All posts by jitu

মিশরে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরে বাংলাদেশের আফশান আনিস

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক পেশাদার গলফ অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে মিশর যাচ্ছেন পেশাদার গলফার আফশান আনিস। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের (ADT) অধীনে মিশরে আয়োজিত দুটি ব্যাক-টু-ব্যাক আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।

মিশরের কায়রোতে Madinaty Golf Club-এ আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে Egypt Golf Series 13 এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে Egypt Golf Series 14। দুটি টুর্নামেন্টের প্রতিটিতে প্রাইজমানি থাকছে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টির বেশি দেশের পেশাদার ও উদীয়মান গলফার এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশের পেশাদার গলফার আফশান আনিস এই দুই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করবেন। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক গলফে ফেরার পথে মিশরের এই দুটি টুর্নামেন্ট তাঁর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

পেশাদার গলফের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় আফশান আনিস বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক গলফের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে সম্মানের উল্লেখ করে আফশান আনিস দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। দেশের জন্য সম্মানজনক ফলাফল অর্জন এবং বিশ্ব গলফ অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও বিস্তৃত করাই তাঁর লক্ষ্য।

কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টাপর ফের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। তবে শেষ রক্ষা হয়নি। পালানোর দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণ থেকে মো. রুবেল নামে ওই আসামি পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান জানান, নারী নির্যাতন মামলার আসামি মো. রুবেলকে নারী ও শিশু আদালতে হাজির করার জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রুবেল (২৮) নাঙ্গলকোট উপজেলার কোকালি গ্রামের শাহ আলমের ছেলে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ওয়ারেন ভুক্ত এক আসামিকে গতকাল রাতে গ্রেফতারের পর আজ দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। আদালত থেকে কৌশলে সে পালিয়ে যায়। পরবর্তীতে নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুনরায় সন্ধ্যায় জাল হাতেতে প্রেরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাসমতি চাল, বাজি, হেয়ার অয়েল, গরু, স্কিন শাইন ক্রিম ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।মানচিত্র ডাউনলোড করুন

দাউদকান্দিতে মাদক ও অপরাধকে না বলে লাল কার্ড উঁচিয়ে শিক্ষার্থীদের শপথ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

লাল কার্ড উঁচিয়ে মাদক ও অপরাধকে না বলে শিক্ষার্থীরা দেশ প্রেমের শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা শেষে শিক্ষার্থীর শপথ এ পড়ান দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকায় গড়া সংগঠনটির আজ এক হাজার ৯৫১তম সচেতনতামূলক কর্মসূচি শেষ করেছি। গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ, সামাজিক সচেতনতা ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মু. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সংগঠনের সদস্য রেদোয়ান আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করেছে জেলা পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মোট ৪৫টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১৬ জন এবং মাদকসেবী ১৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (ট্রায়াল সামারি) প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লাকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় মেম্বার হত্যা: কিলিং মিশনে অংশ নেওয়া আসামি পিন্টু গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আনোয়ার হোসেন মেম্বারের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারনামীয় আসামি মো. পিন্টু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

নাঙ্গলকোটে স্কুলের অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার স্লোগান, স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা!

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহার করায় সমালোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। বিষয়টি নজরে আসার পর ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ভবনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ব্যানারে শেখ হাসিনার নাম সংবলিত স্লোগানটি দেখতে পাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারে থাকা ওই শব্দ দুটি মুছে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, পুরোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে নজরে আসার সঙ্গে সঙ্গে কলম দিয়ে “শেখ হাসিনা” শব্দ দুটি মুছে দেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন বলেন, ‘এটি একটি লোগো। আমরা যারা অনুষ্ঠানে গিয়েছি, লোগোর দিকে আমাদের তাকানো হয়নি।’

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘ব্যানারে এমন স্লোগান রাখা ঠিক হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মো. মনিরুল ইসলাম নামে এক জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রয়াত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে স্মরণ সভা আয়োজনে ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

প্রয়াত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে স্মরণ সভা আয়োজনে ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, এমপি। সভাপতি পদে আছেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার।

সহ-সভাপতি পদে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, ইতিহাসবিদ এডভোকেট গোলাম ফারুক, দৈনিক নতুন সময়ের উপদেষ্টা সম্পাদক
এম.এস. দোহা। সচিব হিসেবে রয়েছেন ড. শাহ্ মোঃ সেলিম।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন জামিল আহমেদ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক দুলাল নন্দী, প্রফেসর ডা. এম.এম. হাসান, ডা. মিনহাজুল আবেদিন, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, মুজাহিদ চৌধুরী আমিরুজ্জামান আমির, ড. জে.এন. লিলি মিসেস হেনা আলাউদ্দিন, মিসেস রেহানা রহমান, মাহবুবুল আলম চপল, শেখ আবদুল মান্নান, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, এডভোকেট কাইমুল হক রিংকু, এডভোকেট আক্তার হোসেন, এডভোকেট তাইফুর আলম, শ্যামল কৃষ্ণ সাহা।
এছাড়া সমন্বয়ক হিসেবে রয়েছেন অধ্যক্ষ তাপস বক্‌শি, প্রফেসর মুনাল গোস্বামী, প্রফেসর নিখিল চন্দ্র রায়, অধ্যাপক মশিউর রহমান, সাজ্জাদুল কবির (সদস্য সচিব, কুমিল্লা টাউন হল), সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী,
এ.বি.এম. আহসানুল কবির, অধ্যক্ষ বিধান চন্দ।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন- সাংবাদিক অশোক বড়ুয়া, ইঞ্জি: মোর্শেদ আলম, শেখ ফরিদ আহমেদ, নবী নেওয়াজ, এডভোকেট আবদুল মোতালেব, আতিক সেলিম রুবেল, অধ্যক্ষ মীর আবু তাহের- (ইউনিভার্সিটি ক্লাব), সুব্রত চৌধুরী তপু, অধ্যাপক দীলিপ মজুমদার, দীপঙ্কর দেবনাথ, কমল চন্দ্ৰ খোকন, অচিন্ত দাস টিটু, মিসেস সাহানা হক, অধ্যাপক রাহুল তারুন,
বোরহান উদ্দিন ভূঁইয়া, কামরুন নাহার দীপু, রেজাউল কবীর মেজবাহ, খন্দকার হুমায়ুন কবীর, মাহাবুব চৌধুরী, মামুনুর রশিদ মজুমদার, সুহেল মজুমদার, মোঃ আজাদ সরকার, লিটন- ফয়জুন্নেছা ফাউন্ডেশন, সৈয়দ ফজলে এলাহী ফয়সাল – প্রতিনিধি ফয়জুন্নেছা উত্তরাধিকার, কামাল উদ্দিন মজুমদার, নুরুল ইসলাম মাষ্টার, কবি রোকসানা ইয়াসমিন মনি, মোঃ কামাল উদ্দিন- লাকসাম, অধ্যাপক দীলিপ পোদ্দার, শিল্পী উত্তম গুহ, শিল্পী শক্তি কাম সিনহা, অধ্যাপক সরোয়ার জাহান দোলন, শিল্পী সুলতান শাহরিয়ার, শিল্পী চন্দন দেব রায়।

শ্রীমতি কাকলি দত্ত, শ্রীমতি রত্না সাহা, সিরাজুল ইসলাম মিলন- জাসাস, আফসানুল আনিস- জাসাস, ইসতিয়াক আহমেদ পল্লব- জাসাস, শহিদুল হক সোহেল জাসাস, অধ্যাপক আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন- লাকসাম, খালেদ চৌধুরী বুলবুল, বিপ্লব মজুমদার, শান্তি ভূষণ দেবনাথ, জুনায়েদ রায়হান।

পদাধিকার বলে সম্মানিত সদস্য : কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ , কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ , কুমিল্লা অজিতগুহ কলেজ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, অধ্যক্ষ কবির আহমেদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক , সম্পাদক- দৈনিক কুমিল্লার কাগজ, সম্পাদক- দৈনিক আমার শহর, কুমিল্লা, সম্পাদক- দৈনিক রূপসী বাংলা, কুমিল্লা, সম্পাদক- দৈনিক কুমিল্লার জমিন, কুমিল্লা, সভাপতি/সাধারণ সম্পাদক, কুমিল্লা দোকান মালিক সমিতি।

চৌদ্দগ্রামে ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৯