Tag Archives: আটক ১

দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর টোলপ্লাজা পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলামের সরাসরি দিকনির্দেশনায় এসআই কাওছারের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সন্দেহজন ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালককে আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানায়, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। গাঁজা ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ বিকেলে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ রুবেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইয়ুব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পিছনে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টিপ দিয়ে  লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন  প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি নীল রংয়ের টয়োটা প্রাইভেট কার(-ঢাকা মেট্টো-গ-৩১-৭৫১৮) জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল  জানায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম  জানান, এ ঘটনায় রুবেলকে গ্রেফতার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা প্রক্রিয়াধীন ।

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোট প্রতিনিধি:

নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাসানপুর বাজার এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) কুমিল্লা জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিতাসে পৃথক অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িত অভিযোগে একজনকে আটক করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানাযায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অস্ত্র বহনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টেনগান, থানায় ব্যবহৃত ৪টি লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে ধারণা পুলিশের ।

একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েল একজনকে আটক করেছেন। জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সাবেক যুবলীগ নেতা জুয়েল মোল্লা ২৪ এর ৫আগষ্টের পর গা- ঢাকা দিয়েছিলেন। পরে স্থানীয় বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকায় বিচরণ শুরু করেন। তার নামে এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

তিতাস থানার ওসি মোঃ আরিফ হোসাইন দেশ রূপান্তরকে বলেন, যৌথবাহিনীর অভিযানে মজিদপুর ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এবং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল অংশ নেয়। সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদক ও সিগারেটের বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরো ৬০ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

আটককৃত কাউছার শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং নূরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। পলাতক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

চৌদ্দগ্রামে র‍্যাব-১১ এর অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিকাপুর গ্রামের ইলিয়াস ও তার সহযোগীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে তার বাড়িতে মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস ও তার সহযোগী বিটু পালিয়ে যায়। তবে ওসমান গনি শুভ (২৫) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় রাখা মোট ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ কালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইলিয়াস ও বিটুর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ করে রাখা হতো। পরে এসব মাদক কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হতো।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর উদ্যোগে টাস্কফোর্স অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০১ জন আটক এবং মাদক সেবনের অপরাধে ০২ জনকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান।

কুমিল্লার ডিএনসিসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম এঁর নেতৃত্বে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪,০০০ হাজার টাকাসহ ব্রাহ্মণপাড়া গ্রামস্থ রাজ্জাক সরদার বাড়ির আব্দুর রাজ্জাক এর ছেলে মোকলেস মিয়া(৫২) কে আটক করা হয়।

এছাড়াও একই এলাকার আব্দুর রহমান এর ছেলে হারুন অর রশিদ(৬২) এবং ধন্যদৌল এলাকার মনু মিয়ার ছেলে মজিবুর রহমান সুজন(৩৪) কে মদ্য পানের অপরাধে যথাক্রমে ০১ মাস ও ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশে নেয়া এক সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) ভোরে
ডিএনসি- কুমিল্লার পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান হোসেন এর নেতৃত্বে ২১ জন সেনা সদস্যের একটি টিম এবং সশস্ত্র আনসার সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন এবং তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামি মোখলেছ মিয়া(৫২)এর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার,আটক ১

বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার,আটক ১

শাহ ইমরান:

কুমিল্লা বুড়িচংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লার তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নেতৃত্বে ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাড় থেকে ১৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ মিয়া গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফিরোজ মিয়া বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণ পাড়ার মৃত হুমায়ূন কবিরের ছেলে।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের কোপে প্রাণ গেলো বৃদ্ধার, আটক ১

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের দায়ের কোপে আরজুদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় নারী-কিশোরীসহ আরও ছয়জনকে কুপিয়ে জখম করেন তিনি। এ ঘটনায় শিহাব (২৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরশহরের ভাদুঘরে এ ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম ওই এলাকার মৃত আলী আকবরের স্ত্রী। আটক সিয়াম একই এলাকার জামাল মিয়ার ছেলে।

আহতরা হলেন- রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজু বেগম (৫০), মুখলেছ (৪৫), নয়ন মনি (১৪), পপি (৩৫)। তারা সবাই ভাদুঘর এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিহাব একটি কলেজে পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়৷ তিনি নারীদের দেখলে ও নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসেন। সম্পূর্ণ নারী বিদ্বেষী ছিলেন। গতবছরও তিনি স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, আজ তিনি বৃদ্ধাসহ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। সবাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম মারা যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিহাবকে আটক করা হয়েছে। তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।