,

কুমিল্লা নগরীর করোনা রোগি সনাক্ত ভবনের সদস্যদের জন্য খাদ্য দিলেন যুবদল নেতা টিপু

আজকের কুমিল্লা ডট কম :
May 5, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার রাজবাড়ী পুকুরের দক্ষিণ  পাড়ের একজনের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় ভবনটি লকডাউন করা হয়েছে গতকাল সোমবার।

মঙ্গলবার সেই পরিবারের জন্য কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু খাদ্য সামগ্রী,সুরক্ষা সরঞ্জাম নিয়ে হাজির হন সেই ভবনের সামনে। খাদ্য বিতরণ করেন ভবনের সদস্যদের।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান হাসান, কোতোয়ালি থানা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।