All posts by jitu

নগরীর ২২ নং ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে প্রায় ৪ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণের ২২ নং ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয় ।

শনিবার (৩০ আগস্ট) দুপর ৩ টায়  মানবিক  কুমিল্লার উদ্যোগে আয়োজনে এ ক্যাম্পে চার হাজারের অধিক  মানুষ  বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও সেবা নিতে আসা মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।

দুপুর ৩ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিকাল সাড়ে ৫ টায় মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি  ডা. মিনহাজ তারেক,  ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা,ড. জনি প্রমুখ।

এ সময় উপস্থিত  ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা শাহ আলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া,মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহবায়ক মোবারক, মনির ভূঁইয়া, সদস্য মোতালেব হোসেন,২২ নং ওয়ার্ড বি এনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।

সদরের চাঁনপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও খাস জমি ভরাটের কাজ চলমান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ডুমুরিয়া চাঁনপুরে লেক ভিউ পার্কের উল্টো পাশে প্রায় ২০ কোটি টাকার সরকারি খাসের জমি দখল করে ভবন নির্মাণের কাজ চলছে শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক উক্ত কাজ বন্ধ করে দিয়ে কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করেন ও সরকারি জমি উদ্ধারের কার্যক্রম চালানোর কথা থাকলেও দীর্ঘদিন পার হলেও আর সেইদিকে নজর নেই বললেই চলে কুমিল্লা প্রশাসনের।

ইতিমধ্যে ২৭ আগস্ট রাত থেকে আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও পাশের নালের জমি ভরাটের কাজ চালাচ্ছেন ভূমি দস্যুরা।

অনুসন্ধানে জানা যায়, জায়গাটি সড়কের ৪৫ দাগের রাস্তা ৪৫ ফুট থাকার কথা ও পানি উন্নয়ন বোর্ডের ৪৩ দাগের ৪৩ ফুট রাস্তা জায়গা। কিন্তু রাস্তা মাত্র ২০ ফুট থাকায় বাকি রাস্তা যার যার মতন করে দখল করে বাড়ি মার্কেট সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেই যাচ্ছেন। লেক ভিউর উল্টো পাশের জমিটি ছিল নাল এর, জায়গাটি জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে মালিকানা দাবি করছেন আওয়ামী দোসর ভূমি-দস্যুরা। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক মামলা দিলেও তারা আইন ও প্রশাসনকে বৃদ্ধা আংঙুলি দেখিয়ে তারা তাদের কাজ করেই যাচ্ছেন। এত বছর কেউ দখল করতে পারেনি কারণ দায়িত্বরত সরকারি কর্মকর্তারা সোচ্চার ছিলেন বলে।

জানা যায়, ভূমিদস্যুরা আওয়ামী দোসর কুমিল্লার সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের দলীয় লোক ছিলেন। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলেও জামাত, বিএনপি ও এনসিপির কিছু নেতারা আর্থিকভাবে লাভবান হয়ে নিজেদের পরিবারের লোক বলে দাবি করে তাদেরকে মামলা থেকে বাঁচিয়ে নেন। তবে বর্তমানে কিছু কথিত বিএনপির নেতাদেরকে নিয়ে আওয়ামী দোসরেরা এ জমিটি দখলের পাঁয়তারা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, যে আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সমর্থককারী রাজা মিয়ার পুত্র আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির আলমসহ কতিপয় স্থানীয় বিএনপি”র নেতারা মিলে উক্ত জায়গাটি দখল করে ভরাট করে এখন হাউজিং সোসাইটি নির্মাণ”র কাজ আবারও শুরু করেছেন।

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় আলীয়ারা গ্রামের বাজারসংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক গ্রামবাসী, নারী-পুরুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নিহত আলাউদ্দিন মেম্বারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি তারা অভিযোগ করেন, এই ঘটনায় নিরীহ ও সাধারণ মানুষদের জড়িয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আলাউদ্দিন মেম্বারের স্ত্রী লায়লা আক্তার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। আমার পরিবার আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

লায়লা আক্তার আরও বলেন, মামলার অগ্রগতি খুবই ধীর, যা তাদের হতাশ করে তুলেছে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদুল হক তোতা মিয়ার স্ত্রী নাসরিন আক্তার বিথী। তিনি বলেন,
“আমার স্বামী নির্দোষ। অথচ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুবিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই।”

তিনি বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলার কারণে তাদের পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে এবং আর্থিকভাবেও চরম ক্ষতির মুখে পড়ছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও শিক্ষার্থীরা। তারা বলেন, আলাউদ্দিন মেম্বার ছিলেন একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আবার হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন,“আমরা শান্তিপূর্ণ একটা গ্রাম চেয়েছিলাম। কিন্তু এখন প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। মিথ্যা মামলা আর হয়রানি যেন গ্রামবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন, নিরীহদের হয়রানি বন্ধ করুন।”

মানববন্ধনের আয়োজকরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে করে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হয় এবং নিরপরাধ মানুষগুলো হয়রানি থেকে মুক্তি পায়।
তারা দাবি করেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সঠিক বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের ১৩ নির্দেশনা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অংশীজনদের সর্বসম্মতিক্রমে ‘কোন শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না এবং কোন শিক্ষকও শ্রেনি কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না’ সহ ১৩ নির্দেশনা অনুসরণ করার জন্য চাঁদপুরের শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। শুক্রবার (২৯ আগষ্ট) জেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক পত্রে ১৩ নির্দেশনা প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, জেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের নিমিত্ত গত ১২ আগস্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্ণ এবং শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হচ্ছে : কোন শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না এবং কোন শিক্ষক মোবাইল নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী একাধারে ৩ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকের সাথে যোগাযোগ করে প্রয়োজনে তার বাড়ি পরিদর্শন করতে হবে।

শিক্ষকরা শ্রেণিকার্যক্রম শুরুর ন্যূনতম ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং প্রতিষ্ঠান প্রধান তা নিশ্চিত করবেন। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রেণিকার্যক্রম শুরুর পূর্বে কোন শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না। ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ অনুসরণ করতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানকে গুরুত্ব প্রদান করতে হবে।

প্রতি মাসে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ বা প্যারেন্টস ডে আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত হোমওয়ার্ক প্রদান করতে হবে এবং ক্লাসে হোমওয়ার্ক জমাদানে ছাত্রছাত্রীদের বাধ্য করতে হবে। বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব এবং অন্যান্য সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি করতে হবে। শ্রেণি কার্যক্রমের জন্য শিক্ষক নির্বাচনে সংশ্লিষ্ট বিষয়ের দক্ষতাকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।

বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট নিয়মিত গ্রহণ করতে হবে। মাসে কমপক্ষে দুই বার প্রতি বিষয়ে ক্লাস টেন্ট নিতে হবে। সিলেবাস, পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ের উদ্যোগে প্রণয়ন করতে হবে। বাড়ি থেকে দুপুরের খাবার অর্থাৎ হালকা নাস্তা প্রদানের জন্য অভিভাবকদের উৎসাহিত করতে হবে। প্রতিদিন টিফিন ব্রেকের পর হাজিরা গ্রহণ করতে হবে। টিফিন ব্রেকের পর অনুপস্থিতির তথ্য অভিভাবককে অবহিত করতে হবে। শ্রেণিকক্ষে আসন সংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

জেলা প্রশাসক আরো বলেন, প্রথমত শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নূন্যতম এই ১৩ নির্দেশনা প্রতিপালন করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও গুণগত মান অনেকটা নিশ্চিত হবে। জানা যায়, সর্বশেষ এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পর চাঁদপুর জেলার সর্বমহলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এমন পরিস্থিতি থেকে বের হওয়ার আসার জন্য উদ্যোগ নেয়া হয়।

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোটার:

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ, কুমিল্লা জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আন্দোলন কারিরা টায়ার জালিয়ে বিক্ষাভ করে।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।

পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।তুলে নেয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্হা না করলে আবারও রাজপথ অচল করে দেয়া হবে। যান চলাচল স্বাভাবিক হয়।

দেবপুর ফাউন্ডেশনের কমিটি গঠন : হালিম সভাপতি, সুমন সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দেবপুর ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো আব্দুল হালিম, সিনিয়র ্সহ সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি সেলিম সজীব, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সজীব, অর্থ সম্পাদক কামরুজ্জামান রায়হান, প্রচার সম্পাদক আব্দুল কাদের মৃধ্যা, স্বাস্থ্য সম্পাদক রায়হান চৌধুরী , দপ্তর সম্পাদক কামাল হাসান আরমান , শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।

এই কমিটি আংশিক কমিটি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম বলেন, দেবপুর ফাউন্ডেশনের নতুন কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত সদস্য ও পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০২৪ সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে যারা কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে উন্মুক্ত ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পিছিয়ে পড়া বুড়িচং ব্রাহ্মণপাড়াকে শহরে পরিণত করা হবে : ব্যারিস্ট্রার আবদুল্লাহ আল মামুন

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, পিছিয়ে পড়া কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়াকে আধুনিকায়ন করে শহরে রূপান্তর করা হবে। এই দুই উপজেলায় শিক্ষা, কৃষি, শিল্প, কর্মসংস্থানের ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় যুব সমাজকে যুগোপযোগী করে গড়ে তুলতে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার মানোন্নয়ন করা হবে। যুব সমাজ এগিয়ে গেলে বুড়িচং ব্রাহ্মণপাড়া এগিয়ে যাবে। বুড়িচং ব্রাহ্মণপাড়া এগিয়ে গেলে কুমিল্লা জেলা এবং দেশ এগিয়ে যাবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় জনসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মামুন আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় আর আমার যদি সংসদে দাড়িয়ে কথা বলার সুযোগ হয় তাহলে আমার প্রতিটি লক্ষ্য, উদ্দেশ্য এবং কথা-ই হবে দুই উপজেলার মানুষের কল্যাণে। আমি সংসদে দাঁড়িয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের জীবনমান উন্নয়নের কথা বলবো। তাদের দুঃখ, কষ্ট ও সমস্যা তোলে ধরবো।
এর আগে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে শশীদল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দিনব্যাপী গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মফিজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক জয়নাল হোসেন হাজারী, যুবদল নেতা গাজী ইস্রাফিল ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল নেতা আল আমিন মো: হাছান ভুইয়া, মো: কিরন মুন্সী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেন, সত্যবাদী, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা।

তিনি আজ রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন “দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে।

এ দেশের ছাত্র-জনতার যে ত্যাগ, তা যেন বৃথা না যায়—এ দায়িত্ব আগামী প্রজন্মকে নিতে হবে। তাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক-এর ইভিপি এস. এম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, পটিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শামসুল, রাসেল, মিনহাজ, স্বাধীন, সাজিন, সৌরভ প্রমুখ।

চাঁদপুরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ থেকে জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় উদ্বোধন হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মহামায়া পশ্চিম বাজারস্থ টাহরখিল আন নূর মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একটি ফ্রি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

ইউনিটি গ্লোবাল এডুকেশন এর কো ফাউন্ডার মাহবুব খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক এবং প্যারিস গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা। নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম ফারুকী, টাহরখিল বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হামিদ পাটওয়ারী।

হাফেজ মোঃ রায়হান খান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আল আমিন হোসেন। মোঃ জাহিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মিজি, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হোসেন, প্রতিষ্ঠানটির কো ফাউন্ডার সালমান সুমন, ওমর ফারুক, ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ শামীম খান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতৃবৃন্দ।

জানা যায়, ইউনিটি গ্লোবাল এডুকেশন সেন্টারের মাধ্যমে জাপান বিষয়ক সেমিনার এবং জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে। সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক উক্ত সেমিনারে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকিরা চেন চেই জুম মিটিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন। এবং জাপানে কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।

‎জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : ড. মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎হাজারো শহীদদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জামায়াতের নেতাকর্মী জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোন বিপদে-সংগ্রামে সবসময় জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন ইনশাল্লাহ্।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জগতপুর শাখা কর্তৃক আয়োজিত জগতপুর গ্রামের উদ্দ্যেগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্যকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলের হৃদয় জয় করে আমরা এগিয়ে যাবো। আমাদেরকে ষড়যন্ত্র করে কেউ থামিয়ে দিতে পারবে না। আমরা সকলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো।

এতে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সহকারি সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান। সভায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অতিথিবৃন্দরা। এসময় জামায়াতে ইসলামীর সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।