All posts by jitu

ল-ফেস্ট তরুণ আইনবিদদের আত্মবিশ্বাসী করে তুলবে- কুবি শিক্ষক

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সংগঠন ‘ল-ক্লিনিক’ কর্তৃক আয়োজিত ল-ফেস্ট নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে পর্দা নামে এই উৎসবের।

আয়োজনে ছিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, মুটিং ও লিগ্যাল ডিবেট প্রতিযোগিতা, সংবিধান বিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ল’ ক্লিনিকের উদ্যোগে আয়োজিত এই ল-ফেস্ট আমাদের জন্য গর্ব ও আনন্দের এক অনন্য উপলক্ষ। এটি শিক্ষার্থীদের আইনশাস্ত্রের জ্ঞান, সৃজনশীলতা ও মেধার প্রকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং পেশাদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা এবং সকল সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে। আমি বিশ্বাস করি, এই উৎসব তরুণ আইনবিদদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে উৎসাহিত করবে। এজন্য আমি সকল শিক্ষার্থী, শিক্ষক ও ল-ক্লিনিককে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’

চৌদ্দগ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:

এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িসদ্দার এলাকার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাজী মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় মোঃ সোহাগ মিয়া,আকিব মাহমুদ,মোঃ লিটন,আবু সাইদ,মোঃ জালাল,মোঃ রুবেল,নাদিম আল শাহরিয়ার,আবদুল মতিন,জিদান,সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের কে গ্রেপ্তারের দাবি জানান, পাশাপাশি ওই এলাকার মানুষ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

তারা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী খুনি,নারী লোভী,সন্ত্রাসী আবদুল কাদের অবিলম্বে গ্রেপ্তার ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল’ মানববন্ধন এ কর্মসূচি পালন করে এলাকার গন্যমান্য ব্যক্তি প্রথমে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের হাঁড়ি সদ্দার বাজারে হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্থানীয় হাঁড়ি সদ্দার এলাকার নোয়াপাড়া গ্রামের সিরিজ ফ্যাক্টরি সামনে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে সমাবেশ শেষ করে।

যেভাবে এগোচ্ছে নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের পথ

ডেস্ক রিপোর্ট:

জেন–জি প্রজন্মের গণআন্দোলনের পর নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে গুরুতর আলোচনা শুরু করেছেন।

প্রথম প্রস্তাবটি এসেছে জেন–জি প্রজন্মের পক্ষ থেকে, যারা সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। কার্কিকে সরকারের প্রধান করতে কাঠমান্ডুর মেয়র বালেন শাহও সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘সেতুপাটি’ প্রকাশিত।

রাষ্ট্রপতি পাওডেল সংবিধানের সীমার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাব্য পথ খুঁজছেন। তিনি এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শীতল নিবাসে পাঁচজন সংবিধানবিদ—পূর্ণমান শাক্য, ভিমার্জুন আচার্য, বিপিন অধিকারী, চন্দ্রকান্ত জ্যোয়ালি এবং ললিত বস্নেত—সভায় অংশগ্রহণ করেন।

সংবিধানবিদ ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দ্রকান্ত জ্যোয়ালি জানান, ‘রাষ্ট্রপতির প্রধান প্রশ্ন ছিল, বৈপরীত্যপূর্ণ পরিস্থিতিতে যখন জোট সরকার পদত্যাগ করেছে, সেই পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করা সম্ভব কি না, বা অন্য কোনো বিকল্প পথ আছে কি না।’

তিনটি প্রস্তাবিত পথ

সংবিধান বিশেষজ্ঞরা তিনটি ভিন্ন পথ উল্লেখ করেন:

১. প্রথম পথ: ধারা ৭৬ এবং ৭৮ অনুযায়ী কাজ চালু সরকারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন। বড় দল হিসেবে নেপালি কংগ্রেস সরকার গঠন করতে পারে, তবে জেন–জি প্রজন্মের প্রতিনিধি এটি মান্য করবে না। এমন পরিস্থিতিতে সংসদের অন্য কোনো সদস্যকে প্রধানমন্ত্রী বানিয়ে ধারা ৭৮ অনুযায়ী জেন–জি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সরকার গঠন সম্ভব। ধারা ৭৮ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রস্তাব করলে সংসদের সদস্য না হলেও কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন, যার মেয়াদ ছয় মাস।

২. দ্বিতীয় পথ: সংসদ অধিবেশন আহ্বান করে সব দলের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠন। সংবিধান সরাসরি অন্তর্বর্তী সরকার অনুমোদন করেনি, তাই এই প্রক্রিয়ায় সব দল এবং আন্দোলনরত জেন–জি প্রতিনিধিদের প্রস্তাব সংসদে পেশ করে অনুমোদন নিতে হবে। এরপর সংসদ ভেঙে নির্বাচন, সংবিধান সংশোধন এবং ক্ষয়ক্ষতি পুনর্নির্মাণের জন্য উচ্চস্তরের কমিশন গঠন সম্ভব।

৩. তৃতীয় পথ: সংবিধান এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অন্তর্বর্তী সরকার গঠন। কাজ চালু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জেন–জি প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের জন্য সুপারিশ করবেন। এখানে ধারা ৬৬ ব্যবহার করে রাষ্ট্রপতি সরকার গঠনের অনুমোদন দিতে পারেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক ও প্রহরী। ধারা ১৩২ অনুসারে সাবেক প্রধান বিচারপতি কোনো সরকারি পদে নিযুক্ত হতে পারবেন না, তবে বিশেষ পরিস্থিতিতে ‘ডকট্রিন অফ ইক্লিপ্স’ বা গ্রহণের নীতির ভিত্তিতে এটি উপেক্ষা করা সম্ভব।

এই আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি এবং সংবিধান বিশেষজ্ঞরা সিদ্ধান্তে পৌঁছেছেন, সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তিনি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত, পরিপক্ব এবং অভিজ্ঞ নেতা।

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হলে সংসদ ভেঙে ছয় মাসের মধ্যে নির্বাচনের পথ সুগম হবে।

নেপালের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সংবিধান এবং গণআন্দোলনের সমন্বয়ে দেশ চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথে যাচ্ছে।

 

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করে। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।

উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩টায় চারিপারা খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়। এতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াত নেতা ফারুকুল ইসলাম সম্রাট, মো. আব্দুর রহমান, মো. জালাল উদ্দিন। খেলার পূর্বে খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জার্সি বিতরণ করেন ড. এডভোকেট মোবারক হোসাইন। এসময় শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।

বুড়িচংয়ে ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ পাহারাদারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের এক বৃদ্ধ পাহারাদারকে বেদম পিটিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত পাহারাদার বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পাহারাদারের নাম মো. দুলা মিয়া। তিনি উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাতে বাজার পাহারার কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে বাজার পাহারার মাঝে কিছুটা বিশ্রামের জন্য এক মোড়ে বসেন দুলা মিয়া। এ সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন সেখানে এসে পাহারাদারের ওপর ক্ষিপ্ত হন। কেন পাহারা না দিয়ে বসে আছেন-এমন প্রশ্ন করলে দুলা মিয়া জানান, তিনি কিছুক্ষণ আগে বসেছেন। এতেই ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হাতে থাকা কাঠের দণ্ড দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তাঁর পিঠ ও ঘাড়ে একাধিক আঘাত লাগে।

হাসপাতালের বেডে শুয়ে আহত দুলা মিয়া সাংবাদিকদের বলেন, “তিনি আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রাণ বাঁচাতে তাঁর পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। তবুও তিনি ক্ষান্ত হননি। পরে অন্য পাহারাদাররা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

আহতের ছেলে গিয়াসউদ্দিন বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে রাতের বেলা পাহারার কাজ করছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও বাজারে গিয়েছিলেন। শুক্রবার সকালে লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে তাঁকে আহত অবস্থায় পাই। এ ঘটনার সঠিক বিচার চাই।”

অভিযুক্ত যুবদল নেতা দেলোয়ার হোসেন বলেন, “ ওই পাহারাদার দায়িত্ব পালন না করে বসে মোবাইল চালাচ্ছিল। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, পরে তাকে মারধর করা হয়। বাজার কমিটির সদস্যরা বসে বিষয়টি সমাধান করবেন।”

এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন আহত পাহারাদার ও তাঁর স্বজনরা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, একজন শ্রমজীবী বৃদ্ধ পাহারাদারকে এভাবে নির্মমভাবে মারধর করা মানবিকতার পরিপন্থী। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

‎ব্রাহ্মণপাড়ায় রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের ১ হাজার রোগী পেলো ফ্রি চিকিৎসা

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্নয় করা।

(১২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাণীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ ওয়ালী উল্লাহ। এতে হাজী ছন্দুল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগ দেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভূইঁয়া শিমুল। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইটি ভিশন ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও ষাইটশালা দরবার শরীফ এর পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ)। প্রধান আলোচক ছিলেন শেখ মোহাম্মদ সাবের।

অনুষ্ঠানে হাফেজ মো. ছাদেকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী নোয়াব মিয়া, নজরুল চৌধুরী, ডাঃ মোহাম্মদ আলী, মাওলানা মাহফুজুর রহমান, মাহবুব সরকার রিপন। এই ক্যাম্পেইনে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন রোগীর ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এধরনের ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান আগত রোগীরা। এসময় আলোর দিশারী সংগঠনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবিষয়ে রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন, সেবার ব্রত নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক কাজ করাই এই সংগঠনের প্রধান কাজ। আগামীতেও এধরণের জনকল্যানমূলক কাজ করবে সংগঠনটি।

দাউদকান্দিতে উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, নিহত মোটরসাইকেল চালক

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোহাম্মদ ফিরোজ (৩২) হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হার রুনুর রশিদ হাওলাদারের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের নিকট এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলযোগে উল্টো পথে আসা একটি মাছের পিকআপ ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি ফিরোজ হাওলাদারের মরদেহ আজ শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হবে? কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়।’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই।’

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের উত্তর পাশে শাসনগাছা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে শাসনগাছা এলাকায় প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তি অসতর্কভাবে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়। অনেকে মরদেহটি দেখে হতভম্ব হয়ে পড়েন।

খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ফলে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে কিছু জানা যায়নি।