রায়পুর দীঘিরপাড় থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ একটা কাভার্ডভ্যান ঢাকা দ্রুতগতিতে যাওয়ার সময় তার বাই সাইকেলকে চাপা দেয়। এতে তিনি কাভার্ডভ্যানের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক চালক গতিরোধ না করে পালিয়ে যাওয়ার সময় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ময়নামতি হাইওয়ে পুলিশকে বিষয়টি জানায়।

পরে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক চালকসহ গাড়িটিকে আটক করেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. রাসেদ চৌধুরী জানায়, নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনরা আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক চালকসহ গাড়িটি আটক করেছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চলন্ত ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ সাকিব (১৯) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহিনূল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাইকৃত চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাকিব ঘটনাস্থলে মারা যায়। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।