,

বরুড়া ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন পরিষদের সামনে সোমবার বেলা ১১ টায় নব নিবার্চিত চেয়ারম্যান, মেম্বারদের বরণ ও সাবেক চেয়ারম্যান, মেম্বাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে ভাউকসার ইউনিয়ন পরিষদের নব নিবার্চিত চেয়ারম্যান সৈয়দ মাশরুরল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একে এম সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক জাহিদ হাসান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল বারি, সমাজসেবক আবদুল হক, মোঃ সফিউল্লা (আবু) এডভোকেট মারুফুজ্জামান, সৈয়দ মামুন, ক্বারী জয়নাল আবেদীন, মাওলানা আবুল কাসেম প্রমুখ। সভায় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ ভাউকসার ইনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য মানুষ অংশগ্রহন করে। সভায় নব নিবার্চিত চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক ও মেম্বারদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সাবেক চেয়ারম্যান, মেম্বারদেকে ক্রেষ্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।