,

বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ২০

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2018
news-image

 

মহিউদ্দিন ভূইয়া:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে কুপিয়ে  মোঃ ইব্রাহিম মিয়া(৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে ।এসময় উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়েছেন ।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বুড়িচং  পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর মাউদ গাজী বাড়ির আহসানউল্লাহর ছেলে।

পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জাহের জানান, দুপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ চলাকালে ধারালো দেশয়ি অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ ইব্রাহিমকে হত্যা করা হয়। আরো তিনজনের অবস্থা আশংকাজনক।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায়  মামলা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানাবো ।