,

কুবির কর্মকর্তা খলিলের উপর সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা শাহজালালের বিরুদ্ধে থানায় অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের উপর হামলা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় কোটবাড়ি চাঙ্গিনী এলাকার মৃত আলী হোসেনের ছেলে শাহজালাল আলালকে অভিযুক্ত করে খলিলুর রহমান একটি অভিযোগ দাখিল করেছেন।

৩০ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে কোটবাড়ি এলাকার চাঙ্গিনী দক্ষিণ মোড়ে হাফেজ মনির হোসেনের হার্ডওয়্যার দোকানে বসে থাকা অবস্থায় কোন উস্কানি ছাড়াই অতর্কিত হামলা চালায় শাহজালাল আলাল।

খলিলুর রহমান লিখিত অভিযোগে বলেন, আমাকে সন্ত্রাসী আলাল হার্ডওয়ার দোকান থেকে কোদালের ডাট নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তিনি জানান, এতে আমি হাঁটুতে প্রচন্ড ব্যাথা পাই। খলিলুর রহমান আরো জানান, আলাল গালিগালাজসহ কসম করে সেখানে চিৎকার দিয়ে বলেন আমি তোকে জানে মেরে ফেলবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।

জানা গেছে, শাহজালাল আলাল একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও কুমিল্লার সন্ত্রাসীদের গডফাদার খ্যাত আজি আখম বাহাউদ্দিন বাহারের অন্যতম সহযোগী। সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে পুলিশ গ্রেফতার করছে না এবং কোন পদক্ষেপও নিচ্ছে না।

কে এই শাহজালাল!
এলাকার চিহ্নিত সন্ত্রাসী তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার। কুমিল্লা মহানগরীর কোটবাড়ি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনীর গ্যাং লিডার। সদরের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ একই মামলায় তাকে আসামি করা হয়। ২৪ এর ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করলে শাহজালাল আলালের নেতৃত্বে ককটেল ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে এবং ব্যাপকগুলি বর্ষণ করে। হাজি বাহারের নির্দেশে শাহজালাল আলাল এ হামলা চলায়। এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন দায়েরকৃত মামলা নম্বর ৬৮২৪/ তারিখ ০৮/০৯/২০২৪। অত্র অস্ত্রধারী সন্ত্রাসী দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায়। তাকে গ্রেফতার করা হচ্ছে না অদৃশ্য কারণে।