All posts by jitu

চাঁদপুরের কচুয়ায় নিজ বসতঘরে খুন হন বৃদ্ধা মমতাজ বেগম

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা প্রবীণ নারী মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে। বুধবার (২৫ জুন ) দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মমতাজ বেগম চাপাতলী গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে মমতাজ বেগম একা ছিলেন। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ছিল এবং বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত অবস্থায় ছিল। পরে স্থানীয়রা রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন জানান, ঘরে একটি রক্তাক্ত বটি দা পাওয়া গেছে এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি উল্লেখ করেন যে, দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছে।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রথমে ডাকাতির ঘটনা বলে মনে হলেও, বসতঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার:

সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বোর্ডে কুমিল্লাসহ ৬টি জেলা চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১ হাজার ৭৫০ ছাত্র-ছাত্রছাত্রী। এবছর পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি। তবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কম।

সকালে কুমিল্লার পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের তদারকি করেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলামসহ পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের ভিজিলেন্স টিম। সেই সাথে কেন্দ্রগুলো পরিদর্শন করেঝে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন।

নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোরতা আনতে এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় থাকছে না নিজস্ব ‘ভ্যেনু সেন্টার’। বোর্ডের ভিজিলেন্স টিমসহ প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের জিম্মায় সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোর দার করেছে। কেন্দ্রের ২শগজ এলাকায় ১৪৪ধারা জারি করেছে।

ইস্টার্ন ইউনিভার্সিটি ও আইসিএমএবি-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্ট:

২৪শে জুন ২০২৫ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) – এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং আইসিএমএবি’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান; প্রফেসর ড. এম. সায়েদুর রহমান, ডিন, ব্যবসা প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মোঃ আব্বাস আলী খান, ডিস্টিংগুইশড প্রফেসর; প্রফেসর ড. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. আব্দুল্লাহ আল-হুমায়ুন, চেয়ারম্যান, ইইই বিভাগ; প্রফেসর আশরাফ হোসেন, পরিচালক, আইকিউএসি; ড. আবদুর রহমান, পরিচালক, আইএফবিআই, সৈয়দ হাবিব আনোয়ার পাশা, চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং আইসিএমএবি এর অতিরিক্ত পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুল মালেক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারকের অধীনে ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও অ্যালুমনাইরা আইসিএমএবি -এর ছয়টি পর্যন্ত কোর্সে ছাড় সুবিধা পাবেন। বিশ^বিদ্যালয়ে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীবৃন্দ সিএমএ কোয়ালিফিকেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় বিশেষ স্কলারশিপ পাবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথভাবে বিভিন্ন একাডেমিক উদ্যোগ, পেশাগত কার্যক্রম ও গবেষনার সুযোগ পাবে। এ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দাউদকান্দিতে খালের মুখে ময়লার ভাগাড় পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি গৌরীপুর এলাকার খালের মুখের ময়লার ভাগাড় পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ছাত্র জনতা।

বুধবার (২৫জুন) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসাঃ নাঈমা ইসলাম।

স্বেচ্ছাসেবী সংগঠন “ধানসিঁড়ি সমাজ কল্যান” এর সংগঠনের উদ্যোগে খালের ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, পরিবেশকর্মী এসএম মিজান, সমাজকর্মী আসিফ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সভাপতি সাইফুলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ।

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারী বলেন, ময়লার বাগাড় এবং খালের মুখ বন্ধ নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনেকবার লেখালেখি করেছেন। খালটি পরিচ্ছন্ন, পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সুফল দেখেনি গৌরীপুরবাসী। কারণ সেই উদ্যোগগুলো পরিকল্পিত হয়নি।

এবার স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতার এই অভিযান নিয়ে আশা-হতাশার কিছু বলবো না। সামাজিক সংগঠনের যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি গৌরীপুরবাসীকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল করে না ফেলেন।

পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত বলেন, বিগত দিনে খাল উদ্ধারে বড় আয়োজন করা হয়েছিল। সব মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তখন মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি শুধু পরিচ্ছন্ন অভিযান চালালেই চলবে না, খালটি পুনরুদ্ধার, খনন করে যদি পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া হয় তাহলেই গৌরীপুর তথা দাউদকান্দির দক্ষিনাঞ্চলের কৃষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে।

পরিচ্ছন্নতার আয়োজক ধানসিঁড়ি সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া বলেন, কুমিল্লা ঐতিহ্যবাহী গৌরীপুর এলাকায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্টানের সামনে খালের মুখে ময়লা আবর্জনার বাগাড়, এতে একদিকে খালের মুখ বন্ধ হয়ে অনেক কৃষি জমি অনাবাদি পড়ে থাকে, অন্যদিকে ময়লার দূর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের নিয়ে খালের মুখের ময়লার বাগাড়সহ সড়ক মহাসড়কের পাশের ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছি। দাউদকান্দি উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আমাদের পাশে থাকার আহবান জানাচ্ছি।

এবছর কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে, যা ৫ ভাগের ১ ভাগ। গতবছরের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গতবছর ঝরে পড়েছিল ২৯ হাজার ২০৪ জন।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে।

জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ড থেকে জানা যায়, চলতি বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন। পরীক্ষার আগে এত বড় সংখ্যায় শিক্ষার্থীর বাদ পড়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ অবস্থার বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ বছর মোট ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রীর সংখ্যা বেশি। বিভাগ অনুযায়ী মানবিকে সবচেয়ে বেশি অংশ নিচ্ছেন ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ২৭ হাজার ৫৫৪ এবং বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম ২৬ হাজার ২৩৮ জন।

কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, অনেক শিক্ষার্থী বিদেশে চলে গেছে। কেউ কেউ পারিবারিক কারণে—যেমন বিয়ে কিংবা আর্থিক সমস্যার জন্য পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে ফরম পূরণ না করেই তারা বাদ পড়েছে।

সূত্র: কালবেলা

দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমীন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন (৩৪)-কে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. আল-আমীন ১০ নম্বর গুনাইঝর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের মৃত. ফরিদ মিয়ার ছেলে এবং ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি রুবেল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি।

গতকাল সোমবার সন্ধ্যায় দেবীদ্বার থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাশিকাড়া বাজার এলাকা থেকে আল-আমীনকে আটক করেন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল মারা যান। ওই হত্যা মামলা তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে আল আমীনকে শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক মো. আল-আমীন, গুলিবিদ্ধ রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দিগ্ধ আসামি। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করে আটক করে আজ মঙ্গলবার কোর্ট হাজতে চালান করা হয়।

ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে আরো একজনের মৃত্যু

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু। এর আগে পাঁচ জনসহ এপর্যন্ত ছয়জন মারা গেছেনে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতলে খোকন মিয়া(৫৫) নামে একজন মারা গেছে।

সে দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পৌরসভার দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট বলা হলেও আক্রান্তের সংখ্যা সরকারী হিসাবের সাথে মিল নেই বাস্তবতার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসদরে ৫নং ও ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতলে খোকন মিয়া(৫৫) নামে একজন মারা গেছে। সে দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ডেঙ্গু নিয়ে ২২জুন ওই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাচ জনের মৃত্যু হয়েছে।

২২জুন বলদাখাল গ্রামের হাফিজ ডাক্তারের ছেলে নুরুল আমিন(৫৬) ঢাকার প্রোএ্যাকটিভ হাসপাতালে মারা যায়। গত ১৩ জুন রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে দোনারচর গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাহীনুর আক্তার(২৪), ১৮ জুন একই গ্রামের নাজির চৌধুরীর স্ত্রী সালমা বেগম(৫৬) রাজধানীর মিরপুর একটি বেসরকারী হাসপাতালে এবং সবজিকান্দি গ্রামের মৃত শাহজালাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম(৬০) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ২৫ মে মারা যান। এতে পুরো পৌরসভা এলাকায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতি ও অস্থিরতা বিরাজ করছে।

স্থানীয় সমাজ সেবক আব্দুস সাত্তার বলেন, স্থানীয় প্রশাসন চেষ্টা করে যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রনে আসছে না। স্বাস্থ্য বিভাগ থেকে বড় ধরনের উদ্যোগ গ্রহন বা ডেঙ্গু মহামারী এলাকা ঘোষণা করে প্রযেক্ট হিসেবে নিয়ে কাজ করতে হবে। পৌরসভার দুটি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ থেকে অফিসিয়ালী ডেঙ্গু মহামারী এলাকা ঘোষণা করে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দিতে করতে হবে। আর বিগত দিনে এখানে অপরিকল্পিত উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থার করুন অবস্থার কারনে বৃষ্টির পানি জমে থাকায় আজকের এই অবস্থা। আর এখন চাইলেই পৌর প্রসাশক এর সমাধান করতে পারবে না। তারপরও পৌর প্রশাসক সাধ্যমতো চেষ্টা করতেছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, এই পর্যন্ত সরকারীভাবে প্রায় চার শতাধিক আক্রান্তের তথ্য পেয়েছি। মে মাস থেকে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত শুরু হয়। আজ মঙ্গলবার ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজকেসহ মোট ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি জানান, অফিসিয়ালী ভাবে দাউদকান্দি পৌরসভাকে ডেঙ্গু মহামারি ঘোষণা করা হয়নি। তবে কি কারনে এখানে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে তা নির্নয়ে জেলা সিভিল সার্জন অফিস থেকে একটি টিম এসে নমুনা সংগ্রহ করেছে। দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) রেদওয়ান ইসলাম বলেন, পৌরসভার স্থানীয় ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্ধের সমন্বয়ে গঠিত টিম ডেঙ্গু সচেতনতায় মতবিনিময় সভা, লিফলেট, ব্যানার, মাইকিং করা হচ্ছে। এছাড়া ঝোপঝাড় পরিচ্ছন্নতা ও মশক নিধন ঔষুধ ছিটানোর কার্যক্রম চলছে।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহী: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানায়।

ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখাসহ বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানে আহ্বান জানানো হয়েছে।

দেশে চালু হলো গুগল পে

ডেস্ক রিপোর্ট:

দেশে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’। এই সেবা অধিকাংশ মানুষের কাছে ‘গুগল পে’ নামেই পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডের সঙ্গে গুগল ওয়ালেট সংযুক্ত করে নির্ভরযোগ্য, দ্রুত ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন।

সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে গ্রাহকেরা দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি-সক্ষম পস টার্মিনালে কেবল অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই নিরাপদে লেনদেন করতে পারবেন। উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকের তথ্যও থাকবে নিরাপদ। মোবাইল ফোনই হবে ডিজিটাল মানিব্যাগ—প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজনও থাকছে না।

ঢাকার ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার (২৪ জুন) এক জমকালো আয়োজনে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশে আর্থিক খাতে স্বচ্ছতা আনতে এবং অন্তর্ভুক্তি বাড়াতে আমরা ধারাবাহিকভাবে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছি।

গুগল পে’র মতো আধুনিক সেবাগুলো নগদ অর্থ লেনদেনহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল লেনদেনে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল। এখন মানিব্যাগ নয়, স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম। এটি কেবল দেশেই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে ব্যবহারযোগ্য হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি ও প্রবাসী আয় এখন ঊর্ধ্বমুখী।

অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করতে সরকারের নানা উদ্যোগের সঙ্গে এই ধরনের ডিজিটাল সুবিধাগুলো বড় ভূমিকা রাখবে। দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুগল পে একটি উল্লেখযোগ্য সংযোজন।

এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা বিমান ভ্রমণ থেকে শুরু করে কেনাকাটা, সিনেমার টিকিট ক্রয় কিংবা প্রতিদিনের লেনদেন—সবকিছুই সেরে ফেলতে পারবেন স্মার্টফোনে।