Tag Archives: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িসহ গরু ডাকাতি

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম সড়াসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে গাড়িচালককে বেধে ও মারধর করে ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত চক্র। এসময় গাছের সাথে বেধে চালক ও হেলপারকে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুজুড়ি নামক স্থানে। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাট রওনা করে। বৃহস্পতিবার ভোরে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে ৮/১০ জনের একদল ডাকাত পিছন থেকে গরু বোঝায় ট্রাকটি ধাওয়া করে ব্যারিকেড সৃষ্টি করে চালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি ডাকাত দলের নিয়ন্ত্রণে নেয়।

পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ীর সামনে নিয়ে ডাকাতদের বহনকৃত একটি পিকআপে ১০টি গরু নিয়ে চালক আক্রাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে চলে যায়।

ভোরবেলায় স্থানীয়রা খালি ট্রাক ও চালকদেরকে গাছে বেঁধে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে।

ট্রাক চালক আক্রাম হোসেন বলেন, আমি আজ (বৃহস্পতিবার) ভোর অনুমান ৩ ঘটিকায় চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে আমার গরু বহনকৃত ট্রাকটির সামনে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

এ সময় ৮/১০ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ফেলনা মোল্লা বাড়ীর সামনে গিয়ে আমাকে ও আমার সহকারী দেলোয়ারকে গাছের সাথে বেঁধে গরুগুলো তাদের ব্যবহৃত পিকআপে করে নিয়ে চলে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকাল বেলায় ফেলনা গ্রাম থেকে স্থানীয়রা পুলিশে খবর দেয় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কাহারা গাছের সাথে বেঁধে রেখেছে এবং একটি খালি ট্রাকও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ট্রাকের চালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেন বলেন, ডাকাত দল তাদের বহনকৃত গরু বোঝাই ট্রাকটি ফেলনা গ্রামে নিয়ে যায় এবং সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত পিকআপে করে ১০টি গরু নিয়ে যায়।

এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ওসি আরো বলেন, এ ঘটনার পরই পুলিশ লুট হওয়া গরু গুলো উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদলকে সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তাকে ডাকাতি বলে অপপ্রচার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ‘ডাকাতি’ বলে অপ-প্রচারের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ অনুসন্ধান শুরু করে। এতে বিষয়টি ‘ডাকাতি’ নয় বলে বাসের চালক, সহকারী, যাত্রী স্বামী-স্ত্রী স্বীকার করেছে।

রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনটি পক্ষের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামের জগন্নাথের উদ্দেশ্যে ওমর ফারুক ও শারমিন দম্পত্তি সিডিএম পরিবহনের একটি বাসে উঠে। রাত ১০টার সময় বাসের সহকারীরা তাদেরকে হেনস্তা করে। এক পর্যায়ে ওমর ফারুকের কল পেয়ে তার এলাকার যুবকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাসটি জগন্নাথ এলাকায় পৌঁছলে শারমিন ও আরও কয়েকজন যাত্রী নেমে যায়। লাঠিসোটা হাতে দাঁড়িয়ে থাকা যুবকরা বাসের কয়েকটি গ্লাস ভাংচুর করে। এতে ভয় পেয়ে ওমর ফারুকসহ আরও একজনকে জোরপূর্বক বাসে রেখেই দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে নিয়ে যায় চালক ফয়সাল। এরই মধ্যে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মহাসড়কে ডিউটিকালে বাসটি থামাতে চেষ্টা করলেও চালক বাসটি থামায়নি।

এক পর্যায়ে ৯৯৯-এ কল পেয়ে হাইওয়ে পুলিশ কুমিরা এলাকায় বাসটি থামায়। পরে দুই যুবক ও বাসটি আটক করে হাইওয়ে পুলিশ। মুহুর্তেই কয়েকজন সাংবাদিক বিস্তারিত খবর না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাকাতির চেষ্টা’ বলে ঘটনাটির ভিডিও ভাইরাল করে দেয়। হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরো এলাকা তদন্ত করে ডাকাতি করার কোন আলামত পায়নি। রোববার সকালে বাসের মালিক, চালক, সহকারী, আটককৃত দুই যুবক, যাত্রী স্বামী-স্ত্রী থানায় হাজির হয়ে বিষয়টি ‘ভুল বুঝাবুঝি’ উল্লেখ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সিডিএম পরিবহনের একটি বাসে যাত্রী স্বামী-স্ত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে ডাকাতি বলে অপ-প্রচার করা হয়েছে। মূলত শনিবার রাতে মহাসড়কে কোন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি। বাসে হামলার ঘটনায় সকল পক্ষের উপস্থিতিতে ‘ভুল বুঝাবুঝি’র বিষয়টি সমাধান করা হয়েছে’।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকতা ফেরাতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকতা ফেরাতে সেনাবাহিনীর কার্যকর হস্তক্ষেপ

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বাইপাস এলাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রায় ২ হাজার পলিটেকনিক শিক্ষার্থী ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রিট বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণভাবে অবরোধ করে রাখে, যা টানা দুই ঘণ্টা ধরে স্থায়ী ছিল।

এই একমাত্র মহাসড়কটি দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট হিসেবে পরিচিত, যার বিকল্প কোনো সমান্তরাল সড়ক নেই। ফলে অবরোধের কারণে কুমিল্লা অঞ্চলে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়তে একরকম অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য মৌখিকভাবে বারংবার অনুরোধ জানায় এবং সতর্ক করে। কিন্তু শিক্ষার্থীরা তাতে কর্ণপাত না করায় সেনাবাহিনী সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছুড়ে। এর ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

উল্লেখযোগ্য যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র প্রধান সড়ক। এর উপর নির্ভর করে শিল্প, বাণিজ্য এবং সাধারণ যাত্রী চলাচল। ফলে মহাসড়কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর এ হস্তক্ষেপ ছিল সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত দুই

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পুটিয়া নামকস্থানে ঢাকাগামী ল্যানে এ দুর্ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ভোর রাতে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাউল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয় এবং আরো দুজন আহত হয়।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট: ৮ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, ৪টি জব্দ

 

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনীর প্যাট্রলের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এছাড়া, ৪টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোট ৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং এসব মোটরসাইকেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলন: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

 

স্টাফ রিপোর্টার:

আসিয়া ধর্ষণ মামলা এবং তনু হত্যা মামলার বিচারের দাবিতে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। সকাল ১১:৩৫ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত চলা এই আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের ৪০-৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনের নেতৃত্ব দেন সাইফুল ইসলাম মাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। শিক্ষার্থীরা ধর্ষণের দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং তনু হত্যার পুনঃতদন্তের দাবি জানান।

পরিস্থিতি মোকাবিলায় ২৩ বীর সেনা সদস্যদের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। সেনাবাহিনী তাদের যৌক্তিক দাবি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ফলে দুপুর ১২:৪৫ মিনিটে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনঃস্থাপিত হয়।

সেনাবাহিনীর দ্রুত ও কৌশলী হস্তক্ষেপে বড় ধরনের অচলাবস্থা এড়ানো সম্ভব হয়, যা সাধারণ জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কম। ফলে পবিত্র ঈদুল ফিতরে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় ঢাকা থেকে আসা বেশ কয়েকজন যাত্রী বলেন, খুব কম সময়েই ঢাকা থেকে কুমিল্লায় এসেছি। সড়কের কোথাও যানজট নেই। সড়কে গাড়ি কমই দেখেছি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজকেও মহাসড়কে গতকালের মতোই গাড়ির চাপ কম। মহাসড়কে কোথাও যানজট কিংবা ধীরগতি নেই।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুরো মহাসড়কই ফ্রি। অস্বাভাবিক কিছু নেই।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঈদযাত্রার চতুর্থ দিনে মহাসড়কে গাড়ির চাপ কম। তবে আগামীকাল মঙ্গলবার গার্মেন্টস ছুটি হলে গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। গাড়ির চাপ কম থাকায় মানুষ অনায়সে বাড়ি যেতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা কাজ করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নি হত ৮,আ হত ২০

 

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নি হত হয়েছেন। এ ঘটনায় আ হত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত তিন দিন আগে হতাহতরা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃ ত্যু হয়।

এ ঘটনায় আরও  ২০ জন আ হত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট স্থায়ী না হলেও গাড়ির গতি কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

এদিকে রাতের ভোগান্তির পর বুধবার ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অন্তত ৬/৭ কিলোমিটার এবং মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম জানান, যানজট স্থায়ী হচ্ছে না। গোমতী ও মেঘনা সেতু এলাকায় টোল আদায় ও বিকল্প সেতু নির্মাণের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।