All posts by jitu

বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাখাওয়াত হোসেন

ডেস্ক রিপোর্ট:

ইউনিক হোটেল এন্ড রিসোর্টসের প্রধান নির্বাহী ও ভোলা জেলার ক্রীড়া সংগঠক মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভায় তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করেন। তাদের মধ্যে শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। অপর দুইজন হলেন সৈয়দ আবিদ হোসেন সামী ও ব্যারিষ্টার শাইখ মাহাদী। এদের মধ্য থেকে পর্যটন খাত বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেনেক ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোণীত করেছেন। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পুরষ্কার পেয়েছেন।

ক্রিকেটে তিনি একেবারেই উড়ে এসে জুড়ে বসেননি। নিয়মিত খেলাটার সঙ্গে আছেন। কর্পোরেট বড় দুটি ক্রিকেট আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে মো. শাখাওয়াত হোসেন গত কয়েক বছর যে সফলতা দেখিয়েছেন, তা নজর কাড়বে যে কারো। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির উপদেষ্টা হওয়ার পরিচয়ের আগেই হোটেল ও পর্যটন ব্যবসার সাফল্য তাকে বসিয়েছে অনেক উঁচু আসনে।

ভোলায় জন্ম নেয়া এই কর্পোরেট ব্যক্তিত্ব আছে তার নিজস্ব ক্ষেত্রে দারুন সাফল্য। শাখাওয়াত হোসেন এ দেশের পর্যটন খাত ও হোটেল নিয়ে শুধু কাজই করেন না। তিনি এ বিষয়ে গবেষনা করেছেন এককভাবেই। যে কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তাঁর কাছ থেকে এ বিষয়ে জ্ঞানার্জন করছেন শতশত শিক্ষার্থী। দেশের মূল জিডিপি থেকে প্রায় চার ভাগ (৩.৯৮) শতাংশ যে আয় আসে সেটি আরো বাড়িয়ে নেয়ার জন্য তিনি চেষ্টা করছেন নতুন নতুন উদ্ভাবনী সব ধারনা ব্যবহারের মধ্য দিয়ে।

বিশ্বে বিভিন্ন প্রান্তে বড় বড় ক্রীড়া ইভেন্ট যেমন অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ কিংবা ঘরের পাশে ক্রিকেট বিশ্বকাপের সময় দেখা যায় সেখানে অঞ্চল ভেদে ওই ক্রীড়াযজ্ঞকে ঘিরে চলে ব্যাপক পরিবর্তন। যা জীবনমানে রেখে যায় দীর্ঘমেয়াদে উন্নতির ছাপ। সে কারনেই আধুনিক হোটেল ম্যানেজমেন্টে স্পোর্ট ট্যুরিজম দারুন জনপ্রিয় হয়ে উঠছে।

শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। দেশে একাধিক আইসিসি বৈশ্বিক আসর হওয়ায় এ খাতে আরো বাড়তি বৈদেশিক মুদ্রা উপার্জন এবং কর্মসংস্থান দুটোই সম্ভব। এটাকেই মূল চিন্তায় নিয়ে ক্রিকেট ও অন্যান্য ক্রীড়াকে নিয়ে কিভাবে বাংলাদেশের পর্যটন খাতকে আরো গতিশীল করা যায় সেটা নিয়ে বিস্তৃতভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে সব অঞ্চল বিদেশী পর্যটক বান্ধব সেসব জায়গায় বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা এসব বিভাগীয় শহরগুলোতে সামনের দিনে যেসব খেলা হবে, তখন সেখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ট্যুর প্ল্যানের অংশ হিসেবে সংযোগ করানোর জন্য কাজ করে যাচ্ছি। এতে করে অভ্যন্তরীন আয়ের উৎস যেভাবে বাড়বে, বিদেশী পর্যটকদের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনাচার ক্রিকেট ট্যুরিজমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা আরো সহজ হবে। এতে খেলার সঙ্গে এ দেশের ঐতিহ্য এবং অতীত নিয়েও জানতে পারবে পুরো দুনিয়া। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে নিজের পরিকল্পনা সাজিয়ে পরিবেশন করবো। সামনে ক্রিকেট ট্যুরিজম ঘিরে যাতে এ দেশের পর্যটন খাত আরো উপকৃত হয় সেটিই আমার মূল লক্ষ্য।

ক্রিকেটের প্রতি তার নিবেদন কম নয়। নিজের জন্মস্থানে খেলাটিকে পৃষ্ঠপোষকতা করে আসছেন বেশ বড় একটা সময়। এ সঙ্গে যোগ হয়েছে সফলভাবে দুটি বিহা ( বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন) টুর্নামেন্ট। সদ্য সমাপ্ত আসরে ৫১টি হোটেল থেকে প্রধান ২০ টি হোটেল অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ হাউসকিপার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্বতন্ত্র আরো একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে আসছেন এই গুণী কর্পোরেট ব্যক্তিত্ব।

আগামী দিনে তার হাত ধরে পর্যটন ও বাংলাদেশের ক্রিকেট আরো একটা ধাপ উঁচুতে পৌঁছে যাবে, এ আশা করতেই পারে সংশ্লিষ্টরা। শাখাওয়াত হোসেনের চাওয়া একটাই, নতুনভাবে বাংলাদেশের ইতিবাচক ছবি পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেয়া। যেখানে ক্রিকেট ট্যুরিজম শব্দটাও জায়গা করে নেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে।

শাখাওয়াত হোসেন হসপিটালিটি ও পর্যটন শিল্পে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। যার মধ্যে ৫ বছরেরও বেশি সময় ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় মাস্টার্স অফ ফিলোসফি (এমফিল) এবং এমবিএ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক একজন উজ্জ্বল প্রাক্তন ছাত্র হিসেবে স্বীকৃত।

তিনি বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পের একজন সুণামধন্য পেশাদার ব্যক্তিত্ব। তার কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন নামীদামী হোটেলে কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক আন্তর্জাতিক ও জাতীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সর্বোপরি, তিনি বিভিন্ন ক্ষেত্রে তার শক্তিশালী নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন। প্রতিযোগীদের শক্তি, অর্থনৈতিক প্রবণতা, সরবরাহ এবং চাহিদা সহ সামগ্রিক বাজার সম্পর্কে তার সুদৃঢ় জ্ঞান রয়েছে।

দ্য ওয়েস্টিন ঢাকায় ১৩ বছরের কর্মজীবনে, তিনি সাফল্যের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করেন এবং জানুয়ারি ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) ছিলেন এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনাল কর্তৃক সর্বকনিষ্ঠ আবাসিক ব্যবস্থাপক হিসেবেও নিযুক্ত হন।

২০১৯ সালের অক্টোবরে, তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসার মালিকানাধীন কোম্পানির একটি প্রিমিয়াম আবাসন। এর আগে তিনি অপারেশন ডিরেক্টর এবং রুম অ্যান্ড অপারেশনাল এক্সিলেন্সের পরিচালকের মতো বিভিন্ন শীর্ষস্থানীয় ভূমিকায় ছিলেন।

তিনি ওয়েস্টিন ঢাকাকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল হিসেবে প্রতিষ্ঠা করতে অপরিসীম অবদান রেখেছেন এবং এখন তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসিকে সাফল্যের উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।

শাখাওয়াত হোসেন একমাত্র বাংলাদেশী হোটেল ব্যবসায়ী যিনি একজন শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং গবেষক। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে স্বীকৃত। বাংলাদেশের একমাত্র হোটেল ব্যবসায়ী যিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একেবারে প্রাথমিক স্তরে এবং এখন একটি পাবলিক লিমিটেড কোম্পানির অধীনে ৩টি কার্যকরি এবং ৩টি আসন্ন আন্তর্জাতিক হোটেল দেখাশোনা করেন।

দীর্ঘ কর্মজীবনে শাখাওয়াত হোসেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে- সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (SATA) ২০২৪-এ দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ। ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক TITA-তে বাংলাদেশের আতিথেয়তা পেশাদার (২০২৪)। হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়রস অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স ২০২৪-এ “বাংলাদেশের সেরা হোটেলিয়ার”বিজনেস আমেরিকা কর্তৃক ২০২৩-এ আন্তর্জাতিক ব্যবসা শ্রেষ্ঠত্ব পুরস্কারে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার। লিডার্স ফোরাম বিডি কর্তৃক ২০২২-এ লিডারশিপ এক্সিলেন্স সামিট-এ আতিথেয়তা এবং পর্যটন নেতৃত্ব পুরস্কার। সাপ্তাহিক অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার ফেডারেশন অফ হসপিটালিটি, কর্তৃক আয়োজিত ৭ম আন্তর্জাতিক ব্যবসা জিনিয়াস বাংলাদেশ – ২০২২-এর আইকন অফ দ্য হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২২ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM)। এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১-এ বিজয়ী – এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত একটি একচেটিয়া আন্তর্জাতিক সম্মাননা।

এছাড়াও তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত, যার মধ্যে রয়েছে- সদস্য, পর্যটন মাস্টারপ্ল্যান মূল্যায়ন কমিটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (MOCAT), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সহ-সভাপতি, বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশনের (BIHA) পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটি। প্রধান উপদেষ্টা, শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (CFB)। পরিচালক, পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা কাউন্সিল (ISC), বাংলাদেশ। সদস্য, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI) বাংলাদেশ।পরিচালক, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (WTN) ঢাকা চ্যাপ্টার। সহকর্মী সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (BSHRM)। অবৈতনিক পরামর্শদাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

কুমিল্লায় পুনাক সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে ফল উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পরিদর্শন শেষে তিনি জানান, দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করে, গুণগত মান সম্পর্কে জেনে ফল খেতে সকলে আগ্রহী হয় সেজন্য প্রতিবছর এই ফল উৎসব আয়োজন করা হয়।

এছাড়াও তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য শুধু আনন্দই নয়, বরং পুলিশ পরিবারের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানো।”

কুমিল্লার দেবিদ্বারে শৌচাগারে ঢুকে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার মাদ্রাসার শৌচাগারে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আরাফাত রহমান নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান (১৪) দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদ্রাসা থেকে রশি নিয়ে মাদ্রাসার শৌচাগারে যায়। বেশ কিছুক্ষণ সে শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠিরা শৌচাগারের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়। তারপরও তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙ্গে দেখতে পায় আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তারপরও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আমাকে ৪-৫ বার নোবেল দেওয়া উচিত : ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন ঘোষণার পর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে ৪-৫ বার নোবেল দেওয়া উচিত।’

‘ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার’ কৃতিত্ব হিসেবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প।

কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে।

লাখ লাখ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’ এর জন্যই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের পাওয়া উচিত বলে মনে করে ইসলামাবাদ।
তবে এমন ঘোষণার আগে ট্রাম্প নিজেও বহুবার নোবেলের দাবি করেছেন। শুক্রবারও তিনি নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে নোবেল কমিটির উদ্দেশে বলেন, ‘ওদের রুয়ান্ডার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

আপনি যদি কঙ্গোর দিকে দেখেন কিংবা সার্বিয়া, কসোভো (শান্তি প্রতিষ্ঠায় আমার অবদানের বিষয়ে) অনেক কিছু বলার মতো আছে।’
একই সঙ্গে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে বড় (শান্তি প্রতিষ্ঠার) কাজটা হয়েছে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। আমাকে এটা (নোবেল শান্তি পুরস্কার) চার-পাঁচবার দেওয়া উচিত।’

তবে এই প্রসঙ্গে নিজের হতাশার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ওরা (নোবেল কমিটি) আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ এটা কেবল উদারপন্থীদের (লিবারেল) দেওয়া হয়।

এর আগে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং একাধিক আরব রাষ্ট্রের সম্পর্ক ‘সহজ’ করে তোলার জন্য সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপক হিসেবে ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন তার সমর্থকরা।

দাউদকান্দিতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং দাউদকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার (২১ জুন) বেলা এগারোটা থেকে দিনব্যাপী এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার(পার্টনার প্রোগ্রাম কুমিল্লা অঞ্চল) সারোয়ার জামান, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ শেখ আজিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম ও কৃষকদের পক্ষ থেকে ষোলপাড়া পিএফএস পার্টনার স্কুলের সভাপতি হাবিবুল্লাহ প্রধান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।

বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, দাউদকান্দি উপজেলায় পিএফএস এর ৩৫ সংগঠন করা হয়েছে। প্রতিটি সংগঠনে ২৫ জন সদস্য রয়েছে। কৃষিপণ্যের বাজারজাতকরণ, গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়েছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের করা যায় এমন পাচটি ফল আম, কাঠাল, আনারস, পেয়ারা জামরুল এবং দশটি সবজি বরবটি, বেগুন, লাউ, কাচা পেপে, চিচিঙ্গা, পটল,বাধাকপি, কচু, করলার নিরাপদ উৎপাদন এবং বাজারজাত করণ সম্পর্কে কৃষকদের দক্ষ করার লক্ষ্যে পিএফএস সমিতির মাধ্যমে নিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি, ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা, টেকসই কৃষি প্রযুক্তি, কলাকৌশলের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

চাঁদপুরে বরেণ্য শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জিলানী চিশতী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা , মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন)) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্ববায়ক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, মরহুম রুশদী সাহেবের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর উনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমকে। ১৯৭৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। ৫০তম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য এই শিক্ষাবিদকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এটা একটি বিশাল প্রাপ্তি। তিনি এ অঞ্চলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি এমএ ফাস্ট ক্লাস পেয়েছেন। ব্রিটিশ সরকার তাকে রুশদী উপাধিতে ভূষিত করেছেন। নারী শিক্ষার উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন অপরিসীম। এজন্য প্রতিষ্ঠা করেছেন উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৭০ সালে তিনি সদরের প্রথম বেসরকারি জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠা করেছেন। শাহতলী কামিল মাদ্রাসাকে কামিল পর্যায়ে উন্নীত করেন তিনি। এই পিছিয়ে পড়া এলাকাকে আলোর পথে নিয়ে আসার জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজ মিজি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ শান্ত গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রবিউল আউয়াল রবি গাজী, জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী রুপা রানী দাস।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: কামরুল হাসান, ফারজানা আক্তার, মো:হানিফ মিয়া, মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: হাবিবুর রহমান, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুনজুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: মানিক মিয়া, মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসাঃ মনোয়ারা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, শাহতলী কামিল মাদারাসার আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সরকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও অতিথিবৃন্দ।

কর্মসূচীর শুরুতে শাহতলী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতম শেষে মরহুমের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, শাহতলী কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

পঞ্চম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! কিশোর গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর সিয়াম (১৪) কে আটক করেছে পুলিশ।

চাঞ্চল্য করে ঘটনায় ভুক্তভোগী কিশোর মায়ের লিখিত অভিযোগে পেয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগোইগ্রাম থেকে শুক্রবার দিনে তাৎক্ষণিক থানা পুলিশ অভিয়ান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শ্রীপুর ইউনিয়নের শরিফপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার সময় গত কয়েকদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের আবদুল কাদের বাবুর্চির ছেলে সিয়াম (১৪)। বিষয়টি সিয়ামের পরিবার ও প্রতিবেশীকে জানালে ক্ষিপ্ত হয়ে কিশোর সিয়াম ১৯ই জুন বৃহষ্পতিবার বিকেল ৫ ঘটিকার সময় আমার মেয়েকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় আমার ভাসুর আহসান উল্লাহর কাঠের বাগানে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে। বিষয়টি আহসান উল্লাহ দেখে আমাকে জানালে তাৎক্ষণিক মেয়েকে উদ্ধারের চেষ্টায় বাগানে গেলে সিয়াম উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

কুমিল্লায় একাধিক মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী!

স্টাফ রিপোর্টার:

একাধিক মাদক মামলার আসামি বিতর্কিত সালাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক।
তিনি নিজেকে কখনো পরিচয় দেন বিএনপির প্রভাবশালী ওয়ার্ড সেক্রেটারী, কখনো সাংবাদিক, কখনো এসপির ঘনিষ্ঠ লোক। এমন বিতর্কিত লোককে ওয়ার্ড বিএনপি’র প্রস্তাবিত কমিটির সেক্রেটারি মনোনীত করায় ব্যাপক সমালোচনা চলছে পুরো উপজেলা জুড়ে। সালাউদ্দিন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সালাউদ্দিনের নামে ৪টি মাদক মামলাসহ ৫ মামলা রয়েছে। ৪টি মাদক মামলার মধ্যে ২০১১ সালে ঢাকার সূত্রাপুর থানায়, ২০২৩ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ও একই বছর চৌদ্দগ্রাম থানায় আরেকটি ও ২০২৪ এর ২১ অক্টোবরে চৌদ্দগ্রাম থানায় ১টি করে মামলা রয়েছে। ২০২২ সালে চৌদ্দগ্রাম থানায় রয়েছে আরেকটি মারামারির মামলা।

স্থানীয়রা বলছেন, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া প্রবাদ বাক্যের মতোন হঠাৎই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাইওয়ে হোটেলের মালিক হয়ে যান সালাহউদ্দিন। আগষ্ট বিপ্লবের পর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন এলাকায়। স্থানীয় বিএনপি নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। নেতাদের সাথে তোলা ছবি প্রচারে প্রভাব বিস্তারে যোগ করেছে নতুন মাত্রা। সালিশ দরবারে সদলবলে হাজির হয়ে নিজের মত চাপিয়ে দেয়া, কিংবা অর্থ চুক্তিতে অন্যায়কে ন্যায়ে পরিণত করায় হয়ে উঠেছেন পারদর্শী। চাঁদার দাবীতে মারধর, এলাকা ছাড়া করার হুমকি দেন অন্যদের। বৈঠকে থানা পুলিশের সামনেই প্রতিপক্ষকে হুমকি দেন বিএনপির উপজেলা যুগ্ম আহ্বাবায়ক এক নেতার নাম করে।

একজনের এতো গুণের অত্যাচার ও প্রভাবে যখন স্থানীয়রা অতিষ্ট, আতঙ্কিত তখন থানা পুলিশের রেকর্ড ভয় বাড়িয়েছে আরো বেশি। বেরিয়ে এসেছে মাদকের গডফাদারের কথা। আগষ্ট বিপ্লবের পর গত বছরে ২১ অক্টোবর মাদকের চালানসহ আটক হয় সেনাবাহিনীর হাতে। জামিনে বের হয়ে আসার পর ভাগিয়ে নেন ঘোলপাশা ইউনিনের ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারীর পদ। তারপর হয়ে ওঠেন আরো বেপরোয়া।

নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিলান ভিজিটিং কার্ড, দাবী করেন মোটা অংকের চাঁদা। সর্বশেষ সালাউদ্দিনের জম জম হোটেলের দক্ষিণ পাশের আরেক ট্রাক হোটেলের মালিক সালমা আক্তারের কাছে চাঁদা দাবী ও মারধরের কারণে সালাউদ্দিনকে অভিযুক্ত করে ১০ দিনের ব্যবধানে পৃথক ৩ টি অভিযোগ দায়ের করেন থানায়। ভুক্তভোগী সালমা আক্তার বলছেন, চাঁদার দাবীতে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সালাউদ্দিন ও তার সহযোগীদের অত্যাচারে বন্ধ তার হোটেল। মারধর করে তাড়িয়ে দেয়া হয় হোটেল কর্মচারীদের। অন্যের সাথে যোগসাজশের মাধ্যমে সালমার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগও সালাউদ্দিনের বিরুদ্ধে।

এসব বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘সালমা আক্তারের ঘটনাটি মিথ্যা। মাদক নিয়ে আটকের বিষয়ে বলেন আমাকে সেনাবাহিনী ধরেছে তাতে আপনার সমস্যা কি।’

এ বিষয়ে ঘোলপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজ উদ্দিন মেম্বার বলেন,’২নং ওয়ার্ডে প্রস্তাবিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিনের নাম রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি। সম্প্রতি সেনাবাহিনীর হাতে মাদকসহ আটক হওয়া ও ৪ মাদক মামলার আসামী কীভাবে কমিটিতে স্থান পেল জানতে চাইলে তিনি বলেন, ‘মাদক মামলার আসামী কি না জানিনা। তবে আপনার কাছ থেকে শুনলাম।’

বোমা হামলা দুই হাসপাতালে, ইসরায়েলি হাসপাতাল কেন শিরোনামে?

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল-ইরান সংঘাতে সাম্প্রতিক দুটি ট্র্যাজেডির বিষয়ে বিশ্ব মিডিয়ায় সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যা নিয়ে ইরানের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ইসরাইলের বেঁরশেবা শহরের একটি হাসপাতালে হামলার খবর দ্রুত আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক কভারেজ পেয়েছে। অন্যদিকে, এর মাত্র তিন দিন আগে ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালে হামলার ঘটনা প্রায় অগোচরেই থেকে গেছে।

এর পেছনে একটি বড় কারণ হলো, ইসরাইল সাংবাদিকদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে। বিদেশি সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হয়, কর্মকর্তারা নিয়মিত ব্রিফিং দেন এবং সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে।

কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। সেখানে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, দেশীয় মিডিয়ায় কঠোর সেন্সরশিপ প্রয়োগ করা হয় এবং ইন্টারনেট ব্যবহারেও বিধিনিষেধ থাকে। ফলে শুধুমাত্র অস্পষ্ট ভিডিও বা সাধারণ মানুষের শেয়ার করা তথ্যই সংবাদের উৎস হয়ে থাকে।

ইসরাইলে হামলার পর দ্রুত হতাহতের সংখ্যা ও নিয়মিত আপডেট দেওয়া হয়। কিন্তু ইরানে, ইসরাইলি হামলার দুই দিন পর মোট ২২৪ জন নিহতের খবর দেওয়া হলেও কোনো নির্দিষ্ট স্থানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। পরের দিন কেরমানশাহর হাসপাতালে হামলা হলেও এর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মিডিয়ার স্বাধীনতা ও স্বচ্ছতার অভাবে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্ববাসীর চোখের আড়ালেই থেকে যায়। শোকাহত পরিবারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বেদনা প্রকাশের চেষ্টা করলেও ব্যক্তিগত পোস্ট কখনোই পেশাদার সাংবাদিকতার বিকল্প হতে পারে না।

যুদ্ধের সময়ে যখন দৃষ্টিভঙ্গিই প্রতিক্রিয়া নির্ধারণ করে, তখন কেরমানশাহর মতো ঘটনাগুলো চেপে যাওয়া বা অস্পষ্ট রাখার মানে হলো—সেন্সরশিপ ও বিচ্ছিন্নতার কারণে বড় ট্র্যাজেডিও বিশ্বের নজর এড়িয়ে যেতে পারে।

চৌদ্দগ্রামে অজ্ঞাত কাভার্ড ভ্যান চাপায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় মিয়াবাজার হাইওয়ে ইন হোটেলের স্টাফ, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বসন্তপুর দক্ষিণ পাড়ার নাছির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৬:২০ঘটিকায় নবগ্রাম রাস্তার মাথায় ডিউটিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি কাভার ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শাহাব উদ্দিন জানান, শুক্রবার ভোরে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে আসি।