All posts by jitu

ভারতের গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক

ভারতের গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের গুজরাট রাজ্যে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে গ্রেফতার হয়েছেন, যেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে আহমেদাবাদেও ৪৫০ জনের বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিলেন।

তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে দুটি এফআইআর দায়ের করা হয়, যার ফলে ১২৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হন এবং ৭৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায়

ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। শনিবার সেন্ট পিটার্স স্কয়ারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ক্যাথলিক ধর্মীয় নেতারা ও হাজারো সাধারণ মানুষ জড়ো হয়েছেন।

এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপের শেষকৃত্যানুষ্ঠানে প্রায় আড়াই লাখ মানুষের উপস্থিতি ожидается।

এর আগে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের দোহায় আর্থনা সম্মেলনে অংশগ্রহণ শেষে ড. ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার রোমে পৌঁছেন।

কুমিল্লায় ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক

কুমিল্লায় ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় কটকবাজার সীমান্তে বিজিবির ১০ ব্যাটালিয়ন ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক করেছে।

শনিবার (২৬ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় চাঁনপুর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ২,৯৮,২০০ পিস আতশবাজি আটক করে।

যার বর্তমান বাজার মূল্য ৫৯ লক্ষ টাকা।

আইনগত নিয়ম মেনে এ মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।

কুমিল্লায় দেশি অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মিছিলের ঘটনায় আটক ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিনটি এলাকায় ছুটির দিনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এ ঘটনার পর চাকু ও অ্যান্টিকাটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গতকাল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর কান্দিরপাড় এলাকার রানীর দিঘীর পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা স্লোগান দিয়ে মিছিল করে। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় রাস্তার পাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে, একই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল। রানীর দিঘীর দক্ষিণপাড়ে কয়েকশত কিশোরকে অস্ত্র হাতে ছুটোছুটি করতে দেখা যায়। কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও আতঙ্কিত হন।

এদিকে ঘটনার পরপরই অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে রাস্তায় ঘোরাঘুরি করে, যা এলাকাবাসীকে ভীত করে তোলে। পুলিশের তৎপরতা বাড়লেও এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগ

ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগ গণঅধিকার পরিষদ নেতাকে অব্যহতি

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জাহিদ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। একই অভিযোগে দাউদকান্দি উপজেলা গণঅধিকার পরিষদে সদস্য সচিব পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে । এ তথ্য নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাষ্টার।

জানাযায়, জাহিদ অফিস সহকারী হলেও এলাকায় জাহিদ মাষ্টার নামে পরিচিত। জাহিদ গণঅধিকার পরিষদ দলের দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন। কয়েকদিন আগে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির তিতাস উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান ।
বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোহাম্মদ আবুল খায়ের জানান, একছাত্রীর করা লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে আমরা বসে ছিলাম। জাহিদের উপস্থিতিতেই ১০-১২জন ছাত্রী অভিযোগ করেছে যে, জাহিদ বিভিন্ন সময় তাদের বিভিন্ন আপত্তিজনক কথা বলেছে, কথার ছলে গায়েও হাত দেয়ার চেষ্টা করতো। কিন্তু জাহিদ এসব অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক কোন জবাব দিতে পারেনি।

এবিষয়ে জাহিদ মাষ্টারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাষ্টার বলেন, এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী জাহিদের নামে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বিদ্যালয়ের আরো কয়েকজন ছাত্রী ওর নামে মৌখিক অভিযোগ দিয়েছে। বিষয়টি কমিটির সদস্যদের জানানো হলে কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, যদিও অভিযোগের বিষয়টি আমি এখনো জানিনা। এমনটি হয়ে থাকলে বা সুনির্দিষ্ট অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থেকে অফিস সহকারী জাহিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়ন ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার সিগারেট আটক করে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১২ টার দিকে কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬০ বোতল মদ এবং ১১ হাজার ৩ শত ৪০ প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট আটক করা হয়।

যার বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট:

জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি)-এ ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান প্রথমে তাদের সীমান্ত পোস্টে গুলিবর্ষণ করে। এর জবাবে ভারতও পাল্টা গুলি চালায়। ভারতীয় সূত্রগুলো দাবি করেছে, তাদের সেনাবাহিনী কার্যকরভাবে প্রত্যুত্তর দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনার আগে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে এবং এটিকে “ফলস ফ্ল্যাগ অপারেশন” বলে উল্লেখ করে।

এই হামলার পর উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে।

 

কুবির 'বি' ইউনিটেও থাকছে শিবিরের বাস সার্ভিস

কুবির ‘বি’ ইউনিটেও থাকছে শিবিরের বাস সার্ভিস ও তথ্যকেন্দ্র

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ভর্তি পরীক্ষার্থীদের রাতে নিরাপত্তা ও যাতায়াতের ভোগান্তি কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকছে ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস । এছাড়াও জুলাই আন্দোলনের শহীদদের নামে তথ্যকেন্দ্রও স্থাপন করেছে দলটি।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।

ফ্রি বাস সার্ভিসের শিডিউল হলো- রাত ১২টায় ও ১টা ২০ মিনিটে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাস। রাত সোয়া সোয়া দেড়টায় এবং ৩টা ২০ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা হয়ে কুবি ক্যাম্পাস পর্যন্ত।

এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ছয়জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্রও চালু করেছে দলটি। ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করা হয়। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ গার্ডিয়ান লাউঞ্জ ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

সার্বিক বিষয়ে ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী জানান, বিভিন্ন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা রেলে আসার কারণে সাধারণত গভীর রাতে তারা কুমিল্লায় পৌঁছান। এরপর যাতায়াত নিয়ে তারা ভোগান্তিতে পড়ে যান। সেজন্য শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারে এ লক্ষ্যেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। এছাড়াও, বিভিন্ন কেন্দ্রগুলোতে আমরা তথ্য কেন্দ্র স্থাপন করেছি। কেননা নতুন যায়গায় এসে শিক্ষার্থীরা সবকিছু চিনতে পারে না। আমাদের তথ্য কেন্দ্র থেকে তারা বিভিন্ন সেবা পাবে।

উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে এদিন সকালে নিজ বসতঘরের রান্নাঘরে মসল্লা পিষানো অবস্থায় তার হাতে সাপে কামড় দেয়।

মারা যাওয়া শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননি। হাজীগঞ্জ-কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দর্শনের শিকার হন।

নিহতের প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, এদিন সকালে রান্নাঘরে মসল্লা পিষানো শেষে শিলপাটা পানি দিয়ে পরিস্কার করছিলেন গৃহবধূ শিল্পী বেগম। এসময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎখনিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিলো। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন লিটু জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে শিল্পী বেগম মারা যান।

চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার :

কেন্দ্রঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষ কর্মসূচী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আীর সাহাব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ। আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ সূত্রধর, শংকর কুমার পাল, মাখন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন পাল, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীরা জামায়াতের কর্মকান্ড ও সমাজসেবায় উদ্বুদ্ধ হয়ে সহযোগী ফরম পূরণ করে।

অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি কাজের লিফলেট বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।