,

কুমিল্লা নগরীর রেইসকোর্স থেকে ইয়াবাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকা থেকে ২৩৬ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোররাত আড়াইটার দিকে কুমিল্লা র‌্যাব এ অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মোঃ মিজানুর রহমান কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকার ফয়েজ আহমেদের ছেলে।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল পশ্চিম রেইসকোর্স এলাকার জনৈক মোঃ ফয়েজ আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ি তল্লাশি করে মিজানুর রহমানের কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা জব্দ ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ মহিতুল ইসলাম।