Tag Archives: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ পালন

স্টাফ রিপোর্টার:

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫। জনগণকে মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কে আরও সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য— “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।

বুধবার(১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার ঝাউতলা এলাকার হোটেল এলিট প্যালেসে দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার জনাব মোঃ আব্দুল মান্নান সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আবদুস সোবহান, কর কমিশনার, কর অঞ্চল কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি জামাল আহমেদ।

স্বাগত বক্তব্য প্রদান করেন কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশীজন ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সেমিনারে বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে নিবন্ধন গ্রহণ এবং সময়মতো ভ্যাট প্রদান নিশ্চিত করতে করদাতাদের উদ্বুদ্ধ করা জরুরি। পাশাপাশি ভোক্তাদের কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে সচেতনতা বাড়াতেও গুরুত্বারোপ করেন তারা। বক্তাদের মতে, দেশের সার্বিক উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভ্যাট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মহান বিজয়ের মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫ উদ্যাপনকে বক্তারা উন্নত বাংলাদেশ গঠনের দৃপ্ত অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রযুক্তি শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইটি পার্ক’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের গ্রান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন। অনুষ্ঠানে ছিলো আলোচনা সভা, অতিথিদের বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় এবং সনদ বিতরণ পর্ব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল আলম হেলাল।

তিনি বলেন, “এই প্রজন্মের জন্য আইটি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এক্সপার্ট আইটি পার্ক যেভাবে যুবসমাজকে দক্ষ করে তুলছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সহকারী কমিশনার নওরোজ কোরেশী দীপ্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখার সহকারী সম্পাদক কামরুজ্জামান সোহেল এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন।

তারা প্রত্যেকেই প্রযুক্তিনির্ভর এই যুগে আইটি শিক্ষার প্রসারে এক্সপার্ট আইটি পার্কের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে এক্সপার্ট আইটি পার্কে বিভিন্ন আইটি কোর্স সম্পন্নকারী ৪০০ শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
সনদ পেয়ে শিক্ষার্থীরা ছিলেন দারুণ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।

শিক্ষার্থীদের একজন, মো. রায়হান আহমেদ বলেন, “আমি ওয়েব ডিজাইন কোর্সটি করেছি। এখান থেকে শিখেই এখন ফ্রিল্যান্সিং শুরু করেছি। আমাদের মতো তরুণদের জন্য এক্সপার্ট আইটি পার্ক একটি দারুণ প্ল্যাটফর্ম।”

স্থানীয় পর্যায়ে তরুণদের প্রযুক্তিভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এক্সপার্ট আইটি পার্ক ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে শত শত শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন প্রান্তে আইটি পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন।

এক্সপার্ট আইটি পার্কের পরিচালক ওমর ফারুক বলেন,>“আমাদের লক্ষ্য—কুমিল্লার প্রতিটি শিক্ষার্থীকে প্রযুক্তিতে দক্ষ করে তোলা, যাতে তারা দেশ ও দেশের বাইরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও আধুনিক কোর্স, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, ইন্ডাস্ট্রি কানেকশন এবং ইন্টার্নশিপ সুবিধা চালু করা হবে। এ ছাড়া গ্রামাঞ্চলের তরুণদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বর্ণাঢ্য এ আয়োজনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসব পরিণত হয় এক মিলনমেলায়। পুরো আয়োজনজুড়ে ছিলো উৎসবের আমেজ ও উদ্যমী তরুণদের স্বপ্ন দেখার দৃপ্ত প্রত্যয়।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা সেনানিবাসের মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি শুরু হয়।

এরপর এমআর চৌধুরী প্রাঙ্গণে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ৮৪৭ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। পরে কেক কেটে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রসংশা করেন। তিনি কুমিল্লা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

এছাড়াও প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ ২ হাজার অতিথি উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, এনডিসি কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইসতিয়াক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টিভির কুমিল্লা স্টাফ বাহার রায়হান।

কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির রণী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ভোরের কাগজের এম ফিরোজ, যমুনা টিভির খোকন চৌধুরী, জিটিভির সেলিম রেজা মুন্সি, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, যায় যায় দিনের আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও তামজিদ হোসেন লিপু, দেশ রূপান্তরের দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির কুমিল্লা ব্যুরো খালেদ সাইফুল্লাহ, ডেইলি স্টারের খালিদ বিন নজরুল, নাগরিক টিভির দেলোয়ার হোসাইন আকাইদ, যুগান্তরের আবুল খায়ের, জাগো নিউজের জাহিদ পাটোয়ারী, কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কণক,  চেতনায় একাত্তরের  সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক রুপসী বাংলার ফটোগ্রাফার এন কে রিপন, চ্যানেল টোয়েন্টি ফোরের জাহিদুর রহমান,  ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু, এনটিভির মাহফুজ নান্টু, এসএ টিভির রফিকুল ইসলাম, কালের কন্ঠের আব্দুর রহমান, জাগরণী টিভির আশিকুর রহমান, এখন টিভির স্টাফ রিপোর্টার মাসুদ, কুমিল্লা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফ সেলিম ওপেল, কুমিল্লার কাগজের কাজী শামীম, আজকের জীবনের নেকবর হোসেন, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু,  ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন আলমগীর কবির, সমতট টিভির সম্পাদক বিল্লাল, আলোকিত কুমিল্লার সাইফুল সুমন, ঢাকা ট্রিবিউনের মহসিন কবির, রুপসী বাংলার মনির হোসেন, পূর্বাশার মো: আলাউদ্দিন,  জাগো কুমিল্লার  অমিত মজুমদার, আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, পূর্বাশার শাহ ইমরান, চ্যানেল বাংলাদেশের সোহান, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, পূর্বাশার ম্যাক রানা, চ্যানেল এস এর রাজীব সাহা, কুমিল্লা কাগজের সজীব, ভিডিও ক্যামেরাপার্সন তপু প্রমুখ।

বক্তারা বলেন, সময় টেলিভিশন বাঙ্গালি জাতির দেশত্ববোধ, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের মুখপাত্র। দেশের উন্নয়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় সময় টেলিভিশনের শক্ত অবস্থান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ জাতি গঠন এবং নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে সময় টেলিভিশন আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে ।