,

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৫ মামলার আসামি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত. মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও ডিবি’র পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গোলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৪/৫ টি মামলা রয়েছে।