Tag Archives: আহত ২০

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত ২০

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৫টি ইউনিয়নে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মি আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার চাটখিল উপজেলার সাহাপুর, হাটপুকুরিয়া ঘাটলাবাগ, পরকোর্ট ইউনিয়নে ও কবিরহাট উপজেলার ঘোষবাগ এবং সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল (৬০) সাহাপুর ইউনিয়নে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল (৬০) জামাল হোসেন (৫০) যুবদল নেতা রুবেল হোসেন (২৮) বিএনপি নেতা হারুন মোল্লা (৬৫) বিএনপি নেতা সাইদুল হাসান (৩৫) ছাত্রদল নেতা সাব্বির হোসেন, ছাত্রদল নেতা একরাম সহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শাহাজান রানা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারে, হাটকুপুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা এলাকায় ও পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা হামলা চালায়। এতে কমপক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মি আহত হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপি শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে।

সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. সেলিম শাহী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে পদযাত্রার কর্মসূচি শুরু করলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ককটেল নিক্ষেপ করে। এ সময় তাদের হামলায় সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ সহ তিনজন আহত হয়। পরে ক্ষমতাসীন দলের কয়েজন নেতা যুবদল নেতা ফিরোজের বাবার দোকানে হামলা ও লুটপাট চালায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে বেলা ১১টার দিকে সরকার দলের লেলিয়ে দাওয়া সন্ত্রাসীরা আমাদের কর্মসূচিতে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সাথে নিয়ে আমাদের কর্মসূচি পন্ড করার চেষ্টা চালায়।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর একরাম উদ্দিন বলেন, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে মজিদেরহাট বাজারে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে তাদের চারজন নেতাকর্মি আহত হয়।

অভিযোগের জবাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা উস্কানিমূলক কার্যক্রম করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তিনি মুঠোফোনে ম্যাসেজ দিতে বললে, তার হোয়াটস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো মন্তব্য করননি।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শীতল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একাধিক বাড়িঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ধরাভাঙ্গা রোডে শুক্রবার সন্ধ্যায় পিকআপ থেকে জিপি উত্তোলনকে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের সলিমগঞ্জ বাজারের লাইন ম্যান রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে শনিবার সকালে ধরাভাঙ্গা গ্রামের চেয়ারম্যানের ছেলে মানিক ও খোকনকে মারধর করে। মারধরের খবর ধরাভাঙ্গা গ্রামের ছড়িয়ে পড়লে ধরাভাঙ্গা গ্রামের লোকজন চেয়ারম্যানের ছেলে মানিক মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়। এ সময় মুক্তারামপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এর জেরে সংঘর্ষে মুক্তিযোদ্ধা মালিক মিয়া, দুলাল মিয়া মেহেদী হাসান, আমির মিয়া, সুমন, রয়েল মিয়া, মোহাম্মদ আলীসহ দুই গ্রামের ১৫-২০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

বরিশালের উজিরপুরে বিএনপির সমাবেশ উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় ২০ জন আহত হয়েছে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। জ্বালানি তেলের মূল্য ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাঠে পৌর বিএনপি’র ব্যানারে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। উজিরপুর পৌর শাখা বিএনপি’র টিম প্রধান ও জেলা বিএনপি’র সদস্য নাসির উদ্দিন জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আক্তার হোসেন মেবুল। বক্তব্য দেন উজিরপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকনসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল উপজেলা সদরের সমাবেশে গিয়ে যোগ দেয়। সমাবেশে যাওয়ার পথে পৌর শহরের চৌরাস্তা, ডাকবাংলো মোড়, টেম্পু স্ট্যান্ড ও ডাবেরকুল এলাকায় শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের মিছিলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফম শামসুদ্দোহা আজাদ। হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। তাদের মধ্য ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এদিকে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় উজিরপুর উপজেলা সদরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

জেলা বিএনপি’র সদস্য মুশফিকুল হাসান মাসুম জানান, উপজেলা পর্যায়ে সাংগঠনিক শক্তির বৃদ্ধির লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পর্যায়ক্রমে সকল উপজেলা সদরে ধারাবাহিকভাবে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লকডাউন ভেঙে আবারও সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লকডাউন ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার পানিশ্বর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে বাচ্চু মিয়া (৫৫) ও জয়নাল মিয়া (২৫) নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পানিশ্বর গ্রামের বাসিন্দা দানা মিয়ার সঙ্গে বাড়ির রাস্তার জায়গা নিয়ে তার প্রতিবেশী মলয়ের বিরোধ তৈরি হয়। এ বিরোধের জেরে শুক্রবার ভোররাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

বিষয়টি মিমাংসা করার জন্য সকাল ৮টার দিকে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন গ্রামের সর্দাররা। কিন্তু মিমাংসা না হওয়ায় সালিশ বৈঠকের পর আবারও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে লকডাউন ভেঙে গত ৩১ মার্চ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। ময়লা পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের জেরে ওই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

 

মহিউদ্দিন ভূইয়াঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ২০ যাত্রী আহত হয়েছে।

রোববার সকাল ১১ টায় এ ‍দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় আল বারাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা ২০ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নি হত ৮,আ হত ২০

 

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নি হত হয়েছেন। এ ঘটনায় আ হত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত তিন দিন আগে হতাহতরা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃ ত্যু হয়।

এ ঘটনায় আরও  ২০ জন আ হত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ,আহত ২০

 

ডেস্ক রিপোর্ট :

গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটির ঘটনায় দুই দলের গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে সরাইল উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাঁটিহাতা বিশ্ব রোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসে হাড়ের পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটি হয় এবং এ নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়েছে।

আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল পুনরায় শুরু হয়।

বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ২০

 

মহিউদ্দিন ভূইয়া:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে কুপিয়ে  মোঃ ইব্রাহিম মিয়া(৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে ।এসময় উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়েছেন ।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বুড়িচং  পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর মাউদ গাজী বাড়ির আহসানউল্লাহর ছেলে।

পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জাহের জানান, দুপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ চলাকালে ধারালো দেশয়ি অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ ইব্রাহিমকে হত্যা করা হয়। আরো তিনজনের অবস্থা আশংকাজনক।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায়  মামলা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানাবো ।