বিচ্ছিন্ন ঘটনাগুলো কি নতুন রাজনৈতিক বয়ানের ইঙ্গিত
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু সময় আসে, যখন একটি ব্যক্তির বক্তব্য, আরেকজনের আচরণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টও আর একক কোনো ঘটনা হিসেবে বিবেচিত হয় না। সময়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান বিবেচনায় এসব ঘটনা বৃহত্তর কোনো রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে আলোচনায় আসে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন এমনই এক সংবেদনশীল সময় অতিক্রম করছে বলে মনে করেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আহসান হাবিব বরুন।
তাঁর বিশ্লেষণে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন নতুন করে সংস্কার, জবাবদিহি ও আইনের শাসনের কাঠামো শক্তিশালী করার চেষ্টা করছে, তখন জনপরিসরে ঘটে যাওয়া প্রতিটি আলোচিত ঘটনাই আলাদা গুরুত্ব বহন করছে। প্রশ্ন উঠছে—এসব কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর মধ্য দিয়ে রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে?
এই প্রেক্ষাপটে লেখক মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করেছেন। দুজনের পেশা, রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ডের ক্ষেত্র আলাদা হলেও তাঁদের সাম্প্রতিক ঘটনাগুলো কীভাবে জনমনে রাষ্ট্র ও সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরির সুযোগ সৃষ্টি করছে, সেটিই লেখাটির অন্যতম প্রধান বিষয়।
লেখক শুরুতেই স্বীকার করেছেন, দেশের বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই। কাস্টমস, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সà¦